কোয়েল পাখির জাত

কোয়েল পাখির জাত

কোয়েল পোল্ট্রির ক্ষুদ্রতম সদস্য। বিশ্বব্যাপী বহু বুনো প্রজাতি/কোয়েল পাখির জাত রয়েছে, যেমন- ‘রেইন কোয়েল’, ‘ক্যালিফোর্নিয়া কোয়েল’, ‘মাউন্টেন কোয়েল’, ‘মন্টেজুমা কোয়েল’, ‘হারলেকুইন কোয়েল’, ‘রঙিলা কোয়েল’ ইত্যাদি।

তবে এসব কোয়েল পাখির জাতের মধ্যে ‘জাপানি কোয়েল’ ও ‘বব হোয়াইট কোয়েল’ ছাড়া অন্য কোন প্রজাতিকে যেমন গৃহপালিত করা হয়নি, তেমনি বাণিজ্যিকভিত্তিতে পোল্ট্রি হিসেবে এই দু’প্রজাতি ছাড়া অন্য কোন কোয়েল পালন করা হয় না।

জাপানি কোয়েল ডিম ও মাংস উৎপাদনের জন্য পালন করা হলেও বব হোয়াইট কোয়েল মূলত মাংসের জন্যই পোষা হয়।

বাণিজ্যিক জাপানি কোয়েল পাখির জাত বেশ কয়েকটি আছে এবং উপজাতও রয়েছে, যেমন- ‘ফারাও’, ‘ব্রিটিশ রে’ , ‘ইংলিশ হোয়াইট’, ‘ম্যানচুরিয়ান গোল্ডেন’, ‘টুক্সেডো’, ‘ফন/ব্রাউন’ কোয়েল ইত্যাদি।

নিম্নে ডিম ও মাংস উৎপাদনের জন্য পালন করা জাপানি কোয়েল পাখির ‘ফারাও’ ও ‘ফন’ উপজাতের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হলো-

(১) কোয়েল পাখির জাত ‘ফারাও’

চিত্র- কোয়েল পাখির ফারাও জিাতের উপজাত জাপানি কোয়েল
চিত্র- কোয়েল পাখির ফারাও জিাতের উপজাত জাপানি কোয়েল

উৎপত্তি ও প্রাপ্তিস্থান: 

এই উপজাতের জাপানি কোয়েলটি বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়। এদের উৎপত্তি জাপান, চীনসহ এশিয়া অন্য কয়েকটি দেশে। জাপানে ব্যাপক গবেষণার মাধ্যমে এর ডিম উৎপাদন ক্ষমতা বাড়ানোহয়েছে। 

বৈশিষ্ট্য:

  1. এরা ছোট ও গাট্টাগোট্টা পাখি।
  2. পালকের মূল রং বাদামি; এর উপর থাকে গাঢ় চকোলেট বা কালো রঙের ছোঁপ।
  3. বুকের উপরের অংশের বাদামি রঙের উপর কালো বা খয়েরি গোলাকার ফোঁটা থাকে।
  4. বুকের নিচের অংশ তামাটে।
  5. এরা ৬-৭ সপ্তাহ বয়সে ডিমপাড়া শুরু করে। বার্ষিক ডিম উৎপাদন- ২৭৫-৩০০টি।
  6. প্রাপ্তবয়ষ্ক কোয়েলের ওজন- ১৫০- ১৭৫ গ্রাম।

(২) কোয়েল পাখির জাত ‘ফন বা ব্রাউন’

চিত্র- ফন বা ব্রাউন কোয়েল
চিত্র- ফন বা ব্রাউন কোয়েল

উৎপত্তি ও প্রাপ্তিস্থান: এদের উৎপত্তি ও প্রাপ্তিস্থান ফারাওয়ের মতোই। 

বৈশিষ্ট্য:

  1. এদের পালকের রঙের ধরন ফারাওয়ের মতোই, কিন্তু রং একেবারেই হালকা। কোন কালচে ভাব নেই।
  2. বাচ্চাগুলোর দেহের কোমল পালকের রং হলদে; এর উপরের ছোপগুলো বেশ হালকা।
  3. এরা অত্যন্ত শান্ত প্রকৃতির। ফারাওয়ের মতো মারামারি বা ঠোঁকরাঠুকরি করে না।
  4. বাকি সব বৈশিষ্ট্য ফারাওয়ের মতোই।
  5. এরা ৬-৭ সপ্তাহ বয়সে ডিমপাড়া শুরু করে। বার্ষিক ডিম উৎপাদন- ২৭৫-৩০০টি।
  6. এদের প্রাপ্তবয়ষ্ক কোয়েলের ওজন- ১৫০-১৭৫ গ্রাম।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুরগি পালন পদ্ধতি ও মুরগির খাদ্য তালিকা

মুরগি পালন পদ্ধতি ও মুরগির খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) মুরগি পালন পদ্ধতির বিভিন্ন পর্ব (২) বিভিন্ন ধরণের মুরগি পালন পদ্ধতি (৩) মুরগি পালনের প্রয়োজনীয় সরঞ্জাম (৪) মুরগির খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা (৫) ডিম পাড়া মুরগির খাবার তালিকা (৬) ব্রয়লার মুরগির খাবার তালিকা (৭) মুরগির রোগ ব্যবস্থাপনা Read
উন্নত জাতের হাঁসের নাম ও উন্নত জাতের হাসের খামার দিতে হাসের জাত পরিচিতি

