ইমানের শাখা-প্রশাখা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ইমানের শাখা-প্রশাখা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে ইমানের শাখা-প্রশাখা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ ইমানের সত্তরটিরও অধিক শাখাপ্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বোৎকৃষ্টটি হচ্ছে একথা বলা যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। আর ক্ষুদ্রতমটি হচ্ছে, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জাশীলতা ইমানের একটি বিশেষ শাখা।”

(বুখারি ও মুসলিম)

ব্যাখ্যা

এ হাদিসটিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

প্রথমত:

ঈমান শুধু আল্লাহর একত্ববাদের স্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এ স্বীকৃতির সাথে সাথে আরও তিয়াত্তর থেকে ঊনাশিটি করণীয় কর্তব্য রয়েছে। এগুলো সম্পাদন করা না হলে একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না।

দ্বিতীয়ত:

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করাকে ইমানের অঙ্গীভূত করে জনসেবার অপরিসীম গুরুত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। জনসেবামূলক কাজ না করা কিংবা এর প্রতি উপেক্ষা প্রদর্শন করা পূর্ণাঙ্গ ইমানের লক্ষণ নয়। সুতরাং জনসেবায় আত্মনিয়োগ না করে কেবল ইবাদাত-বন্দেগীর দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি অর্জন সম্ভব নয়।

তৃতীয়ত:

লজ্জাশীলতাকে ইমানের গুরুত্বপূর্ণ শাখা ঘোষণার মাধ্যমে নির্লজ্জতা, অশ্লীলতা ও বেহায়াপনা ইত্যাদি সামাজিক ব্যাধিগুলোকে ঈমান বহির্ভূত বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অপর একটি হাদিসে রাসূলে করীম (স) বলেছেন, ‘যার লজ্জা নেই, তার ঈমান নেই’।

লজ্জা মানুষের ভূষণ। লজ্জাশীলতা মানুষকে অসংখ্য পাপ কাজ থেকে বিরত রাখে। লজ্জাহীন পুরুষ ও মহিলাদের দ্বারা সমাজে নানা প্রকার অনাচার সৃষ্টি হয় এবং ব্যভিচার বৃদ্ধি পায়।

ইমানের ছোট বড় সত্তরটিরও অধিক অর্থ্যাৎ ৭১ থেকে ৭৯টি শাখা-প্রশাখা রয়েছে।

শিক্ষা

এ হাদিস থেকে যে সব শিক্ষা লাভ করি, তা হল-

১. ঈমান ইসলামের মৌল ভিত্তি।

২. ইমানের অসংখ্য শাখা-প্রশাখা আছে।

৩. ইমানের সর্বোত্তম শাখা হল তাওহীদে বিশ্বাস।

৪. এক আল্লাহকে ইলাহ এবং সর্বময় ক্ষমতার মালিক ও বিধানদাতা হিসেবে মেনে নেওয়া।

৫. একমাত্র আল্লাহরই ইবাদত বন্দেগী করা এবং সর্বক্ষেত্রে তাঁরই আনুগত্য স্বীকার করে নেওয়া।

৬. গাইরুল্লাহকে অস্বীকার করা।

৭. ইমানের সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তাঘাট থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা।

৮. মানুষের চলার অসুবিধা হয়, এমন কোন জিনিস মল, মূত্র। ময়লা আবর্জনা, কাঁটা, কলার খোসা, কাঁচ ভাঙা ইত্যাদি না ফেলা। কেউ এমন ক্ষতিকারক কিছু ফেললে, তা কুড়িয়ে ডাস্টবিনে ফেলা প্রত্যেক ঈমানদার ব্যক্তির কর্তব্য।

৯. অহেতুক বারবার রাস্তা খোঁড়া উচিত নয়। এত নাগরিকদের বেশ দুর্ভোগ পোহাতে হয়।

১০. লজ্জা ইমানের অন্যতম অঙ্গ।

১১. লজ্জা মানুষকে সর্বপ্রকার, অশ্লীলতা ও বেহায়াপনা থেকে রক্ষা করে।

১২. নারী-পুরুষ নির্বিশেষে সকলকে লজ্জাশীল হওয়া উচিত। লজ্জা মানুষের ভূষণ স্বরূপ। কাজেই আমাদের সকলকেই লজ্জাশীল হতে হবে।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা ইমানের শাখা-প্রশাখা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

ইমানের প্রতিটি শাখা-প্রশাখার প্রতি যথাযথ মর্যাদা প্রদানপূর্বক জীবনের সর্বক্ষেত্রে তার আমল ও অনুশীলন করা প্রতিটি মুমিন-মুসলমানের কর্তব্য।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তায়াম্মুম করার নিয়ম, তাইয়াম্মুমের মাসআলা মাসায়েল

