আল-কুরআন শিক্ষার গুরুত্ব

আল-কুরআন শিক্ষার গুরুত্ব

মহাগ্রন্থ আল-কুরআন মানবজাতির হিদায়াতের জন্য নাযিল হয়েছে। মানুষের সার্বিক জীবন পরিচালনা করার জন্য আল-কুরআনে পরিপূর্ণ নির্দেশিকা রয়েছে। আল্লাহ তা‘আলা মহানবি (স) কে প্রেরণের অন্যতম উদ্দেশ্য হলো কুরআন শিক্ষা দেওয়া।

আল-কুরআন আছে,

“হে আমাদের প্রভূ ! আপনি তাদের মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করেন, যিনি তাদের নিকট আপনার আয়াত পাঠ করবেন, আপনার কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন।”

(সূরা বাকারা)

কুরআন অনুযায়ী জীবনযাপনের জন্য কুরআন শিক্ষা করা অপরিহার্য।

হাদিস শরিফে কুরআনের শিক্ষক ও শিক্ষার্থীকে সর্বোত্তম বলা হয়েছে,

“তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।”

(সহীহ্ বুখারি) 

কুরআন  শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মহানবী (স) বলেন,

“যার অন্তরে কোরআন নেই, সে যেন পরিত্যক্ত বাড়ির মতো।”

(তিরমিজি)

নামাযে কুরআন পাঠ করা ফরয বিধায় প্রয়োজন পরিমাণ কুরআন মজীদ প্রত্যেক নামাযীর জন্য শিক্ষা করা ফরযে আইন। কুরআন শিক্ষার ফযিলত অনেক।

যেমন হাদিসে বলা হয়েছে,

“যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তাতে সে অভিজ্ঞ, সে উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতার সংগী হবে আর যে ব্যক্তি কুরআন পাঠের সময় আটকে যায় এবং কষ্ট করে পড়ে তার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব।”

(আবু দাউদ)

হাদিসে আরো আছে,

“নিশ্চয় মানুষের মধ্য হতে আল্লাহর একদল আহল আছে। বলা হলো, হে আল্লাহর রাসূল (স)! তারা কারা? তিনি বললেন, যারা কুরআনের আহল, তারাই আল্লাহর আহল ও বিশেষ লোক।”

(মুনাদে আহমাদ)

কুরআন শিখলে এবং তা তিলাওয়াত করলে অনেক সাওয়াব পাওয়া যায়।

হাদিস শরিফে আছে,

“যে ব্যক্তি আল্লাহর কিতাব হতে ১টি হরফ পাঠ করবে সে ১টি নেকি লাভ করবে এবং একটি নেকিকে দশগুণ বৃদ্ধি করে দেওয়া হবে। আমি বলি না আলিফ-লাম-মীম একটি হরফ। বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মীম একটি হরফ।”

(তিরমিযী)

সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানী কিতাব পবিত্র কুরআন তিলাওয়াতে অফুরন্ত ও অপরিসীম ফযিলত রয়েছে।

নফল ইবাদাতের মধ্যে কুরআন তিলাওয়াত হচ্ছে সর্বোত্তম। কুরআন তিলাওয়াতকারী যদি তিলাওয়াতের কারণে আল্লাহর যিকর ও তাঁর কাছে দু‘আ করার অবসর না পায় তাহলে তাকে আরো কিছু দান করে থাকেন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অফুরন্ত সওয়াব হাসিল হয়। কুরআন তিলাওয়াতকারী আল্লাহর নিকট শ্রেষ্ঠ মর্যাদা ও সম্মানের অধিকারী হয়। কিয়ামতের দিন কুরআন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে।

কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও অনুগ্রহ লাভ করা যায়। কুরআন তিলাওয়াতের মাধ্যমে পরকালীন মুক্তির পথ সুগম হয়। কুরআনের নিষ্ঠাবান তিলাওয়াতকারীকে আল্লাহ তা‘আলা তার সার্বিক উন্নতির পথ সুগম করে দেন। কুরআন তিলাওয়াতকারী ও তদনুযায়ী আমলকারী ব্যক্তির মা-বাবাকে আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন নূরের তাজ পরাবেন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রশান্তি অর্জিত হয়।

অতএব প্রতিটি মানুষের কুরআন তিলাওয়াত করা ও তদনুযায়ী আমল করা উচিত।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষকের দায়িত্ব ও কর্তব্যসমূহ

শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য

○ ইসলাম
নিম্নে শিক্ষকের কতিপয় দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করা হলো- Read
নাপাক কি, নাপাক কত প্রকার, কি কি কারণে কাপড় নাপাক হয়

নাপাক কি? নাপাক কত প্রকার? কি কি কারণে কাপড় নাপাক হয়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: নাপাক হওয়া, নাপাক দূর করা ও শরীয়তের বিধানঃ নাপাক হলে কী করবেন? ইসলাম কী বলে? আপনি কি জানেন কোন জিনিস নাপাক আর কোনটা নয়? নাপাক ও পাকের মধ্যে পার্থক্য কীভাবে বুঝবেন? নাপাকি দূর করার সঠিক নিয়ম কি ইসলাম শেখায়? বিস্তারিত জানুন এখানে- (১) নাপাক কি? (২) নাপাক কত প্রকার? (৩) কাপড় নাপাক হওয়ার কারণ সমূহ কি? (৪) কতটুকু নাপাক মাফ? (৫) শরীর ও নাপাক কাপড় কিভাবে পাক করতে হয়? নাপাক কাপড় পাক করার নিয়ম? (৬) আসবাব/দ্রব্য পাক করার নিয়ম? কিভাবে পাক করতে হয়? (৭) জমীন পাক করার নিয়ম? কিভাবে পাক করতে হয়? (৮) খাদ্য দ্রব্য পাক করার নিয়ম? তরল দ্রব্য কিভাবে পাক করতে হয়? (৯) হাউজ বা ট্যাংকি পাক করার নিয়ম? কিভাবে পাক করতে হয়? (১০) টিউবওয়েল বা Read
সূরা আল বাকারা-এর নামকরণ

সূরা আল বাকারা-এর নামকরণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কুরআনের সূরার নামকরণের ভিত্তি (২) সূরা আল-বাকারা নামকরণের কারণ (৩) সূরা আল-বাকারা নামকরণের তাৎপর্য (৪) সূরা আল-বাকারা নাযিল হওয়ার সময়কাল (৫) সূরা আল-বাকারা এর ফযিলত Read
ইবাদত কাকে বলে, ইবাদত কত প্রকার

ইবাদত কাকে বলে? ইবাদত কত প্রকার?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইবাদত কাকে বলে? (২) ইবাদত কত প্রকার? (৩) দৈনন্দিন জীবনে অনুশীলনীয় কিছু ইবাদাত Read
আল্লাহ কি নিরাকার

আল্লাহ কি নিরাকার?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আমাদের সমাজের অনেকের মধ্যেই একটা বদ্ধমূল ধারণা আছে যে, মহান আল্লাহ 'নিরাকার'। অর্থাৎ তাঁর কোনো আকার বা আকৃতি নেই। আমরা ছোটবেলা থেকে অনেকেই এটাই শুনে এসেছি। কিন্তু আপনারা কি জানেন, কুরআন ও হাদিস এবং বড় বড় ইমামদের কথা অনুযায়ী এই ধারণাটি আসলে পুরোপুরি সঠিক নয়? আজকের এই লেখায় খুব সহজ ভাষায় এবং প্রমাণসহ জানাব—কেন আল্লাহ নিরাকার নন এবং তাঁর আকার সম্পর্কে ইসলাম আসলে কী বলে। Read
গোসলের ফরয কয়টি, গোসল করার নিয়ম

