আমানত অর্থ, কী, কাকে বলে? আমানত রক্ষার গুরুত্ব

আমানত অর্থ, কী, কাকে বলে আমানত রক্ষার গুরুত্ব

(১) আমানত অর্থ কী?

আমানত আরবি শব্দ। এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা।

(২) আমানত কী, কাকে বলে?

সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়।

তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয় বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জান, মাল, সম্মান, কথা-প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানত স্বরূপ। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন তাকে বলা হয় আমিন বা আমানতদার।

আমানতের বিপরীত হলো খিয়ানত। খিয়ানত অর্থ আত্মসাৎ করা, ক্ষতিসাধন করা, ভঙ্গ করা। আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খিয়ানত বলে। যে ব্যক্তি গচ্ছিত জিনিসের খিয়ানত করে তাকে খায়িন (ও) বলা হয়।

(৩) আমানত রক্ষার গুরুত্ব

আমানত রক্ষা করা আখলাকে হামিদাহ-র অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ।

আল- কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন,

“নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে।”

(সূরা আন-নিসা, আয়াত ৫৮)

আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না।

মহানবি (সাঃ) বলেছেন,

“যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।”

(মুসনাদে আহমাদ)

আমানত রক্ষা করা ইমানের অঙ্গ স্বরূপ। আমানতের খিয়ানত করা ইমানদারের বৈশিষ্ট্য নয়। বরং এটি মুনাফিকের চিহ্ন। আমাদের প্রিয়নবি (সাঃ) ছিলেন আমানতদারির মূর্ত প্রতীক। ঘোর শত্রুরাও তাঁকে আমানতদার হিসেবে জানত, তাঁর নিকট তাদের মূল্যবান ধন-সম্পদ আমানত রাখত। তাঁকে তারা আল আমিন বা বিশ্বাসী তথা আমানতদার নামে ডাকত।

রাসুলুল্লাহ (সাঃ)ও সারাজীবন আমানত রক্ষা করে চলেছেন। এমনকি হিজরতের সময় মক্কার কাফিররা যখন তাঁকে হত্যা করতে বের হয় তখনও তিনি আমানতের কথা ভোলেননি। তিনি তাদের গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন।

ইসলামি জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের খিয়ানত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। মহানবি (সাঃ)-এর হাদিসে এসেছে খিয়ানত করা মুনাফিকদের অন্যতম নিদর্শন স্বরূপ। আল্লাহ তায়ালা খিয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট।

মহান আল্লাহ বলেন, 

“নিশ্চয়ই আল্লাহ তায়ালা খিয়ানতকারীদের পছন্দ করেন না।”

(সূরা আল-আনফাল, আয়াত ৫৮)

খিয়ানত মানুষের পার্থিব জীবনেও বিপর্যয় ডেকে আনে।

মহানবি (সাঃ) বলেছেন, “আমানতদারি সচ্ছলতা ও খিয়ানত দারিদ্র্য ডেকে আনে।”

(মুসনাদে শিহাব আল-কাযায়ি)

খিয়ানতকারী মানুষের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে। লোকেরা তাকে ঘৃণা করে। এড়িয়ে চলে। তার সাথে ব্যবসায়- বাণিজ্য, লেনদেন করতে আগ্রহী হয় না। ফলে খিয়ানতকারী আর্থিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে।

(৪) আমানতের ক্ষেত্র

কারও নিকট কোনো দ্রব্য বা জিনিস গচ্ছিত রাখা হলে তা অবশ্যই যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। গচ্ছিত দ্রব্যে কোনোরূপ পরিবর্তন করা যাবে না। তা নিজ কাজে ব্যবহার করা যাবে না। বরং প্রকৃত মালিক যখন চাইবে তখনই তা ফিরিয়ে দিতে হবে। এটাই আমানতের ইসলামি নীতি ও পদ্ধতি।

আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। শুধু ধনসম্পদই আমানত নয়, বরং কথা, কাজ, মান-সম্মানও আমানত হতে পারে।

মহানবি (সাঃ) বলেছেন,

“যখন কোনো লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানত স্বরূপ।”

(আবু দাউদ)

অর্থাৎ কেউ বিশ্বাস করে কোনো কথা বললে এবং তা গোপন রাখতে বললে সে কথাও আমানত স্বরূপ। সে কথা অন্যের নিকট বলে ফেললে আমানতের খিয়ানত করা হয়।

