ছাগলের খামার কিভাবে করতে হয়? ছাগলের খামার করে সফল হবার মন্ত্র

ছাগলের খামার কিভাবে করতে হয়, ছাগলের খামার করে সফল হবার মন্ত্র

ছাগলের খামার কিভাবে করতে হয়, ছাগলের খামার করে সফল হবার মন্ত্র, ছাগলের খামার থেকে সফলতা আনতে গেলে কতগুলি পরিকল্পিত পরিকল্পনা থাকাটা অত্যান্ত জরুরি। যথা-

মুক্ত পদ্ধতিতে ছাগলের খামার

১। পরিকল্পিত বিনিয়োগঃ

ছাগলের খামার ভালো অবস্থানে যেতে কমপক্ষে ৩ বছর লাগে। শুরুতেই যদি  বড় একটা অর্থ বিনিয়োগ করে বসেন তাহলে সামনের দিন গুলা আপনাকে ফার্ম অর্থাভাবে মুখ থুবড়ে পরবে। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে যে গুলা ফার্ম শুরু করার পরে আস্তে আস্তে সামনে আসবে।

২। সঠিক চিকিৎসা ব্যবস্থাঃ

সঠিক চিকিৎসা পদ্ধতি জানা না থাকলে শুধুমাত্র ডাক্তারের উপর নির্ভর করে ফার্ম শুরু করাটা খুব বড় একটা বোকামি তাই সঠিক চিকিৎসা পদ্ধতি জানা খুব জরুরি।

৩। নিজের এলাকার সহজলভ্য খাদ্য উপকরণঃ

খামারের লাভ নির্ভর করে খামার খরচের উপর তাই নিজের এলাকার সহজলভ্য পুষ্টি ও মানসম্মত খাবারের উপর নজর দিতে হবে।  খাদ্য খরচ বেশি এবং সহজলভ্য না হলে খামার টিকিয়ে রাখা অসম্ভব।

৪। নিজের এলাকার বাজার মূল্য যাচাই করাঃ

আপনার উৎপাদিত ছাগল কোথায় বিক্রি করবেন…? আমি যত গুলা নতুন খামারির কাছে এটি জানতে চেয়েছি প্রায় সবাই সদুত্তর দিতে পারেনি। আপনার নিকট বাজার অথবা আপনার এলাকার চাহিদা আর বাজার মুল্য মাথাই রেখে ফার্মিং শুরু করুন আর আপনার প্রধান ক্রেতা আপনার এলাকার কসাই সেই হিসাব মাথাই রেখেই ছাগল উৎপাদন করুন তাহলেই আপনি এই সেক্টরে ইতিবাচক কিছু করতে পারবেন।

৫। সময় মত টিকা বা ভ্যাকসিন প্রয়োগ করাঃ

বাণিজ্যিকভাবে ছাগল পালনে সঠিক সময়ে ভ্যাক্সিনেশন করাটা খুব জরুরি। শুধু মাত্র সুস্থ সবল ছাগল থেকে ভালো প্রডাকশন পাওয়া সম্ভব তাই নিয়ম মেনে ভ্যাকসিন দিতে হবে।

৭। পরিকল্পিত সেড নির্মাণ আবহাওয়ারঃ

সাথে মানানসইঃ আমাদের দেশের আবহাওয়া ২)৩ মাস পর পর চেঞ্জ হয় যেমন শিত, বর্ষা, ঝড়, গরম সব রকম আবহাওয়া একটা বছরে পার করতে হয় তাই সেড করার আগে সব দিক মাথাই রেখেই সেড করা উচিৎ।

৮। ছাগল এর চলাচল এর জন্য পর্যাপ্ত যায়গা রাখাঃ

উন্নত খাদ্য, উন্নত বাসস্থান, উন্নত চিকিৎসা দিয়েও আপনি ছাগলকে সব সময় সুস্থ বা ছাগল থেকে ভালো প্রডাকশন নাও পেতে পারেন। ছাগলের  স্বভাবসুলভ চড়ে বেড়ানর জায়গা দিন তাহলে আপনার ছাগল সুস্থ থাকবে, চিকিৎসা খরচ কমে যাবে পাশাপাশি উৎপাদন ও বেড়ে যাবে।

