আলুর চিপস ও ফ্লেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি

আলুর চিপস ও ফ্লেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি

নিম্নে আলুর চিপস ও ফ্লেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি উল্লেখ করা হলো-

(১) আলুর চিপস তৈরির রেসিপি ও চিপস তৈরি করার পদ্ধতি

চিত্র- চিপস
চিত্র- চিপস

ক) আলুর চিপস তৈরির রেসিপি

উপকরণের নামপরিমাণ
১। মাঝারি আকারের আলু৫ কেজি
২। পানিপরিমাণ মত
৩। লবণ২৫০ গ্রাম
৪। সোডিয়াম মেটা বাই সালফাইড ৩০ গ্রাম 

খ) আলুর চিপস তৈরি করার পদ্ধতি

  1. আলু ভালভাবে ধুয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে ২% লবণ পানিতে ডুবিয়ে রাখতে হবে।
  2. স্লাইসার (Slicer) দিয়ে আলোগুলো খুব পাতলা করে গোল গোল টুকরা করে কেটে পুনরায় লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে।
  3. এরপর একটি হাড়িতে পানি ফুটাতে হবে। লবণে ভেজানো আলুর স্লাইসগুলো উঠিয়ে ঐ ফুটানো পানিতে ৩-৪ মিনিট ব্লাঞ্চিং করতে হবে।
  4. আলুর স্লাইসগুলো থেকে পানি ঝড়িয়ে ফেলে ঠান্ডা করতে হবে।
  5. অন্য একটি পাত্রে প্রায় ৫ লিটার পানির সাথে ৩০ গ্রাম সোডিয়াম মেটা বাই সালফাইড দিয়ে ১ ঘন্টা আলুগুলো ভিজিয়ে রাখতে হবে।
  6. এরপর এগুলো থেকে সম্পূর্ণরূপে পানি ঝড়িয়ে আলুর স্লাইসগুলো রোদে শুকাতে হবে।
  7. রোদে ভাল করে শুকিয়ে আলুর স্লাইসগুলো পলিথিন ব্যাগে ভরে মুখ বন্ধ করে বায়ুরোধী কোন কৌটায় ভালে করে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রেখে দিতে হবে। এভাবে আলু ২ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। 
  8. এই আলুগুলো খাওয়ার জন্য ফুটন্ত ডুবো তেলে ভাজতে হবে।
  9. তেল থেকে উঠিয়ে টিস্যু পেপারের উপর বিছিয়ে রেখে অতিরিক্ত তেল মুক্ত করা হয়। পরে ইচ্ছেমত লবণ, বীট লবণ গোলমরিচের গুড়া যোগ করে পরিবেশন করা যায়।

(২) আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি ও ফ্রেঞ্চ ফ্রাই তৈরির পদ্ধতি

চিত্র- আলুর ফ্রেঞ্চ ফ্রাই
চিত্র- আলুর ফ্রেঞ্চ ফ্রাই

ক) আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরির রেসিপি

উপকরণের নামপরিমাণ
১। আলু (মাঝারি)৫ কেজি
২। পানিপরিমাণ মত
৩। লবণ২৫০ গ্রাম
৪। সয়াবিন তেলপরিমাণ মত

খ) আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার পদ্ধতি

  1. আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে।
  2. এবার আলুগুলো ৭-৭.৫ সে.মি. লম্বা এবং ১ সে.মি. চওড়া ফালি করে কেটে নিতে হবে। স্লাইসারের সাহায্যেও এভাবে ফালি করা যায়।
  3. ফালিগুলো ২% লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে ৩০ মি. থেকে ১ ঘন্টা।
  4. অন্য একটি হাড়িতে পানি ফুটিয়ে লবণের দ্রবণে ভেজানো আলুগুলো উঠিয়ে ঐ ফুটানো পানিতে ৩-৪ মিনিট ব্লাঞ্চিং করে নিতে হবে।
  5. ব্লাঞ্চিং করা আলুর ফালিগুলো থেকে পানি ঝড়িয়ে ঠান্ডা করতে হবে।
  6. ফুটন্ত ডুবে তেলে ফালিগুলো ভেজে নিতে হবে। তেল থেকে উঠিয়ে অতিরিক্ত তেল টিস্যু পেপার দিয়ে শুষে নিতে হবে। এরপর তাতে লবণ ছিটিয়ে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে হবে।
  7. সংরক্ষণ করতে চাইলে ব্লাঞ্চিং করা আলুর ফালিগুলো থেকে পানি ঝড়িয়ে ঠান্ডা করে বায়ুরোধী ফ্রিজে রাখার উপযোগী বক্স বা পলিব্যাগে ভরে ডীপ ফ্রিজে রেখে দিতে হবে। এভাবে ২ মাস পর্যন্ত রাখা যাবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি ও গাছের পরিচর্যা

চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি ও গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) চন্দ্রমল্লিকা ফুলের বৈশিষ্ট্য ও জাত পরিচিতি (২) চন্দ্রমল্লিকা ফুল চাষ পদ্ধতি (৩) চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা (৪) চন্দ্রমল্লিকা চাষে রোগ ও পোকা দমন ব্যবস্থাপনা (৫) চন্দ্রমল্লিকা ফুলের হাইড্রোপনিক চাষ Read
ধনিয়ার জাত ও ধনিয়া চাষ পদ্ধতিধনিয়ার পাতা চাষ পদ্ধতি

ধনিয়ার জাত ও ধনিয়া চাষ পদ্ধতি/ধনিয়ার পাতা চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ধনিয়ার জাত (২) ধনিয়া চাষ পদ্ধতি/ধনিয়ার পাতা চাষ পদ্ধতি (৩) ধনিয়া চাষে পোকামাকড় ও রোগবালাই দমন ব্যবস্থা Read
বেগুন চাষ পদ্ধতিঃ বেগুনের জাত, বেগুন চাষের উপযুক্ত সময়, বেগুন চাষে সার প্রয়োগ পদ্ধতি ও

বেগুন চাষ পদ্ধতিঃ বেগুনের জাত, বেগুন চাষের উপযুক্ত সময়, বেগুন চাষে সার প্রয়োগ পদ্ধতি ও বেগুন গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) বেগুনের জাত (২) বেগুন চাষের উপযোগী মাটি (৩) বেগুন চাষের উপযুক্ত সময় (৪) বেগুনের বীজ হার, বপন, বীজ থেকে চারা তৈরি (৫) বেগুন চাষের জমি তৈরি (৬) বেগুন চাষে সার প্রয়োগ পদ্ধতি (৭) বেগুনের চারা রোপণ পদ্ধতি বা লাগানোর নিয়ম (৮) বেগুন গাছের পরিচর্যা (৯) বেগুন কত দিনে ফল দেয়? বেগুনের ফলন Read
ঝাড় শিম চাষ পদ্ধতি ও নিয়ম

ঝাড় শিম চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ঝাড় শিমের জাত (২) ঝাড় শিম চাষ পদ্ধতি Read
বারোমাসী মরিচের জাত বারি মরিচ ২ চাষের আধুনিক উন্নত পদ্ধতি ও গাছের পরিচর্যা

বারোমাসী মরিচের জাত বারি মরিচ-২ চাষের আধুনিক/উন্নত পদ্ধতি ও গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) বারোমাসী মরিচের জাত বারি মরিচ-২ পরিচিতি ও গাছের বৈশিষ্ট্য (২) বারোমাসী মরিচের জাত বারি মরিচ-২ চাষের আধুনিক/উন্নত পদ্ধতি ও গাছের পরিচর্যা Read
ফেলন চাষ পদ্ধতি, ফেলনের জাত ও এর রোগ বালাই দমন ব্যবস্থাপনা

ফেলন চাষ পদ্ধতি, ফেলনের জাত ও এর রোগ-বালাই দমন ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) ফেলনের জাত (২) ফেলন চাষ পদ্ধতি (৩) ফেলন চাষে রোগ-বালাই দমন ব্যবস্থাপনা Read
ক্যাকটাস গাছ লাগানোর নিয়ম

ক্যাকটাস গাছ লাগানোর নিয়ম

আলোচ্য বিষয়: (১) ক্যাকটাস গাছের বংশবিস্তার পদ্ধতি (২) ক্যাকটাস গাছ লাগানোর নিয়ম Read
ধুন্দুলের জাতের নাম ও চাষের পদ্ধতি

ধুন্দুলের জাতের নাম ও চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ধুন্দুলের জাতের নাম ও পরিচিতি (২) ধুন্দুলের চাষ পদ্ধতি ও নিয়ম Read
কুল চাষ পদ্ধতি

কুল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) কুলের জাতগুলো কী কী? (২) কুল চাষ পদ্ধতি বর্ণনা (৩) কুল গাছের পাউডারী মিলডিউ রোগ দমন Read
স্ট্রবেরি চাষ পদ্ধতি

স্ট্রবেরি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) স্ট্রবেরি ফল (২) স্ট্রবেরির উপকারিতা (৩) স্ট্রবেরির চাষযোগ্য জাতসমূহ (৪) বারি স্ট্রবেরি-১ স্ট্রবেরি গাছ এর বৈশিষ্ট্য (৫) স্ট্রবেরি চাষ পদ্ধতি (৬) স্ট্রবেরি কোন মাসে পাওয়া যায়? Read