গরু-ছাগলের ঔষধের নামঃ সেফালোসপরিন গ্রুপ (Cephalosporins Group)

গরু-ছাগলের ঔষধের নামঃ সেফালোসপরিন গ্রুপ (Cephalosporins Group)

(১) সেফট্রিএক্সোন/Ceftriaxone কি?

এটা সেফট্রিএক্সোন (Ceftriaxone) হলো তৃতীয় জেনারেশনের প্রশস্ত বর্ণালীর সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক। ভেটেরিনারি ব্যবহারে শ্বাসতন্ত্র, মূত্রতন্ত্র, ত্বক ও হাড়ের সংক্রমণের চিকিৎসায় অত্যন্ত কার্যকর। বাংলাদেশে পাওয়া যায় Tribac, Powercef, Renacef Vet ইত্যাদি ব্র্যান্ডে। ডোজ: ১৫-৫০ মি.গ্রা./কেজি দৈহিক ওজন।

সেফট্রিএক্সোন সেফালোস্পোরিন গ্রুপের তৃতীয় জেনারেশনের প্রশস্ত বর্ণালীর ইঞ্জেকশন। ইহা গ্রাম পজিটিভ এবং বিশেষতঃ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর।

বিশেষ সুবিধা:

  • দিনে মাত্র ১ বার দিতে হয়
  • দীর্ঘক্ষণ শরীরে কার্যকর থাকে (২৪ ঘণ্টা+)
  • বেশিরভাগ গ্রাম-নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর

(২) গরু-ছাগলের চিকিৎসায় সেফালোসপরিন ঔষুধের ব্যবহার

সেফট্রিএক্সোন সংবেদনশীল জীবাণু ঘটিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন-

  • শ্বাসতন্ত্রের সংক্রমণ
  • কর্ণের সংক্রমণ
  • ত্বকের সংক্রমণ
  • মূত্রতন্ত্রের সংক্রমণ
  • হাড় ও অস্থিসন্ধির সংক্রমণ
  • পরিপাকতন্ত্রের সংক্রমণ

(৩) সেফট্রিএক্সোন/Ceftriaxone এর বাজারে প্রাপ্ত ঔষধ সমূহ

ইংরেজি নামবাংলা নামপ্যাকিং সাইজপ্রস্তুতকারক প্রতিষ্ঠান
Inj. Tribacইঞ্জে. ট্রাইব্যাক১, ২ গ্রামGlobe
Inj. Cefiaxon Vetইঞ্জে. সেফিক্জন ভেট১, ২ গ্রামTechno
Inj. Powercefইঞ্জে. পাওয়ারসেফ১, ২ গ্রাম ভায়ালChemist
Inj. Renacef (Vet)ইঞ্জে. রেনাসেফ (ভেট)১, ২ গ্রাম ভায়ালRenata
Inj. ACIcef-3 vetইঞ্জে. এসিসেফ-৩ ভেট১, ২ গ্রাম আইএম, আইএমACI
Inj. Trizon vetইঞ্জে. ট্রাইজোন ভেট১, ২ গ্রাম ভায়ালACME
Inj. Triject-Vetইঞ্জে. ট্রাইজেট-ভেট১, ২ গ্রাম ভায়ালSK+F
Inj. Ceftron-Vetঅক্সি সেফট্রন-ভেট১, ২ গ্রাম আইভি ভায়ালSquare
Inj. Taxovetইঞ্জে. ট্যাক্সোভেট১, ২ গ্রামOpsonin
Inj. Topcefইঞ্জে. টপসেফ১, ২ গ্রাম ভায়ালNavana
Inj. Eracefইঞ্জে. ইরাসেফ১, ২ গ্রাম ভায়ালPopular

(৪) জেনেরিক নাম/ঔষধের উপাদান

প্রতি ১ গ্রাম ভায়ালে আছে সেফট্রিএক্সোন ইউএসপি (জীবাণুমুক্ত সেফট্রিএক্সোন সোডিয়াম হিসাবে) এবং ১০ মি.লি. ইঞ্জেকশনের জন্য পানি।

