ইমাম মুসলিম (র) সংক্ষিপ্ত জীবনী

ইমাম মুসলিম (র) সংক্ষিপ্ত জীবনী

নিম্নে ইমাম মুসলিম (র) সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো-

ইমাম মুসলিম (র) জন্ম ও শৈশব

ইমাম মুসীলম র.

সিহাহ সিত্তাহ বা ছয়খানি বিশুদ্ধ হাদিস গ্রন্থের অন্যতম গ্রন্থ সহীহ মুসলিম শরীফের প্রণেতার পুরো নাম হলোঃ আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী আন-নিশাপুরী। তিনি হিজরি ২০৪ সনে (মোতাবেক ৮১৯ খ্রি.) খুরাসানের অন্তর্গত নিশাপুর নগরে জন্মগ্রহণ করেন।

শিক্ষা জীবন

হাদিসের ওপর প্রাথমিক জ্ঞান অর্জন করার পর ১৮ বছর বয়স হতে তিনি পূর্ণমাত্রায় হাদিস শিক্ষা শুরু করেন। হাদিস শিক্ষার জন্যে তাকে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছুটে যেতে হয়েছে। তিনি ইরাক, হিজাজ, সিরিয়া, মিসর প্রভৃতি শহরে গমন করে সে স্থানে অবস্থানকারী বড় বড় মুহাদ্দিসের নিকট হাদিস শিক্ষা করেন।

শিক্ষকবৃন্দ

ইমাম মুসলিম (র) সমসাময়িক কালের শ্রেষ্ঠ উস্তাদগণের সাহচর্য লাভ করার সুযোগ লাভ করেন। তাদের মধ্যে ইমাম বুখারী, ইমাম আহমাদ ইবনে হাম্বল, ইসহাক ইবন রাহওয়াই প্রমুখ অন্যতম। তিনি নিশাপুরেই বুখারীর শিষ্যত্ব লাভ করেছিলেন। হাদিস শাস্ত্রে তাঁর পান্ডিত্য ও জ্ঞানের গভীরতা সম্বন্ধে তাঁর ছাত্র ও শিক্ষক সবাই একমত।

তাঁর ছাত্রবৃন্দ

সে সময়কার বড় বড় মুহাদ্দিসগণ তাঁর নিকট হাদিস শিক্ষা গ্রহণ করেন। তাঁর ছাত্রদের মাঝে যাঁরা অন্যতম তারা হলেন আবু হাতিম আর-রায়ী, মূসা ইবন হারুন, ইমাম তিরমিযি (র) প্রমুখ উল্লেখযোগ্য।

মর্যাদা ও শ্রেষ্ঠত্ব

ইমাম মুসলিম (র) অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন লোক ছিলেন। তিনি কোন তোষামোদীর প্রশংসায় প্রভাবিত হননি। তাই তিনি বিশিষ্ট ব্যক্তি হাতিম আর রাযী, মূসা ইবনে হারুন, আহমদ ইবনে সালামা সহ অনেকের নামই শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি সরাসরি উস্তাদগণের নিকট শ্রুত এবং গৃহীত তিন লক্ষ হাদিস যাচাই বাছাই করে রচনা করেন অমর গ্রন্থ সহীহ মুসলিম।

হাদিস শাস্ত্রে অবদান

সহীহ মুসলিম

হাদিস শাস্ত্রে ইমাম মুসলিমের অবদান আকাশচুম্বী। এই মহাপন্ডিতের অধিকাংশ সংকলনই হাদিস সংক্রান্ত। এর অন্যতম সহীহ মুসলিম। সহীহ মুসলিম ছাড়া তাঁর অন্যান্য গ্রন্থগুলো হলো-১. আল-মুসনাদুল কাবীর, ২. কিতাব আল-আসমা, ৩. কিতাব আল-জামি, ৪. কিতাব আল-তামীম, ৫. কিতাব আল-ইলম।

