গরুর খামার করে লস ১০টি কারণ ও গরুর খামার তৈরি করার চ্যালেঞ্জসমূহ

গরুর খামার করে লস ১০টি কারণ ও গরুর খামার তৈরি করার চ্যালেঞ্জসমূহ

২০২১ সালে হিসাব অনুযায়ী, বাংলাদেশে গরুর সংখ্যা প্রায় ২৩.২০ মিলিয়ন। আমাদের দেশে পালিত অধিকাংশ গাভী অনুন্নত ও কম উৎপাদনশীল। তাই আমাদের খামারীরা গরুর খামার করে লস এর কবলে পড়েন। পূর্বে এদেশের লোকসংখ্যা ছিল কম চারণভূমি ছিল প্রচুর। তখন সনাতন পদ্ধিতে গরুর খামার তৈরি ও দেশী গাভী পালন করে দুধ ও মাংসের চাহিদা মেটানো সম্ভব ছিল।কিন্তু বর্তমানে বর্ধিত জনসংখ্যার আমিষজাতীয় খাদ্যের চাহিদা মেটানো দূরূহ হয়ে পড়েছে। সেজন্য দেশী গাভী সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গাভী উদ্ধাবন করা হয়েছে।

আমাদের বাংলাদেশে বর্তমানে যেসব গাভী পাওয়া যায় তা হলো- দেশী গাভী, রেড চিটাগাং, পাবনা, মুন্সিগঞ্জ, লোকাল শাহীওয়াল ক্রস, লোকাল ফ্রিজিয়ান ক্রস, লোকাল সিন্ধি ক্রস এবং লোকাল জার্সি ক্রস।

কৃষি নির্ভর অর্থনীতির বাংলাদেশে বিগত প্রায় দুই দশক ধরে প্রাণীজ খাতগুলো যেমন পোস্ট্রি, মৎস্য এবং ডেইরী খাতসমূহ খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ সমৃদ্ধ এ খাতসমূহের সাথে প্রায় ১ কোটির উপরে মানুষ প্রত্যক্ষভাবে এবং আরো ৫০ লক্ষ মানুষ পরোক্ষভাবে সম্পৃক্ত।

আর্থিক ঝুঁকি, গরুর খামার করে লস

ছাগল ও গরুর খামার খাতের সাথে জড়িত জনগোষ্ঠীর উপরই নির্ভর করছে এ দেশের ১৬ কোটি মানুষের দৈনন্দিন আমিষ পুরণের মহান দায়িত্ব। বর্তমানে কৃষি, শিল্প এবং খাদ্য উৎপাদন ছাড়াও বৈদেশিক মুদ্রা অর্জন ও আত্নকর্মসংস্থানে প্রাণিসম্পদ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আমাদের দেশের প্রাণিসম্পদের মধ্যে গাভী পালন অন্যতম।

(১) গরুর খামার তৈরি করার চ্যালেঞ্জসমূহ

১। উন্নত জাতের গাভী পালন একটি শ্রমসাধ্য ও আধুনিক ব্যবস্থাপনা নির্ভর। উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে খামারীদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা সম্ভব তা প্রমাণিত।

দেশী গাভীর তুলনায় উন্নত জাতের গাভী পালন তুলনামূলক ব্যয়সাপেক্ষ। তাই সফলভাবে এটি ব্যবস্থাপনা করতে না পারলে খামারীদের ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা থাকে।

২। দুধ উৎপাদনের জন্য গাভীকে সবুজ ঘাস সরবরাহ করতে হয়। কিন্তু আমাদের দেশে ৯০ শতাংশ খামারীর ১২ মাস সবুজ ঘাস সরবরাহ করার ব্যবস্থা নেই। তারা প্রাকৃতিকভাবে উৎপাদিত কাঁচা ঘাসের উপর নির্ভরশীল।

দিন দিন কাচা ঘাস উৎপাদিত জমির পরিমান (আবদী ও অনাবাদী জমি) কমে যাচ্ছে। যা সময়মত এবং সারা বছরব্যাপী কাচা ঘাস প্রাপ্তির অন্তরায়।

