এইডস এর পূর্ণরূপ কি? এইডস কেন হয়? এইডস কিভাবে ছড়ায়? এইডস এর লক্ষণ সমূহ

এইডস এর পূর্ণরূপ কি, এইডস কেন হয়, এইডস কিভাবে ছড়ায়, এইডস এর লক্ষণ সমূহ

(১) এইডস এর পূর্ণরূপ কি?

বর্তমান বিশ্বে এইডস একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত। 1981 সালে রোগটি আবিষ্কৃত হয়। এইডস এর পূর্ণরূপ হলোঃ Acquired Immune Deficiency Syndrome; এর শব্দগুলোর আদ্যক্ষর দিয়ে এ রোগটির নামকরণ করা হয়েছে AIDS.

UNAIDS-এর এক পরিসংখ্যান থেকে জানা যায় যে সারা বিশ্বে বর্তমানে প্রায় 2 কোটি 30 লাখের বেশি লোক AIDS-এর জীবাণু দ্বারা আক্রান্ত। এর মধ্যে প্রায় 40 শতাংশ হলো নারী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রায় 164 টি দেশে এই রোগের বিস্তার ঘটেছে।

চিত্রঃ HIV ভাইরাসের গঠন
চিত্রঃ HIV ভাইরাসের গঠন

(২) এইডস কেন হয়?

Human Immune Deficiency Virus সংক্ষেপে HIV ভাইরাসের আক্রমণে এইডস হয়। এই ভাইরাস শ্বেত রক্ত কোষের ক্ষতিসাধন করে এবং এ কোষের এন্টিবডি তৈরিসহ রোগ প্রতিরোধ-সংক্রান্ত কাজে বিঘ্ন ঘটায়। ফলে শ্বেত রক্ত কোষের সংখ্যা (বিশেষ করে CD4 জাতীয় শ্বেত রক্তকোষ) ও এন্টিবডির পরিমাণ ক্রমশ কমতে থাকে। এই ভাইরাস মানবদেহে সুপ্ত অবস্থায় অনেক দিন থাকতে পারে। এই ভাইরাসের আক্রমণে রোগীর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে যায় বলে রোগীর মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। কারণ এইডস রোগীর রোগ প্রতিরোধক ক্ষমতা পুনরুদ্ধার করার মতো কোনো ঔষধ এখনও আবিষ্কার হয়নি।

(৩) এইডস কিভাবে ছড়ায়?

নিম্নলিখিত কারণে একজন সুস্থ ব্যক্তি এই ঘাতক রোগ দ্বারা আক্রান্ত হতে পারেন। যেমন-

১। এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌনমিলনের মাধ্যমে এ রোগ হয়।

২। দুর্ঘটনাজনিত রক্তক্ষরণ, প্রসবজনিত রক্তক্ষরণ, বড় অস্ত্রোপচার, রক্তশূন্যতা, থ্যালাসেমিরা, ক্যান্সার ইত্যাদি ক্ষেত্রে দেহে রক্ত পরিসঞ্চালন প্রয়োজন হয়। এ অবস্থার এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চালন করলে এইডস রোপ হয়।

৩। এইডসে আক্রান্ত যাবা থেকে সরাসরি সন্তানে রোগটি ছড়ায় না। বাবার সাথে যৌনমিলনের মাধ্যমে মায়ের এইডস হতে পারে এবং আক্রান্ত মায়ের গর্ভের সন্তান তখন এইডস রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে সে শিশুও এইডসে আক্রান্ত হতে পারে।

৪। HIV জীবাণুযুক্ত ইনজেকশনের সিরিঞ্জ, সুচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এবং অপারেশনের যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমেও সুস্থ ব্যক্তি এ রোগে আক্রান্ত হতে পারে। এমনকি সেলুনে একই ব্লেড একাধিক ব্যক্তি ব্যবহার করলে তার মাধ্যমেও রোগটি ছড়াতে পারে।

৫। এইডসে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এ রোগ সংক্রমিত হয়।

(৪) এইডস এর লক্ষণ

রোগ জীবাণু সুস্থ দেহে প্রবেশ করার প্রায় 6 মাস পরে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। তখন এর প্রকাশ অত্যন্ত মৃদু থাকে এবং কিছুদিনের মধ্যেই মিলিয়ে যায়। তারপর কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত রোগী আপাতদৃষ্টিতে সুস্থ থাকে কিন্তু তার দেহের মধ্যে এইডসের ভাইরাস সংখ্যাবৃদ্ধি করতে থাকে। ভাইরাস যথেন্ট সংখ্যার বৃদ্ধি পেলে হঠাৎ করেই অসুখ মারাত্মকভাবে ফিরে আসে। তখন আর বেশি কিছু করার থাকে না। এর আগে সেই ব্যক্তি যে এইডস রোগের বাহক তা বোঝা মুশকিল।

