গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা

গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা

বয়স, লিঙ্গ ও ব্যবহারভেদে বিভিন্ন ধরনের গবাদি প্রাণিকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা হয়। আমরা অনেকের বিভন্ন প্রকার গরুর নাম যেমন- এঁড়ে, বকনা, ষাঁড়, বলদ প্রভৃতি দ্বারা কি বুঝায় জানি না। একইভাবে ছাগলের নামের ক্ষেত্রেও ডো, পাঁঠা, খাসি প্রভৃতি কোনটি দ্বারা কি বুঝায় জানি না। তো সেই সকল ভাই/বোনদেন জন্য আজরে এই পোষ্ট।

এ পাঠ শেষে আপনি- গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা ও সেগুলোর সংজ্ঞা জানতে পারবেন।

(১) গরুর নামের তালিকা (Cattle)

১। গরু কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের গরু জাতিকে সাধাারণ কথায় গরু বলা হয়।

২। বাছুর কাকে বলে: গাভীর স্ত্রী ও পুরুষ উভয় বাচ্চাকে বাছুর বলা হয়।

৩। এঁড়ে বাছুর কাকে বলে: এক বছরের কম বয়সের পুরুষ বাচ্চাকে এঁড়ে বাছুর বলা হয়।

৪। বকনা বাছুর কাকে বলে: এক বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে বকনা বাছুর বলা হয়।

৫। ইয়ারলিং ষাঁড় কাকে বলে: এক থেকে দুই বছর বয়স্ক ষাঁড় বাছুরকে ইয়ারলিং ষাঁড় বলা হয়।

৬। বকনা কাকে বলে: এক বছর বয়স থেকে প্রথম বাচ্চা দেয়ার পূর্ব পর্যন্ত সময়ের স্ত্রী গরুকে বকনা বলা হয়।

৭। গো-পাল কাকে বলে: এ সাথে অনেক গরু থাকলে বা চড়লে তাকে গো-পাল বলা হয়।

৮। গাভী কাকে বলে: প্রথম বাচ্চা প্রসব করার পরই স্ত্রী গরুকে গাভী বলা হয়।

৯। ষাঁড় কাকে বলে: প্রজননক্ষম পুরুষ (মর্দা) গরুকে ষাঁড় বলা হয়।

১০। স্ট্যাড ষাঁড় কাকে বলে: প্রজননের জন্য রক্ষিত প্রাপ্তবয়স্ক ষাঁড়কে স্ট্যাড ষাঁড় বলা হয়।

১১। বলদ কাকে বলে: প্রজননশক্তি রহিত খোঁজা করা পুরুষ গরুকে বলদ বলা হয়।

১২। বিফ কাকে বলে: প্রাপ্তবয়স্ক গরুর মাংসকে বিফ বলা হয়।

১৩। ভীল কাকে বলে: জন্ম থেকে তিন মাস বয়স্ক বাছুরের মাংসকে ভীল বলা হয়।

১৪। বুলার কাকে বলে: যে গাভী সবসসয় গরম অবস্থায় থাকে তাকে বুলার বলা হয়।

১৫। স্টিয়ার কাকে বলে: খোজাকৃত এঁড়ে বাছুর।

১৬। বেবি কাফ কাকে বলে: ছয়-সাত সপ্তাহ পর্যন্ত বয়স্ক বাছুরকে বেবি কাফ বলা হয়।

১৭। স্লিঙ্ক কাফ কাকে বলে: জবাইকৃত গাভীর জরায়ুতে যদি কোন বাচ্চা পাওয়া যায় তাকে স্লিঙ্ক কাফ বলে।

(২) ছাগলের নামের তালিকা (Buffalo)

১। ছাগল কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ছাগল জাতিকে সাধারণ কথায় ছাগল বলা হয়।

২। কিড কাকে বলে: নবজাতক ছাগল ছানাকে কিড বলা হয়।

৩। বাকলিং কাকে বলে: অপ্রাপ্তবয়স্কক পুরুষ ছাগলকে বাকলিং বলা হয়।

৪। গোটলিং কাকে বলে: অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে গোটলিং বলা হয়।

৫। ডো কাকে বলে: বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে ডো বলা হয়।

৬। পাঁঠা কাকে বলে: প্রজননক্ষম পুরুষ ছাগলকে পাঁঠা বা বাক বলা হয়।

৭। খাসি কাকে বলে: প্রজননশক্তি রহিত খোঁজা করা পুরুষ ছাগলকে খাসি বলা হয়।

৮। ছাগল পাল কাকে বলে: একসাথে অনেকগুলো ছাগল চরলে তাকে ছাগল পাল বলা হয়।

৯। চেভন কাকে বলে: ছাগলের মাংসকে চেভন বলে।

১০। মাাটন কাকে বলে: পূর্ণবয়স্ক খাসির মাংসকে মাটন বলা হয়।

(৩) মহিষের নামের তালিকা (Goat)

১। মহিষ কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের মহিষ জাতিকে সাধার রকথায় মহিষ বলা হয়।