৩। গবাদি প্রাণী লালন পালনের ক্ষেত্রে মোট খরচের শতকরা ৭০ ভাগই খাদ্যের জন্য ব্যয় হয়। এই ৭০ভাগ খরচের বেশির ভাগ ব্যয় গাভীর জন্যে দানাদার খাদ্য ক্রয়ে ব্যয় হয়ে থাকে।

আর এই দানাদার খাদ্যের দাম দিন দিন বেড়েই চলছে। যা উন্নত জাতের গাভী পালনে ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা।

৪। আমাদের দেশের গাভীর উৎপাদনশীলতা (দুধ উৎপাদন) তুলনামূলকভাবে কম যা লাভজনকভাবে গাভী পালনের মাধ্যমে অধিক দুধ উৎপাদনের একটি অন্তরায়।

৫। খামারীরা সবসময় গাভীর ওজন পরিমাপ করে না বা করতে চায় না। কিন্তু উন্নত জাতের গাভীকে তার শরীরের ওজন অনুপাতে খাদ্য সরবরাহ করতে হয়।

খাদ্যের মধ্যে এক তৃতীয়াংশ হবে দানাদার খাদ্য এবং দুই তৃতীয়াংশ হবে সবুজ ঘাস। গাভীকে তার শরীরের ওজন অনুযায়ী যথেষ্ট পরিমাণ খাদ্য না দিলে গাভীর স্বাস্থ্য খারাপ হবে, দুধ উৎপাদন কমে যাবে, ওজন কমে যাবে, বাচ্চা দেয়ার জন্য সহজে গরম হবে না এবং বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে।

৬। গাভী হচ্ছে দৈনিক আয় প্রদানকারী প্রাণী। আমাদের দেশের ৯৫ শতাংশ খামারী আয়-ব্যয়ের হিসাব লিপিবদ্ধ করে রাখে না।

আয়-ব্যয়ের হিসাব লিপিবদ্ধ না রাখলে খামারী বুঝতে পারবে না তার কি পরিমান লাভ ক্ষতি হচ্ছে। তাই প্রতিদিনের হিসাব অব্যশ্য প্রতিদিন করে রাখতেই হবে।

৭। সুস্থ ও স্বাস্থ্যসম্মত গাভী পালন এবং দুধ উৎপাদনের জন্য নিয়মিত টিকা, কৃমিনাশক খাওয়ানো ও কৃত্রিম প্রজননের জন্য উন্নতমানের সীমেন প্রয়োজন। সময়মত টিকা ও ভালোমানের সীমেন প্রাপ্তি খামারীদের জন্যে একটি চ্যালেঞ্জ।

(২) গরুর খামার করে লস হবার ১০টি কারণ

১। স্বাস্থ্যসম্মত আদর্শ গোয়াল ঘর না থাকা।

২। স্বাস্থ্যসম্মতভাবে দুধ দোহন ও বাজারজাতকরণ না করা।

৩। খড় ও ঘাস সহজপাচ্য ভাবে পরিবেশন না করা।

৪। গাভী নির্বাচন বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা।

৫। খামারীদের আধুনিক ব্যবস্থাপনায় গাভী পালনে জ্ঞান ও দক্ষতার অভাব।

৬। কাচা ঘাস সংরক্ষণের প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা।

৭। সুষম খাদ্য প্রস্তুত প্রণালী সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকা।

৮। গবাদীপশু বিভিন্ন রোগ-বালাইয়ে প্রায়শই আক্রান্ত হওয়া।

৯। নিয়মিত গাভী টিকা প্রদান না করা এবং কৃমিনাশক না খাওয়ানো।

১০। জাত উন্নয়নের জন্যে কৃত্রিম প্রজনন না করা।

বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল, কৃষিপ্রধান ও দরিদ্র দেশ। দেশ দরিদ্র হলেও এর বিভিন্ন খাত এখনও সম্ভাবনাময়। গাভী পালন তেমনি একটি সম্ভাবনাময় খাত।

কৃষি নির্ভর এই দেশের কৃষি উৎপাদনে বিভিন্ন গবাদি প্রাণীর সংগে গাভীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমাদের দেশে পালিত অধিকাংশ গাভীই দেশী জাতের। এদের উৎপাদন আশানুরুপ নয়।

