কম্পিউটারের জন্য সেরা ১০টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার

informationbangla.com default featured image compressed

কম্পিউটারের সুরক্ষার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার এর কোন বিকল্প নেই। এটি আমাদের সব ধরনের প্রয়োজনীয় ফাইল চুরি বা নষ্টের হাত থেকে বাচায়।

বর্তমান সময়ে কম্পিউটার ছাড়া চলা অসম্ভব। এটি একটি অতি প্রয়োজনীয় বস্তু। বর্তমানে আমাদের প্রায় সকল কাজের সাথেই কম্পিউটার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে। দৈনন্দিন জীবনে প্রায় সকল কাজই  কম্পিউটার ভিত্তিক।

কম্পিউটারের জন্য এন্টিভাইরাস সফটওয়্যার

তাই কম্পিউটারের সঠিক যত্ন নেওয়া ও সুরক্ষা করা আমাদের কাজ। নাহলে হতে পারে বিভিন্ন রোগ, যেগুলোকে আমরা ভাইরাস অ্যাটাক বলে থাকি। ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার দিয়ে আপনি এই ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা পেতে পারেন।

(১) ভাইরাস আপনার কম্পিউটারে কী কী ক্ষতি করতে পারে?

আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিম্নলিখিত উপায়ে আপনার কম্পিউটারকে প্রভাবিত করতে পারে-

  • কম্পিউটারটি স্লো কাজ করবে।
  • ফাইলগুলোর ক্ষতি হয় বা ডিলিট হয়ে যায়। 
  • পুনরায় হার্ড ড্রাইভ ডিস্ক ফরম্যাট করতে হয়।
  • ঘন ঘন কম্পিউটার ক্রাশ হয়। 
  • তথ্য হ্রাস পায়।
  •  কম্পিউটার বা ইন্টারনেটে কোন কাজ করতে অসুবিধা হয় ইত্যাদি।

অর্থাৎ,ভাইরাস হলো একটি অপ্রয়োজনীয় প্রোগ্রাম যা অজান্তেই ব্যবহারকারীর সিস্টেমে প্রবেশ করে যেকোন প্রয়োজনীয় তথ্যকে নিমিষেই শেষ করে দিতে পারে! এতে করে আপনি মহা বিপদে পড়তে পারেন। কম্পিউটার ভাইরাসকে কম্পিউটারের একটি অসুস্থতা হিসেবে বিবেচনা করা যেতে পারে, ঠিক যেমন মানুষের ভাইরাসগুলির ফলে মানুষের মধ্যে রোগ হয়। এতে আপনি সচেতন হয়ে ভাল কোন ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করেন তাহলে হয়তো আপনি অনেকাংশে এই হয়রানি থেকে মুক্ত থাকতে পারবেন।

(২) অ্যান্টিভাইরাস কি?

অ্যান্টিভাইরাস হল এমন এক সফ্টওয়্যার যা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। এটি ভাইরাস এবং ভাইরাসের উপস্থিতি সনাক্ত করার পরে  কম্পিউটার সিস্টেম থেকে অপসারণের জন্য কাজ করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার প্রোফিল্যাকটিক (Prophylactic) হিসাবে কাজ করে, যাতে এটি কেবল একটি ভাইরাসকেই দূর করে না ভবিষ্যতে আপনার কম্পিউটারে সংক্রামিত হতে কোনও সম্ভাব্য ভাইরাসকেও রোধ করে।

(৩) অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার কম্পিউটারের জন্য কেন প্রয়োজন?

