উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

আমাদের দেশে দুধের উৎপাদন বৃদ্ধিতে, আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ও দারিদ্র দূরীকরণে দুগ্ধ খামারের ভূমিকা অনস্বীকার্য।

দুগ্ধ খামার স্থাপনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপই একই সুতোয় গাঁথা। খামার স্থাপনের পূর্বে যেমন বিভিন্ন বিষয়ে চিন্তা করে কাজ করতে হয় ঠিক তেমনি খামার স্থাপনের পর খামারের বিভিন্ন ব্যবস্থাপনা সম্পর্কে সজাগ দৃষ্টি দিতে হয়। দুগ্ধ খামারের মূল উৎপাদিত দ্রব্য হচ্ছে দুধ। তাই দুধ বাজারজাতকরনের ব্যবস্থা সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন।

খামার স্থাপনের উদ্দেশ্যই হলো তা থেকে মুনাফা অর্জন করা। সুতরাং দুগ্ধ খামারের আয় ব্যয়ের হিসেব সম্পর্কেও জানা আবশ্যক।

চিত্র- ডেইরি খামার
চিত্র- ডেইরি খামার

যে খামারে গাভী পালন করে দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করা হয় তাকে ডেইরি খামার বলে।

বাণিজ্যিক ডেইরি খামারগুলো লোকালয় থেকে দুরে উঁচু স্থানে স্থাপন করতে হবে। খামারের বিদ্যুৎ ও অন্যান্য ব্যবস্থা পর্যাপ্ত হতে হবে এবং যোগাযোগ ব্যবস্থা ও বাজারজাতকরনের সুবিধা থাকতে হবে। খামারে অবশ্যই উন্নত জাতের ও অধিক দুধ উৎপাদনশীল গাভী পালন করতে হবে।

এই পাঠটি পড়লে আপনি- একটি দুধালো উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারবেন।

(১) উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

একটি দুধালো উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্যগুলো নিম্নে উল্লেখ করা হলো-

  1. উন্নত জাতের গাভী সামঞ্জস্যপূর্ণ নিখঁত অঙ্গ-প্রত্যঙ্গ এবং সুন্দর ও আকর্ষণীয় চেহারার অধিকারী হবে।
  2. পিছনের অংশ বেশি চওড়া এবং দাঁড়ানো অবস্থায় পিছনের পা দুটি বেশি ফাঁক থাকে।
  3. দেহের আকার অনুপাতে বুকের ও পেটের বেড় গভীর হয়।
  4. ভালজাতের গাভীর পাঁজরগুলো আলাদা এবং স্ফীত দেখায়।
  5. দেহ বেশ বড় এবং দেহের আকার সামনের দিকে সরু এবং পিছনের দিকে ভারী হয়।
  6. চামড়া পাতলা ও মসৃণ প্রকৃতির হয়।
  7. ভালজাতের গাভীর শরীর ঢিলেঢালা ও নাদুশ-নুদুশ হয়।
  8. ওলান সুগঠিত নরম, আকারে বড়, চওড়া এবং ওলান শক্তভাবে শরীরের সাথে আটকানো থাকে।
  9. ওলানের বাঁট চারটি সমান আকৃতির ও সমান দূরত্বে অবস্থিত হবে।
  10. দুধ দোহনের আগে ওলান শক্ত থাকে এবং দোহনের পর চুপসে যায়।
  11. ওলানের সামনে নাভীর দিকে সুস্পষ্ট ও উন্নত দুগ্ধশিরা স্পষ্ট দেখা যায়।
  12. উন্নত জাতের গাভীর নাকের ছিদ্র বড় ও খোলা হয়।
  13. একটি উন্নত ও স্বাস্থ্যবান গাভীর স্বভাব অত্যন্ত শান্ত প্রকৃতির হয়।

(২) উন্নত জাতের গাভী পালনের জ্ঞান অর্জন করতে নিকটবর্তী কোন বাণিজ্যিক ডেইরি খামার পরিদর্শন