উন্নত জাতের হাঁসের নাম ও হাঁসের জাত পরিচিতি এবং হাঁস পালনের প্রয়োজনীয়তা

আলোচ্য বিষয়: (১) উন্নত জাতের হাঁসের নাম ক) রানার হাঁসের জাত পরিচিতি খ) খাকি ক্যাম্পবেল হাঁসের জাত পরিচিতি গ) সাধারণ দেশি হাঁসের জাত পরিচিতি ঘ) এলিসবেরি হাঁসের জাত পরিচিতি ঙ) পিকিং হাঁসের জাত পরিচিতি চ) সামকোভি হাঁসের জাত পরিচিতি ছ) রুয়ে হাঁসের জাত পরিচিতি (২) হাঁস-পালনের প্রয়োজনীয়তা Read
৫টি হাঁস পালনের পদ্ধতি

৫টি হাঁস পালনের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) হাঁস পালনের উদ্দেশ্য (২) হাঁস পালনের সুবিধাসমূহ (৩) উন্নত জাতের হাঁসের নাম (৪) ৫টি হাঁস পালনের পদ্ধতি (৫) হাঁসের স্বাস্থ্যসম্মত লালন-পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থা Read
কোয়েল পাখির জাত

কোয়েল পাখির জাত

আলোচ্য বিষয়: (১) কোয়েল পাখির জাত ‘ফারাও’ (২) কোয়েল পাখির জাত ‘ফন বা ব্রাউন’ Read
হাঁস পালন পদ্ধতি ও হাঁসের খাদ্য তালিকা

হাঁস পালন পদ্ধতি ও হাঁসের খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: নিম্নে হাঁস পালন পদ্ধতি ও হাঁসের খাদ্য তালিকা উপস্থাপন করা হলো- (১) হাঁসের ঘর তৈরি (২) হাঁসের ঘরের ব্যবস্থাপনা (৩) হাঁসের বাচ্চা পালন পদ্ধতি (৪) হাঁসের খাদ্য তালিকা (৫) পুরুষ হাঁস চেনার উপায়/হাঁসের লিঙ্গ নির্ধারণ (৬) হাঁসের প্রজনন (৭) রাজহাঁস পালন (৮) রোগ প্রতিকার Read
ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতির বর্ণনা

ইনকিউবেটরে ডিম ফুটানোর পদ্ধতি এবং প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতির বর্ণনা

আলোচ্য বিষয়: (১) ডিম ফুটানোর জন্য উর্বর ডিম বাছাই করা (২) ডিম ফুটানোর জন্য বাছাই করা (৩) প্রাকৃতিক উপায়ে ডিম ফোটানো পদ্ধতি Read
পোল্ট্রি কি? পোল্ট্রি অর্থ কি? পোল্ট্রি কাকে বলে? পোল্ট্রি বলতে কি বুঝায়? পোল্ট্রির ধারণা, গুরুত্ব, বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা

পোল্ট্রি কি? পোল্ট্রি অর্থ কি? পোল্ট্রি কাকে বলে? পোল্ট্রি বলতে কি বুঝায়? পোল্ট্রির ধারণা, গুরুত্ব, বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা

আলোচ্য বিষয়: (১) পোল্ট্রি কি? পোল্ট্রি অর্থ কি? পোল্ট্রি কাকে বলে? পোল্ট্রি বলতে কি বুঝায়? পোল্ট্রির ধারণা (২) পোল্ট্রির গুরুত্ব (৩) বাংলাদেশের পোল্ট্রি শিল্পের বর্তমান অবস্থা (৪) পোল্ট্রি শিল্পের সমস্যা (৫) পোল্ট্রি শিল্পের সম্ভাবনা Read
হাঁস কি খায়, হাঁসের খাদ্যাভাস ও হাঁসের খাবার তালিকা, ডিম পাড়া হাঁসের খাদ্য তালিকা

হাঁস কি খায়? হাঁসের খাদ্যাভাস ও হাঁসের খাবার তালিকা/ডিম পাড়া হাঁসের খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) হাঁস কি খায়? হাঁসের খাদ্যাভ্যাস (২) হাঁসের খাবার তালিকা/ডিম পাড়া হাঁসের খাদ্য তালিকা (৩) বয়সভেদে হাঁসের খাদ্য গ্রহণের পরিমাণ Read
মুরগির খাবার তালিকা এবং মুরগির ওজন বৃদ্ধির চার্টঃ দেশি, ডিম পাড়া ও ব্রয়লার ফিড তৈরি

মুরগির খাবার তালিকা এবং মুরগির ওজন বৃদ্ধির চার্টঃ দেশি, ডিম পাড়া ও ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা

আলোচ্য বিষয়: নিম্নে দেশি মুরগির খাবার তালিকা, ডিম পাড়া মুরগির খাবার তালিকা, ব্রয়লার মুরগির খাবার তালিকা বা ব্রয়লার ফিড তৈরির ফর্মুলা এবং মুরগির ওজন বৃদ্ধির চার্ট তুলে ধরা হলো- Read
হাঁস পালন পদ্ধতি

হাঁস পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালন (২) আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন (৩) অর্ধ-আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন (৪) ভাসমান পদ্ধতিতে হাঁস পালন Read