কুরআন হাদিসে বর্ণিত ৩০টি দোয়া বা মুনাজাত

আলোচ্য বিষয়:
নিম্নে ৩০টি দোয়া বা মুনাজাত আরবি, বাংলা উচ্চারণ ও অর্থসহ তুলে ধরা হলো, যেগুলো পবিত্র কুরআনের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের শিখিয়েছেন ও হাদিসর মাধ্যমে রাসূল (সা.) আমাদের শিক্ষা দিয়েছেন-
(১) কুরআনে বর্ণিত ২০টি দোয়া বা মুনাজাত
১।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন। - অর্থ:
হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর এবং আমাদের প্রতি রহম না কর, তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। (সূরা আ’রাফ: ২৩)
২।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ - বাংলা উচ্চারণ:
রাব্বানা ফাগফির লানা যুনূবানা ওয়া কাফফির আন্না সায়্যিআতিনা ওয়া তাওয়াফফানা মা‘আল আবরার। - অর্থ:
হে আমাদের রব! আমাদের সকল গোনাহ মাফ কর এবং আমাদের সকল দোষ-ত্রুটি দূর করে দাও। আর আমাদেরকে মৃত্যু দাও নেককার লোকদের সাথে। (সূরা আলে ইমরান: ১৯৩)
৩।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ - বাংলা উচ্চারণ:
রাব্বানাগফির লী ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিলমু’মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব। - অর্থ:
হে আমাদের রব! আমাকে, আমার পিতা-মাতাকে এবং সমস্ত মুমিনকে ক্ষমা কর, যেদিন হিসাব কায়েম হবে। (সূরা ইবরাহীম: ৪১)
৪।
- আরবি (হরকতসহ):
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا - বাংলা উচ্চারণ:
রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা। - অর্থ:
হে আমার রব! তাঁদের (মাতা-পিতা) উভয়ের প্রতি রহম কর যেমন তাঁরা শৈশবে আমাকে লালন-পালন করেছেন। (সূরা বানী ইসরাঈল: ২৪)
৫।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ - বাংলা উচ্চারণ:
রাব্বানা লা তুযিগ কুলূবানা বা‘দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহহাব। - অর্থ:
হে আমাদের রব! আমাদেরকে হেদায়েত করার পর তুমি আমাদের অন্তরসমূহকে বক্র করে দিও না। তুমি তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা। (সূরা আলে ইমরান: ৮)
৬।
- আরবি (হরকতসহ):
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ - বাংলা উচ্চারণ:
রাব্বিজ‘আলনী মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতী রাব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ। - অর্থ:
হে আমার রব! আমাকে এবং আমার সন্তানদেরকে নামায কায়েমকারী বানাও। (সূরা ইবরাহীম: ৪০)
৭।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا - বাংলা উচ্চারণ:
রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ‘ইউনিও ওয়াজ‘আলনা লিলমুত্তাকীনা ইমামা। - অর্থ:
হে আমাদের পরওয়ারদিগার, আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তানাদি থেকে আমাদেরকে শান্তি দান কর। আর মুত্তাকীদের জন্য আমাদেরকে নেতা (আদর্শ স্বরূপ) বানিয়ে দাও। (সূরা ফুরকান: ৭৪)
৮।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ - বাংলা উচ্চারণ:
রাব্বানা আতিনা ফিদ দুনইয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। - অর্থ:
হে আমাদের রব! তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান কর এবং আখেরাতেও। আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা কর। (সূরা বাকারা: ২০১)
৯।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ - বাংলা উচ্চারণ:
রাব্বানা ওয়া আতিনা মা ওয়া‘আদত্তানা আলা রুসুলিকা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামাতি ইন্নাকা লা তুখলিফুল মী‘আদ। - অর্থ:
হে আমাদের রব! আমাদেরকে তুমি দান কর যা তুমি ওয়াদা করেছ তোমার রাসূলগণের মাধ্যমে এবং কিয়ামতের দিন তুমি আমাদেরকে অপমানিত করো না, নিশ্চয় তুমি ওয়াদা খেলাফ কর না। (সূরা আলে ইমরান: ১৯৪)
১০।
- আরবি (হরকতসহ):
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي يَفْقَهُوا قَوْلِي - বাংলা উচ্চারণ:
রাব্বিশরাহ লী সদরী ওয়া ইয়াসসির লী আমরী ওয়াহলুল উকদাতাম মিল্লিসানী ইয়াফকাহূ কাওলী। - অর্থ:
হে আমার পালনকর্তা! আমার বক্ষ উন্মোচন করে দাও (অর্থাৎ, মনোবল বৃদ্ধি করে দাও, জ্ঞান বহন করার উপযোগী বানিয়ে দাও এবং দ্বীন প্রচার কার্যে হীনমন্যতা এবং বিরোধিতার কারণে সৃষ্ট সংকোচবোধ দূর করে দাও) আর আমার কাজ সহজ করে দাও এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। (সূরা তাহা: ২৫-২৮)
