আল্লাহ তায়ালার সংক্ষিপ্ত পরিচয়

আল্লাহ তায়ালার সংক্ষিপ্ত পরিচয়

নিম্নে আল্লাহ তায়ালার পরিচয়কে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হলো-

‘আল্লাহ’ শব্দের মধ্যেই তাঁর তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায়। (আল্লাহ) আরবি শব্দ। পৃথিবীর কোনো ভাষাতেই এ শব্দের কোনো প্রতিশব্দ নেই। এর কোনো একবচন; বহুবচন নেই। এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ নেই। এ শব্দটি একক ও অতুলনীয়। আল্লাহ তায়ালাও তদ্রূপ। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে একক ও অদ্বিতীয়। তাঁর সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই।

  • আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের অধিপতি ও মালিক।
  • তিনি একক ও অদ্বিতীয় সত্তা।
  • তাঁর কোনো শরিক নেই।
  • তারা সাথে তুলনা করার মত কোন কিছু নেই।

আল্লাহ তায়ালা বলেন,

“বলুন (হে নবি!) তিনিই আল্লাহ। একক ও অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি। আর তাঁর সমতুল্য কেউই নেই ৷”

(সূরা আল-ইখলাস, আয়াত ১-৪)
  • আল্লাহ তায়ালা স্বয়ংসম্পূর্ণ সত্তা। তিনি অনাদি অনন্ত।
  • তিনি চিরস্থায়ী ও চিরবিরাজমান।
  • তাঁর কোনো শুরুও নেই, শেষও নেই।
  • তিনি সময়ে উর্ধে, সময় তারই একটা সৃষ্ট জিনিস মাত্র।
  • তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সবকিছু থেকে মুক্ত।

আল্লাহ তায়ালা বলেন,

“তিনিই প্রথম, তিনিই শেষ। তিনিই প্রকাশ্য, তিনিই গোপন এবং তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত।”

(সূরা আল- হাদিদ, আয়াত ৩)

অন্যত্র মহান আল্লাহ বলেন,

“তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাঁকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর অধীন।”

(সূরা আল-বাকারা, আয়াত ২৫৫)
  • আল্লাহ তায়ালা সকল গুণের আধার।
  • সকল গুণ তাঁর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান।
  • তিনি সৃষ্টিকর্তা। বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তাঁর সৃষ্টি।
  • তিনি রিযিকদাতা। সকল সৃষ্টিই রিজিকের জন্য তাঁর মুখাপেক্ষী।
  • তিনিই সর্বশক্তিমান সবকিছুর নিয়ন্ত্রক। সকলকিছুই তাঁর পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে।

এককথায় তিনি সর্বগুণে গুণান্বিত। সুন্দর ও পবিত্র নামসমূহ একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। তাঁর কতিপয় গুণবাচক নাম হলো- রহিম (পরম করুণাময়), জাব্বার (প্রবল), গাফফার (অতি ক্ষমাশীল), বাসির (সর্বদ্রষ্টা), সামিউ (সর্বশ্রোতা), আলিউ (মহান), হাফিয (মহারক্ষক) ইত্যাদি।

বস্তুত আল্লাহ তায়ালা তাঁর সত্তা ও গুণাবলিতে এক ও অতুলনীয়। তাঁর কোনো শরিক নেই। সকল প্রশংসা তাঁরই জন্য, ইবাদতের যোগ্য সত্তা একমাত্র তিনিই।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আল্লাহ যখন কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন তখন তিনি বলেন, ‘হয়ে যাও’ আর তৎক্ষণাৎ তা হয়ে

আল্লাহ ‘কুন ফায়াকুন’ বলেই মুহূর্তে কিছু ঘটাতে পারেন, তাহলে তিনি কেন পৃথিবীকে ৬ দিনে সৃষ্টি করলেন?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আল্লাহ যখন কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন তখন তিনি বলেন, ‘হয়ে যাও’ আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। তাহলে আকাশ এবং পৃথিবী সৃষ্টিতে তাঁর ৬ দিন (period) লাগলো কেন? Read
ওহী কাকে বলে, ওহী কত প্রকার, ওহী নাযিলের পদ্ধতি

ওহী কাকে বলে? ওহী কত প্রকার? ওহী নাযিলের পদ্ধতি

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) অহি শব্দের অর্থ কি/ওহি অর্থ কি? ওহী কাকে বলে? (২) ওহী কত প্রকার? (৩) ওহী নাযিলের অবস্থা (৪) ওহী নাযিলের পদ্ধতি Read
হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কী কী

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কী কী?

