গরু মোটাতাজাকরণ পদ্ধতি (সংক্ষিপ্ত ধারণা)

গরু মোটাতাজাকরণ পদ্ধতি

আমাদের বাংলাদেশে ধান ও শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলেও পশু সম্পদের উন্নতি তেমন হয়নি। একটা কথা মনে রাখা দরকার যে প্রানি সম্পদের উন্নতি না হলে জনগণকে প্রয়োজনীয় আমিষ সরবরাহ করা যাবে না।

কারণ একজন মানুষের দৈনিক ১২০ গ্রাম মাংসের প্রয়োজন হয়। কিন্তু একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের মানুষ দৈনিক মাথাপিছু ২৪ গ্রাম মাংস খেয়ে থাকে (২০২৩ খ্রিঃ)।

এ থেকে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রাণিজ আমিষ সরবরাহের ঘাটতি রয়েছে। এ কারণে গো-মাংসের সরবরাহ বৃদ্ধি করা প্রয়োজন। এ সমস্যা দূরীকরণের লক্ষ্যেই গরু-বাছুর মোটাতাজাকরণের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এর মাধ্যমে অল্প সময়ে গরুকে মোটাতাজা করে অধিক মূল্যে বাজারজাত করা হয় এবং অধিক লাভ পাওয়া যায়।

(১) গরু মোটাতাজাকরণ পদ্ধতির উল্লেখযোগ্য ৪টি বিষয়

  1. গরু নির্বাচন ও ক্রয় করা: ষাড় গরু মোটাতাজাকরণের জন্য ভালো। এ জন্যে দেড়-দুই বছর বয়সের এঁড়ে বাছুর ক্রয় করা উত্তম।
  2. বাসস্থান নির্মাণ: প্রতিটি গরুর জন্য ১.৫ মি. x ২ মি. জায়গায় ঘর নির্মাণ করতে হবে।
  3. রোগ ব্যাধির চিকিৎসা: এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে হবে। সংক্রামক রোগের টিকা দেওয়া জরুরি।
  4. খাদ্য সরবরাহ: পশুকে এমন খাদ্য দিতে হবে যাতে আমিষ, শর্করা, চর্বি, খনিজ পদার্থ ও ভিটামিনের পরিমাণ খাদ্যে বেশি থাকে।

মোটাতাজাকরণে খাদ্য তৈরি প্রক্রিয়া পশু মোটাতাজাকরণ অর্থ হচ্ছে পরিমিত খাদ্য সরবরাহের মাধ্যমে গরুর স্বাস্থ্য নিশ্চিত করা এবং মানুষের জন্য আমিষ সরবরাহের ব্যবস্থা করা।

খাদ্য থেকে পশু পুষ্টি পায় এবং শারীরিক বৃদ্ধি ঘটে। পশুকে এমন খাদ্য দিতে হবে যাতে আমিষ, শর্করা, চর্বি, খনিজ পদার্থ ও ভিটামিন সাধারণ খাদ্যের চেয়ে একটু বেশি পরিমাণ থাকে।

খড়, কুড়া, ভুট্টা বা গম ভাঙা, ঝোলাগুড়, খৈল ইত্যাদিতে আমিষ, শর্করা ও চর্বি জাতীয় খাদ্য থাকে। আর সবুজ কাঁচা ঘাস, হাড়ের গুঁড়া ইত্যাদিতে খনিজ লবণ ও ভিটামিন থাকে।

ইউরিয়া ও ঝোলাগুড় মেশানো খাদ্য পশু মোটাতাজাকরণের সহায়ক। এগুলো দুইভাবে মিশিয়ে খাওয়ানো যায়- খড়ের সাথে মিশিয়ে এবং দানাদার খাদ্যের সাথে মিশিয়ে।

