অশ্লীলতা পরিহার সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

অশ্লীলতা পরিহার সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে অশ্লীলতা পরিহার সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ নিশ্চয় ঐ ব্যক্তি মানুষের মধ্যে সর্বাধিক নিকৃষ্ট যার অশ্লীলতার ভয়ে মানুষ তাকে পরিত্যাগ করে।”

(বুখারি ও মুসলিম)

ব্যাখ্যা

আলোচ্য হাদিসে রাসূলে করীম (স) অশ্লীলতাকে একটি মারাত্মক ও ঘৃণ্য চারিত্রিক দোষ হিসেবে ঘোষণা করেছেন। যে ব্যক্তি অশ্লীল ও অশ্রাব্য ভাষায় মানুষকে গালাগালি করে, মানুষ তাকে ঘৃনার চোখে দেখে। কেউ তাকে কোন কাজে লাগাতে চায় না এবং কোন কাজে তার সহকর্মী, সহযোগী এবং সহগামী হতে চায় না। অশ্লীলতা ও বেহায়াপনা একটি মারাত্মক কবীরা গুনাহ।

রাসূলুল্লাহ (স) অশ্লীল চরিত্রের মানুষকে মুমিনদের অন্তর্ভুক্ত নয় বলে ঘোষণা করেছেন,

“পরনিন্দুক, অভিসম্পাতকারী, অশ্লীল ও নির্লজ্জ চরিত্রের ব্যক্তি মুমিন নয়।”

(তিরমিযী)

অশ্লীল বাক্যে মুখ অপবিত্র হয়, মনকে কলুষিত করে, মান-সম্মান ও ব্যক্তিত্ব বিনষ্ট করে। মানুষকে পশুর স্তরে নিপতিত করে। রাসূলুল্লাহ (স) অশ্লীলতাকে মুনাফিকির একটি চিহ্ন ও নিদর্শন হিসেবে অভিহিত করেছেন। এ কারণেই রাসূলে করীম (স) যার চরিত্র অশ্লীলতা দোষে দুষ্ট, তাকে মানব জাতির মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন। যার চরিত্র এই দোষে দুষ্ট, সে যদি তা ত্যাগ করে ভালো হতে চায় তবে তাকে সালাতে অভ্যস্ত করতে হবে। কেননা একমাত্র নামায তাকে এ দোষ থেকে মুক্তি দিতে পারে। 

এ মর্মে আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে ঘোষণা করেছেন,

“নিশ্চয় নামায অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।”

(সূরা আনকাবুত, আয়াত নং ৪৫)

শিক্ষা

হাদিসের শিক্ষণীয় বিষয় হচ্ছে-

১. অশ্লীলতা ও বেহায়াপনা নিন্দনীয় এবং জঘন্য অপরাধ।

২. অশ্লীল ও লজ্জাহীন ব্যক্তি নিকৃষ্টতম।

৩. যে ব্যক্তি অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত, আল্লাহ তা‘আলা ও তাঁর রাসূল তাকে ঘৃনা করেন।

৬. এ দোষ হতে মুক্ত ও পবিত্র হতে চাইলে নামাযের অভ্যাস করতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে।

আল্লাহ আমাদেরকে আলোচ্য হাদিসের শিক্ষা গ্রহণে তাওফিক দান করুন। (আমীন)।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা অশ্লীলতা পরিহার সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

লজ্জাশীলতা ও শালীনতা মানবচরিত্রের ভূষণ। আর অশ্লীলতা ও বেহায়াপনা মন্দ চরিত্রের মধ্যে জঘন্যতম। এ নিকৃষ্ট স্বভাব মানুষকে পশুর চেয়ে অধম করে। যার ঈমান নেই- তার লজ্জা নেই। আর যার লজ্জা নেই তার দ্বারা এমন কোনো মন্দ কাজ নেই যা সে করতে পারে না। কাজেই অশ্লীলতা পরিহার করা প্রত্যেক মুসলিমের কর্তব্য।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সূরা আল কাফিরুন, বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত

সূরা আল কাফিরুন: বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: কুরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরা আল কাফিরুন। এতে আল্লাহর একত্ববাদ, দ্বীনের প্রতি অটল বিশ্বাস এবং মুসলিমদের জন্য পরিষ্কার জীবনদর্শনের বার্তা রয়েছে। এই ব্লগ পোস্টে থাকছে সূরা আল কাফিরুনের বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত—যা পাঠ করলে আপনি সহজেই এর তাৎপর্য বুঝতে পারবেন এবং আমল করার মাধ্যমে উপকৃত হবেন। Read
মানুষ নিজ ভবিষ্যৎ নির্ধারণ করলে আল্লাহ ভবিষ্যৎ দ্রষ্টা কিভাবে

মানুষ নিজ ভবিষ্যৎ নির্ধারণ করলে আল্লাহ ভবিষ্যৎ দ্রষ্টা কিভাবে??