গোসলের ফরয কয়টি? গোসল করার নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) গোসলের ফরয কয়টি? (২) গোসল করার নিয়ম Read
কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা ও নামাজের ফজিলত এবং ফিদা কাযার বিস্তারিত

কাযা নামাজের বিধান ও মাসায়েলঃ উমরী কাযা এবং ফিদা কাযার বিস্তারিত

○ ইসলাম
(১) কাযা নামাজের বিধান ও মাসায়েল ◆ কারও কোন ফরয নামাজ ছুটে গেলে স্মরণ আসা মাত্রই কাযা পড়া ওয়াজিব-বিনা ওজরে কাযা করতে বিলম্ব করা পাপ। ◆ কাযা নামাজ পড়ার জন্য কোন নির্দিষ্ট সময় নেই; হারাম ও মাকরূহ ওয়াক্ত ছাড়া যে কোন সময় পড়া যায়। ◆ কারও যদি এক, দুই, তিন, চার বা পাঁচ ওয়াক্ত নামাজ কাযা হয় এবং এর পূর্বে তার কোন কাযা নেই, তাহল তাকে ‘ছাহেবে তারতীব’ বলে। তাকে দুই ধরনের তারতীব রক্ষা করতে হবে- ১। ওয়াক্তিয়া নামাজের পূর্বে এই কাযাগুলো পড়ে নিতে হবে, অন্যথায় ওয়াক্তিয়া নামাজ শুদ্ধ হবে না। ২। এই কাযা নামাজগুলোও ধারাবাহিকভাবে (আগেরটা আগে এবং পরেরটা পরে) পড়তে হবে। ছাহেবে তারতীবের জন্য এই ধরনের তারতীব রক্ষা করা ফরয। যদি কারও যিম্মায় ছয় বা আরও বেশী ওয়াক্তের Read
সূরা ইয়াসিন অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

সূরা ইয়াসিন অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা ইয়াসিন সংক্ষিপ্ত পরিচিতি (২) সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ (৩) সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত Read
আসমানি কিতাব কাকে বলে, বলতে কি বুঝায় এটি কয়টি বা কয়খানা আসমানি কিতাবসমূহ ১০৪ খানার নাম কি কি

আসমানি কিতাব কাকে বলে, বলতে কী বুঝায়? এটি কয়টি বা কয়খানা? আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আসমানি কিতাব কাকে বলে? (২) আসমানি কিতাব বলতে কী বুঝায়? (৩) আসমানি কিতাবের বিষয়বস্তু (৪) আসমানি কিতাব কয়টি বা কয়খানা? (৫) আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী? (৬) প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ (৭) আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব (৮) সর্বশেষ আসমানি কিতাব ‘কুরআন (৯) কুরআনের নামকরণ (১০) কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য (১১) নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা Read
কিয়ামতের আলামত সমূহ (qayamater alamot sumuho)

কিয়ামতের আলামত সমূহ (qayamater alamot sumuho)

○ ইসলাম
আলোচ্য বিষয়: কিয়ামতের আলামত সমূহঃ কেয়ামতের আগে কি কি ঘটবে কিয়ামতের আলামত-১ঃ হযরত মাহ্দীর আবির্ভাব কিয়ামতের আলামত-২ঃ দাজ্জালের আবির্ভাব কিয়ামতের আলামত-৩ঃ হযরত ঈসা (আঃ)-এর পৃথিবীতে অবতরণ কিয়ামতের আলামত-৪ঃ ইয়া’জূজ মা’জূজের ফেতনা কিয়ামতের আলামত-৫ঃ আকাশের এক ধরনের ধোঁয়া সম্বন্ধে আকীদা কিয়ামতের আলামত-৬ঃ পশ্চিম দিক থেকে সূর্য উদয় কিয়ামতের আলামত-৭ঃ দাব্বাতুল আর্দ কিয়ামতের আলামত-৮ঃ কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা ও কিয়ামত সংঘটন Read