ইলম শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার? ইলমের গুরুত্ব

ইলম শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার ইলমের গুরুত্ব

(১) ইলম শব্দের অর্থ কী?

ইলম আরবি শব্দ। এর অর্থ হলো- জ্ঞান, জানা, অবগত হওয়া, বিদ্যা ইত্যাদি।

(২) ইলম কী, কাকে বলে?

ইসলামি পরিভাষায়, ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা।

অপরদিকে ইসলাম অর্থ আনুগত্য করা ও আত্মসমর্পণ করা। তাই প্রতিটি মুসলিম কার আনুগত্য করবে এবং কীভাবে করবে? কার নিকট আত্মসমর্পণ করবে? এবং কীভাবে আত্মসমর্পণ করবে? তা অবশ্যই জানতে হবে। ইলম ব্যতীত তা জানা যাবে না। তাই ইসলামে ইলমের গুরুত্ব অপরিসীম।

(৪) ইলম কত প্রকার?

ইলম দুই ভাগে বিভক্ত। যথা:

  1. দীনি ইলম (ধর্মীয় জ্ঞান)
  2. দুনিয়াবি ইলম (পার্থিব জ্ঞান)

দীনি ইলম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকেই বুঝায়। যেমন- কুরআন, হাদিস, ফিকাহ, তাফসির ইত্যাদি বিষয়ের জ্ঞান।

আর দুনিয়াবি ইলম বলতে শুধু পার্থিব উন্নতির সাথে সম্পৃক্ত জ্ঞানকেই বুঝায়। যেমন- গণিত, বিজ্ঞান, ভূগোল, সাহিত্য, পদার্থ, রসায়ন ইত্যাদির জ্ঞান।

অন্যভাবে, ইলমকে আবার দুভাগে ভাগ করা যায়। যথা:

  1. গ্রহণীয় জ্ঞান
  2. বর্জনীয় জ্ঞান

গ্রহণীয় জ্ঞান হলো, যে জ্ঞান ইহকাল ও পরকালে মানুষের কল্যাণে আসে। যেমন- নৈতিক জ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, পদার্থ-রসায়নসহ সকল কল্যাণকর জ্ঞান।

আর বর্জনীয় জ্ঞান হলো, যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে আসে না বরং যার দ্বারা ইহকাল ও পরকালে অকল্যাণ সাধিত হয়। যেমন- অনৈতিক জ্ঞান, চুরি, ডাকাতি, অন্যায়, জুলুম, অবৈধ সম্পদ অর্জন ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা।

ইসলামের দৃষ্টিতে, প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। তবে প্রত্যেক সম্প্রদায় বা দেশ থেকে একদলকে অবশ্যই ইসলাম ধর্মের জ্ঞানে পণ্ডিত হতে হবে, অন্যথায় সকলকেই আল্লাহর নিকট পরকালে কৈফিয়ত দিতে হবে।

মহান আল্লাহ বলেন,

“তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দীন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারে এবং তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে, যখন তারা তাদের নিকট ফিরে আসবে।”

(সূরা আত- তাওবা, আয়াত ১২২)

সুতরাং আমাদের মধ্যে একদল লোককে অবশ্যই দীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ইসলামের দৃষ্টিতে দীনি শিক্ষার ব্যাপারে যেমন গুরুত্ব রয়েছে তেমনিভাবে পার্থিব শিক্ষা অর্জনেরও গুরুত্ব রয়েছে। তবে তা অবশ্যই আল্লাহর কোনো বিধানের পরিপন্থী হতে পারবে না। বরং তার সাথে নৈতিকতার সমন্বয় থাকতে হবে। কারণ শিক্ষার সাথে নৈতিকতা থাকলেই কেবল মানুষের মনুষ্যত্ব বিকশিত হয়। আর শিক্ষার সাথে নৈতিকতা না থাকলে মানুষের মনুষ্যত্ব ধ্বংস হয়ে যায়।

মূলত ইসলামের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা।

যেমন মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,

“দীন হলো কল্যাণ করা।”

(মুসলিম)

