কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল চাষে সেচ পদ্ধতি

কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের সব জেলাতেই কাঁঠালের চাষ হয়।

কাঁঠাল সাধারণত ভাল নিষ্কাশনযুক্ত মাটিতে ভাল হয়। ইহা একদিকে যেমন জলাবদ্ধতা সহ্য করতে পারে না, অন্যদিকে মাটিতে রসের ঘাটতি হলেও ভাল ফলন দেয় না।

কাঁঠাল গ্রীষ্মকালীন ফল বিধায় শুষ্ক আবহাওয়ার সময়ই চাষাবাদ করা হয়। সাধারণত এ সময়ে বৃষ্টিপাত হয়না বললেই চলে। আমাদের বাংলাদেশের কৃষকেরা সাধারণত কাঁঠাল গাছে সেচ প্রদান করে না। সে কারণে ফুল আসার সময় হতে ফল ধরা বা বৃদ্ধি পর্যায়ে মাটিতে পরিমিত রস না থাকার কারণে কাঁঠালের উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়।

সেচবিহীন কাঁঠাল গাছ
সেচবিহীন কাঁঠাল গাছ
সেচকৃত কাঁঠাল গাছ
সেচকৃত কাঁঠাল গাছ

বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় ৪-৫ বৎসর যাবৎ গবেষণার মাধ্যমে দেখা যায়, প্রতি বৎসর অক্টোবর মাসে একবার সার প্রয়োগসহ ফুল আসার সময় হতে ফল পরিপক্ক হওয়ার সময় পর্যন্ত প্রতি ১৫ দিন অন্তর সেচ দিলে ফলন ৩.০-৩.৫ গুণ ফলন বেশি হয়।

নিম্নে কাঁঠাল চাষে সেচ পদ্ধতি বর্ণনা করা হলো-

সারের ব্যবহার:

অক্টোবর মাসে নিম্নোক্ত হারে গাছে সার প্রদান করে একটি স্বাভাবিক সেচ দিতে হয়। প্রতিটি ফলন্ত গাছের জন্য সারের মাত্রা নিম্নরূপ:

সারের নামপরিমাণ/গাছ প্রতি
গোবর/কম্পোস্ট৩০ কেজি
ইউরিয়া১০০০-১১০০ গ্রাম
টিএসপি১৫০০ গ্রাম
এমওপি১০০০-১১০০ গ্রাম
জিপসাম২৫০ গ্রাম

গাছের গোড়া থেকে ২-২.৫ মিটার দূরে বৃত্তাকার আকারে ড্রিবলিং পদ্ধতিতে (গর্ত করে) এ সার প্রয়োগ করলে ভাল হয়। এতে শিকড়ের কোন ক্ষতি হয় না।

সেচ প্রয়োগ/পদ্ধতি:

  1. গাছের গোড়া হতে ২ থেকে ৩ মিটার দূরে বৃত্তাকার বেসিন তৈরি করে সেচ প্রয়োগ করতে হয়।
  2. গভীর বা হস্তচালিত নলকূপ হতে পলিথিন হুস পাইপের সাহায্যে পানি বৃত্তাকার বেসিনে প্রয়োগ করায় উত্তম।
  3. সেচ এমনভাবে প্রয়োগ করতে হয় যেন শিকড়ের ১ মিটার গভীর পর্যন্ত মাটি ভালভাবে ভেজে।
  4. অতিরিক্ত সেচের দরুণ ৫-৭ ঘণ্টার বেশি সময় যেন গাছের গোড়ায় জলাবদ্ধতা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সেচ প্রয়োগে ফলনের প্রভাব:

গবেষণার ফলাফলে দেখা গেছে, গাছে ফুল আসা হতে শুরু করে ফল পাকা পর্যন্ত প্রতি ১৫ দিন অন্তর সেচ দিলে সেচ বিহীন গাছের তুলনায় প্রায় ৩.০-৩.৫ গুণ ফলন বেশি পাওয়া যায়।

শুধুমাত্র ফুল আসার সময় এবং ফল ধরার সময় ২ বার সেচ প্রয়োগ করলেও সেচবিহীন গাছের চেয়ে প্রায় ২ গুণ ফলন বেশি পাওয়া সম্ভব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পালংশাক চাষ পদ্ধতি ও নিয়ম

পালংশাক চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পালংশাকের জাতের নাম ও পরিচিতি (২) পালংশাক চাষ পদ্ধতি বর্ণনা (৩) টবে পালং শাক চাষ পদ্ধতি (৪) পালং শাক চাষের প্রয়োজনীয়তা Read
চিনা চাষ পদ্ধতি (চিনা কাউন/চীনা ফসল)

চিনা চাষ পদ্ধতি (চিনা কাউন/চীনা ফসল)