আলোচ্য বিষয়: হাদিস শব্দের অর্থ কথা, কাজ, বাণী, বার্তা, সংবাদ ইত্যাদি। রাসুল (স:) এর নবুয়াতী জীবনের সকল বাণী, কাজ, মৌনসম্মতি এবং অনুমোদনকে হাদীস বলে। চলুন জেনে নিই হাদিসসমূহ হাদিস কত প্রকার ও কী কী? বিস্তারিত। Read
সুফি কারা, সুফিদের জীবনাদর্শ

সুফি কারা? সুফিদের জীবনাদর্শ

আলোচ্য বিষয়: (১) সুফি কারা? (২) সুফিদের জীবনাদর্শ Read
মানবসেবা কী মানবসেবার গুরুত্ব

মানবসেবা কী? মানবসেবার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মানবসেবা কী? (২) মানবসেবার গুরুত্ব Read
ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামে আন্তর্জাতিক সম্পর্ক (২) ভ্রাতৃত্ব (উখুয়াত) (৩) উম্মাহ (৪) ইসলামি দাওয়াহ (৫) ইসলামি দাওয়াহ মাধ্যম ও কৌশল (৬) দাঈ এর গুণাবলী (৭) খিদমতে খালক (৮) মানবাধিকার সংরক্ষণে ইসলাম (৯) পরিবেশ সংরক্ষণে ইসলাম Read
ঈদের তাকবীর কখন দিতে হয়, বাংলা উচ্চারণসহ নিয়ম বর্ণনা

ঈদের তাকবীর কখন দিতে হয়? বাংলা উচ্চারণসহ নিয়ম বর্ণনা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঈদের তাকবীর কখন দিতে হয়? (২) ঈদের তাকবীর বাংলা উচ্চারণ (৩) দুই ঈদের তাকবীর দেওয়ার সময় কি একই? (৪) ঈদের তাকবীর পড়ার নিয়ম (৫) ঈদের তাকবীর দেওয়ার তাৎপর্য (৬) ঈদের তাকবীরের ইতিহাস Read
আল আসমাউল হুসনা কাকে বলে, অর্থ কী, বলতে কী বুঝায়

আল-আসমাউল হুসনা কাকে বলে, অর্থ কী, বলতে কী বুঝায়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আল-আসমাউল হুসনা এর পরিচয় (২) আল-আসমাউল হুসনা এর গুরুত্ব ও তাৎপর্য (৩) কয়েকটি আল-আসমাউল হুসনা এর অর্থ ও ব্যাখ্যা Read
অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি, শুয়ে বা বসে নামাজ পড়ার নিয়ম

অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি: শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতি বা শুয়ে/বসে নামাজ পড়ার নিয়ম সমূহের বর্ণনা- Read
রোজা সম্পর্কে আলোচনাঃ A to Z রোজার সকল নিয়ম-কানুনের তালিকা ও বর্ণনা

রোজা সম্পর্কে আলোচনাঃ A to Z রোজার সকল নিয়ম-কানুনের তালিকা ও বর্ণনা

○ ইসলাম
আলোচ্য বিষয়: আজকের এই আর্টিকেলটিতে আমরা রমজানের রোজার মাসায়েল + রোজার নিয়ত + সেহরীর মাসায়েল + ইফতার এর দোয়া ও মাসায়েল + যে সব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না + যে সব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরূহ হয়ে যায় + যে সব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু কাযা ওয়াজিব হয় ইত্যাদি A to Z রোজা সম্পর্কে আলোচনা করব। (১) রোজা কাকে বলে? (২) রমজানের রোজা কার উপর ফরজ? রমজানের রোজা কখন ফরজ হয়? (৩) রমজানের রোজার নিয়ত (৪) সেহরীর মাসায়েল (৫) ইফতার এর মাসায়েল (৬) যে সব কারণে রোজা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না (৭) যে সব কারণে রোজা ভাঙ্গে না তবে মাকরূহ হয়ে যায় (৮) যে সব কারণে রোজা ভেঙ্গে যায় এবং শুধু Read