তাই যেসব ইলম মানবজীবনে কল্যাণ সাধন করে তা অর্জন করা অবশ্যই কর্তব্য। সুতরাং যে ইলম মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ সাধন করবে তা আমরা শিখব ও শিখাব।

(৩) ইসলামে ইলমের গুরুত্ব

ইসলামে ইলম (জ্ঞান) এর গুরুত্ব এত বেশি যে, মহান আল্লাহ পবিত্র কুরআন নাজিলের সূচনা করেছেন “পড়ুন”  শব্দ দ্বারা।

আল্লাহ ঘোষণা করেছেন,

“পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।”

(সূরা আলাক, আয়াত ১)

সুতরাং পড়ার মাধ্যমে জ্ঞানার্জন হয় বিধায় মনুষ্যত্বের বিকাশ ঘটাতে এবং পরিপূর্ণ মানুষরূপে গড়ে উঠতে জ্ঞানচর্চা অপরিহার্য। জ্ঞানবান ব্যক্তি ও অজ্ঞ ব্যক্তি কখনো সমান হতে পারে না। জ্ঞান জ্ঞানীর মর্যাদা সমৃদ্ধ ও সমুন্নত করে।

যেমন মহান আল্লাহ বলেছেন,

“তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় সমুন্নত করবেন।”

(সূরা আল-মুজাদালা, আয়াত ১১)

ইসলাম জ্ঞানার্জনকে সকল মুসলিমের উপর ফরজ (আবশ্যক) করেছে।

মহানবি হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন,

“ইলম (জ্ঞান) অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।”

(ইবনে মাজাহ)

হযরত মুহাম্মদ (সাঃ) অন্যত্র জ্ঞানার্জনকে উত্তম ইবাদত বলে অভিহিত করেছেন। ইলমের অনেক শাখা-প্রশাখা রয়েছে। এর মধ্যে যে ধরনের ইলম অর্জন করলে সত্য-মিথ্যার পার্থক্য করা যায়, বৈধ-অবৈধ বোঝা যায় এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায় তাই হলো উত্তম ইলম।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মহানবি (সাঃ) এর ১০টি হাদিস এবং তার ব্যখ্যা ও শিক্ষা সমূহ

মহানবি (সাঃ)-এর ১০টি হাদিস এবং তার ব্যখ্যা ও শিক্ষা সমূহ

○ ইসলাম
নিম্নে মহানবি (সাঃ)-এর ১০টি হাদিস এবং তার ব্যখ্যা ও শিক্ষা সমূহ তুলে ধরা হয়েছে- আলোচ্য বিষয়: (১) নিয়ত সম্পর্কিত হাদিস (২) ইসলামের ভিত্তি (ইমান, সালাত, সাওম, যাকাত ও হজ) সম্পর্কিত হাদিস (৩) দানশীলতা সম্পর্কিত হাদিস (৪) বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস (৫) সর্বোত্তম মানুষ সম্পর্কিত হাদিস (৬) মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস (৭) পরোপকার সম্পর্কিত হাদিস (৮) ব্যবসায়ে সততা সম্পর্কিত হাদিস (৯) ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস (১০) যিকির সম্পর্কিত হাদিস Read
informationbangla.com default featured image compressed

সূরা আল-মুতাফফিফীন অর্থসহ বাংলা উচ্চারণ

আলোচ্য বিষয়: নিম্নে সূরা আল-মুতাফফিফীন অর্থসহ বাংলা উচ্চারণ তুলে ধরা হলো- Read
informationbangla.com default featured image compressed

রোজার নিয়তঃ আরবি, অর্থসহ বাংলা উচ্চারণ এবং ফযিলত

আলোচ্য বিষয়: রমজান মাসের রোজা রাখা যেমন ফরজ তেমনিভাবে রোজার নিয়ত করাও ফরজ। নিয়ত না করলে রোজা বিশুদ্ধ হবে না। তাই আজকের আর্টিকেলে আমরা রোজার নিয়তঃ আরবি, অর্থসহ বাংলা উচ্চারণ এবং ফযিলত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। Read
ইলম শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার ইলমের গুরুত্ব