অ্যান্টিভাইরাসবিহীন সিস্টেমটি ঠিক বাড়ির একটি খোলা দরজার মতো। একটি খোলা এবং সুরক্ষিত দরজা আপনার বাড়িতে সমস্ত অনুপ্রবেশকারী এবং চোরগুলিকে আকর্ষণ করবে।একইভাবে, একটি অরক্ষিত কম্পিউটার সিস্টেমে সমস্ত ভাইরাসগুলিকে আমন্ত্রণ জানাবে এটায় স্বাভাবিক। একটি অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারের সমস্ত দূষিত প্রবেশকারী ভাইরাস প্রতিরোধের জন্য সুরক্ষা গার্ড হিসেবে এবং একটি বন্ধ দরজা হিসাবে কাজ করবে। তাহলে, আপনি কি অনুপ্রবেশকারীদের জন্য আপনার দরজা খোলা রেখে দেবেন?

কম্পিউটার সুরক্ষার জন্য সফ্টওয়্যার প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার বানিয়ে থাকে। এর মাঝে আপনাকে কিছু কিনতে হয়, আবার কিছু ফ্রি পাওয়া যায়। আপনি যদি কম্পিউটারের সুরক্ষার পাশাপাশি আপনার ব্যয় কমাতে চান অর্থাৎ,পকেটের টাকা বাঁচাতে চান, তাহলে ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার এর বিকল্প নাই।

(৪) সেরা কয়েকটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার

নিচে ১০টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হল।

  1. Avast Antivirus 
  2. Adaware Antivirus 
  3. AVG Antivirus
  4. Avira Antivirus
  5. Amiti Antivirus
  6. Immunet
  7. Forticlient
  8. Bitdefender Antivirus 
  9. Baidu Antivirus 
  10. Comodo Antivirus 

ক) Avast! Free Antivirus

Avast! সেরা ফ্রি অ্যান্টিভাইরাস সফ্টওয়্যারগুলোর মধ্যে একটি। যা ভাইরাস সুরক্ষা সরবরাহ করে। প্রাচীনতম অ্যান্টিভাইরাস সংস্থাগুলোর মধ্যে একটি হল, Avast! 1988 সাল থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিচ্ছে। বিশ্বব্যাপী কয়েক মিলিয়ন লোক এটি ব্যবহার করে। সবচেয়ে জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার মনে হয় এটাই।

Avast! Free Antivirus নামে একটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার বাজারে প্রচলিত আছে। এর তুখোড় দৃষ্টি থেকে পালিয়ে পার পায় না কোন ভাইরাস কিংবা ক্ষতিকর কোন সফট্ওয়্যার!

Windows 7, Windows 8, Windows 10, Vista কিংবা XP এর যে কোন একটিতে আপনি এটি ব্যাবহার করতে পারবেন।

বৈশিষ্ট্যঃ

  • বুদ্ধিমান এন্টিভাইরাস।
  • হোম নেটওয়ার্ক সুরক্ষা দিতে পারে।
  •  স্মার্ট স্ক্যান।
  • সুরক্ষিত DNS.
  • অটোমেটিক সফ্টওয়্যার আপডেট।
  • ডাটা সুরক্ষা ইত্যাদি।              

খ) Adaware Antivirus

Adaware Antivirus ফ্রি Adaware থেকে এসেছিল,পূর্বে এটি Lovasoft নামে পরিচিত একটি সংস্থা ছিল। আপনার যদি-মেইল স্ক্যানিং এ সমস্যা থাকে তবে আপনার জন্য সবচেয়ে সহায়ক হবে এই Adaware Antivirus ফ্রি সফ্টওয়্যারটি।

এই সফ্টওয়্যারটি আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।আপনার কম্পিউটার সুরক্ষিত এবং ভাইরাসমুক্ত রাখতে এর ব্যবহারের বিকল্প নেই। Windows 7, Windows 8, Windows10, Vista এবং XP তে সহজেই মানিয়ে নেবে এই Adawar Antivirus ফ্রি সফ্টওয়্যার।

