ইবাদত অর্থ, কী, কাকে বলে, কত প্রকার? ইবাদতের উদ্দেশ্য, গুরুত্ব ও তাৎপর্য

ইবাদত অর্থ, কী, কাকে বলে, কত প্রকার ইবাদতের উদ্দেশ্য, গুরুত্ব ও তাৎপর্যসমূহ

(১) ইবাদত অর্থ কী?

ইবাদত আরবি শব্দ। এর অর্থ হলো চূড়ান্তভাবে দীনতা-হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া।

(২) ইবাদত কাকে বলে?

ইসলামি পরিভাষায়, দৈনন্দিন জীবনের সকল কাজ-কর্মে আল্লাহ তায়ালার  মেনে চলাকে ইবাদত বলা হয়।

(৩) ইবাদত কী?

মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ যেমন- সালাত, সাওম, হজ, যাকাত পালন করা এবং নিষেধ যেমন- সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা ইত্যাদি পরিহার করে চলাকে ইবাদত বলে। তেমনিভাবে নবি ও রাসুলের দেখানো পথ অনুযায়ী একে অপরের সাথে উত্তম আচার ব্যবহার করাও ইবাদত।

মূলত ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্য ও দাসত্ব প্রকাশ করা হয়। এর মধ্যেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে।

(৪) ইবাদত কত প্রকার?

ইবাদত প্রধানত দুই প্রকার:

  1. হাক্কুল্লাহ এবং
  2. হাক্কুল ইবাদ।

ক) হাক্কুল্লাহ (আল্লাহর হক)

আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে।

আমরা আমাদের দৈনন্দিন জীবনে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অনেক ধরনের ইবাদত (কাজ) করি। সেগুলোর মধ্যে কিছু ইবাদত শুধু আল্লাহ তায়ালার জন্য নির্দিষ্ট, এগুলো হলো হাক্কুল্লাহ, যেমন- সালাত (নামায) কায়েম করা, সাওম (রোযা) পালন ও হজ করা ইত্যাদি।

এসব কাজ করার পূর্বে প্রত্যেক মানুষকে অন্তর থেকে যা বিশ্বাস করতে হবে তা হলো- আল্লাহ আছেন, তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক (অংশীদার) নেই, তিনিই সবকিছুর স্রষ্টা। তাঁর আদেশেই পৃথিবীর সবকিছু আবার ধ্বংস হবে। আমাদের জীবন-মৃত্যু সবই তাঁর হাতে। পৃথিবীর সবকিছুই তাঁর জ্ঞানের আওতাভুক্ত। তাঁর হাতেই সকল সৃষ্টির রিজিক। আমরা তাঁরই ইবাদতকারী। তিনি ব্যতীত উপাসনার উপযুক্ত আর কেউ নেই। এ সবকিছু মনে প্রাণে বিশ্বাস করা ও স্বীকার করাই হলো বান্দার উপর আল্লাহর হক।

আল্লাহর হক আদায় করতে হলে আমাদের অবশ্যই নিম্নোক্ত কাজগুলো করতে হবে:

  • সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা।
  • আল্লাহর দেওয়া সকল আদেশ-নিষেধ মেনে চলা।
  • সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ এবং তাঁর অনুগ্রহ কামনা করা। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে আল্লাহর বিধানগুলো মেনে চলব; তাতে তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন। ফলে আমরা পরকালে তাঁর থেকে পুরস্কার পাব।

খ) হাক্কুল ইবাদ (বান্দার হক)

মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়েই মানুষকে বসবাস করতে হয়। আমরা পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের নিয়ে সামাজিকভাবে একসাথে বসবাস করি। একজনের দুঃখে অন্যজন সাড়া দেই। আপদে-বিপদে একে-অপরকে সাহায্য সহযোগিতা করি। পরস্পরের প্রতি এই সহানুভূতি ও দায়িত্বই হাক্কুল ইবাদ (বান্দার হক বা অধিকার)।

কুরআন ও হাদিসের মাধ্যমে জানা যায় যে, ইসলামে বান্দার হক তথা মানবাধিকারের প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

“নিশ্চয় তোমার উপর তোমার প্রতিপালকের, তোমার শরীরের, তোমার স্ত্রী ও সন্তান-সন্ততির হক রয়েছে।”

(বুখারি ও মুসলিম)

অন্যত্র রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেছেন,

“এক মুসলিমের উপর অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যেমন- সালামের জবাব দেওয়া, রোগীকে দেখতে যাওয়া, জানাযায় অংশগ্রহণ করা, দাওয়াত কবুল করা, মজলুমকে সাহায্য করা ও হাঁচির জবাব দেওয়া।”