ইলম শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার? ইলমের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইলম শব্দের অর্থ কী? (২) ইলম কী, কাকে বলে? (৩) ইসলামে ইলমের গুরুত্ব (৪) ইলম কত প্রকার? Read
surah quraish bangla (সূরা কুরাইশ বাংলা)

surah quraish bangla (কুরাইশ সুরা)

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা কুরাইশ এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% HD Picture + text copy + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে অন্যন্য বিস্তারিত তথ্য দেওয়া হলো- (১) surah quraish bangla poricoy (২) surah quraish bangla uccharon o ortho (৩) surah quraish bangla bakkha (৪) surah quraish bangla sikkha (৫) surah quraish bangla sane nujul (৬) surah quraish tafsir Read
সূরা বাকারার ৩৮ ও ৩৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৩৮ ও ৩৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৩৮ ও ৩৯ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
আসমানি কিতাব কাকে বলে, বলতে কি বুঝায় এটি কয়টি বা কয়খানা আসমানি কিতাবসমূহ ১০৪ খানার নাম কি কি

আসমানি কিতাব কাকে বলে, বলতে কী বুঝায়? এটি কয়টি বা কয়খানা? আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আসমানি কিতাব কাকে বলে? (২) আসমানি কিতাব বলতে কী বুঝায়? (৩) আসমানি কিতাবের বিষয়বস্তু (৪) আসমানি কিতাব কয়টি বা কয়খানা? (৫) আসমানি কিতাব ১০৪ খানার নাম কী কী? (৬) প্রসিদ্ধ আসমানি কিতাবসমূহ (৭) আসমানি কিতাবে বিশ্বাসের গুরুত্ব (৮) সর্বশেষ আসমানি কিতাব ‘কুরআন (৯) কুরআনের নামকরণ (১০) কুরআনের বৈশিষ্ট্য ও মাহাত্ম্য (১১) নৈতিক জীবন গঠনে আসমানি কিতাবের ভূমিকা Read
informationbangla.com default featured image compressed

যাকাত কাকে বলে? যাকাতের নেসাব কি? যাকাতের খাত কয়টি? যাকাত দেওয়ার নিয়ম ও যাকাতের শর্তসমূহ

আলোচ্য বিষয়: (১) যাকাত কি বা যাকাত কাকে বলে? (২) যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ (৩) যাকাত ব্যয়/বন্টনের খাত কয়টি ও কি কি? (৪) যেসব খাতে জাকাত ব্যয় করা যাবে না (৫) যাকাত সম্পর্কিত কুরআনের আয়াত ও হাদিস (৬) যে যে মালে যাকাত দিতে হয় (৭) যাকাতের হিসাব/ক্যালকুলেট করার নিয়ম/পরিমাণ (৮) অগ্রিম যাকাত আদায় করা বৈধ কিনা? (৯) যাকাত না দেওয়ার পরিণাম (১০) যাকাত ফরজ হওয়ার হিকমত বা কারণ (১১) জাকাত প্রদানকারীর জীবনে যাকাতের প্রভাব বা যাকাতের গুরুত্ব Read
কর্মবিমুখতা কী এর কুফল ও পরিহারের গুরুত্বসমূহ

কর্মবিমুখতা কী? এর কুফল ও পরিহারের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কর্মবিমুখতা কী? (২) কর্মবিমুখতার কুফল (২) কর্মবিমুখতা পরিহারের গুরুত্ব Read
ayatul kursi bangla

ayatul kursi bangla

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ayatul kursi bangla (with 100% Clear Picture + text copy + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে- (১) ayatul kursir arbi (২) ayatul kursi bangla uccharon (৩) ayatul kursi bangla ortho (৪) ayatul kursi bangla, arabic o ortho akshathe (৫) ayatul kursi bangla and English (৬) ayatul kursi er fhojilot (৭) ayatul kursi er tatporjo (৮) ayatul kursi pather upokarta (৯) ayatul kursi bangla hidis (১০) uposonhar Read