প্রধান বৈশিষ্ট্যঃ

  • এক্টিভ ভাইরাস নিয়ন্ত্রণ করে।
  • ক্ষতিকর প্রসেস বন্ধ করে।
  • আক্রান্ত ফাইল ব্লক করা।
  • অন ডিমান্ড স্ক্যানার।
  • রিয়েল টাইম সুরক্ষা। 
  • ইমেইল সুরক্ষা,ওয়েব সুরক্ষ, নেটওয়ার্ক সুরক্ষা করে ইত্যাদি।           

গ) AVG Antivirus

কম্পিউটারের জন্য ফ্রি এন্টিভাইরাস অ্যাপের অন্যতম অগ্রদূত AVG Anitvirus. গত এক দশক ধরে ধারাবাহিকভাবে সাফল্যের জন্য AVG পুরস্কার জিতেছে। বিভিন্ন পরীক্ষায় খুব ভালো স্কোর অর্জের জন্য এবং ফিশিংয়ের বিরুদ্ধে এর দুর্দান্ত সুরক্ষার জন্য PCMag AVG এন্টিভাইরাস বিনামূল্যের প্রশংসা করেছে।

বৈশিষ্ট্যঃ

  • এন্টি-স্পাইরাল স্ক্যান এর একটা বিশেষ গুন। 
  • ইমেল স্ক্যানিং, লিংক স্ক্যানিংসহ আরও কিছু বিশেষ ক্ষমতা এই সফ্টওয়্যারকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। 
  • অটোমেটিক ভাইরাস স্ক্যানিং।
  • আক্রান্ত ফাইলগুলো মুছতে এবং ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হওয়া থেকে রোধ করে ইত্যাদি।

AVG ফ্রি অ্যান্টিভাইরাস সবচেয়ে সঠিক ভাইরাস সনাক্তকরণ করেছে। এভিজি অ্যান্টিভাইরাস বিনামূল্যে দক্ষতার সাথে ভাইরাস এবং ম্যালওয়্যার সনাক্ত করে।

ব্যবহার করার ক্ষেত্রে AVG Windows 7,Windows 8, Windows 10, Vista এবং XP ব্যবহারকারীরা পছন্দ করে থাকে।

ঘ) Avira Antivirus

Avira Antivirus ৩০ বছর ধরে মানুষের কম্পিউটারকে সুরক্ষা দিয়ে আসছে। হাই কোয়ালিটি এবং মার্জিত টাইপের ফ্রি এন্টি ভাইরাস সফ্টওয়্যার হলো Avira Antivirus সফ্টওয়্যার।

যদিও এটি কম্পিউটারে জায়গা বেশি দখল করে কিন্তু কাজের ক্ষেত্রে একদম নিট এন্ড ক্লিন। সব ভাইরাসকে খুব সহজে দমন করে এই সফ্টওয়্যার। যারা নতুন ব্যবহারকারী তাদের এই Avira Antivirus থেকে একটু দূরে থাকায় ভাল। 

Windows 7, Windows 8, Windows10, Vista, XP এর পাশাপাশি  MAC এবং Linux ব্যাবহারকারীরা Avira Antivirus ব্যবহার করতে পারেন। 

বৈশিষ্ট্যঃ

  • ডাউনলোড, টরেন্টস এবং ক্লাউড স্টোরেজ স্ক্যান করে।
  • ইমেল সংযুক্তিগুলি স্ক্যান করে
  • ইউএসবি(USB) ডিভাইসগুলি স্ক্যান করে।
  • কোনও বিজ্ঞাপন নেই।
  • সীমাহীন গ্রাহক সমর্থন করে।

ঙ) Amiti Antivirus

Amiti Antivirus ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার জগতে একটি পরিচিত নাম। এটি ভাইরাস,ম্যালওয়্যার অনুসন্ধানের দিক দিয়ে খুবই জনপ্রিয়। ভাইরাসকে খুঁজে খুঁজে বের করে ধ্বংস করে খ্যাতি লাভ করেছে এই এন্টিভাইরাস। পুরো চার ধরনের স্ক্যানিং করতে পারে এই এন্টিভাইরাস।