তায়াম্মুমের নিয়ম, তায়াম্মুমের ফরজ কয়টি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তায়াম্মুম কাকে বলে? (২) তায়াম্মুমের ফরয কয়টি? (৩) তায়াম্মুমের সুন্নাত কয়টি? (৪) তায়াম্মুমের নিয়ম (৫) তায়াম্মুমের নিয়ত (৬) ধাপে ধাপে তায়াম্মুমের নিয়ম বর্ণনা (৭) কি কি বস্তু দ্বারা তাইয়াম্মুম করা জায়েয? তায়াম্মুমের উপকরণ (৮) কোন অপবিত্রতায় তায়াম্মুম করা যায়? (৯) কখন তাইয়াম্মুম করতে হবে? কখন তায়াম্মুম করা যাবে না? (১০) তাইয়াম্মুম ভঙ্গের কারণ (১১) তায়াম্মুমের আয়াত (১২) তায়াম্মুম প্রবর্তনের কারণ ও ইতিহাস (১৩) তায়াম্মুম এর কিছু মাসআলা মাসায়েল Read
পরকাল কী, কাকে বলে, কখন হবে

পরকাল কী, কাকে বলে? পরকালের পর্যায়, জান্নাত ও জাহান্নাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) পরকাল (২) জান্নাত (৩) জাহান্নাম (৪) গুরুত্ব Read
আখলাক শব্দের অর্থ, কি, কাকে বলে আখলাক এর গুরুত্ব

আখলাক শব্দের অর্থ, কি, কাকে বলে? আখলাক এর গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) আখলাক কি/কাকে বলে? (২) আখলাক শব্দের অর্থ কি? (৩) আখলাকের প্রকার (৪) আখলাকের গুরুত্ব Read
সূরাতুল নাস, সূরা নাস বাংলা উচ্চারণ ও অর্থসহ (surah nas bangla)

সূরাতুল নাসঃ সূরা নাস বাংলা উচ্চারণ ও অর্থ (surah nas bangla)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরাতুল নাস এর পরিচয় (২) সূরা নাস বাংলা লেখা (৩) সূরা নাস বাংলা উচ্চারণ সহ (৪) সূরা নাস বাংলা অর্থসহ (৫) সূরা আন নাস এর ছবি (৬) surah an nas bangla uccharon ‍audio mp3 (৭) sura nas bangla uccharon video mp4 (৮) সূরা নাস এর ব্যাখ্যা (৯) সূরা আন নাস এর ফজিলত (১০) সূরাতুল নাস এর নৈতিক শিক্ষা Read
তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

তাহাজ্জুদ নামাজের নিয়মঃ বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে তাহাজ্জুদ নামাজের নিয়ম, বাংলা উচ্চারণ সহ নিয়ত, দোয়া এবং পড়ার ফজিলত তুলে ধরা হলো- (১) তাহাজ্জুদ নামাজ‌ কি? (২) তাহাজ্জুদ নামাজের নিয়ত (৩) তাহাজ্জুদ নামাজ সুন্নাত নাকি নফল? (৪) তাহাজ্জুদ নামাজের সময় (৫) তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত এবং রাকাআত (৬) তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম Read
আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ ও সংজ্ঞা

আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ ও সংজ্ঞা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আহলোে সুন্নাত ওয়াল জামাত অর্থ কি? (২) আহলোে সুন্নাত ওয়াল জামাত কি? আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলোে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি? আহলোে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল কেন? প্রকৃত আহলোে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি Read
ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও পদ্ধতি

ঈদের নামাজের নিয়ম, নিয়ত ও পদ্ধতি

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঈদের নামাজ পড়া কি? (২) ঈদের নামাজের নিয়ম (৩) ঈদের নামাজের নিয়ত (৪) ঈদের নামাজের পদ্ধতি (৫) ঈদের নামাজ পড়া কি? (৬) মহিলাদের ঈদের নামাজের নিয়ম (৭) ঈদের নামাজের সামাজিক প্রভাব Read
বাংলা মোনাজাতের দোয়াসমূহ

বাংলা মোনাজাতের দোয়াসমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মোনাজাত কী বা কাকে বলে? (২) আটটি বাংলা মোনাজাতের দোয়ার হাদিস (৩) ছয়টি বাংলা মুনাজাতের দোয়ার আয়াত Read
আকাইদ কি, আকাইদ বলতে কি বুঝায়

আকাইদ কি? আকাইদ বলতে কি বুঝায়?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আকিদা শব্দের বহুবচন কি? (২) আকাইদ অর্থ কি? (৩) আকাইদ কি? (৪) আকাইদ বলতে কি বুঝায়? (৫) আল্লাহ তা'আলার প্রতি ইমান (৬) মালাইকা বা ফেরশতাগণের প্রতি ইমান (৭) আল্লাহর কিতাবসমূহের প্রতি ইমান Read
ফিতরা কাকে দেওয়া যাবে, ফিতরার পরিমাণ, সদকাতুল ফিতর, ফিতরা কার উপর ওয়াজিব

ফিতরা কাকে দেওয়া যাবে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ফিতরা বা সদকাতুল ফিতর কি? (২) ফিতরা কেন দিতে হয়? (৩) ফিতরা কার উপর ওয়াজিব বা আবশ্যিক? (৪) ফিতরা কাকে দেওয়া যাবে? (৫) ফিতরা কাকে দেওয়া যাবে না? (৬) ফিতরা কখন আদায় করতে হয়? (৭) সদকাতুল ফিতরের বা ফিতরার পরিমাণ কত? ফিতরা কত টাকা দিতে হয়? (৮) ফিতরা কি দ্বারা আদায় করতে হবে? Read