এইডসের লক্ষণগুলো হলো-

  • দ্রুত রোগীর ওজন কমতে থাকে।
  • এক মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকে অথবা জ্বর জ্বর ভাব দেখা দেয়।
  • এক মাস বা তারও বেশি সময় ধরে পাতলা পায়খানা হয়।
  • অনেক দিন ধরে শুকনো কাশি হতে থাকে।
  • ঘাড় এবং বগলে ব্যথা অনুভব হয়, মুখমণ্ডল খসখসে হয়ে যায়।
  • মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় এবং সহজে এই ফোলা কমে না।
  • সারা দেহে চুলকানি হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বীর্য ঘন না পাতলা কোনটা ভালো, বীর্য ঘন ও পাতলা হওয়ার কারণ, বীর্যের মান ভালো রাখার উপায়

ঘন বীর্য vs পাতলা বীর্যঃ বীর্য দেখতে কেমন হয়? বীর্য ঘন ও পাতলা হওয়ার কারণ? বীর্য ঘন না পাতলা কোনটা ভালো? বীর্যের মান ভালো রাখার উপায়

আলোচ্য বিষয়: (১) স্বাভাবিক বীর্য দেখতে কেমন হয়? (২) বীর্য ঘন হওয়ার কারণসমূহ (৩) বীর্য পাতলা হওয়ার কারণসমূহ (৪) কোন ধরণের বীর্যের ভালো: ঘন নাকি পাতলা? (৫) বীর্যের মান ভালো রাখার উপায়সমূহ (৬) বীর্যের মান ভালো রাখতে যা করা যাবে না Read
বাচ্চা শিশুদের জন্য কেমন বালিশ ব্যবহার করা উচিত

বাচ্চা শিশুদের জন্য কেমন বালিশ ব্যবহার করা উচিত?

আলোচ্য বিষয়: (১) শিশুদের জন্য বালিশ কেন এটি গুরুত্বপূর্ণ? (২) নবজাতকের জন্য বালিশ ব্যবহার করা কি উচিত? (৩) শিশুর মেরুদণ্ড ও ঘাড়ের উপর বালিশের প্রভাব (৪) উঁচু বালিশ ব্যবহারের ঝুঁকি (৫) শিশুর জন্য সঠিক বালিশ কেমন হওয়া উচিত? (৬) বালিশ পরিবর্তে সমতল পৃষ্ঠই কেন নিরাপদ? (৭) ঐতিহ্যগত বালিশঃ সরিষার বীজ ও তুলার বালিশ (৮) শিশুর ঘুমের পরিবেশ ও কিছু পরামর্শ (৯) শিশুর জন্য বালিশ ব্যবহারের সঠিক সময় (১০) শিশুর বালিশের পরিষ্কার-পরিচ্ছন্নতা (১১) বিশেষজ্ঞদের মতামত (১২) শেষকথা Read
সহবাসের সময় পুরুষরা যে ভুলগুলো করে, শিখে রাখুন

সহবাসের সময় পুরুষরা যে ভুলগুলো করে! শিখে রাখুন

হ্যালো সবাই! দাম্পত্য জীবন মানে তো স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, যত্ন আর ঘনিষ্ঠতা। আর এই ঘনিষ্ঠতার একটা বড় অংশ হলো সহবাস বা শারীরিক সম্পর্ক। কিন্তু অনেক সময় পুরুষরা অজান্তে কিছু ছোট ছোট ভুল করে ফেলেন, যা সম্পর্ককে খারাপ করে দিতে পারে। এই ভুলগুলো থেকে যদি সাবধান থাকেন, তাহলে আপনাদের জীবন আরও সুখের হবে। গবেষণায়ও দেখা গেছে যে, পুরুষরা যদি একটু সচেতন হন, তাহলে স্বামী-স্ত্রী দুজনেই অনেক বেশি আনন্দ পান। আজ আমি বলব এই ভুলগুলো কী কী, আর কীভাবে এগুলো এড়িয়ে চলবেন। চলুন শুরু করি! কেন পুরুষদের ভুলগুলো গুরুত্বপূর্ণ? পুরুষরা তো অনেক সময় সহবাসের উদ্যোগ নেন, তাই তাদের আচরণটা খুব জরুরি। গবেষণায় বলা হয়েছে যে, পুরুষ যদি স্ত্রীর মনের কথা বোঝেন আর সাবধান থাকেন, তাহলে সম্পর্কটা অনেক মজবুত হয়। কিন্তু ভুল করলে Read
informationbangla.com default featured image compressed

পুরুষ লিঙ্গের আকার কত বড় হয়ে থাকে? পুরুষাঙ্গের আকার ও আকৃতি

আলোচ্য বিষয়: (১) পুরুষ লিঙ্গের আকার কত বড় হয়ে থাকে? পুরুষাঙ্গের আকার কতটুকু স্বাভাবিক? (২) পরুষের লিঙ্গের আকারের চেয়ে গুরুত্বপূর্ণ কী? (৩) লিঙ্গের আকার নিয়ে ভ্রান্ত ধারণা ও মানসিক চাপ (৪) পুরুষাঙ্গের আকার ও আকৃতির ভিন্নতা (৫) লিঙ্গের আকার কত কম হলে সমস্যা হতে পারে? (৬) চিকিৎসার দ্বারা পুরুষাঙ্গের আকার বৃদ্ধি (৭) লিঙ্গের আকার নিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর উপায় (৮) শেষ কথা Read
সফেদাঃ সফেদার উপকারিতা