১১।
- আরবি (হরকতসহ):
رَبِّ زِدْنِي عِلْمًا - বাংলা উচ্চারণ:
রাব্বি যিদনী ইলমা। - অর্থ:
হে আমার রব! তুমি আমার ইলম বৃদ্ধি করে দাও। (সূরা তাহা: ১১৪)
১২।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ - বাংলা উচ্চারণ:
রাব্বানাগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকূনা বিল ঈমানি ওয়া লা তাজ‘আল ফী কুলূবিনা গিল্লাল লিল্লাযীনা আমানূ রাব্বানা ইন্নাকা রাঊফুর রাহীম। - অর্থ:
হে আমাদের রব! আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের সেই ভাইদেরকেও, যারা আমাদের পূর্বে ঈমান এনেছেন। আর ঈমানদারদের প্রতি আমাদের অন্তরে যেন ঈর্ষা না হয়। হে আমাদের রব! নিশ্চয় তুমি বড় স্নেহশীল, করুণাময়। (সূরা হাশর: ১০)
১৩।
- আরবি (হরকতসহ):
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন। - অর্থ:
হে আমার রব! তুমি ক্ষমা কর এবং রহম কর, তুমিতো শ্রেষ্ঠ দয়ালু। (সূরা মু’মিনূন: ১১৮)
১৪।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا - বাংলা উচ্চারণ:
রাব্বানাসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। - অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদের থেকে জাহান্নামের শাস্তি হটিয়ে দাও, তার শাস্তিতো নিশ্চিত ধ্বংস। (সূরা ফুরকান: ৬৫)
১৫।
- আরবি (হরকতসহ):
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বি হাব লী হুকমাও ওয়া আলহিকনী বিসসালিহীন। - অর্থ:
হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞান দান কর এবং আমাকে নেককার লোকদের অন্তর্ভুক্ত কর। (সূরা শুআরা: ৮৩)
১৬।
- আরবি (হরকতসহ):
رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বি নাজ্জিনী মিনাল কাওমিয যালিমীন। - অর্থ:
হে আমার রব! আমাকে জালেম সম্প্রদায় থেকে রক্ষা কর। (সূরা কাসাস: ২১)
১৭।
- আরবি (হরকতসহ):
رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বিনসুরনী আলাল কাওমিল মুফসিদীন। - অর্থ:
হে আমার প্রতিপালক! ফ্যাসাদী লোকদের মোকাবেলায় তুমি আমাকে সাহায্য কর। (সূরা আনকাবুত: ৩০)
১৮।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বানা লা তাজ‘আলনা ফিতনাতাল লিলকাওমিয যালিমীনা ওয়া নাজ্জিনা বিরাহমাতিকা মিনাল কাওমিল কাফিরীন। - অর্থ:
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে যালেম লোকদের উৎপীড়নের পাত্র বানিও না এবং তোমার রহমতে কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা কর। (সূরা ইউনুস: ৮৫-৮৬)
১৯।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ - বাংলা উচ্চারণ:
রাব্বানাফতাহ বাইনানা ওয়া বাইনা কাওমিনা বিল হাক্কি ওয়া আনতা খাইরুল ফাতিহীন। - অর্থ:
হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের মাঝে এবং আমাদের জাতির মাঝে সঠিক ফয়সালা করে দাও। তুমিই সর্বোত্তম ফয়সালাকারী। (সূরা আ’রাফ: ৮৯)
২০।
- আরবি (হরকতসহ):
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ - বাংলা উচ্চারণ:
রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামী‘উল আলীম। - অর্থ:
হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের থেকে কবূল কর, নিশ্চয়ই তুমি সব কিছু শুনতে পাও, সব কিছু জান। (সূরা বাকারা: ১২৭)
(২) হাদীসে বর্ণিত ১০টি দোয়া বা মুনাজাত
১।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল ‘আফাফা ওয়াল গিনা। - অর্থ:
হে আল্লাহ! আমি তোমার নিকট হেদায়েত, তাকওয়া, অন্যায় থেকে বিরত থাকার তওফীক এবং মনে অভাববোধ না থাকা ও সম্পদের স্বচ্ছলতা প্রার্থনা করছি।
২।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মাগফির লী মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ‘লানতু ওয়া মা আনতা আ‘লামু বিহি মিন্নী, আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মু’আখখিরু ওয়া আনতা ‘আলা কুল্লি শাই’ইন কাদীর। - অর্থ:
হে আল্লাহ! আমার পূর্বের গোনাহ, পরের গোনাহ, প্রকাশ্যেকৃত গোনাহ এবং গোপনেকৃত গোনাহ আর আমার যত গোনাহ সম্পর্কে তুমি অবহিত আছ, সব ক্ষমা করে দাও। তুমি যাকে চাও আগে রহমতের তওফীক দাও এবং যাকে চাও তাকে পরে দাও। তুমি সব কিছুর ক্ষমতা রাখ!