(২) গরু মোটাতাজাকরণের জন্য খড়ের সাথে ইউরিয়া মিশিয়ে গো-খাদ্য তৈরি

  1. প্রথমে একটি ভোল নিয়ে এর চারপাশ কাদা মিশিয়ে লেগে শুকিয়ে নিতে হবে।
  2. এরপর একটি বালতিতে ২০ লিটার পানি নিতে হবে।
  3. এই পানিতে ১ কেজি ইউরিয়ার দ্রবণ তৈরি করতে হবে।
  4. ২০ কেজি খড় ডোলের মধ্যে ছোট ছোট করে কেটে অল্প অল্প করে দিয়ে ইউরিয়া প্রবণ খড়ের উপর ছিটিয়ে চেপে চেপে ভরতে হবে।
  5. এভাবে সম্পূর্ণ ডোল খড় দিয়ে ভরতে হবে।
  6. ডোলে খড় ভরা সম্পূর্ণ হলে এর মুখ ছালা বা পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে।
  7. ১০-১২ দিন পর খড় বের করে রোদে শুকাতে হবে।
  8. এরপরই খড় গরুকে খাওয়ানোর উপযুক্ত হবে।
  9. সাধারণ একটি গরুকে প্রতিদিন ৩ কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে।
  10. খড়ের সাথে দৈনিক ৩০০-৪০০ গ্রাম ঝোলাগুড় মিশিয়ে দিতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিটল জাতের ছাগল প্রজনন পদ্ধতি, বিটল ছাগলের খামার বা বিটল ছাগলের ফার্ম কেন করা ঠিক নয়

বিটল জাতের ছাগল প্রজনন পদ্ধতি, বিটল ছাগলের খামার বা বিটল ছাগলের ফার্ম কেন করা ঠিক নয়?

আলোচ্য বিষয়: বিটল জাতের ছাগল হলো ভারত বর্ষের সবচেয়ে বড় প্রজাতির ছাগল। বিটল ছাগল প্রজনন পদ্ধতি নিয়ে আজকের এই ব্লগ পোষ্টে আলোচনা করা হবে। বিটল জাতের ফিমেইল ছাগল প্রথম কত মাস বয়স থেকে প্রজননের জন্য উপযুক্ত হয়? এবং মেইল কত মাস বয়স থেকে প্রজননের জন্য ব্যবহার করা যেতে পারে? বিস্তারিত আলোচনা থাকবে। Read
দুধের গরুর খাবার তালিকা ও পরিচর্যা

দুধের গরুর খাবার তালিকা ও পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) দুধের গরুর পরিচর্যা (২) দুধের গরুর খাবার তালিকা Read
৫০+ গাভী-গরুর ঔষধ সমূহঃ গাভী-গরুর কোন রোগের কি ঔষধ, গবাদি পশুর চিকিৎসা

৫০+ গাভী/গরুর ঔষধ সমূহঃ গাভী/গরুর কোন রোগের কি ঔষধ? গবাদি পশুর চিকিৎসা

নিম্নে গরুর ঔষধ সমূহ সম্পর্কিত প্রশ্ন এবং তাদের উত্তর ধারাবাহিকভাবে সাজানো হলো। গরুর কোন রোগের কি ঔষধ, প্রতিটি উত্তরে ঔষধপত্র এবং প্রয়োগের নিয়ম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই ব্লগ পোস্টে গরু বা গাভীর বিভিন্ন রোগ-ব্যাধি, চিকিৎসা পদ্ধতি, ঔষধের নাম ও ইনজেকশনের বিবরণ শুধুমাত্র শিক্ষামূলক ও প্রাথমিক দিকনির্দেশনার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। এই তথ্যগুলো গবাদিপশু পালনকারীদের জন্য সহায়ক হলেও, যেকোনো ধরনের চিকিৎসা শুরু করার আগে অভিজ্ঞ পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। ভুল চিকিৎসা বা মাত্রার অতিরিক্ত ওষুধ প্রয়োগ গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। লেখক বা ব্লগ কর্তৃপক্ষ এই পোস্টে দেওয়া তথ্যের ব্যবহারের ফলে কোনো ধরনের ক্ষতির দায়ভার বহন করবে না।আমাদের উদ্দেশ্য গরুর ঔষধ সমূহ, গরুর কোন রোগের কি ঔষধ, তা সম্পর্কে শুধু একটা প্রাথমিক ধারণা প্রদান করা। কোন চিকিৎসা প্রদান Read
ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

ছাগলের পেটের রোগ সমূহঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া, মিক্ক ফিভার ও হাইপো ম্যাগনেসেমিয়া

আলোচ্য বিষয়: (১) ছাগলের পেটের রোগঃ কিটোসিস বা ছাগলের পেটে বিষক্রিয়া (২) ছাগলের পেটের রোগঃ দুগ্ধজ্বর বা মিল্ক ফিভার (৩) ছাগলের পেটের রোগঃ হাইপোম্যাগনেসেমিয়া Read
গরু, মহিষ ও ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত, গরু, মহিষ ও ছাগলের ঘর নির্মাণ পদ্ধতি

