ঔষধি গাছঃ সেরা ৫টি ঔষধি গাছের কথা!

informationbangla.com default featured image compressed

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, যেসব গাছের এক বা একাধিক অংশ দরকারি ঔষধ হিসেবে ব্যবহৃত হয় তাকে ঔষধি গাছ বলে। গাছ দ্বারা যদি বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা যায় তখন তাকে ছোটখাটো হাসপাতাল বলা যায়। তবে এর সঠিক ব্যবহার জানতে হবে নাহলে এটি রোগের উপশমের বদলে বিষে রূপান্তরিত হবে।

ঔষধি গাছ

ঔষধি গাছ যেকোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রাথমিক সেবাদানে ঔষধি গাছ যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্যান্সার, কিডনী, হৃদরোগ, লিভার এর মতো জটিল রোগের জন্য ঔষধ তৈরি হচ্ছে উদ্ভিদ থেকে। তাছাড়া এসব ওষুধের কাজ অন্যান্য দেশের রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

৫টি ঔষধি গাছের কথা:

৫টি ঔষধি গাছ হলো–

  • তুলসী গাছ
  • আদা
  • অশ্বগন্ধা
  • নিম গাছ
  • অর্জুন গাছ

চলুন তাহলে পাঁচটি ঔষধি গাছ সম্পর্কে জেনে নেই।

(১) ঔষধি গাছঃ তুলসী গাছ

ঔষধি গাছঃ তুলসী গাছ
ঔষধি গাছঃ তুলসী গাছ

তুলসী গাছের প্রচলিত নাম হল তোকমা, গঞ্জা তুলসী, বিলাতি তুলসী ইত্যাদি। একটি মাঝারি আকারের গুল্ম জাতীয় উদ্ভিদ। খুব বেশি লম্বা হয় না। এটি 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা ও ২ থেকে ৪ সেন্টিমিটার প্রশস্ত হয়। এক পাতায় রয়েছে ঝাঁঝালো গন্ধ। ফুলগুলো খুবই ছোট। ফুলের সাথে ছোট ছোট কালো রঙের বীজ উৎপন্ন হয়।

এ উদ্ভিদটির পাতা ফুল শেকড় সবকিছুই ব্যবহার করা হয়। সুগন্ধি তৈরিতে, পরজীবী দ্বারা আক্রান্ত চামড়ায় নানা রকম রোগ, নানা রকমের স্কিন সমস্যা, সর্দি – কাশি, ইত্যাদিতে এর ব্যবহার হয়ে আসছে। এর পাতার রস অ্যান্টিসপাসমোডিক এবং অ্যান্টিরহোম্যাটিক এ ব্যবহার করা হয়। তাছাড়া ক্যান্সার টিউমার রোগেও তুলসী গাছের রস ব্যবহার করা হয়।

(২) ঔষধি গাছঃ আদা

ঔষধি গাছঃ আদা
ঔষধি গাছঃ আদা

আদার অনেক ঔষধি গুন রয়েছে। ঠান্ডা-সর্দিতে আদা চা চমৎকার আরাম দেয়। এর ঔষধি গুণ এর পেছনে রয়েছে “জিনজেরল”। আদাতে রয়েছে এন্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপকরণ যা আর্থ্রাইটিস, প্রদাহ ও সংক্রমণে সহায়ক।

কাঁচা বা গরম করা আদা পেশী শূল উপশম করে। তাছাড়া আদাতে যে এনজাইম রয়েছে সেগুলো পেট বায়ুনাশে উপকারী ও পেট ফাঁপা কমায়। এছাড়াও অন্ত্রের চলন বাড়ায় এতে করে কোষ্ঠবদ্ধতা কমে।

(৩) ঔষধি গাছঃ অশ্বগন্ধা

ঔষধি গাছঃ অশ্বগন্ধা
ঔষধি গাছঃ অশ্বগন্ধা

বহুবর্ষজীবী বেগুনি ফুলে ভরা অশ্বগন্ধা একটি ছোট গাছ। বীজ থেকে চারা হয়। এর জন্য দোআঁশ মাটি উপযুক্ত। এ গাছ ২ থেকে ৩ মাসে বড় হয়। বর্ষাকালে চারা লাগানো ভালো।

অশ্বগন্ধা গাছের মূলের গুঁড়ো দুধ বা পানির সঙ্গে ২/৩ গ্রাম হারে মিশিয়ে দিনে দুইবার খেলে যৌবন রক্ষা হয়। তাছাড়া মানসিক চাপ, দুর্বলতা ও টেনশন কমায়। ডিপ্রেশন দূর করে।তবে যাদের বেশি রক্তচাপ তাদের এটি খাওয়া উচিত নয়।

(৪) ঔষধি গাছঃ নিম গাছ

ঔষধি গাছঃ নিম গাছ
ঔষধি গাছঃ নিম গাছ

প্রায় সকল রোগের ঔষধ হচ্ছে নিম গাছ। নিমের পাতা শুকিয়ে ছোট ছোট ট্যাবলেট বানিয়ে ডায়াবেটিস রোগীরা সকাল-বিকেল খেয়ে থাকে। এছাড়া চিকেন পক্স চামড়ার এলার্জির মতো সমস্যায় নিমের পাতা গরম পানিতে মিশিয়ে ব্যবহার করা হয়।

এছাড়াও পোকামাকড়ের কামড়ে ক্ষত হলে, সে জায়গায় নিম আর হলুদের রস একসাথে মিশিয়ে লাগালে ভালো হয়ে যায়।আর দাঁতের ব্যথার জন্য নিমের ডালের রস খুবই উপকারী।