বৈশিষ্ট্যঃ

  • ব্যবহার করা সহজ।
  • পরিচালনার সব নির্দেশনা স্কিনেই দিয়ে দেয়।
  • অতিরিক্ত মেমোরি দখল করে না। 
  • স্বয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারে ইত্যাদি।    

Windows 7, Windows 8,Windows 10,  Vista এবং XP ব্যাবহারকারীরা এটি ব্যবহার করতে পারে ।

চ) Immunet

Immunet একটি মুক্ত ক্লাউড ভিত্তিক এন্টিভাইরাস।যা ম্যালওয়্যার অপসারণ করে এবং ওপেন সোর্স CalmAV স্ক্যানার দ্বারা চালিত। এটি উইন্ডোজ কম্পিউটারগুলোতে চালিত হয় এবং এটি ব্যবহার করা সত্যিই সহজ।

বৈশিষ্ট্যঃ

  • Immunet 60 সেকেন্ডেরও কম সময়ে ইনস্টল হয় এবং আপনার কম্পিউটারে 100 এমবি স্থানেরও দরকার নেই।
  • আর্কাইভ করা ফাইলের মধ্যে ভাইরাস, স্পাইওয়্যার, বট, কৃমি ইত্যাদি সনাক্ত করতে বুদ্ধিমান, অন-ডিমান্ড স্ক্যান সরবরাহ করে।
  • আপনি নির্ধারিত স্ক্যানগুলি সেট আপ করতে পারেন যাতে Immunet প্রতিদিন, সপ্তাহ বা মাসের মধ্যে একটি পূর্ণ, ফ্ল্যাশ, বা কাস্টম স্ক্যান চালায়।
  • সংক্রামিত ফাইলগুলি পৃথকীকরণের ক্ষমতা অন্তর্ভুক্ত।
  • অন-ডিমান্ড এবং তফসিলযুক্ত স্ক্যান ছাড়াই, Immunet ক্রমাগত কোনও আপডেট ডাউনলোড না করে কীলগার এবং ট্রোজান সহ হুমকির জন্য নিয়মিত চেক করছে।
  • ফাইল ইতিহাসের লগটি স্ক্যান চালানো থেকে শুরু করে হুমকি এবং ব্লক করার প্রক্রিয়া সনাক্তকরণ পর্যন্ত প্রোগ্রামটি যা করছে তার বিশদ প্রতিবেদন সরবরাহ করে।
  • Immunet থেকে সমস্ত বিজ্ঞপ্তি দমন করতে গেমিং মোড চালু করা যেতে পারে।
  • Immunet উইন্ডোজ 10, উইন্ডোজ 8, উইন্ডোজ 7, ​​এবং উইন্ডোজ সার্ভার 2016/2012/2008 R2 এর সাথে কাজ করে।

ছ) Forticlient

Forticlient হ’ল ফোর্টিগেট নেটওয়ার্ক সুরক্ষা অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী সংস্থা দ্বারা তৈরি একটি সুপরিচিত এন্টারপ্রাইজ সুরক্ষা সরঞ্জাম। Forticlient সরঞ্জামটি এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সার্ভার (EMS) এর মধ্যে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যা শেষ পর্যায়ে কেন্দ্রীয়ভাবে পরিচালিত নেটওয়ার্ক অ্যান্টিভাইরাস সুরক্ষা সরবরাহ করে।

তবে এটি একক সমাধান হিসাবেও কাজ করে। FortiClient তার নিজের থেকে গুণমান সুরক্ষা প্রদানের চেয়ে বেশি সক্ষম। ভাইরাস এর পাশাপাশি bots, worm, troyans, spywec এর দিকেও সজাগ দৃষ্টি রাখতে পারে এই সফ্টওয়্যার।