ইসলামে মানুষের প্রতিটি দায়িত্ব ও কর্তব্যই আমানত স্বরূপ। ব্যক্তিগত কাজের পাশাপাশি মানুষকে আরও বহু দায়িত্ব পালন করতে হয়। মানুষের এসব পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক দায়িত্ব আমানত হিসেবে গণ্য।

নিম্নে আমানতের কতিপয় ক্ষেত্র উল্লেখ করা হলো-

  • মাতাপিতার নিকট সন্তান আমানত স্বরূপ। সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা, তাদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলা তাদের দায়িত্ব।
  • সন্তানের নিকট মাতাপিতা আমানত। মাতাপিতার আনুগত্য করা, তাঁদের সেবা করা সন্তানের কর্তব্য ও আমানত।
  • শিক্ষকের নিকট ছাত্র-ছাত্রী আমানত। তাদের সুশিক্ষা দেওয়া আমানত স্বরূপ।
  • ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের সব আসবাবপত্র আমানত। এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। শিক্ষকদের সম্মান করা, সুন্দরভাবে পড়াশুনা করা ইত্যাদিও শিক্ষার্থীদের নিকট আমানত স্বরূপ।
  • কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিকট ঐ প্রতিষ্ঠান আমানত স্বরূপ। ঐ প্রতিষ্ঠানের সবকিছু রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য।
  • সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ ও জনগণের অধিকার আমানত স্বরূপ। এগুলোর সুষ্ঠু ব্যবহার না করা খিয়ানত হিসেবে গণ্য। 
  • জনগণের নিকট রাষ্ট্র আমানত স্বরূপ। রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, জাতীয় উন্নয়নের চেষ্টা করা জনগণের কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা খিয়ানত হিসেবে গণ্য।

আমানত একটি মহৎগুণ। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার মাধ্যমে মানুষ আমানত রক্ষা করতে পারে। আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে আমানত রক্ষা করতে সচেষ্ট হব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ ও সংজ্ঞা

আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ ও সংজ্ঞা

আলোচ্য বিষয়: (১) আহলোে সুন্নাত ওয়াল জামাত অর্থ কি? (২) আহলোে সুন্নাত ওয়াল জামাত কি? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলোে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি? আহলোে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল কেন? প্রকৃত আহলোে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি Read
সূফিবাদ কি, সুফিবাদের উৎপত্তি, ক্রমবিকাশ ও প্রয়োজনীয়তা

সূফিবাদ কি? সুফিবাদের উৎপত্তি, ক্রমবিকাশ ও প্রয়োজনীয়তা

আলোচ্য বিষয়: ইসলাম মানুষের দুটি দিক নিয়ে আলোচনা করে। একটি হলো বাহ্যিক বা বস্তুগত দিক, আরেকটি হলো অভ্যন্তরীণ বা আধ্যাত্মিক দিক। আর অভ্যন্তরীণ দিকই হলো তাসাউফ বা সুফিবাদ। চলুন তাহলে সুফিবাদ সম্পর্কে বিস্তারিত জেনে নেই- Read
আযান এর বাংলা অনুবাদ, আযানের জবাব বা উত্তর, আযানের দোয়া ও অর্থ, আযানের ফযীলত

আযান এর বাংলা অনুবাদ, আযানের জবাব/উত্তর, আযানের দোয়া ও অর্থ, আযানের ফযীলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আযান কি? (২) আযানের শর্ত সমূহ (৩) আযান দেয়ার সময় (৪) আযান এর বাংলা অনুবাদ (৫) আযানের জবাব/আযানের উত্তর (৬) আযানের দোয়া ও অর্থ (৭) আযানের ফযীলত (৮) আযান, ইকামতের সুন্নাত ও মোস্তাহাব সমূহ (৯) আযান ও ইকামতের মাসায়েল (১০) আযান ও ইকামতের মাঝে সময়ের ব্যবধান কতটুকু হবে? (১১) ইকামতের বাক্য সমূহ ও অর্থ (১২) আযানের দোআয় পরিত্যাজ্য বিষয় সমূহ (১৩) আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয় (১৪) আযানের অন্যান্য মাসআলা মাসায়েল Read
ইলম কাকে বলে, ইলম হাছিল করার গুরুত্ব ও ইলমের ফযীলত