গরু, মহিষ ও ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত? গরু, মহিষ ও ছাগলের ঘর নির্মাণ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গরুর বাসস্থান কেমন হওয়া উচিত? গরুর ঘর নির্মাণ পদ্ধতি (২) মহিষের বাসস্থান কেমন হওয়া উচিত? মহিষের ঘর নির্মাণ পদ্ধতি (৩) ছাগলের বাসস্থান কেমন হওয়া উচিত? ছাগলের ঘর নির্মাণ পদ্ধতি Read
মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার, দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম

মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদান সমূহ কি? দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার করার নিয়ম

আলোচ্য বিষয়: (১) গরু মোটাতাজাকরণ গরুর সুষম খাদ্য তৈরি উপাদার সমূহ (২) গরু মোটাতাজাকরণ গরুর রাফেজ আঁশযুক্ত খাদ্য এর গুরুত্ব (৩) দানাদার খাদ্যে সরাসরি ইউরিয়া ব্যবহার Read
ছাগলের খামার করার নিয়ম, ছাগলের খামার করার উপায়

ছাগলের খামার করার নিয়ম? ছাগলের খামার করার উপায়?

আলোচ্য বিষয়: ছাগলের খামার লাভজনক হওয়ায় দিন দিন আমাদেরদেশে ছাগল পালন বেড়েই চলেছে। অনেকেই আবার বাণিজ্যিক ভিত্তিতে ছাগলের খামার গড়ে তুলছেন। তবে ছাগল পালনে নতুন খামারিদের অভিজ্ঞতা না থাকায় তারা অনেক সময় বিপদে পড়ন বা লসের সম্মুখিন হন। তাই নতুন খামারীদের জন্য নিম্নে উল্লিখিত ৪টি বিষয় মাথায় রাখতে হবে। Read
মাছ, হাঁস ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি

মাছ, হাঁস ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: নিম্নে মাছ, হাঁস ও মুরগির সমন্বিত চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো- (১) মাছ, হাঁস ও মুরগির জাত নির্বাচন (২) মাছ, হাঁস ও মুরগির সংখ্যা নির্ধারন (৩) মাছ, হাঁস ও মুরগির চাষ ব্যবস্থাপনা Read
গরুর খাদ্যঃ গবাদি পশুর খাদ্য কত প্রকার, গবাদি পশুর খাদ্য তালিকা

গরুর খাদ্যঃ গবাদি পশুর খাদ্য কত প্রকার? গবাদি পশুর খাদ্য তালিকা

আলোচ্য বিষয়: (১) কেন গরুর খাদ্য তালিকার প্রতি যত্ন নিতে হবে? (২) গবাদি পশুর খাদ্য কত প্রকার? গবাদি পশুর খাদ্য উপাদান (৩) দুগ্ধবতী গবাদি পশুর খাদ্য তালিকা (৪) গবাদি পশুর দানাদার খাদ্য মিশ্রন তৈরি (৫) ইউরিয়া এর মাধ্যমে খড় প্রক্রিয়াজাতকরণ (৬) ইউরিয়া মোলাসেস স্ট্র (ইউএমএস) প্রস্তুত ও গবাদি পশুকে খাওয়ানো Read
ভুট্টা সাইলেজ তৈরির পদ্ধতি, সাইলেজ খাওয়ানোর নিয়ম, কেন ভুট্টা সাইলেজ খাওয়াবেন

ভুট্টা সাইলেজ তৈরির পদ্ধতি? সাইলেজ খাওয়ানোর নিয়ম? কেন ভুট্টা সাইলেজ খাওয়াবেন?

আলোচ্য বিষয়: (১) ভুট্টাকে চাষের সময় (২) চাষ পদ্ধতি (৩) ফসল সংগ্রহ (৪) সাইলেজ তৈরি ও সংরক্ষণ (৫) সাইলেজ কতদিন রাখা যাওবে ও কখন খায়ানো যাবে (৬) নিজের তৈরি সাইলেজের গুণগতমান (৭) গরু বা ছাগলকে সাইলেজ খাওয়ানোর নিয়ম Read