চাহিদার তুলনায় অন্যান্য খাদ্যের মত আমাদের দেশে দুধ ও মাংসের যথেষ্ট অভাব রয়েছে। দুধ আমিষের একটি মূল্যবান উৎস। শিশু- কিশোর, যুবক, বৃদ্ধ ও রোগী সবার জন্য দুধ। পুষ্টিকর খাদ্য।

শুধুমাত্র শিশু খাদ্য হিসাবে আমাদের দেশে প্রতি বছর বিপুল পরিমান দুধের চাহিদা রয়েছে। প্রতি বছর কয়েকশত কোটি টাকার কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে দুধ আমদানি করতে হচ্ছে। গাভী পালনে প্রত্যক্ষভাবে যেমন দুধ পাওয়া যায় তেমনি পরোক্ষভাবে পাওয়া যায় মাংস এবং সৃষ্টি হয় নতুন নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের।

বাংলাদেশের ৮৫ হাজার গ্রামের বিপুল জনসংখ্যা যাদের সামর্থ্য ও সুযোগ আছে তারা যদি নিজের প্রয়োজনে বাড়িতে ২-৩ টি উন্নত জাতের গাভী পালন করে তাহলে এই সমস্যা সমাধান করা সম্ভব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ছাগল পালন chagol palon bangladesh

ছাগল পালন chagol palon bangladesh

আলোচ্য বিষয়: (১) ছাগল পালনের উপকারিতা বা সুযোগ-সুবিধা (২) দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার সুবিধা (৩) ছাগল কেনার নিয়ম বা বিবেচ্য বিষয়সমূহ (৪) ছাগলের বয়স নির্ধারণ (৫) ছাগলের স্বাস্থ্য সংক্রান্ত (৬) ছাগল ক্রয় (৭) নির্বাচিত ছাগল পরিবহন (৮) খামারের বায়োসিকিউরিটি Read
গাভীর ওলানের ইডিমা রোগঃ লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায় By informationBangla.com (ইনফরমেশন বাংলা ডট কম)

গাভীর ওলানফোলা বা ম্যাসটাইটিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ম্যাসটাইটিস কী? (২) ম্যাসটাইটিসের লক্ষণ (৩) ম্যাসটাইটিসের কারণ (৪) ম্যাসটাইটিসের প্রকারভেদ (৫) ম্যাসটাইটিসের অর্থনৈতিক প্রভাব (৬) ম্যাসটাইটিস চিকিৎসা পদ্ধতি (৭) ম্যাসটাইটিস প্রতিরোধের উপায় (৮) উপসংহার Read
ছাগলের দানাদার খাদ্য তালিকা

ছাগলের দানাদার খাদ্য তালিকা (chagol palon training)

আলোচ্য বিষয়: (১) ছাগলের দানাদার খাদ্য চাহিদা (২) ছাগলের দানাদার খাদ্য তালিকা Read
গরুর কৃমি রোগ, গরুর কৃমি কত প্রকার, গরুর পরজীবী রোগ কি কি, গরুর গায়ে পোকা, গরুর গায়ে উকুন

গরুর কৃমি রোগ বা গরুর কৃমি কত প্রকার? গরুর পরজীবী রোগ কি কি? গরুর গায়ে পোকা, গরুর গায়ে উকুন, আঁঠালি, মাছি

আলোচ্য বিষয়: .(১) গরুর কৃমি রোগ বা গরুর কৃমি কত প্রকার? গরুর গোলকৃমি, পাতা কৃমি ও ফিতা কৃমি (২) গরুর বহিঃপরজীবী রোগ কি কি? গরুর গায়ে পোকা, গরুর গায়ে উকুন, আঁঠালি, মাছি Read
সঠিক সময়ে গরু গরম করার উপায়, গরু হিটে আনার চিকিৎসা, গরু হিটে না আসলে করনীয়

সঠিক সময়ে গরু গরম করার উপায়, গরু হিটে আনার চিকিৎসা, গরু হিটে না আসলে করনীয়?