চিত্র- ডেইরি ফার্ম
চিত্র- ডেইরি ফার্ম

বাণিজ্যিক গাভী পালন করতে হলে গাভীর জন্য ভাল বাসস্থান প্রয়োজন। বাণিজ্যিক খামার বড় রাস্তার পাশে উঁচু জায়গায় করতে হয় যাতে বৃষ্টির পানি না জমে এবং দুধ দোহনের পর তাড়াতাড়ি স্থানান্তর করা যায়।

প্রোটিনের চাহিদা পূরণে দুুধের কোন বিকল্প নেই। আর তার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে উন্নত জাতের দুধাল গাভী পালন।

একটি বাণিজ্যিক ডেইরি খামার পরিদর্শন ও পর্যবেক্ষণের মাধ্যমে উন্নত জাতের গাভী পালনের জ্ঞান অর্জন করতে পারবেন-

  1. প্রথমে খামার কর্তীপক্ষের নিকট থেক অনুমতি গ্রহণ করে নিকটবর্তী কোন বাণিজ্যিক ডেইরি খামর পরিদর্শনে বের হন।
  2. খামার বিভিন্ন জাতের গাভী এবং তাদের ঘর পরিদর্শন ও পর্যবেক্ষণ করে খাতায় নোট করুন।
  3. খামারের গাভীর খাদ্য প্রদান ও অন্যান্য লালন পালন ব্যবস্থা পর্যবেক্ষণ করে খাতায় লেখুন।
  4. গাভীর রোগ-ব্যাধির চিকিৎসা ও টিকা প্রদান সম্বন্ধে খামার তত্ত্ববধায়কের নিকট থেকে জেনে নিন।
  5. খামারের দৈনিক কার্যক্রম, উৎপাদন, আয় ও খরচের হিসাব রেজিস্টার খাতা দেখে বুঝে নিন এবং নোট করুন।
  6. খামারের দুধ দোহন পদ্ধতি ও পরিমাণ জেনে নিন।
  7. খামারের অন্যান্য স্বাস্থ্যসম্মত পালন ব্যবস্থা খাতায় নোট করুন।

দেশী গাভী সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গাভীর উদ্ভাবন করা হয়েছে। সুষম খাদ্য প্রদান ও স্বাস্থ্যসম্মত পালন ব্যাবস্থার মাধ্যমে একটি সংকর বা উন্নত জাতের গাভী হতে দৈনিক ২৫ লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়।

উপরোক্ত আলোচনাটি থেকে আমরা উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছি।

উন্নত জাতের গাভী সাধারনত ত্রিকোনাকৃতির হয়। এদের দেহের আকার অনুপাতে বুকের ও পেটের বেড় গভীর হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

২০টি ছাগলের ঘাস চাষ করতে কতটুকু জমি প্রয়োজন

২০টি ছাগলের ঘাস চাষ করতে কতটুকু জমি প্রয়োজন?

আলোচ্য বিষয়: আপনারা যারা ছাগলের খামার করতে ইচ্ছুক তারা অনেকেই বিরম্বনায় ভোগেন  যে ছাগল পালন করলে কতটুকু জমি নিয়ে ঘাস চাষ করলে পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যাবে? ছাগলের জন্য ঘাস চাষ/ছাগলের ঘাস চাষ ও ঘাস ছাড়া ছাগল পালন। Read
উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

আলোচ্য বিষয়: ❖ উন্নত জাতের গাভী কোথায় পাওয়া যায়? ❖ প্রাথমিক প্রয়োজন ❖ বাছাই প্রক্রিয়া ❖ স্থান নির্বাচন ❖ খাবার সরবরাহ ❖ দৈনিক সুষম খাদ্যতালিকা ❖ গাভীর পরিচর্যা ❖ বাছুরের পরিচর্যা ❖ পশুর স্বাস্থ্য পরিচর্যা ❖ আয়-ব্যয় Read
(12টি) ছাগলের বিভিন্ন জাতের নামঃ [দক্ষিণ এশিয়ার] ছাগলের জাত সমূহের পরিচতি।

