এলপিনিয়া ফুলের চাষ পদ্ধতি

এলপিনিয়া ফুলের চাষ পদ্ধতি

(১) এলপিনিয়া ফুলের জাত পরিচিতি

বারি এলপিনিয়া-১:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগ কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চল, নার্সারি হতে জার্মপ্লাজম সংগ্রহ করে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২০০৯ সালে ‘বারি এলপিনিয়া-১’ জাতটি উদ্ভাবন করা হয়। জাতটি বাংলাদেশের সর্বত্র চাষাবাদ উপযোগী।

বারি এলপিনিয়া-১
বারি এলপিনিয়া-১
  • এটি একটি কন্দজাতীয় গ্রীষ্মকালীন ফুল।
  • কাট-ফ্লাওয়ার হিসেবে এ ফুলের ব্যবহার বেশি।
  • গাঢ় লাল রঙের ১৭.০-১৮.০ সেমি লম্বা মঞ্জুরী বিশিষ্ট ফুল।
  • প্রতি গাছে ফুলের সংখ্যা প্রায় ১০-১২ টি।
  • ফুলের সজীবতা থাকে ১২-১৪ দিন।

(২) এলপিনিয়া ফুলের চাষ পদ্ধতি

ক) উপযোগী এলাকা

সারা দেশে চাষ উপযোগী, তবে গাজীপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী এলাকায় ভাল জন্মে।

খ) স্থান নির্বাচন

আধো আলোছায়া এরূপ স্থান ফুল চাষের জন্য নির্বাচন করা উচিত। প্রয়োজনে ৩০-৪০% সূর্যালোক কাট করে এমন সেডনেট ব্যবহার করা ভাল। এছাড়া উপযুক্ত বায়ু চলাচল এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকা আবশ্যক।

গ) রোপণের সময়

সারা বছর রাইজোম রোপণ করা যায় তবে জুন-জুলাই মাস সর্বোত্তম।

ঘ) বেডে সার প্রয়োগ ও ব্যবস্থাপনা

বেড তৈরির পর হেক্টরপ্রতি ৫ টন পচা গোবর সার, ৮০ কেজি টিএসপি ও ১০০ কেজি এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। রাইজোম রোপণের ১ মাস পর যখন নতুন গাছের বৃদ্ধি শুরু হয় তখন হেক্টরপ্রতি ১০০ কেজি ইউরিয়া সার এর অর্ধেকটা প্রথম উপরিপ্রয়োগ এবং বাকি অর্ধেক স্পাইক বের হওয়ার সময় উপরিপ্রয়োগ করা উচিত।

ঙ) ফুল সংগ্রহের সময়

রাইজোম লাগানোর প্রায় ৮-১০ মাস পর ফুল আসে। পুষ্পমঞ্জুরী পূর্ণ প্রষ্ফুটিত অবস্থায় সংগ্রহ করা প্রয়োজন।

চ) ফলন

গাছ প্রতি গড়ে বছরে ৫-৬ টি ফুল পাওয়া যায়।

(৩)এলপিনিয়া চাষে রোগবালাই ব্যবস্থাপনা

এ ফুলে রোগবালাই দ্বারা তেমন কোন আক্রমণ হয় না বললেই চলে।

মিলি বাগ:

মিলি বাগ আক্রান্ত এলপিনিয়া ফুল
মিলি বাগ আক্রান্ত এলপিনিয়া ফুল

এলপিনিয়া ফুলে সাদা রঙের মোমের মত নরম দেহের মিলিবাগ ফুল থেকে রস চুষে খায়। ফলে ফুল শুকিয়ে যায়।

  1. আক্রমণ কম হলে টুথ ব্রাশ দিয়ে পোকা সংগ্রহ করে মেরে ফেলতে হবে।
  2. বাগান বা টব পরিষ্কার পরিচছন্ন রাখতে হবে।
  3. আক্রমণ বেশি হলে নিম তেল ৫ মিলি + ৫ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ডালিয়া ফুলের চাষ পদ্ধতি

ডালিয়া ফুলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ডালিয়া ফুলের জাত পরিচিতি (২) ডালিয়া ফুলের চাষ পদ্ধতি (৩) ডালিয়া চাষে রোগ ও পোকা দমন ব্যবস্থা Read
নাশপাতি চাষ পদ্ধতি

নাশপাতি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) বাংলাদেশে নাশপাতি চাষ (২) নাশপাতির জাত পরিচিতি (৩) নাশপাতি চাষ পদ্ধতি বর্ণনা Read
স্ট্রবেরি চাষ পদ্ধতি