(বুখারি ও মুসলিম)

মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে আটটি ভাগে ভাগ করা যায়, যেমন:

  1. নিকটাত্মীয়ের হক;
  2. দূরাত্মীয়ের হক;
  3. প্রতিবেশীর হক;
  4. দেশবাসীর হক;
  5. শাসক-শাসিতের হক;
  6. সাধারণ মুসলমানের হক;
  7. অভাবী লোকের হক;
  8. অমুসলিমের হক;

আমরা আল্লাহর হক পালন করার সাথে সাথে মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হব।

(৫) ইবাদতের উদ্দেশ্য কী?

আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করে এ পৃথিবীতে সহজভাবে জীবনযাপন করার জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন।

আমরা আল্লাহর বান্দা। তাঁর উপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কুরআনে বলেছেন।

মহান আল্লাহ বলেন,

“জিন ও মানবজাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।”

(সূরা আয্-যারিয়াত, আয়াত ৫৬)

আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সকল ইবাদতের মূল উদ্দেশ্যই হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এ ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না।

(৬) ইবাদতের গুরুত্ব ও তাৎপর্য:

আল্লাহ তায়ালার সৃষ্টি মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হলো বিবেক-বুদ্ধি ও জ্ঞানের। যদি মানুষ সে বিবেক-বুদ্ধি ও জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে তাহলে সে চতুষ্পদ জন্তু কিংবা তার চেয়েও অধম হয়ে যায়।

আল্লাহ তায়ালা বলেন,

“তাদের হৃদয় আছে কিন্তু তা দ্বারা তারা উপলব্ধি করে না। তাদের চক্ষু আছে তা দ্বারা দেখে না, তাদের কর্ণ আছে তা দ্বারা শুনে না; এরা পশুর ন্যায়। বরং অধিক নিকৃষ্ট (পশু হতে); তারা হলো অচেতন।”

(সূরা আল-আরাফ, আয়াত ১৭৯)

অতএব ইবাদত বলতে শুধু উপাসনাকেই বুঝায় না। বরং আল্লাহর খলিফা (প্রতিনিধি) হিসেবে সকল কার্য আল্লাহর বিধানমতো করাই হলো ইবাদত।

আল্লাহ তায়ালা বলেন,

“সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। আল্লাহর অনুগ্রহ সন্ধানে ব্যাপৃত হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে। যাতে তোমরা সফলকাম হও।”

(সূরা আল-জুমুআ, আয়াত ১০)

এ আয়াতের মর্ম থেকে বোঝা যায় যে, আল্লাহর আদিষ্ট কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করে ব্যবসা-বাণিজ্য, চাকরি ও কৃষিকাজ করা এবং বৈধ পন্থায় সম্পদ উপার্জন ও দুনিয়ার অন্যান্য সকল ভালো কাজ করা ইবাদত। এমনিভাবে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসা, তাঁর রহমতের আশা, শাস্তির ভয়, ইখলাস, সবর, শোকর, তাওয়াক্কুল ইত্যাদি সব কাজই ইবাদতের মধ্যে শামিল।

আমরা আল্লাহ ও তাঁর রাসুল (সাঃ)-এর প্রদর্শিত পন্থা যথাযথভাবে অনুসরণ করলে পরকালে আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন। ফলে দুনিয়া ও আখিরাতে আমরা শান্তি পাব।

আল্লাহ তায়ালা বলেন,

“তারাতো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে।”

(সূরা আল-বাইয়্যিনা, আয়াত ০৫)

কীভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হবেন, তা শেখানোর জন্য নবি-রাসুলগণ প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তায়ালা তাঁদের অনুসরণ করতে পবিত্র কুরআনে নির্দেশ দিয়েছেন।

মহান আল্লাহ বলেন,

“(হে নবি!) আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য কর, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন, আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না।”

(সূরা আলে-ইমরান, আয়াত ৩২)

উক্ত আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ ও তাঁর রাসুল কর্তৃক নির্দেশিত পথ ও মত অনুসরণ করার নাম ইবাদত। সুতরাং তাঁদের নির্দেশিত কাজগুলো যথাযথভাবে সম্পাদন করতে পারলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কর্তব্যপরায়ণতা কী, কাকে বলে এর নানা দিক ও গুরুত্ব