(৫) জেনেরিক মাত্রা

১০ মি.গ্রা./কেজি দৈহিক ওজনের জন্য।

(৬) মাত্রা ও প্রয়োগবিধি

প্রথমে ১০ মি.লি. ইঞ্জেকশনের জন্য পানি উপরের যে কোন ইঞ্জেকশন এর সাথে মিশাতে হবে। ১২-২৪ ঘণ্টা পরপর পশুর শরীরে মাংস/শিরায় ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে।

  • বাছুর ও ছাগল: ১৫-৫০ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজনের জন্য বা ১.৫-৫.০ মি.লি. প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য।
  • কুকুর: ১৫-৫০ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজনের জন্য বা ১.৫-৫ মি.লি. প্রতি ১০ কেজি দৈহিক ওজনের জন্য।
  • বিড়াল: ২৫-৫০ মি.গ্রা. প্রতি কেজি দৈহিক ওজনের জন্য বা ০.২৫-০.৫ মি.লি. প্রতি কেজি দৈহিক ওজনের জন্য।

সতর্কতা:

  • পেনিসিলিন বা সেফালোস্পোরিনে এলার্জি থাকলে দেওয়া যাবে না
  • ক্যালসিয়ামযুক্ত দ্রবণের সাথে একসাথে আইভি দেওয়া যাবে না

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা

গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) গরুর দানাদার খাদ্য কি? (২) মোটাতাজা করতে গরুর খাদ্য ব্যবস্থাপনা (৩) গরু মোটাতাজাকরণ খাদ্য সরবরাহ পদ্ধতি (৪) গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা (৫) ইউরিয়া মোলাসেস মিনারেল ব্লক তৈরি (৬) দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার (৭) মোটাতাজাকরণ গরুর আঁশযুক্ত খাদ্য (৮) ইউরিয়া মোলাসেস স্ট্র বা ইউএমএস (৯) ফার্মেন্টেটেড কর্ণ তৈরি (১০) গরুকে পানি ও খাদ্য খাওয়ানোর নিয়ম Read
ছাগলের খামার শুরুর আগে কিছু কথা জেনে রাখুন, Chagoler Khamar By ইনফরমেশন বাংলা ডট কম (informationBangla.com)

ছাগলের খামার শুরুর আগে কিছু কথা জেনে রাখুন! Chagoler Khamar

আলোচ্য বিষয়: ছাগল পালনে সফলতা পেতে চাইলে পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়া, কম খরচে শুরু, অভিজ্ঞতা অর্জন এবং ধারাবাহিক শেখার গুরুত্ব অপরিসীম। আবেগ নয়, জ্ঞান ও প্রস্তুতি-ই বানিজ্যিক খামারের মূল চাবিকাঠি। ছাগলের খামার শুরুর আগে কিছু কথা জেনে রাখুন! Read
সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে

সুস্থ ছাগল চেনার উপায়, অসুস্ত ছাগলকে চিনবেন কিভাবে?

আলোচ্য বিষয়: (১) সুস্থ ছাগল চেনার উপায় (২) অসুস্থ ছাগলকে চিনবেন কিভাবে? Read
গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগের লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ

গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগের লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ

আলোচ্য বিষয়: (১) গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী দমনে চিকিৎসা ও রোগ প্রতিরোধ (২) গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগ ‘মেন্জ’ (Mange) এর লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ (৩) গরু-ছাগলের গায়ে পোকা বা বহিঃপরজীবী জনিত রোগ ‘মায়াসিস’ (Myiasis) এর লক্ষণ, চিকিৎসা ও রোগ প্রতিরোধ Read
পশু-পাখির খাবার পানি