৩।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নাকা ‘আফুওয়ুন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী। - অর্থ:
হে আল্লাহ! তুমি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি ভালবাস, অতএব আমাকে ক্ষমা করে দাও।
৪।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَعَمَلًا مُتَقَبَّلًا وَرِزْقًا طَيِّبًا - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান নাফি‘আন ওয়া ‘আমালান মুতাকাব্বালান ওয়া রিযকান তাইয়্যিবা। - অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট চাই এমন ইলম যা উপকার দিবে, এমন আমল যা কবূল হবে এবং হালাল রিযিক।
৫।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সিহহাতা ওয়াল ‘ইফফাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিলকাদার। - অর্থ:
হে আল্লাহ, আমি তোমার নিকট সুস্থতা, চারিত্রিক পবিত্রতা, সুচরিত্র এবং তাকদীরে রাজি থাকার তওফীক চাই।
৬।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ طَهِّرْ قَلْبِي مِنَ النِّفَاقِ وَعَمَلِي مِنَ الرِّيَاءِ وَلِسَانِي مِنَ الْكَذِبِ وَعَيْنِي مِنَ الْخِيَانَةِ، فَإِنَّكَ تَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা তাহহির কালবী মিনান নিফাকি ওয়া ‘আমালী মিনার রিয়া’ই ওয়া লিসানী মিনাল কাযিবি ওয়া ‘আইনী মিনাল খিয়ানাতি, ফাইন্নাকা তা‘লামু খাইনাতাল আ‘ইউনি ওয়া মা তুখফিস সুদূর। - অর্থ:
হে আল্লাহ! তুমি পবিত্র করে দাও, আমার অন্তরকে মুনাফেকী থেকে, আমলকে রিয়া থেকে, যবানকে মিথ্যা থেকে এবং দৃষ্টিকে অন্যায় নজর থেকে! তুমিতো চোখের ফাঁকি এবং অন্তরের গোপন বিষয় সম্পর্কে খুবই অবহিত।
৭।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَالْعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَمَالِي وَأَهْلِي وَمِنَ الْمَاءِ الْبَارِدِ - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাইঁ ইউহিব্বুকা ওয়াল ‘আমালাল্লাযী ইউবাল্লিগুনী হুব্বাকা, আল্লাহুম্মাজ‘আল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসী ওয়া মালী ওয়া আহলী ওয়া মিনাল মা’ইল বারিদ। - অর্থ:
হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার ভালবাসা এবং তোমাকে যে ভালবাসে তার ভালবাসা আর এমন আমল, যা আমাকে তোমার ভালবাসায় উপনীত করবে। হে আল্লাহ! আমার জীবন, আমার ধন-সম্পদ এবং আমার পরিবার-পরিজনের চেয়ে এবং ঠাণ্ডা পানির চেয়েও তোমার ভালবাসাকে আমার কাছে অধিক প্রিয় বানিয়ে দাও।
৮।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ اجْعَلْ سَرِيرَتِي خَيْرًا مِنْ عَلَانِيَتِي وَاجْعَلْ عَلَانِيَتِي صَالِحَةً - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মাজ‘আল সারীরাতী খাইরাম মিন ‘আলানিয়াতী ওয়াজ‘আল ‘আলানিয়াতী সালিহা। - অর্থ:
হে আল্লাহ! আমার জাহিরী অবস্থার চেয়ে আমার বাতিনী অবস্থাকে সুন্দর বানিয়ে দাও আর জাহিরী অবস্থাকে দুরস্ত বানিয়ে দাও।
৯।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ‘আফিয়াতা ওয়াল মু‘আফাতা ফিদ দুনইয়া ওয়াল আখিরা। - অর্থ:
হে আল্লাহ! আমি তোমার নিকট দুনিয়া আখেরাত উভয় জাহানেরই মুক্তি ও নিরাপত্তা কামনা করছি।
১০।
- আরবি (হরকতসহ):
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ وَالْفَقْرِ وَعَذَابِ الْقَبْرِ - বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া ‘আযাবিল কাবরি। - অর্থ:
হে আল্লাহ! আমি তোমার নিকট পানাহ চাই কুফ্রী থেকে, অভাব-অনটন থেকে এবং কবরের আযাব থেকে।