আলোচ্য বিষয়: (১) চিনা কাউন/চীনা ফসলের জাত (২) চিনা চাষ পদ্ধতির বর্ণনা Read
মাশরুম চাষ পদ্ধতি, ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি, স্ট্র মাশরুম চাষ পদ্ধতি এবং ঘরের ভিতরে

মাশরুম চাষ পদ্ধতি: ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি, স্ট্র মাশরুম চাষ পদ্ধতি এবং ঘরের ভিতরে মাশরুম চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মাশরুম কি? মাশরুমের উপকারিতা (২) চাষযোগ্য মাশরুমের নাম/মাশরুমের জাত (৩) মাশরুম চাষের ধাপসমূহ (৪) মাশরুম চাষ পদ্ধতি (৫) মাশরুম চাষের অর্থনৈতিক গুরুত্ব (৬) ঘরের ভিতরে মাশরুম চাষের পদ্ধতি Read
ভুট্টার জাত হাইব্রিড, উচ্চফলনশীল, ভালো খরা সহিষ্ণু, নতুন, উন্নত ও মিষ্টি ভূট্টার জাতের নাম

ভুট্টার জাত: হাইব্রিড, উচ্চফলনশীল, ভালো খরা সহিষ্ণু, নতুন তাপ সহনশীল, উন্নত ও মিষ্টি ভূট্টার জাতের নাম

আলোচ্য বিষয়: (১) হাইব্রিড ভুট্টার জাত (২) হাইব্রিড ভুট্টার জাতের নাম (৩) উচ্চফলনশীল ভূট্টার জাত (৪) খরা সহিষ্ণু ভালো ভুট্টার জাত (৫) তাপ সহনশীল ভুট্টার জাত (৬) তাপ সহনশীল নতুন ভুট্টার জাত (৭) ভুট্টার উচ্চ ফলনশীল জাত (৮) তাপ সহনশীল হাইব্রিড উন্নত ভুট্টার জাতের নাম (৯) মিষ্টি ভুট্টার উন্নত জাতের নাম Read
ড্রাগন ফল চাষ পদ্ধতি

ড্রাগন ফল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ড্রাগন ফলের জাত পরিচিতি (২) ড্রাগন ফল চাষ পদ্ধতির বিস্তারিত বর্ণনা Read
বাংলাদেশে কাউন চাষ পদ্ধতি ও নিয়ম, কিভাবে কাউন চাষ করতে হয়, কাউন এর জাত ও বৈশিষ্ট্য

বাংলাদেশে কাউন চাষ পদ্ধতি ও নিয়ম: কিভাবে কাউন চাষ করতে হয়? কাউন এর জাত ও বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) কাউন এর জাত ও বৈশিষ্ট্য (২) বাংলাদেশে কাউন চাষ পদ্ধতি ও নিয়ম: কিভাবে কাউন চাষ করতে হয়? (৩) কাউন চাষে রোগবালাই দমন ব্যবস্থাপনা Read
বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি

বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি

আলোচ্য বিষয়: (১) বার্লির উন্নত জাত ও গাছের বৈশিষ্ট্য (২) বার্লি চাষ পদ্ধতি ও সময়বিধি (৩) বার্লির চাষে রোগবালাই ব্যাবস্থাপনা (৪) বার্লির চাষে পোকা-মাকড় দমন Read
জারবেরা ফুলের বৈশিষ্ট্য ও চাষের পদ্ধতি

জারবেরা ফুলের বৈশিষ্ট্য ও চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) জারবেরা ফুলের বৈশিষ্ট্য (২) জারবেরা ফুল চাষের পদ্ধতি (৩) জারবেরা চাষে রোগবালাই দমন (৪) জারবেরা চাষে পোকা মাকড় ব্যবস্থাপনা (৫) টিস্যুকালচার পদ্ধতির মাধ্যমে জারবেরার বংশবৃদ্ধি (৬) জারবেরা ফুলের হাইড্রোপনিক চাষ (৭) জারবেরা গাছের পাতায় GA3 প্রয়োগের মাধ্যমে ফুলের গুণগত মান ও সংখ্যা বৃদ্ধি Read
হরমোন প্রয়োগে গ্রীষ্মকালীন লাউ চাষের পদ্ধতি

হরমোন প্রয়োগে গ্রীষ্মকালীন লাউ চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গ্রীষ্মকালীন লাউ চাষে হরমোন প্রয়োগের কারণ (২) হরমোন প্রয়োগে গ্রীষ্মকালীন লাউ চাষের পদ্ধতি Read
চীনা ফসলের চাষ পদ্ধতি

চীনা ফসলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) চীনার ফসলের উন্নত জাত ও বৈশিষ্ট্য (২) চীনা ফসলের চাষ পদ্ধতি ও পরিচর্যা Read