আলোচ্য বিষয়: (১) সঠিক সময়ে গরু গরম করার উপায়/গরু হিটে আনার উপায় (২) গরু হিটে আনার/গরু গরম করার চিকিৎসা (৩) পুষ্টিগত সমস্যার কারণে গরু হিটে না আসলে করনীয় কি? Read
৩টি সেরা উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি

৩টি সেরা উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: খামারের লাভ বাড়াতে চান? জেনে নিন ৩টি সেরা উন্নত জাতের ঘাস চাষ পদ্ধতি। আপনি কি ডেইরি বা গরুর খামার করছেন? খামারের লাভেব বড় একটি অংশই কিন্তু চলে যায় পশুখাদ্য কিনতে। বাজারের কেনা খড় বা দানাদার খাদ্যের চড়া মূল্যের কারণে অনেক খামারি ভাই লাভের মুখ দেখতে হিমশিম খান। কিন্তু এর একটি দারুণ সমাধান আছে! আর তা হলো উন্নত জাতের ঘাস চাষ। Read
গরুর খাদ্যঃ গাভীর দুধ বৃদ্ধির খাদ্য তালিকা,দুধের গরুর খাবার তালিকা

গরুর খাদ্যঃ গাভীর দুধ বৃদ্ধির খাদ্য তালিকা/দুধের গরুর খাবার তালিকা

আলোচ্য বিষয়: (১) গরুর খাদ্য (২) গরুর খাদ্যদ্রব্যের প্রকারভেদ (৩) গাভীকে খাদ্য প্রদানের থাম্ব নিয়ম (৪) গাভীর দুধ বৃদ্ধির খাদ্য তালিকা/দুধের গরুর খাবার তালিকা (৫) গাভীর দুধ বৃদ্ধির খাদ্য হিসেবে সাইলেজ তৈরির পদ্ধতি Read
গর্ভবতী ছাগলকে কৃমিনাশক দেওয়ার সঠিক সময় কোনটি, গর্ভবতী ছাগলের কৃমিনাশক

গর্ভবতী ছাগলকে কৃমিনাশক দেওয়ার সঠিক সময় কোনটি? গর্ভবতী ছাগলের কৃমিনাশক

আলোচ্য বিষয়: ❖ গর্ভবতী ছাগলের কৃমিনাশক কত মাস গাভীন থাকলে কৃমির মেডিসিন দেওয়া যায়? ❖ মা ছাগল গাভীন অবস্থায় তার শরীরে যদি কৃমি থাকলে কি কি সমস্যা হতে পারে? ❖ ছাগল গাভীন অবস্থায় কৃমির ওষুধ দিতে হলে কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে? Read
গরুর ছাগলের রক্ত প্রসাব, রক্ত আমাশয় ও ট্রাইকোমোনিয়াসিস রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার

গরুর/ছাগলের রক্ত প্রসাব, রক্ত আমাশয় ও ট্রাইকোমোনিয়াসিস রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার

আলোচ্য বিষয়: (১) গরুর/ছাগলের রক্ত প্রসাব বা ‘বাবেসিয়াসিস’ (Babesiosis) রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার (২) গরুর/ছাগলের রক্ত আমাশয় বা ‘ককসিডিওসি’ (Coccidiosis) রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার (৩) গরুর/ছাগলের ট্রাইকোমোনিয়াসিস (Trichomoniasis) রোগের লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার Read
সানেন ছাগলঃ ছাগলের জাত পরিচিতি, ছাগলের উন্নত জাত, বড় ছাগলের জাত

সানেন ছাগলঃ ছাগলের জাত পরিচিতি, ছাগলের উন্নত জাত, বড় ছাগলের জাত

আলোচ্য বিষয়: (১) সানেন ছাগলের জাত পরিচিতি (২) সানেন ছাগলের জাত ও বৈশিষ্ট্য (৩) সানেন ছাগল পালনে লক্ষণীয় বিষয় (৪) দুধের ছাগলের জাত নির্বাচন এ কোন ছাগল ভাল: সানেন নাকি নুবিয়ান? (৫) ছাগলের উন্নত জাতের নাম ও ছাগলের ছবি Read