৯। নিজে জাত উন্নয়ন করে নেওয়াঃ

ভালো প্রডাক্টিভ ছাগল আপনি হাট বাজার ঘুরে ২)৪ টা ম্যানেজ করতে পারলেও বাণিজ্যিক ফার্মিং এর জন্যে প্রয়োজন মত মান সম্মত ছাগল পাবেন না তাই ফার্মিং এ সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে নিজে থেকে ছাগলের জাত উন্নয়ন করে ভালো মানের প্রডাক্টিভ ছাগল নিজেই তৈরি করে নিন।

১০। বিকল্প আয়ের উৎস থাকাঃ

একটা বানিজ্যিক খামার নিজে পায়ে দাড়াতেই কমপক্ষে ৩ বছর লেগে যায় তাই এই ৩ বছর নিজের খরচ, ফার্মের খরচ, সংসার খরচ সহ বিভিন্ন দুর্ঘটনা মোকাবেলা করার জন্যে হলেও বিকল্প আয় থাকা অত্যান্ত জরুরি।

সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো অভিজ্ঞতা আর অভিজ্ঞতা কখনোই এক দিন এক সপ্তাহ বা এক মাসে আসেনা। অনেক ধৈর্য  অনেক সাধনা অনেক পরিশ্রম  সব থেকে বেশি লাগে সময়, দির্ঘ্য সময় ইনভেস্ট করেই আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটাই প্রয়োজন।

সেজন্যে হুট করে বানিজ্যিক ফার্মিং শুরু না করে কমপক্ষে দেড় থেকে দুই বছর নিজের হাতে ৫/৬ টা ছাগল পেলে অভিজ্ঞতা সঞ্চয় করুন আর ধৈর্য নিয়ে এগিয়ে যান।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শিরোহি জাতের ছাগলের বৈশিষ্ট্যঃ শিরোহি জাতের ছাগল চেনার উপায় (informationbangla.com)

শিরোহি জাতের ছাগলের বৈশিষ্ট্যঃ শিরোহি জাতের ছাগল চেনার উপায়?

আলোচ্য বিষয়: ছাগল পালন পদ্ধতি, ছাগলের খামার, ছাগল পালন প্রশিক্ষণ, chagol palon training, chagoler khamar, chagol farm, sagol Khamar, শিরোহি জাতের ছাগলের বৈশিষ্ট্য? শিরোহি জাতের ছাগল চেনার উপায়? ছাগল পালন, শিরোহি ছাগল, বড় ছাগলের জাত, ভারতীয় ছাগলের জাত, শিরোহি ছাগল পালন, শিরোহি ছাগল চেনার উপায়, শিরোহি জাতের ছাগল, শিরোহি জাতের ছাগলের বৈশিষ্ট্য, শিরোহি জাতের ছাগল চেনার উপায়, শিরোহি জাতের ছাগল পালন, ছাগলের জাত পরিচিতি, ছাগলের জাত নির্বাচন, ছাগলের উন্নত জাত, ছাগলের উন্নত জাতের নাম। Read
ছাগলের তড়কা বা এ্যানথ্রাক্স রোগ কি, রোগের লক্ষণ সমূহ, রোগ প্রতিরোধ, Anthrax

ছাগলের তড়কা/এ্যানথ্রাক্স রোগ কি? রোগের লক্ষণ সমূহ? রোগ প্রতিরোধের জন্য পদক্ষেপ? Anthrax

আলোচ্য বিষয়: (১) পশুর তড়কা বা এ্যানথ্রাক্স রোগের লক্ষণ সমূহ (২) পশুর তড়কা রোগ প্রতিরোধের জন্য পদক্ষেপ (৩) মানুষের Anthrax রোগ Read
মহিষের বৈশিষ্ট্য ও মহিষের জাত পরিচিতি

মহিষের বৈশিষ্ট্য ও মহিষের জাত পরিচিতি

আলোচ্য বিষয়: (১) মহিষের বৈশিষ্ট্য (২) মহিষের জাতের শ্রেণীবিভাগ (৩) নীলি মহিষের জাত পরিচিতি (Nili) (৪) রাভি মহিষের জাত পরিচিতি (Ravi) (৫) মুররা মহিষের জাত পরিচিতি (Murrah) (৬) মেহসানা জাতের মহিষ (Mehsana) (৭) জাফরাবাদী মহিষ (Jafarbadi) (৮) সুরতি জাতের মহিষ (Shurti) (৯) কুন্ডি জাতের মহিষ (Kundi) (১০) বাংলাদেশের মহিষ Read
informationbangla.com default featured image compressed