বৈশিষ্ট্যঃ

  •  উন্নত হিউরিস্টিক্স সহ রিয়েল টাইম অ্যান্টিভাইরাস।
  • ওয়েব সুরক্ষা মডিউল যা আপনাকে বিভাগের দ্বারা নির্দিষ্ট ধরণের ওয়েবসাইটের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং একটি ভিপিএন রিমোট অ্যাক্সেস যা বেশিরভাগ ঘরের ব্যবহারকারীরা ব্যবহার করেন না।
  • Forticlient একটি খুব সহজ প্রোগ্রাম যা অ্যাপটি ফোরজিগেটের সরবরাহিত ডিফল্ট স্ক্যানিং এবং ফায়ারওয়াল কনফিগারেশনগুলি সহজভাবে চালায়।
  • Forticlient দুর্বলতা স্ক্যানিং এবং আউটবাউন্ড ভিপিএন (VPN)সংযোগগুলি কনফিগার করতে ব্যবহার করা যেতে পারে।
  • ব্যবহার করা সহজ ইত্যাদি। 

Windows 7, Windows 8,Windows 10, XP, Vista এই সবের যে কোন একটা থাকলেই এই সফ্টওয়্যার থেকে সর্বোচ্চ সুরক্ষা পেতে পারে কম্পিউটার।

জ) Bitdefender Antivirus

Bitdefender Antivirus একটি জনপ্রিয় ফ্রি অ্যান্টিভাইরাস। এটা কম জায়গা দখল করে অর্থাৎ কনফিগারেশনের ঝামেলা কম। ব্যবহার করা সহজ। ব্যবহারকারী লুকিয়ে রেখেও সফ্টওয়্যারটি ব্যবহার করতে পারবে এবং আপগ্রেডের ঝামেলা কম। 

বৈশিষ্ট্যঃ

  • রিয়েল-টাইম Threat সনাক্তকরণ।
  • ভাইরাস স্ক্যানিং এবং ম্যালওয়্যার অপসারণ।
  • অন ​​ডিমান্ড এবং অন-অ্যাক্সেস ভাইরাস স্ক্যানিং যা ব্যাকগ্রাউন্ডে চলে।
  • ব্যক্তিগত এবং গেমিং কম্পিউটারগুলির জন্য প্রয়োজনীয় অ্যান্টিভাইরাস সুরক্ষা।
  • আপনার উইন্ডোজ পিসির জন্য একটি শক্তিশালী নীরব অভিভাবক।

 Windows 7, Windows 8, Vista এবং XP ব্যবহারকারীরা সহজেই ব্যবহার করতে পারবে সফ্টওয়্যারটি।

ঝ) Baidu Antivirus

Baidu Antivirus একটি সম্পূর্ণ ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার। যা আধুনিক মেঘ গণনার সমস্ত অগ্রগতি সকল ব্যবহারকারীকে কঠিন সুরক্ষা সরবরাহ করতে ব্যবহার করে। এই Antivirus সফ্টওয়্যার ব্যবহার করা খুব সহজ।

এই ফ্রি এন্টিভাইরাসটি নতুন ব্যবহারকারীদের জন্য খুবই কার্যকর। এটিতে এমন সম্পূর্ণ স্ক্যান রয়েছে যা আপনার পুরো কম্পিউটারটি পরীক্ষা করবে, শীর্ষ স্তরের সমস্যার জন্য দ্রুত স্ক্যান এবং নির্দিষ্ট সমস্যাগুলি অনুসন্ধানের জন্য কাস্টম স্ক্যান করবে

বৈশিষ্ট্যঃ

  • অটো আপডেট USB ড্রাইভ স্ক্যান।
  • ব্যবহারকারীদের সুবিধার্থে পাসওয়ার্ড এর ব্যবস্থা রয়েছে।
  • বিদেশি হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।      
  •  Windows 7,Windows 8,Windows 10, Vista বা XP ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবে।