স্ট্রবেরি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) স্ট্রবেরি ফল (২) স্ট্রবেরির উপকারিতা (৩) স্ট্রবেরির চাষযোগ্য জাতসমূহ (৪) বারি স্ট্রবেরি-১ স্ট্রবেরি গাছ এর বৈশিষ্ট্য (৫) স্ট্রবেরি চাষ পদ্ধতি (৬) স্ট্রবেরি কোন মাসে পাওয়া যায়? Read
বেলি ফুলের গাছ কিভাবে লাগাতে হয়, বেলি ফুলের গাছ লাগানোর পদ্ধতি

বেলি ফুলের গাছ কিভাবে লাগাতে হয়? বেলি ফুলের গাছ লাগানোর পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে ১০টি পয়েন্টে বেলি ফুলের গাছ কিভাবে লাগাতে হয়, বেলি ফুলের গাছ লাগানোর পদ্ধতি বর্ণনা করা হলো- (১) বেলি ফুলের গাছ (২) বেলি ফুলের জাত (৩) বেলি ফুল চাষে জলবায়ু ও মাটি (৪) বেলি ফুল গাছের বংশ বিস্তার পদ্ধতি (৫) জমি তৈরি ও সার প্রয়োগ (৬) বেলি ফুল গাছের চারা তৈরি বা কলম তৈরি ও রোপণ (৭) বেলি ফুল গাছের আন্তঃপরিচর্যা (৮) পোকামাকড় ও রোগ বালাই ব্যবস্থাপনা (৯) বেলি ফুল গাছের পরিচর্যা (১০) ফলন Read
গোলাপ গাছের পরিচর্যা

গোলাপ গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: নিম্নে গোলাপ গাছের পরিচর্যাসমূহ তুলে ধরা হলো- (১) টবে গোলাপ গাছের পরিচর্যা (২) বাগানে গোলাপ গাছের সার প্রয়োগ পরিচর্যা (৩) গোলাপ গাছের অঙ্গ ছাঁটাইকরণ পরিচর্যা (৪) গোলাপ গাছের পোকা-মাকড় দমন পরিচর্যা (৫) গোলাপ গাছের রোগ দমন পরিচর্যা (৬) গোলাপ গাছের ফুল তোলার সময় পরিচর্যা Read
সেচ ব্যবস্থাপনা

সেচ ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) সেচের প্রয়োজনীয়তা (২) সেচের কার্যকারিতা বৃদ্ধি (৩) বাংলাদেশের প্রধান প্রধান সেচ প্রকল্প (৪) সেচ পদ্ধতি (৫) সেচের অতিররিক্ত পানি নিষ্কাশন Read
মসুর গাছের রোগ

মসুর গাছের রোগ

আলোচ্য বিষয়: (১) স্টেমফাইলিয়াম ব্লাইট (মুসুর গাছের পাতা ঝলসানো রোগ) (২) মসুর গাছের গোড়া পচা রোগ (৩) মসুরের মরিচা রোগ (৪) মসুর গাছের ঢলে পড়া রোগ (৫) মসুরের জাবপোকা Read
নারিকেল চাষ পদ্ধতি

নারিকেল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) নারিকেলের জাত (২) নারিকেল চাষ পদ্ধতি (৩) নারিকেল চাষে রোগ দমন পদ্ধতি (৪) নারিকেল গাছ চাষে মাকড় দমন পদ্ধতি Read
বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি

বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি

আলোচ্য বিষয়: (১) বার্লির উন্নত জাত ও গাছের বৈশিষ্ট্য (২) বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি (৩) বার্লির চাষে রোগবালাই ব্যাবস্থাপনা (৪) বার্লির চাষে পোকা-মাকড় দমন Read
কম্পোস্ট সার তৈরির পদ্ধতি বা জৈব সার তৈরি করার নিয়ম

কম্পোস্ট সার তৈরির পদ্ধতি বা জৈব সার তৈরি করার নিয়ম

আলোচ্য বিষয়: (১) কম্পোস্ট সার কি? (২) কম্পোস্ট সার কেন প্রয়োজন? (৩) কম্পোস্ট সার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ (৪) কম্পোস্ট সার তৈরির পদ্ধতি বা জৈব সার তৈরি করার নিয়ম (৫) কম্পোস্ট উপাদান সাজানোর স্তর (৬) কম্পোস্ট তৈরিতে লক্ষণীয় Read