পশু-পাখির খাবার পানি

আলোচ্য বিষয়: (১) পশু-পাখির জন্য পানির প্রয়োজনীয়তা (২) গৃহপালিত পশু-পাখির খাবার পানির উৎস (৩) পশু-পাখির দেহে পানির কাজ (৪) পশু-পাখির পানির ঘাটতিজনিত সমস্যা Read
ছাগলের বাচ্চার কৃমি ও গরুর বাছুরের কৃমিনাশক

ছাগলের বাচ্চার কৃমি ও গরুর বাছুরের কৃমিনাশক

আলোচ্য বিষয়: ছাগলের বাচ্চার রোগ ও গরুর বাচ্চার রোগ কৃমি নিয়ে আজকের এই পোষ্টে আমরা আলোচনা করবো। আলোচনার বিষয়বস্তু হলো- ● ছোট গরু বা ছাগলের বাচ্চাদের যদি কৃমি রোগ হয় কি কি লক্ষণ গুলি দেখে বোঝা যায়? ● কৃমিনাশক ওষুধ কে প্রথম কত মাস বয়স থেকে প্রয়োগ করা যেতে পারে? ● ছোট পশুদেরকে কোন কৃমিনাশক ওষুধ প্রয়োগ করবেন এবং প্রয়োগের সঠিক নিয়মগুলি কি কি রয়েছে? Read
বাছুরের যত্ন, বাছুরের পরিচর্যা, গরুর বাছুরের যত্ন, নবজাতক বাছুরের যত্ন, বকনা বাছুরের পরিচর্যা

বাছুরের যত্ন, বাছুরের পরিচর্যা, গরুর বাছুরের যত্ন, নবজাতক বাছুরের যত্ন, বকনা বাছুরের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) বাছুরের যত্ন ও বাছুরের পরিচর্যা (২) বাছুরের খাদ্য ব্যবস্থাপনা (৩) জন্ম থেকে দুধ ছাড়া পর্যন্ত বাছুরকে দুধ, দানাদার ও ঘাস সরবরাহ অর্থ্যাৎ বাছুরের খাবার পরিমান, bachar khabar talika (৪) ছয় মাসের ঊর্দ্ধে বাছুরকে দুধ, দানাদার, সবুজ ঘাস ও খড় বাছুরের খাবার পরিমান bachar khabar talika (৫) বাছুরের জন্য দানাদার খাদ্য মিশ্রণ ফরমূলা (৬) বাছুরের বাসস্থান (৭) বাছুরের বিভিন্ন রোগ ও প্রতিকার Read
উন্নত জাতের গাভী পালন

উন্নত জাতের গাভী পালন

আলোচ্য বিষয়: (১) প্রাথমিক প্রয়োজন (২) বাছাই প্রক্রিয়া (৩) স্থান নির্বাচন (৪) আয়-ব্যয় (৫) পরিচর্যা (৬) গাভীর দুধের উৎপাদন যেভাবে বাড়ানো যায় (৭) গাভীর বড় ওলানের পরিচর্যা (৮) দুধ উৎপাদনকারী ১০টি গাভী পালন আয় ব্যয়ের নমুনা হিসাব Read
উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) উন্নত জাতের গাভী চেনার উপায় বা গাভীর বৈশিষ্ট্য (২) উন্নত জাতের গাভী পালনের জ্ঞান অর্জন করতে নিকটবর্তী কোন বাণিজ্যিক ডেইরি খামার পরিদর্শন Read
উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

উন্নত জাতের গাভী পালন (unnoto jater gavi palon)

আলোচ্য বিষয়: ❖ উন্নত জাতের গাভী কোথায় পাওয়া যায়? ❖ প্রাথমিক প্রয়োজন ❖ বাছাই প্রক্রিয়া ❖ স্থান নির্বাচন ❖ খাবার সরবরাহ ❖ দৈনিক সুষম খাদ্যতালিকা ❖ গাভীর পরিচর্যা ❖ বাছুরের পরিচর্যা ❖ পশুর স্বাস্থ্য পরিচর্যা ❖ আয়-ব্যয় Read