ইমাম মুসলিমের সহীহ মুসলিম সহীহ ও শুদ্ধতার বিচারে এ গ্রন্থখানি বুখারীর পরেই শ্রেষ্ঠ তম। তিনি কেবল নিজের জ্ঞান বুদ্ধিতেই এ হাদিসগ্রন্থ সংকলন করেননি বরং পন্ডিতদের পরামর্শ নিয়েছেন।

ইমাম মুসলিমের বলেন, ‘কেবল আমার বিবেচনায়ই সহীহ হাদিসসমূহ কিতাবে সন্নিবেশিত করিনি বরং সেসব হাদিসই সন্নিবেশ করেছি যাদের বিশুদ্ধতা সম্পর্কে মুহাদ্দিসগণ একমত।’

তিনি দীর্ঘ ১৫ বছর ধরে অবিশ্রান্ত পরিশ্রম ও সাধনা করে এ গ্রন্থখানি প্রণয়ন করেন। সহীহ মুসলিমে মোট ‘বার হাজার’ হাদিস সন্নিবেশিত আছে। তবে একাধিকবার উদ্ধৃত হাদিস বাদ দিলে এর সংখ্যা দাঁড়ায় প্রায় চার হাজার।

সহীহ মুসলিম গ্রন্থের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম মুসলিম (র) নিজে বলেন, ‘মুহাদ্দিসগণ দুইশত বছর পর্যন্ত যদি হাদিস লিখতে থাকেন তবুও তাদেরকে অবশ্যই এই সনদযুক্ত বিশুদ্ধ গ্রন্থের ওপর নির্ভর করতে হবে।’

চরিত্র

তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি যে একজন উন্নত চরিত্র, উচ্চ মর্যাদা এবং বিশাল জ্ঞানের ভান্ডার ছিলেন এ প্রসঙ্গে সকল মনীষীই একমত। পরনিন্দা ও পরশ্রীকাতরতাকে তিনি অত্যন্ত ঘৃণা করতেন। সকলের মঙ্গল কামনা ছিল তাঁর চরিত্রের ভূষণ।

ইন্তেকাল

ইমাম মুসলিম (র) ৫৭ বছর বয়সে ২৬১ হিজরিতে নিশাপুরে ইন্তেকাল করেন। তাঁকে নিশাপুরে সমাহিত করা হয়।

সারসংক্ষেপ

ইমাম মুসলিম (র) হাদিস জগতে অন্যতম দিশারী। তাঁর বিস্ময়কর সাধনার বদৌলতে আমরা সহীহ হাদিস পেয়েছি। হাদীস শাস্ত্রে ইমাম মুসলিমের অবদান আকাশ চুম্বী। তাঁর রচিত মুসলিম সহীহ ও শুদ্ধতার বিচারে বুখারীর পরেই শ্রেষ্টতম। তিনি ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। ৫৭ বছর বয়সে তিনি নিশাপুরে ইন্তেকাল করেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বর্গী কারা, বর্গী এলো দেশে কবিতাঃ বর্গী কাকে বলে, বর্গী আক্রমণণের ইতিহাস

বর্গী কারা? বর্গী এলো দেশে কবিতাঃ বর্গী কাকে বলে, বর্গী আক্রমণণের ইতিহাস

আলোচ্য বিষয়: (১) বর্গী কারা (২) বর্গী এলো দেশে কবিতা (৩) বর্গী কাকে বলে? (৪) বর্গী আক্রমণের ইতিহাস (৫) শেষকথা Read
১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ছয় দফাগুলো কি কি

১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ও ছয় দফাগুলো কি কি?

লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল। এ প্রস্তাবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও তা প্রতিষ্ঠিত হয় নি। বরং পাকিস্তান সৃষ্টির পর থেকেই পূর্ব বাংলার জনগণের উপর পশ্চিম পাকিস্তানিদের শোষণ -বঞ্চনা ও নির্যাতন বাড়তেই থাকে। তাছাড়া বৈষম্যও দিন দিন বাড়তে থাকে। সামরিক দিক থেকে পূর্ব পাকিস্তানের এ অসহায় অবস্থা ও অর্থনৈতিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারী লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। যা ইতিহাসে ৬ দফা কর্মসূচি নামে পরিচিত। ২১ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “আমাদের বাঁচার দাবি – ৬ দফা কর্মসূচি” শীর্ষক একটি পুস্তিকা প্রচার করা হয়। পরে ১৯৬৬ সালের ২৩ মার্চ লাহোরের এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে ৬ দফা Read
হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত আয়েশা (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত আয়েশা (রাঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) পরিচয় (২) শিক্ষাজীবন (৩) ইফকের ঘটনা (৪) শিক্ষায় অবদান (৫) শিক্ষকতা (৬) গুণাবলি (৭) মর্যাদা (৮) ইন্তিকাল Read
জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান ১৬ জন মুসলিম বিজ্ঞানী নাম ও পরিচয়

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান: ১৬ জন মুসলিম বিজ্ঞানী নাম ও পরিচয়

আলোচ্য বিষয়: নিম্নে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান ও ১৬ জন মুসলিম বিজ্ঞানী নাম ও সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো- (১) চিকিৎসা শাস্ত্র (২) রসায়নশাস্ত্র (৩) ভূগোলশাস্ত্র (৪) গণিতশাস্ত্র Read
হযরত মুহাম্মদ (সাঃ) ও খুলাফায়ে রাশিদুনের জীবনাদর্শ ও শিক্ষা

হযরত মুহাম্মদ (সাঃ) ও খুলাফায়ে রাশিদুনের জীবনাদর্শ ও শিক্ষা

আলোচ্য বিষয়: (১) হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও শিক্ষা (২) হযরত আবু বকর (রা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা (৩) হযরত উমর (রা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা (৪) হযরত উসমান (রা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা (৫) হযরত আলী (রা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা Read
ইমাম নাসায়ি (র) সংক্ষিপ্ত জীবনী

ইমাম নাসায়ি (র) সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে ইমাম নাসায়ি (র) সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হলো- Read
চেঙ্গিস খান কে ছিলেন, চেঙ্গিস খানের ইতিহাস ও চেঙ্গিস খানের মৃত্যু

চেঙ্গিস খান কে ছিলেন? চেঙ্গিস খানের ইতিহাস ও চেঙ্গিস খানের মৃত্যু

আলোচ্য বিষয়: (১) চেঙ্গিস খান কে ছিলেন? (২) সহজ ও সংক্ষেপে চেঙ্গিস খানের ইতিহাস (৩) চেঙ্গিস খানের মৃত্যু Read
হযরত রাবেয়া বসরি (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত রাবেয়া বসরি (রাঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: নিম্নে হযরত রাবেয়া বসরি (রঃ) এর জীবনী সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হলো- (১) জন্ম ও পরিচয় (২) ক্রীতদাসী (৩) আল্লাহর উপর আস্থা ও ইবাদত (৪) আধ্যাত্মিকতা (৫) অনাড়ম্বর জীবনযাপন (৬) ইন্তিকাল Read
হযরত সুলায়মান (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

হযরত সুলায়মান (আঃ) এর সংক্ষিপ্ত জীবনী

আলোচ্য বিষয়: (১) পরিচয় (২) অলৌকিক ক্ষমতা লাভ (৩) বিচার শক্তি (৪) বাইতুল মুকাদ্দাস পুনঃনির্মাণ (৫) রাজত্বকাল ও ইন্তিকাল Read
বিল গেটস এর জীবনী এবং সফলতার গল্প

বিল গেটস এর জীবনী এবং সফলতার গল্প

আলোচ্য বিষয়: আজ আমি তেমনি একজন সফল ব্যক্তি, বিল গেটস এর জীবনী এবং তার সফলতার গল্প নিয়ে আলোচনা করব। যিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও (CEO)। Read