ইলম কাকে বলে? ইলম হাছিল করার গুরুত্ব ও ইলমের ফযীলত

আলোচ্য বিষয়: (১) ইলম কাকে বলে? (২) ইলম হাছিল করার গুরুত্ব (৩) ইলমের ফযীলত (৪) ইলম হাছিল করার পদ্ধতি (৫) ইলম হাছিল করার জন্য যা যা শর্ত ও করণীয় Read
তাকওয়া শব্দের অর্থ, কাকে বলে, মানে, কী তাওয়ার গুরুত্ব ও প্রভাব

তাকওয়া শব্দের অর্থ, কাকে বলে, মানে, কী? তাওয়ার গুরুত্ব ও প্রভাব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাকওয়া শব্দের অর্থ কী? (২) তাকওয়া কাকে বলে? (৩) তাকওয়া কী? (৪) তাকওয়া মানে কী? (৫) তাওয়ার গুরুত্ব (৬) নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব Read
দোয়ায়ে মাসুরা আরবি, অর্থসহ বাংলা উচ্চারণ ও ফযিলত

দোয়ায়ে মাসুরা আরবি, অর্থসহ বাংলা উচ্চারণ ও ফযিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে দোয়ায়ে মাসুরা আরবি, অর্থসহ বাংলা উচ্চারণ ও ফযিলত তু্লে ধরা হলো- Read
দুরুদ শরীফ বাংলা উচ্চারণ আরবি সহ অর্থ এবং ফযিলত

দুরুদ শরীফ বাংলা উচ্চারণ আরবি সহ অর্থ এবং ফযিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) দুরুদ শরীফ বাংলা উচ্চারণ আরবি সহ অর্থ (২) অর্থসহ ছোট দুরুদ শরীফ বাংলা উচ্চারণ (৩) ছোট দরুদ শরীফ আরবি (৪) সবচাইতে ছোট দুরুদ (৫) দুরুদ শরীফ কখন পড়তে হয়? (৬) কয়েকটি বানোয়াট দরুর শরীফ ও দো’য়ার বইয়ের নাম (৭) দরুদ শরীফ পড়ার নিয়ম (৮) দুরূদ শরীফের ফজিলত Read
সালাতের গুরুত্ব ও তাৎপর্য

সালাতের গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তভাবে সালাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) সালাতের পরিচয় (২) সালাতের ধর্মীয় গুরুত্ব (৩) সালাতের শিক্ষা Read
ইসলামে কি ছোঁয়াচে রোগকে অস্বীকার করা হয়েছে

ইসলামে কি ছোঁয়াচে রোগকে অস্বীকার করা হয়েছে?

আলোচ্য বিষয়: ইসলামে কি ছোঁয়াচে রোগকে (সংক্রমণ) অস্বীকার করা হয়েছে? সহজ কথায় এর আসল মানে কী? 🤔 আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকেই মনে করেন, ইসলামে নাকি ছোঁয়াচে রোগ বা রোগ সংক্রমণকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে। কিন্তু আসল ব্যাপারটা কী? আসুন, খুব সহজ ভাষায় আর সাধারণ মানুষের মতো করে বোঝার চেষ্টা করি। Read
মানুষ নিজ ভবিষ্যৎ নির্ধারণ করলে আল্লাহ ভবিষ্যৎ দ্রষ্টা কিভাবে

মানুষ নিজ ভবিষ্যৎ নির্ধারণ করলে আল্লাহ ভবিষ্যৎ দ্রষ্টা কিভাবে??

আলোচ্য বিষয়: মানুষ যদি নিজের ভবিষ্যৎ নিজেই ঠিক করে, তবে আল্লাহ আগে থেকে সব জানেন কীভাবে? আমাদের অনেকের মনেই মাঝে মাঝে একটা খটকা লাগে। আমরা ভাবি, "আমি যদি পাপ বা পুণ্য নিজের ইচ্ছাতেই করি, তাহলে আল্লাহ আগে থেকেই কীভাবে জানেন আমি কী করব? আর আল্লাহ যদি আগেই জানেন, তাহলে আমার আর দোষ কী?" বিষয়টা আসলে অত জটিল না। বান্দা পাপ পুণ্যের পথ নির্ধারণ করে ঠিকই তবে আল্লাহ ভাল মতই জানেন কোন পথে যাবে বান্দা। আসুন খুব সহজ একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। Read