ঞ) Comodo Antivirus

ব্যবসায়িক কম্পিউটার সুরক্ষায় Comodo Antivirus অধিক জনপ্রিয়। কম্বো পরিবারের সদস্য এই ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার। কুইক রান এর বিশেষ গুণ।

তাছাড়া, বিভিন্ন জানা অজানা সোর্স থেকে ভাইরাস শনাক্ত করতে পারে। পাশাপাশি আননোন সোর্সেও ভাইরাসকে আক্রমন করতে দেয় না। সব মিলিয়ে এই ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার অনুগত সহচরের মত কাজ করে যায়। মনিবের অজান্তেই বাঁচিয়ে দেয় মনিবের প্রিয় কম্পিউটারকে।

বৈশিষ্ট্যঃ

  • হ্যাকারদের আপনার কম্পিউটারে প্রবেশ করতে বাধা দেয়।
  • সমস্ত ম্যালওয়্যার ব্লক করে।
  •  আপনার নেটওয়ার্ক থেকে বা অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ করে আপনার কম্পিউটার অ্যাক্সেস করা থেকে বিরত রাখে।
  • নিরাপদ কেনাকাটা।
  • শীর্ষ খাঁটি ভাইরাস সনাক্তকরণ এবং নির্মূলকরণ।
  • সন্দেহজনক ফাইলগুলি বিচ্ছিন্ন করতে কোয়ারেন্টাইন সিস্টেম ইত্যাদি। 

এটা ব্যবহারের জন্য Windows 7, Windows 8, Windows 10, Vista অথবা XP থাকা জরুরি।

এছাড়াও আরও অনেক ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার রয়েছে, যা কম্পিউটারের সুরক্ষা দিয়ে থাকে। আপনার কম্পিউটারকে ভাইরাসমুক্ত এবং নিরাপদ রাখতে  উপরের এন্টিভাইরাসগুলোর মধ্য থেকে আপনার পছন্দমত যেকোন সফ্টওয়্যার বেছে নিতে পারেন।

তাহলে আজ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আরেকটি ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কোড কি, বহুল ব্যবহৃত কয়েকটি কোড

কোড কি? বহুল ব্যবহৃত কয়েকটি কোড

আলোচ্য বিষয়: (১) কোড কি? (২) বহুল ব্যবহৃত কয়েকটি কোড Read
informationbangla.com default featured image compressed

হাব (Hub) কি? হাবের প্রকারভেদ, সুবিধা ও অসুবিধা

আলোচ্য বিষয়: (১) হাব কি? (২) হাবের প্রকারভেদ (৩) হাবের সুবিধা (৪) হাবের অসুবিধা Read
স্মার্টফোনে অটো অ্যাড বন্ধ করবেন কিভাবে

স্মার্টফোনে অটো অ্যাড বন্ধ করবেন কিভাবে?

আলোচ্য বিষয়: (১) মোবাইল বিজ্ঞাপন কী? (What is Mobile Advertising?) (২) মোবাইলে অ্যাড বা বিজ্ঞাপন কেন আসে? (৩) মোবাইলে বিজ্ঞাপনের প্রকারভেদ (৪) মোবাইল বিজ্ঞাপনের উপকারিতা (৫) স্মার্টফোনে অটো অ্যাড বন্ধের উপায় Read
এসির টন বলতে বুঝায়, এসির টন হিসাব

এসির টন বলতে বুঝায়? এসির টন হিসাব

আলোচ্য বিষয়: (১) এসির টন বলতে কী বোঝায়? (২) এক টন এসি বলতে বুঝায়? (৩) এসির টনের গুরুত্ব (৫) কত স্কয়ার ফিট রুমের জন্য কত টন এসি লাগবে? (৬) কোন রুমে কত টন এসি লাগবে, তা ধাপে ধাপে এসির টন হিসাব করার পদ্ধতি (৭) এসির টন নির্বাচনের সময় যে বিষয়গুলো বিবেচনা করবেন (৮) এসির টন নিয়ে সাধারণ ভুল ধারণা (৯) এসির টন হিসাবের উদাহরণ (১০) উপসংহার Read
ফরম্যাট ছাড়াই হার্ডডিস্ক পার্টিশন করবেন কীভাবে

ফরম্যাট ছাড়াই হার্ডডিস্ক পার্টিশন করবেন কীভাবে?