○ ইসলাম
আলোচ্য বিষয়: মানুষ যদি নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করে, তবে আল্লাহ আগে থেকে সব জানেন কীভাবে? আমাদের অনেকের মনেই মাঝে মাঝে একটা খটকা লাগে। আমরা ভাবি, "আমি যদি পাপ বা পুণ্য নিজের ইচ্ছাতেই করি, তাহলে আল্লাহ আগে থেকেই কীভাবে জানেন আমি কী করব? আর আল্লাহ যদি আগেই জানেন, তাহলে আমার আর দোষ কী?" বিষয়টা আসলে অত জটিল না। বান্দা পাপ পুণ্যের পথ নির্ধারণ করে ঠিকই তবে আল্লাহ ভাল মতই জানেন কোন পথে যাবে বান্দা। আসুন খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। Read
অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি, শুয়ে বা বসে নামাজ পড়ার নিয়ম

অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি: শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি বা শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম সমূহের বর্ণনা- Read
ছাগল কোরবানির নিয়ম (informationbangla.com)

ছাগল কোরবানির নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ছাগল কোরবানির নিয়মসমূহ তুলে ধরা হলো- (১) যেভাবে ছাগল কুরবানি করতে হবে (২) ছাগলের যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না (৩) ছাগলের যেসব ত্রুটি থাকলেও সেই ছাগলকে কোরবানি দেওয়া যাবে Read
ঈমানের-শাখা-imaner-shakha

ঈমানের শাখা imaner shakha

○ ইসলাম
এই আর্টিকেলটিতে ঈমানের শাখা কি? ঈমানের শাখা কয়টি? ঈমানের শাখা প্রশাখা কয়টি? ঈমানের শাখা pdf, ঈমানের শাখা কয়টি ও কি কি? ঈমানের সর্বোচ্চ শাখা কি? ঈমানের সর্বনিম্ন শাখা কি? ঈমানের সর্বোচ্চ শাখা কয়টি? ঈমানের মৌলিক শাখা কয়টি? ঈমানের সংখ্যা কয়টি? ঈমানের শাখা সমূহ, ঈমানের শাখা কতটি? ঈমানের সর্বোৎকৃষ্ট শাখা কোনটি? ঈমানের ৭৭ টি শাখা কি কি? ঈমানের অংগ, ঈমানের সবচেয়ে ছোট শাখা কোনটি? ঈমানের ৭৭ টি শাখা বই, ঈমানের ৭৭ টি শাখা, ঈমানের শাখা প্রশাখা; প্রভৃতি বিষয় আলোচনা করা হবে। চলুন শুরু করা যাক- ঈমানের শাখা প্রশাখা বা ঈমানের অংগ সংক্রান্ত কিছু প্রশ্নঃ প্রশ্ন: ঈমান কি? ঈমানের শাখা কি? উত্তর: ঈমানের পরিচয়ের মধ্যে বলা হয়েছে কতকগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ঈমান। Read
ঈমান বৃদ্ধির উপায় বা ঈমান মজবুত করার উপায়

ঈমান বৃদ্ধির উপায় বা ঈমান মজবুত করার উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: ঈমান সম্পর্কিত কোন বিষয়ে মনে সন্দেহ জাগলে তখন করণীয় কি? ঈমান বাড়ে কমে কিভাবে? ঈমান মজবুত করার দোয়া বা ঈমান বৃদ্ধি করার দোয়া ঈমান কমে কিভাবে? Read
সূরা আল গাশিয়াহঃ অর্থসহ বাংলা উচ্চারণ (informationbangla.com)

সূরা আল গাশিয়াহ: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল-গাশিয়াহ কোরআনের গুরুত্বপূর্ণ সূরার একটি, যা মানুষের সর্বশেষ পরিণতি ও পার্থিব জীবনের হিসাব নিয়ে আলোচনা করে। এই পোস্টে আপনি পাবেন সূরা আল-গাশিয়াহ-এর বাংলা উচ্চারণসহ অর্থ, যাতে সহজে তা বোঝা যায়। Read
রোজা ভঙ্গের কারণরোযা ভঙ্গের কারণ (6টি তালিকা) তে মোট (71টি কারণ) (1)

রোজা ভঙ্গের কারণ/রোযা ভঙ্গের কারণ (6টি তালিকা) তে মোট (71টি কারণ)

○ ইসলাম
আলোচ্য বিষয়: রোজা ভঙ্গের কারণ/রোযা ভঙ্গের কারণ এর ৬টি স্বতন্ত্র তালিকা তে মোট (৭১টি কারণ) উল্লেখ করা হয়েছে। Read
সূরা আল ইনফিতার, অর্থসহ বাংলা উচ্চারণ

সূরা আল ইনফিতার: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল ইনফিতার কোরআনের গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি, যা মানুষের আচার-আচরণ ও শেষ দিনের হিসাব সম্পর্কে গুরুত্বসহকারে আলোচনা করে। এই পোস্টে সূরার বাংলা উচ্চারণসহ বিস্তারিত অর্থ ব্যাখ্যা করা হয়েছে, যাতে পাঠকরা সহজে অর্থ বোঝার সঙ্গে সাথে সঠিকভাবে পাঠ করতে পারেন। Read
আসমানি কিতাব কাকে বলে, বলতে কি বুঝায় এটি কয়টি বা কয়খানা আসমানি কিতাবসমূহ ১০৪ খানার নাম কি কি

আসমানি কিতাব কাকে বলে, বলতে কী বুঝায়? এটি কয়টি বা কয়খানা? আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আসমানি কিতাব কাকে বলে? (২) আসমানি কিতাব বলতে কী বুঝায়? (৩) আসমানি কিতাবের বিষয়বস্তু (৪) আসমানি কিতাব কয়টি বা কয়খানা? (৫) আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী? (৬) প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ (৭) আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব (৮) সর্বশেষ আসমানি কিতাব ‘কুরআন (৯) কুরআনের নামকরণ (১০) কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য (১১) নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা Read