সফেদাঃ সফেদার উপকারিতা

আলোচ্য বিষয়: (১) সফেদার স্বাস্থ্য উপকারিতা (২) রূপচর্চায় সফেদা Read
মেয়েদের যোনিপথ কালো হয় কেন, কারণ, সমাধান ও ঘরোয়া উপায়

মেয়েদের যোনিপথ কালো হয় কেন? কারণ, সমাধান ও ঘরোয়া উপায়

আলোচ্য বিষয়: মেয়েদের যোনিপথ কালো হয় কেন? আমার শরীরের অন্যান্য অংশ ফর্সা হলেও যোনিপথের ত্বক কেন কালো? এই প্রশ্নের উত্তর জানতে এবং এর পেছনের কারণ ও সমাধান সম্পর্কে বিস্তারিত জানতে এই ব্লগ পোস্টটি পড়ুন। Read
informationbangla.com default featured image compressed

কখন কোন ডাক্তার দেখাবেন?

আলোচ্য বিষয়: কোন সমস্যায় কোন ডাক্তারের কাছে যেতে হবে? মানসিক রোগ, পেট ব্যথা, হৃদরোগ, চোখ, ত্বক, শিশুদের রোগসহ সব বিশেষজ্ঞ ডাক্তার সম্পর্কে বিস্তারিত জানুন। Read
কালোজিরার বৈশিষ্ট্যঃ কালোজিরার ১১টি জাদুকরী গুণ

কালোজিরাঃ কালোজিরার ১১টি জাদুকরী গুণ

আলোচ্য বিষয়: (১) কালোজিরার বৈশিষ্ট্য (২) কালোজিরায় কী আছে? (৩) কালোজিরার জাদুকরী ১১ গুণ Read
কখন সহবাস করলে বাচ্চা হবে বা হবে না, জেনে নিন

কখন সহবাস করলে বাচ্চা হবে বা হবে না? জেনে নিন

হ্যালো! আজকের জীবনে অনেক দম্পতি পরিবার পরিকল্পনা নিয়ে চিন্তা করেন। কেউ বাচ্চা চান, কেউ চান না। প্রশ্ন আসে: কখন সহবাস করলে বাচ্চা হবে? আর কখন করলে হবে না? এটা নির্ভর করে মেয়েদের মাসিকের চক্রের ওপর। আমি সহজ ভাষায় বলব, যাতে সবাই বুঝতে পারেন। এটা কোনো ডাক্তারি বই নয়, শুধু সাধারণ জ্ঞান। চলুন শুরু করি! (১) মাসিক চক্রটা কী? মেয়েদের শরীরে প্রতি মাসে মাসিক হয়। গড়ে এটা ২৮ দিনের চক্র। মানে, মাসিক শুরু হওয়ার দিন থেকে পরের মাসিক শুরু হওয়া পর্যন্ত ২৮ দিন। কিন্তু কারো কারো ২১ থেকে ৩৫ দিনও হতে পারে। এই চক্রের মাঝে একটা সময় আসে যাকে বলে ওভুলেশন। তখন ডিম্বাণু (এগ) বাইরে আসে। যদি তখন শুক্রাণু (স্পার্ম) সাথে মিলে যায়, তাহলে বাচ্চা হতে পারে। সহজ করে বলি: মাসিকের Read
জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহঃ ছেলে ও মেয়ে উভয়ের জন্য জানা দরকার

জন্মনিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহঃ ছেলে ও মেয়ে উভয়ের জন্য জানা দরকার!

আসসালামু আলাইকুম সবাইকে! আমি আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব – পরিবার পরিকল্পনা। এটা শুধু জনসংখ্যা কমানোর জন্য নয়, বরং আমাদের জীবনকে আরও সুন্দর, সুখী আর স্বাস্থ্যকর করে তোলার একটা বড় সাহায্য। বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, যেখানে পরিবারগুলো ছোট হলে সমাজ, অর্থনীতি আর পরিবেশ সবকিছু ভালো থাকে। আমি আজকে এই ব্লগে সবকিছু খুব সহজ ভাষায় বলব, যেন সাধারণ মানুষ যারা ডাক্তারি শব্দ না বুঝেন, তারাও সহজে বুঝতে পারেন। আমরা দেখব কী কী পদ্ধতি আছে, কেন এটা দরকার, আর কীভাবে এটা আমাদের জীবনকে ভালো করে। চলুন শুরু করি! পরিবার পরিকল্পনা কী আর কেন এটা জরুরি? পরিবার পরিকল্পনা মানে হলো, স্বামী-স্ত্রী মিলে ঠিক করা যে কখন বাচ্চা নেবেন, কতগুলো নেবেন, আর কীভাবে নিরাপদে জন্ম নিয়ন্ত্রণ করবেন। এটা Read