২। বাফেলো কাফ কাকে বলে: মহিষের স্ত্রী ও পুরুষ উভয় বাচ্চাকে বাফেলো কাফ বলা হয়।

৩। বাফেলো বুল কাফ কাকে বলে: মহিষের অপ্রাপ্তবয়স্ক পুরুষ বাছুরকে বাফেলো বুল কাফ বলা হয়।

৪। বাফেলো হেইফার কাফ কাকে বলে: মহিষের অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী বাছুরকে বাফেলো হেইফার কাফ বলা হয়।

৫। সি বাফেলো কাকে বলে: গাভী মহিষেকে সি বাফেলো বলা হয়।

৬। বাফেলো বুল কাকে বলে: প্রজননশক্তিসম্পন্ন প্রাপ্তবয়স্ক পুুরুষ মহিষকে বাফেলো বুুল বলা হয়।

৭। বাফেলো বুলক কাকে বলে: প্রজননশক্তি রহিত খোঁজা করা প্রাপ্তবয়স্ক পুরুষ মহিষকে বাফেলো বুলক বলা হয়।

৮। বাফেন কাকে বলে: মহিষের মাংসকে বাফেন বলে।

(৪) মেষ বা ভেড়ার নামের তালিকা (Sheep)

১। ভেড়া কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ভেড়া জাতিকে সাধারণ কথায় ভেড়া বা মেষ বলা হয়।

২। মেষশাবক কাকে বলে: এক বছরের কম বয়সের ভেড়ার বাচ্চাকে মেষশাবক বলে।

৩। ভেড়ি কাকে বলে: পূর্ণবয়স্ক বাচ্চা প্রদানকারী স্ত্রী ভেড়াকে ভেড়ি বলা হয়।

৪। ভেড়াশাবক কাকে বলে: ভেড়ির পুরুষ বাচ্চাকে ভেড়াশাবক বলা হয়।

৫। ভেড়িশাবক কাকে বলে: ভেড়ির স্ত্রী বাচ্চাকে ভেড়িশাবক বলা হয়।

৬। হোয়েদার কাকে বলে: প্রজননশক্তি রহিত অর্থাৎ খোঁজা করা পুরুষ ভেড়াকে হোয়েদার বলা হয়।

৭। সেগি কাকে বলে: প্রজনন কাজে ব্যবহারের পর খোঁজা করা পুরুষ ভেড়াকে সেগি বলা হয়।

৮। র‌্যাম কাকে বলে: প্রজননক্ষম পূর্ণবয়স্ক পুুরুষ ভেড়াকে র‌্যাম বা টুপ বলা হয়।

৯। মেষ পাল কাকে বলে: একসাথে অনেকগুলো মেষ থাকলে তাকে মেষপাল বলা হয়।

১০। মাটন কাকে বলে: ভেড়ার মাংসকে মাটন বলা হয়।

১১। ইলড কাকে বলে: যে ভেড়ি কোনদিন বাচ্চা প্রসব করেনি তাকে বাজা বা বন্ধ্যা ভেড়ি বা ইলড বলা হয়।

১২। টুপ কাকে বলে: প্রজননক্ষম পূর্ণবয়স্ক পুরুষ ভেড়াকে টুপ বলে।

১৩। ল্যাম্ব কাকে বলে: এক বছরের কম বয়সের মেষের বাচ্চাকে ল্যাম্ব বা বাচ্চা মেষ বলে।

১৪। ক্রোন কাকে বলে: যে ভেড়িকে অধিক বয়স পর্যন্ত বাচ্চা উৎপাদনে নিয়োজিত রাখা হয়, তাকে ক্রোন বা বীজ ভেড়ি বলে

(৫) ঘোড়ার নামের তালিকা (Horse)

১। হর্স কাকে বলে: স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ঘোড়া প্রজাতিকেই হর্স বা বলা হয়।

২। স্টালিয়ন কাকে বলে: প্রজনন কাজে ব্যবহৃত পূর্ণবয়স্ক পুরুষ ঘোড়াকে স্টালিয়ন বা পালের গোদা বলা হয়।

৩। গেলডিং কাকে বলে: দুই বছর বয়সের আগে যে পুরুষ ঘোড়াকে খোঁজা করা হয়োছে তাকে গেলডিং বলা হয়।

৪। কোল্ট কাকে বলে: এক বছরের বেশি অপ্রাপ্ত বয়সের পুরুষ ঘোড়াকে ঘোটক বা কোল্ট বলা হয়।

৫। কোল্ট ফোল কাকে বলে: এক বছরের কম বয়সের ঘোড়ার পুরুষ বাচ্চাকে মর্দা বাচ্চা বা কোল্ট ফোল বলা হয়।

৬। ফিলি কাকে বলে: এক বছরের অধিক অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী ঘোড়াকে ফিলি বলা হয়।

৭। ফিলি ফোল কাকে বলে: এক বছরের কম বয়সের মাদি বা ঘোটকি বাচ্চাকে বাচ্চা ঘোটকী বা ফিলি ফোল বলা হয়।