ছাগলের জরুরি কিছু ভ্যাকসিন বা টিকা দেওয়ার নিয়ম

আলোচ্য বিষয়: (১) ছাগলের পি.পি.আর ভ্যাকসিন/টিকা দেওয়ার নিয়ম (২) ছাগলের এ্যানথাক্স বা তড়কা ভ্যাকসিন/টিকা দেওয়ার নিয়ম (৩) ছাগলের ক্ষুরা রোগ বা এফ.এম.ডি ভ্যাকসিন/টিকা দেওয়ার নিয়ম Read
গরু ছাগলের খাদ্য, আঁশ জাতীয়, দানাজাতীয়, সাইলেজ ও হে তৈরির পদ্ধতি সুবিধা ও বৈশিষ্ট্য

গরু-ছাগলের খাদ্য, আঁশ জাতীয়, দানাজাতীয়, সাইলেজ ও হে তৈরির পদ্ধতি, সুবিধা এবং বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) গরু-ছাগলের খাদ্যের প্রকার (২) আঁশ জাতীয় খাদ্য (৩) দানাজাতীয় খাদ্য (৪) সাইলেজ কী, এটি কী ধরণের খাদ্য? (৫) সাইলেজ ব্যবহারের সুবিধা (৬) সাইলেজ তৈরির পদ্ধতি (৭) গরু-ছাগলের খাদ্য হে কী? (৮) গুণগত মানের হে-এর বৈশিষ্ট্য (৯) হে তৈরির পদ্ধতি Read
informationbangla.com default featured image compressed

বাছুরের সাদা বা হলুদাভ রঙের পাতলা পায়খানাঃ কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ

আলোচ্য বিষয়: (১) বাছুরের সাদা বা হলুদাভ রঙের পাতলা পায়খানা বা উদরাময় কী? (২) বাছুরের পাতলাপায়খাতা রোগের কারণ (৩) বাছুরের পাতলা পায়খানা রোগের লক্ষণ (৪) বাছুরের পাতলা পায়খানা রোগের চিকিৎসার পদ্ধতি (৫) বাছুরের সাদা বা হলুদাভ রঙের পাতলা পায়খানা প্রতিরোধের উপায় Read
গাভী পালন করার পদ্ধতি

গাভী পালন পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) গাভী পালন (২) গাভীর বাসস্থান (৩) গাভীর পরিচর্যা (৪) গাভীর খাদ্য (৫) গাভীর স্বাস্থ্যসম্মত লালন-পালন ও রোগ প্রতিরোধ ব্যবস্থা (৬) গাভীর বাছুর পালন (৭) গাভীর বাছুরের বাসস্থান (৮) গাভীর বাছুরের পরিচর্যা Read
সানেন ছাগলঃ ছাগলের জাত পরিচিতি, ছাগলের উন্নত জাত, বড় ছাগলের জাত

সানেন ছাগলঃ ছাগলের জাত পরিচিতি, ছাগলের উন্নত জাত, বড় ছাগলের জাত

আলোচ্য বিষয়: (১) সানেন ছাগলের জাত পরিচিতি (২) সানেন ছাগলের জাত ও বৈশিষ্ট্য (৩) সানেন ছাগল পালনে লক্ষণীয় বিষয় (৪) দুধের ছাগলের জাত নির্বাচন এ কোন ছাগল ভাল: সানেন নাকি নুবিয়ান? (৫) ছাগলের উন্নত জাতের নাম ও ছাগলের ছবি Read
ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হোমিওপ্যাথিক চিকিৎসা

ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হোমিওপ্যাথিক চিকিৎসা

আলোচ্য বিষয়: (১) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি হবার কারণসমূহ কি? (২) কেন ছাগলের ঠান্ডা জ্বর হলে প্রথমেই হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন? (৩) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ১ম ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৪) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ২ম ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৫) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর ৩য় ধাপে কোন লক্ষণগুলো দেখা যায়? (৬) ছাগলের ঠান্ডা জ্বর সর্দি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কোন মেডিসিন কত পরিমাণে কতবার দেওয়া হবে? Read
গরু-ছাগলের ঔষধের নামঃ সেফালোসপরিন গ্রুপ (Cephalosporins Group)

গরু-ছাগলের ঔষধের নামঃ সেফালোসপরিন গ্রুপ (Cephalosporins Group)

আলোচ্য বিষয়: (১) সেফট্রিএক্সোন/Ceftriaxone কি? (২) গরু-ছাগলের চিকিৎসায় সেফালোসপরিন ঔষুধের ব্যবহার (৩) সেফট্রিএক্সোন/Ceftriaxone এর বাজারে প্রাপ্ত ঔষধ সমূহ Read