কর্তব্যপরায়ণতা কী, কাকে বলে? এর নানা দিক ও গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কর্তব্যপরায়ণতা কী? (২) কর্তব্যপরায়ণতা কাকে বলে? (৩) কর্তব্যপরায়ণতার নানা দিক (৪) কর্তব্যপরায়ণতার গুরুত্ব Read
১০+ কয়েকটি ইসলামিক প্রশ্নের উত্তর (informationabangla.com)

১০+ কয়েকটি ইসলামিক প্রশ্নের উত্তর

আলোচ্য বিষয়: ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানুষের আধ্যাত্মিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক নির্দেশ করে। ইসলামের বিভিন্ন বিষয়, যেমন ইবাদত, আকিদা, এবং ইতিহাস সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের ধর্মীয় জ্ঞানকে গভীর করে এবং জীবনযাপনে সঠিক পথ দেখায়। এই ব্লগে আমরা ইসলামিক বিষয়ের উপর কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যা পাঠকদের জন্য সহজবোধ্য এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে। Read
তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে তাহাজ্জুদ নামাজের নিয়ম, বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত তুলে ধরা হলো- (১) তাহাজ্জুদ নামাজ‌ কি? (২) তাহাজ্জুদ নামাজের নিয়ত (৩) তাহাজ্জুদ নামাজ সুন্নাত নাকি নফল? (৪) তাহাজ্জুদ নামাজের সময় (৫) তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত এবং রাকাআত (৬) তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম Read
সূরা আল-ইনশিকাক, অর্থসহ বাংলা উচ্চারণ

সূরা আল-ইনশিকাক: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল-ইনশিকাক কোরআনের এক গুরুত্বপূর্ণ সূরা, যা মানুষের কর্ম ও ভবিষ্যৎ হিসাবের উপর আলোকপাত করে। এই ব্লগ পোষ্টে আপনি পাবেন সূরাটির বাংলা উচ্চারণসহ অর্থ, যাতে সহজেই পাঠ ও অনুধাবন সম্ভব। কোরআন শিক্ষার আগ্রহী সকলের জন্য এটি একটি মূল্যবান রেফারেন্স। Read
বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব

বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তাকারে বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব তুলে ধরা হলো- Read
সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত (1)

সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ, অর্থ, গুরুত্ব ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা আল কাফিরুন নিয়ে কিছু তথ্য (২) সূরা আল কাফিরুন (৩) সূরা আল কাফিরুনের শানে-নুজুল (৪) সূরা আল কাফিরুনের গুরুত্ব (৫) সূরা আল কাফিরুনের ফজিলত Read
সূরা কাফিরুন, sura kafirun bangla, সূরা কাফিরুন বাংলা উচ্চারণ, kafirun sura

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ (sura kafirun bangla, kafirun sura)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) sura kafirun bangla/surah al kafirun bangla/surah kafirun in bangla/kafirun surah bangla (২) সূরা কাফিরুন আরবি (৩) সূরা কাফিরুন বাংলা উচ্চারণ/সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ (৪) সূরা কাফিরুন এর অর্থ/sura kafirun bangla meaning (৫) কাফিরুন সূরা বাংলা উচ্চারণ ও অর্থসহ ছবি (৬) kafirun sura uccharon audio (৭) সুরা কাফিরুন বাংলা অর্থ সহ উচ্চারণ ভিডিও (৮) সূরা কাফিরুন এর ফজিলত (৯) সূরা আল কাফিরুন এর শানে নুযুল (১০) সূরা কাফিরুন এর ব্যাখ্যা/তাফসীর (১১) kafirun sura er sikkha Read
ইসলাম ও সমাজ জীবন

ইসলাম ও সমাজ জীবন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি সমাজ ব্যবস্থা: পরিচয়, বৈশিষ্ট্য ও গুরুত্ব (২) জীবনের নিরাপত্তায় ইসলামি সমাজ (৩) সম্পদের নিরাপত্তায় ইসলামি সমাজ (৪) আত্মীয় স্বজনের অধিকার ও কর্তব্য (৫) প্রতিবেশির অধিকার ও কর্তব্য Read
জীবন বাঁচাতে দাড়ি কাটলে জায়েজ হবে কি

জীবন বাঁচাতে দাড়ি কাটলে জায়েজ হবে কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? (২) বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? Read
তারাবীর নামায ও খতম তারাবীর মাসায়েল

তারাবীর নামায ও খতম তারাবীর মাসায়েল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তারাবীর নামায ও তার মাসায়েল (২) খতম তারাবীর মাসায়েল Read