চীনা ফসলের চাষ পদ্ধতি

চীনা ফসলের চাষ পদ্ধতি

বর্তমানে বাংলাদেশে অপ্রধান ফসল হিসেবে চীনার চাষ করা হয়ে থাকে। অনুর্বর মাটিতে ও চরাঞ্চলে এ ফসলটি বেশি চাষ হয়ে থাকে।

খরা বা বন্যার পর কৃষি উৎপাদন পুনর্বাসন কার্যক্রমে চীনা যথেষ্ট অবদান রাখতে পারে। চীনা দ্বারা খিচুড়ি, পায়েশ, মোয়া, নাড়ু ও পিঠা তৈরি করা যায়।

(১) চীনার ফসলের উন্নত জাত ও বৈশিষ্ট্য

তুষার:

চীনার তুষার জাতটি ১৯৭২ সালে সুষাইট মিলেট নামে ফ্রান্স থেকে বাংলাদেশে আনা হয় এবং পরবর্তীকালে পরীক্ষা-নিরীক্ষার পর ১৯৮৯ সালে তুষার নামে অনুমোদন লাভ করে।

  • এ জাতটি উচ্চ ফলনশীল, আগাম এবং রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন।
  • তুষার গাছের উচ্চতা মাঝারি, ৫-৬ টি কুশি বিশিষ্ট শীষ আকারে বেশ লম্বা ও শীষে বীজ গুচ্ছাকারে থাকে।
  • বীজের রং হালকা ঘিয়ে।
  • হাজার দানার ওজন ৪.৫০-৪.৭৫ গ্রাম।
  • গাছ শক্ত, সহজে হেলে পড়ে না।
  • স্থানীয় জাতের চেয়ে তুষারের ফলন শতকরা ৩৫-৪০% বেশি।
  • তুষার স্থানীয় জাতের চেয়ে ৯-১০ দিন আগে পাকে, ফলন প্রতি হেক্টরে ২.৫-৩.০ টন।

(২) চীনা ফসলের চাষ পদ্ধতি ও পরিচর্যা

মাটি:

পানি জমে না এমন বেলে দোআঁশ মাটি চীনা চাষের জন্য বেশ উপযোগী।

বপনের সময়:

মধ্য-কার্তিক থেকে পৌষ মাস (নভেম্বর থেকে মধ্য-জানুয়ারি)।

বীজের হার:

চীনা বীজ ছিটিয়ে এবং সারিতে উভয় পদ্ধতিতেই বোনা যায়। ছিটিয়ে বুনলে হেক্টরপ্রতি ২০ কেজি এবং সারিতে বুনলে ১৮ কেজি বীজের প্রয়োজন হয়। সারিতে বীজ বুনলে ২ সারির মাঝে দূরত্ব হবে ২০-৩০ সেমি। সারিতে চারা গজানোর পর ৬-৮ সেমি দূরত্বে একটি করে চারা রেখে বাকি চারা তুলে ফেলতে হবে।

সারের পরিমাণ:

সাধারণত অনুর্বর জমিতে চীনার চাষ করা হলেও সার প্রয়োগ করে ফলন বাড়ানো যায়।

সারের নামসারের পরিমাণ/হেক্টর
ইউরিয়া১৩০-১৭০ কেজি
টিএসপি১০০-১২৫ কেজি
এমওপি৮০-৯০ কেজি
জিপসাম৪৫-৫৫ কেজি
জিংক সালফেট৩-৪ কেজি

সার প্রয়োগ পদ্ধতি:

সেচ বিহীন চাষে সম্পূর্ণ সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। কিন্তু সেচের ব্যবস্থা থাকলে শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া এবং সবটুকু টিএসপি ও এমওপি সার প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের ৩৫-৪০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে।

পানি সেচ:

মাটিতে রসের অভাব হলে ১-২টি হালকা সেচ দেওয়া যেতে পারে।

সংগ্রহ:

শীষ খড়ের রং ধারণ করলে তখন বুঝতে হবে ফসল কাটার সময় হয়েছে।

রোগবালাই:

চীনার এ জাতটিতে সাধারণত রোগবালাই দেখা যায় না। তাই দমন ব্যবস্থাও প্রযোজ্য নয়।

পোকামাকড়:

চীনায় পোকামাকড়ের আক্রমণ কম। পোকার আক্রমণ দেখা দিলে আক্রমণের ব্যাপকতা বুঝে কার্বোফুরান ৫ জি (তারপোকার ক্ষেত্রে) জাতীয় দানাদার কীটনাশক (যেমন ফুরাডান, ব্রিফার ইত্যাদি) হেক্টর প্রতি ১৮ কেজি হারে বীজ বপনের সময় প্রয়োগ করতে হবে এবং কাটুই পোকার জন্য প্রতি লিটার পানির সাথে ৫ মিলি ক্লোরোপাইরিফস ২০ ইসি জাতীয় কীটনাশক (ডারসবান/পাইরিফস/অন্য নামের) মিশিয়ে চারাগাছগুলোর গোড়ায় মাটি ভিজিয়ে ভালোভাবে স্প্রে করে দিয়ে এ পোকার আক্রমণ কমানো যায়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করলা চাষের পদ্ধতি

করলা চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) করলার জাতের নাম ও পরিচিতি (২) করলা চাষ পদ্ধতি বর্ণনা Read
লেবু চাষ পদ্ধতি

লেবু চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) লেবুর জাতের নাম ও বৈশিষ্ট্য (২) জারা লেবুর পরিচিতি (৩) লেবু চাষ পদ্ধতি (৩) লেবু চাষে পোকা দমন Read
গোলাপ ও বেলি ফুল চাষ পদ্ধতি ও উপায়

গোলাপ ও বেলি ফুল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গোলাপ ফুল চাষ পদ্ধতি (২) বেলি ফুল চাষ পদ্ধতি Read
স্ট্রবেরি চাষ পদ্ধতি

স্ট্রবেরি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) স্ট্রবেরি ফল (২) স্ট্রবেরির উপকারিতা (৩) স্ট্রবেরির চাষযোগ্য জাতসমূহ (৪) বারি স্ট্রবেরি-১ স্ট্রবেরি গাছ এর বৈশিষ্ট্য (৫) স্ট্রবেরি চাষ পদ্ধতি (৬) স্ট্রবেরি কোন মাসে পাওয়া যায়? Read
সয়াবিন তেল চাষের পদ্ধতি

সয়াবিন তেল চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) সয়াবিন তেল চাষের অর্থনৈতিক গুরুত্ব (২) সয়াবিন তেল চাষের পদ্ধতি Read
বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি

বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের আধুনিক পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) বীজ প্রক্রিয়াজাতকরণ (২) বীজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি ও শর্তসমূহ (৩) সংরক্ষণের জন্য বীজ উৎপাদন (৪) বীজ শুকানোর ২টি পদ্ধতি (৫) বীজের গুণগত মান পরীক্ষার ৩টি পদ্ধতি (৬) বীজ বিপণন পক্রিয়া (৭) বীজ সংরক্ষণের গুরুত্ব (৮) বীজ সংরক্ষণের ৫টি পদ্ধতি Read
হরমোন প্রয়োগে গ্রীষ্মকালীন লাউ চাষের পদ্ধতি

হরমোন প্রয়োগে গ্রীষ্মকালীন লাউ চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গ্রীষ্মকালীন লাউ চাষে হরমোন প্রয়োগের কারণ (২) হরমোন প্রয়োগে গ্রীষ্মকালীন লাউ চাষের পদ্ধতি Read
পেয়ারার জেলি তৈরির পদ্ধতি বা নিয়ম

পেয়ারার জেলি তৈরির পদ্ধতি/নিয়ম

আলোচ্য বিষয়: নিম্নে পেয়ারার জেলি তৈরি রেসিপি ও পেয়ারার জেলি তৈরির পদ্ধতি/নিয়ম উল্লেখ করা হলো- (১) পেয়ারার জেলি তৈরি রেসিপি (২) পেয়ারার জেলি তৈরির পদ্ধতি/নিয়ম Read
রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য ও রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা

রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য ও রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) রজনীগন্ধা ফুলের বৈশিষ্ট্য (২) রজনীগন্ধা ফুল চাষ পদ্ধতি এবং পরিচর্যা Read
সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), প্রেক্ষিত বাংলাদেশ

সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম): প্রেক্ষিত বাংলাদেশ

আলোচ্য বিষয়: (১) বালাই নিয়ন্ত্রণের সাধারণ নীতি (২) সমন্বিত বালাই ব্যবস্থাপনার (আইপিএম) উপাদানসমূহ (৩) সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এর সুবিধা ও অসুবিধাসমূহ (৪) ফেরোমন ফাঁদের মাধ্যমে পোকা দমন পদ্ধতি Read