৮। মেয়ার কাকে বলে: প্রাপ্তবয়স্ক স্ত্রী জাতীয় ঘোড়াকে ঘোটকি বা মেয়ার বলা হয়।

উপরোক্ত আলেচনার দ্বারা গরুর নামের তালিকা, ছাগলের নামের তালিকা, মহিষের নামের তালিকা, ভেড়ার নামের তালিকা, ঘোড়ার নামের তালিকা দেখলাম, জানলাম ও বুঝলাম।

বাংলাদেশে যত গৃহপালিত প্রাণি আছে সবগুলোই দেশের উৎপাদনমুখী ও অর্থনৈতিক কর্মকান্ডে ব্যাপক সহায়তা করে। তাছাড়া এরা নিজেরাও অর্থকরী হিসেবে নিবেচিত। গবাদি প্রাণি সমূহকে বয়স। লিঙ্গ ও ব্যাপবহার ভেদে জানার মাধ্যমে এদেরকে সহজে চিহ্নিত কএবং উৎপাদনশীলতা সম্পর্কে জানান যায়। কারন গবাদি প্রাণি সম্পদের উন্নয়নের সাথে জাতীয উন্নয়ন জড়িত।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ

আলোচ্য বিষয়: নিম্নে আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ তুলে ধরা হলো- Read
ফুলের নাম ও ছবি বাংলা

১০+ ফুলের নাম ও ছবি

আলোচ্য বিষয়: নিচে ১১টি ফুলের নাম ও ছবি উপস্থাপন করা হলো- (১) গ্লাডিওলাস ফুল (২) অর্কিড ফুল (৩) চন্দ্রমল্লিকা ফুল (৪) রজনীগন্ধা ফুল (৫) জারবেরা ফুল (৬) এ্যানথুরিয়াম ফুল (৭) ডালিয়া ফুল (৮) লিলি ফুল (৯) এলপিনিয়া ফুল (১০) গাঁদা ফুল (১১) লিলিয়াম ফুল Read
১০টি ঔষধি উদ্ভিদ ও এর ব্যবহার

ঔষধি গাছের ছবি ও নাম

আলোচ্য বিষয়: (১) ঔষধি উদ্ভিদ কী? (২) ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ (৩) ১০টি গাছের ছবি ও নাম এবং ব্যবহার (৪) ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন উদ্ভিদের প্রয়োজনীয়তা Read
বাংলা ১২ বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে)

আলোচ্য বিষয়: নিম্নে বাংলা ১২/বারো মাসের নাম (বাংলায় + ইংরেজিতে) তুলে ধরা হলো- Read
ঔষধি গাছঃ সেরা ৫টি ঔষধি গাছের কথা

ঔষধি গাছঃ সেরা ৫টি ঔষধি গাছের কথা!

আলোচ্য বিষয়: (১) ঔষধি গাছঃ তুলসী গাছ (২) ঔষধি গাছঃ আদা (৩) ঔষধি গাছঃ অশ্বগন্ধা (৪) ঔষধি গাছঃ নিম গাছ (৫) ঔষধি গাছঃ অর্জুন গাছ Read
ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২০০টি)

আলোচ্য বিষয়: নিচে প্রায় ১২০০টি ছেলেদের ইসলামিক নাম অর্থসহ উপস্থাপন করা হলো- (১) মহান আল্লাহর গুণবাচক নাম যুক্ত করে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (২) বিশ্বনবী (সাঃ)-এর গুণবাচক নামসমূহ দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৩) নবিগণের নাম দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৪) সম্বানিত সাহাবিগণের নাম দ্বারা ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৫) এক শব্দে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৬) দুই শব্দে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ Read
ব্যবসা প্রতিষ্ঠানের নাম

ব্যবসা প্রতিষ্ঠানের নাম

আলোচ্য বিষয়: (১) ব্যবসা প্রতিষ্ঠানের নামের গুরুত্ব (২) ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণের ইতিহাস (৩) কীভাবে একটি আদর্শ নাম নির্বাচন করবেন (৪) নমুনাস্বরূপ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের নামের উদাহরণ Read
আরবি বারো মাসের নাম ও নামকরণের কারণ

আরবি বারো মাসের নাম এবং নামকরণের কারণ

আলোচ্য বিষয়: (১) আরবি বার মাসের নাম (২) আরবি ১২ মাসের নাম নামকরণের কারণ Read
১৫টি ঔষধি গাছের নামের তালিকা, ঔষধি গাছের ছবি, নাম ও উপকারিতা

১৫টি ঔষধি গাছের নামের তালিকা, ঔষধি গাছের ছবি, নাম ও উপকারিতা

আলোচ্য বিষয়: (১) ঔষধি গাছের নামের তালিকা (২) ঔষধি গাছের ছবি ও নাম (৩) ঔষধি গাছের নাম ও উপকারিতা Read
২৪০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

২৪০০+ ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

আলোচ্য বিষয়: (১) আ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (২) ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৩) ঈ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৪) উ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৫) এ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৬) ও দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৭) ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৮) খ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (৯) গ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১০) ছ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১১) জ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১২) ত দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৩) দ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৪) ন দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৫) প দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৬) ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ (১৭) ব দিয়ে ছেলেদের ইসলামিক নাম Read