১২টি ছাগলের বিভিন্ন জাতের নাম ও পরিচতি

আলোচ্য বিষয়: ১২টি ছাগলের বিভিন্ন জাতের নামঃ বিটল্, অ্যাংগোরা, সোনালি গোয়েন্‌সি, সানেন্, টোগেনবার্গ, ব্রিটিশ টোগেবার্গ, এল্‌পাইন্, অ্যাংলো নোবিয়ান, বারবারি, ছাগল তিব্বতী, বাংলাদেশি কালো ছাগল, উন্নত জাতের শঙ্কর বা ক্রস ইত্যাদি ছাগলের জাত সমূহের পরিচতি। Read
কিভাবে গরু মোটাতাজা করা যায়, গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার ও গরু মোটাতাজাকরণে খাদ্য

কিভাবে গরু মোটাতাজা করা যায়? গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার ও গরু মোটাতাজাকরণে খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজা করনের পদ্ধতি বা কিভাবে গরু মোটাতাজা করা যায়? (২) গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার (৩) গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা ১০০ কেজি রেশন তৈরীর ফর্মুলা Read
ছাগলের টিকার দাম, ছাগলের টিকার মূল্য তালিকা ২০২১ এবং ছাগলের টিকার তালিকা (informationbangla.com)

ছাগলের টিকার দাম? ছাগলের টিকার মূল্য তালিকা ২০২১ এবং ছাগলের টিকার তালিকা

আলোচ্যবিষয়: নিম্নে ছাগলের টিকার দাম বা ছাগলের টিকার মূল্য তালিকা। ছাগলের টিকার তালিকা বা ছাগলের ভ্যাকসিন তালিকা। এবং প্রত্যকটি ছাগলের টিকা দেয়ার নিয়ম বা ছাগলের ভ্যাকসিন দেয়ার নিয়মসমূহ বর্ণনা করা হলো- Read
মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ

আলোচ্য বিষয়: নিম্নে মুক্তভাবে ছাগল চাষ বা ছাগল পালন এর বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো- Read
ছাগলের ঘর নির্মাণ কিভাবে করবেন, chagol palon khamar

ছাগলের ঘর নির্মাণ কিভাবে করবেন? chagol palon khamar

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঘর নির্মাণে মাচা তৈরির পদ্ধতি (২) ছাগলের ঘর নির্মাণে বিবেচ্য বিষয়সমূহ (৩) মাচায় ছাগল পালনের সুবিধাসমূহ (৪) পরামর্শ Read
গাভীর খাদ্য তালিকাঃ কি কি উপাদান দিয়ে রেশন তৈরি করবেন, মিশ্রণের অনুপাত কেমন হবে

গাভীর খাদ্য তালিকাঃ কি কি উপাদান দিয়ে রেশন তৈরি করবেন? মিশ্রণের অনুপাত কেমন হবে?

আলোচ্য বিষয়: অনেক খামারিই গাভীকে কী খাওয়াবেন, কতটা খাওয়াবেন, বা কীভাবে কম খরচে পুষ্টিকর খাবার তৈরি করবেন তা নিয়ে চিন্তিত থাকেন। সঠিক পুষ্টির অভাবে গাভীর দুধ কমে যায়, স্বাস্থ্য খারাপ হয় এবং প্রজনন ক্ষমতা হ্রাস পায়। এই সমস্যার সমাধানে, আজ আমরা গাভীর জন্য ১ কেজি (১০০০ গ্রাম) সুষম দানাদার খাদ্য তৈরির ৫টি ভিন্ন ভিন্ন ফর্মুলা বা মিশ্রণ নিয়ে আলোচনা করবো। এই ফর্মুলাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত এবং আপনার খামারের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে। Read
ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

আলোচ্য বিষয়: (১) ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া (২) ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার (৩) ছাগলের পেটের রোগঃ হাইপোম্যাগনেসেমিয়া Read
ছাগলের জলাতঙ্ক (Goat rabies) By informationBangla.com (ইনফরমেশন বাংলা ডট কম)

ছাগলের জলাতঙ্ক

আলোচ্য বিষয়: (১) ছাগলের রোগ জলাতঙ্ক কী? (২) ছাগলের জলাতঙ্ক রোগের লক্ষণ (৩) ছাগলের জলাতঙ্ক দেখা দিলে করণীয় (৪) ছাগলের জলাতঙ্ক রোগের প্রতিষেধক Read