(৫) ঔষধি গাছঃ অর্জুন গাছ

ঔষধি গাছঃ অর্জুন গাছ
ঔষধি গাছঃ অর্জুন গাছ

অর্জুন গাছের প্রায় সব কিছু (মূল, কাণ্ড, পাতা, ছাল,ফুল, ফল) ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। হৃদরোগ, বুকের ব্যথার জন্য অর্জুন গাছের ছাল গুঁড়ো করে খেলে উপকার পাওয়া যায়।

তাছাড়া অর্জুনের গুঁড়ো বাসক পাতার সঙ্গে মিশিয়ে খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি করে। হাড় মচকে গেলে বা চিড় ধরলে রসুন এর সঙ্গে মিশিয়ে অর্জুনের ছাল বেটে লাগালে উপকার পাওয়া যায়।


তাহলে বন্ধুরা আজ এখানেই থাকলো। আর্টিকেলটি পড়ে ভালো লাগলে কমেন্ট করে উৎসাহিত করতে ভুলবেন না কিন্তু।

ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

শীর্ষ ১০টি ক্রেন, এক্সকাভেটর, লোডার, বুলডোজার ও ফর্কলিফট নির্মাতাদের নামের তালিকা

আলোচ্য বিষয়: (১) শীর্ষ ৫ ধরণের হেভি ইক্যুইমমেন্ট সমূহ (২) শীর্ষ ২৭টি ক্রেন, এক্সকাভেটর, লোডার, বুলডোজার ও ফর্কলিফট নির্মাতাদের নামের তালিকা একত্রে (৩) শীর্ষ ১০ ক্রেন নির্মাতা (৪) শীর্ষ ১০ এক্সকাভেটর নির্মাতা (৫) শীর্ষ ১০ লোডার নির্মাতা (৬) শীর্ষ ১০ বুলডোজার নির্মাতা (৭) শীর্ষ ১০ ফর্কলিফট নির্মাতা Read
বাংলা ১২ বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

আলোচ্য বিষয়: নিম্নে বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে) তুলে ধরা হলো- Read
রামের বংশ তালিকা

রামের বংশ তালিকা

আলোচ্য বিষয়: (১) রামের বংশ তালিকা কী? (২) সূর্যবংশের উৎপত্তি (৩) রামের পূর্বপুরুষ (৪) রামের পিতাঃ দশরথ (৫) রামের স্ত্রী ও সন্তান (৬) রামের উত্তরাধিকারী (৭) সূর্যবংশের পরবর্তী রাজারা (৮) ঐতিহাসিক দৃষ্টিকোণ (৯) রামের বংশ তালিকার সাংস্কৃতিক গুরুত্ব (১০) রামের বংশ তালিকার পৌরাণিক উৎস (১১) রামের বংশ তালিকার তাৎপর্য Read
২৪০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

২৪০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

আলোচ্য বিষয়: (১) আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (২) ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৩) ঈ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৪) উ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৫) এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৬) ও দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৭) ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৮) খ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৯) গ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১০) ছ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১১) জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২) ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩) দ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৪) ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৫) প দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৬) ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৭) ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম Read
ব্যবসা প্রতিষ্ঠানের নাম

ব্যবসা প্রতিষ্ঠানের নাম

আলোচ্য বিষয়: (১) ব্যবসা প্রতিষ্ঠানের নামের গুরুত্ব (২) ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণের ইতিহাস (৩) কীভাবে একটি আদর্শ নাম নির্বাচন করবেন (৪) নমুনাস্বরূপ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের নামের উদাহরণ Read
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আলোচ্য বিষয়: নিম্নে আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ তুলে ধরা হলো- Read
মসলার নাম ও ছবি, মসলার নামের তালিকা বাংলা

২০+ মসলার নাম ও ছবি/মসলার নামের তালিকা বাংলা

আলোচ্য বিষয়: নিচে মসলার নাম ও ছবি বা মসলার নামের তালিকা বাংলায় উপস্থাপন করা হলো- (১) পেঁয়াজ (২) পাতা পেঁয়াজ (৩) মরিচ (৪) মৌরি (৫) রসুন (৬) হলুদ (৭) ধনিয়া (৮) গোলমরিচ (৯) আদা (১০) দারুচিনি (১১) তেজপাতা (১২) একাঙ্গী (১৩) চিভ (১৪) কালোজিরা (১৫) মেথী (১৬) আলুবোখারা (১৭) পান (১৮) ফিরিঙ্গি (১৯) পুদিনা (২০) শলুক Read
৫০০+ ছেলেদের ইসলামিক নাম

৫০০+ ছেলেদের ইসলামিক নাম

আলোচ্য বিষয়: নিম্নে ৫০০টিরও বেশি ছেলেদের ইসলামিক নাম উপস্থাপন করা হলো- Read
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

আলোচ্য বিষয়: নিচে প্রায় ১২০০টি ছেলেদের ইসলামিক নাম অর্থসহ উপস্থাপন করা হলো- (১) মহান আল্লাহর গুণবাচক নাম যুক্ত করে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (২) বিশ্বনবী (সাঃ)-এর গুণবাচক নামসমূহ দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৩) নবিগণের নাম দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৪) সম্বানিত সাহাবিগণের নাম দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৫) এক শব্দে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৬) দুই শব্দে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ Read
informationbangla.com default featured image compressed

ঔষধি গাছঃ সেরা ৫টি ঔষধি গাছের কথা!

আলোচ্য বিষয়: (১) ঔষধি গাছঃ তুলসী গাছ (২) ঔষধি গাছঃ আদা (৩) ঔষধি গাছঃ অশ্বগন্ধা (৪) ঔষধি গাছঃ নিম গাছ (৫) ঔষধি গাছঃ অর্জুন গাছ Read