আলোচ্য বিষয়: (১) হার্ডডিস্ক পার্টিশন করা প্রয়োজন কেন? (২) ডিস্ক মেনেজম্যান্ট এর মাধ্যমে হার্ডডিস্ক পার্টিশন পদ্ধতি (৩) সফটওয়্যার ব্যবহার করে ডিস্ক পার্টিশন পদ্ধতি (৪) ফরম্যাট না করে হার্ড ড্রাইভ পার্টিশন পদ্ধতি Read
informationbangla.com default featured image compressed

IAD কি বা কাকে বলে? কম্পিউটার আসক্তির কুফল

আলোচ্য বিষয়: (১) IAD কি বা কাকে বলে? (২) কম্পিউটার আসক্তির কুফল (৩) কম্পিউটার আসক্তির কুফল থেকে রক্ষা পাওয়ার উপায় Read
সেরা ৫টি বাংলা ডিকশনারি অ্যাপ (একদম ফ্রি)

সেরা ৫টি বাংলা ডিকশনারি অ্যাপ! (একদম ফ্রি)

আলোচ্য বিষয়: (১) Bangla Dictionary (২) English To Bangla Dictionary (৩) Google Translate (৪) English – Bangla Dictionary (৫) Bangla Dictionary Multifunctional Read
ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে

ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে?

আলোচ্য বিষয়: ফেসবুক মেসেঞ্জার ফেসবুকের নিজস্ব Messaging app এর মাধ্যমে আমরা তথ্য শেয়ার, অনলাইন চ্যাট, ভয়েস কল,ভিডিও কল ইত্যাদি করতে পারি। তাছাড়া ফেসবুকের স্পেশাল ইফেক্ট ব্যবহার করে স্টোরি শেয়ার করা যায়। তাছাড়া এর সাহায্যে অনেক গেইমও খেলা যায়। কিন্তু অনেকে জানে না Messenger App ডাউনলোড কীভাবে করবে? তাই যারা জানে না তাদের জন্যই আজকের এই লিখা। তাহলে আর দেরি না করে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ (Facebook Messenger App) ডাউনলোড করার উপায় জেনে নেই। Read
informationbangla.com default featured image compressed

কম্পিউটারের জন্য সেরা ১০টি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার

আলোচ্য বিষয়: (১) ভাইরাস আপনার কম্পিউটারে কী কী ক্ষতি করতে পারে? (২) অ্যান্টিভাইরাস কি? (৩) অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার কম্পিউটারের জন্য কেন প্রয়োজন? (৪) সেরা কয়েকটি ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার Read
ফেইসবুকে অটো ফলোয়ার কিভাবে নিব, ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায়

ফেইসবুকে অটো ফলোয়ার কিভাবে নিব? ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায়

আলোচ্য বিষয়: (১) ফেইসবুকে অটো ফলোয়ার কী? (২) কেন মানুষ অটো ফলোয়ার নিতে চায়? (৩) ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার উপায় (৪) ফেইসবুকে অটো ফলোয়ার নেওয়ার ঝুঁকি (৫) অটো ফলোয়ারের বিকল্প: অর্গানিক ফলোয়ার বাড়ানোর উপায় (৬) আমার পরামর্শ: অটো ফলোয়ার নেবেন না (৭) অটো ফলোয়ার নিলে কী হতে পারে? একটি উদাহরণ (৮) ফেইসবুকে অটো ফলোয়ার নিয়ে ভুল ধারণা (৯) শেষ কথা Read