ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মাণঃ ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন? ছাগলের ঘর তৈরির নিয়ম

ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মাণঃ ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন, ছাগলের ঘর

(১) ছাগলের বাসস্থান বা ছাগলের ঘর নির্মানে বিবেচ্য বিষয়সমূহ

  • ছাগলের বাসগৃহ শুদ্ধ ও উঁচু স্থানে নির্মান করা দরকার।
  • ঘরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা থাকা প্রয়োজন।
  • ঘরের মেঝে সব সময় শু ও পরিষ্কার রাখার ব্যবস্থা করা উচিৎ।
  • ছাগলের ঘর পূর্ব পশ্চিমে লা লি দক্ষিণ দিক খোলা থাকলে ভাল।

(২) ছাগলের খামারে কয়টি ঘর থাকা প্রয়োজন?

ছাগল খামারে যে সকল ঘর থাকা প্রয়োজন তা হলো-

  1. প্রজনন উপযোগী ও দুগ্ধবতী ছাগলের ঘর, ব্রুডিং পেন।
  2. বাচ্চা ছাগলের ঘর (দুধ ছাড়ানো পর্যন্ত)।
  3. মাংস উৎপাদনকারী ছাগলের ঘর (২-৩ মাস বয়স হতে প্রাপ্ত বয়স্ক)।
  4. পাঠা ছাগলের ঘর (৩ মাস বয়স হতে সার্ভিসকালীন সময়)।
  5. গর্ভবতী ছাগলের ঘর।
  6. আইসোলেশন শেড (অসুস্থ ছাগলের জন্য)।
  7. কোয়ারেন্টাইন শেড (নতুন ক্রয়কৃত ছাগলের জন্য-ক্রয়ের পর ২ সস্তাহ পর্যন্ত)।
  8. দানাদার খাদ্য রাখার ঘর।
  9. সবুজ ঘাস ও রাফেজ জাতীয় খাদ্য রাখার ঘর।

(৩) ছাগলের ঘর তৈরির নিয়ম

  • শুষ্ক, উচুঁ, জল জমে না এমন স্থানে স্থাপন করা উচিত।
  • পূর্ব পশ্চিমে লম্বালম্বি, দক্ষিণ দিক খোলা এমন করতে হবে। এক্ষেত্রে কাঠাঁল, ইপিল ইপিল, কাসাভা ইত্যাদি গাছ লাগানো যেতে পারে।
  • এছাড়া জল নিষ্কাশনের জন্য উত্তম ব্যবস্থা আছে এমন স্থানকে অগ্রাধিকার দিতে হবে।
  • ছাগল ঠাসাঠাসি অবস্থায় বাস করতে পছন্দ করে না। এরা মুক্ত আলো বাতাস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানে থাকতে পছন্দ করে।
  • এক জোড়া ছাগলের জন্য ৫ ফুট লম্বা, ১.৫ ফুট চওড়া এবং ৬ ফুট উচ্চতা বিশিষ্ট খোয়াঁড় প্রয়োজন।
  • প্রতিটি পূর্ণ বয়স্ক ছাগলের জন্য গড়ে ১০-১৪ বর্গ ফুট এবং বাড়ন্ত বাচ্চার জন্য ৩-৮ বর্গ ফুট জায়গা প্রয়োজন।
  • ছাগলের ঘর ছন, গোলপাতা, খড়, টিন বা ইট নির্মিত হতে পারে। তবে ঘরের ভিতর বাঁশ বা কাঠের মাচা প্রস্তুত করে তার উপর ছাগল রাখা উচিত।
  • মাচার উচ্চতা ১ মিটার (৩.৩৩ ফুট) এবং মাচা থেকে ছাদের উচ্চতা ৬-৮ ফুট হবে। মল-মূত্র নিষ্কাষনের গোবর ও চনা সুবিধার্থে বাঁশের চটা বা কাঠের মাঝে ১ সেঃমিঃ ফাঁক লাখতে হবে।
  • মেঝে মাটির হলে সেখানে পর্যাপ্ত বালি দিতে হবে। বৃষ্টি যেন সরাসরি ঘরের ভিতর প্রবেশ না করতে পারে সে জন্য ছাগলের ঘরের চালা ১-১.৫ মিঃ (৩-৩.৫ ফুট) ঝুলিয়ে দেয়া প্রয়োজন।
  • শীতকালে রাতের বেলায় মাচার উপরের দেয়ালকে চট দিয়ে ঢেকে দিতে হবে। পাঠাঁর জন্য অনুরূপভাবে পর্যাপ্ত আলো বাতাস ও মল-মূত্র নিষ্কাষনের উত্তম সুবিধাযুক্ত পৃথক খোয়াড় তৈরি করতে হবে।
  • শীতকালে মাচার উপর ১.৫ ইঞ্চি পুরু খড় বিছিয়ে তার উপর ছাগল রাখতে হবে। প্রতিদিন ভালোভাবে পরিষ্কার করে রৌদ্রে শুকিয়ে পুনরায় বিছাতে হবে।

(৪) সতর্কতা

একথা মনে রাখা প্রয়োজন যে মুক্তভাবে ছাগল প্রতিপালনের তুলনায় আবদ্ধ অবস্থায় ছাগল পালন অনেক বেশি ঝুকিপূর্ণ। এ ব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তা-ভাবনা ও প্রযুক্তির সমন্নয় না ঘটালে খামারীকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়। এটা একটি বাস্তব উপলদ্ধি।

এজন্য ছাগলের সুখ-সাচ্ছন্দ্য ও স্বাস্থ্যর প্রতি খামারীকে স্বতন্ত্র ভাবে দৃষ্টি দিতে হবে। ছাগলের খামারে রোগের প্রাদুর্ভাব ঘটলে মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তাই বিভিন্ন রোগ দমনের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া অত্যন্ত জরুরি। তা না হলে খামার থেকে লাভের আশা করা যায় না।

খামারে ছাগল আনার পর থেকে প্রতিদিনই প্রতিটা ছাগলের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। প্রথম পাঁচ দিন সকাল ও বিকালে দুবার থার্মোমিটার দিয়ে ছাগলের দেহের তাপমাত্রা পরীক্ষা করতে হবে।

হঠাৎ কোনো রোগ দেখা মাত্রই পশু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। তীব্র শীতের সময় ছাগী বা বাচ্চাদের গায়ে চট পেঁচিয়ে দেয়া যেতে পারে। মাচার নিচ এবং ঘর প্রতিদিন সকালে পরিষ্কার করতে হবে এবং কর্মসূচি অনুযায়ী জীবাণুনাশের ব্যবস্থা নিতে হবে।


অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গরুর ভিটামিন ইনজেকশন

গরুর ভিটামিন ইনজেকশন

আলোচ্য বিষয়: (১) গরুর ভিটামিন ইনজেকশন এর নাম (২) গরুকে দ্রুত মোটাতাজা করতে গরু মোটাতাজাকরণ ইনজেকশন ও গরু মোটাতাজাকরণ ভিটামিন প্রয়োগ পদ্ধতি Read
১২টি ভেজাল গরু চেনার উপায়ঃ কোরবানির গরু কেনার আগে ও কুরবানির গরু কেনা সময় লক্ষ্যণীয় বিষয়

১২ টি ভেজাল গরু চেনার উপায়ঃ কোরবানির গরু কেনার আগে ও কুরবানির গরু কেনা সময় লক্ষ্যণীয় বিষয় জেনে রাখুন

আলোচ্য বিষয়: (১) কুরবানির গরু কেনা সময় ভেজাল গরু চেনার উপায় ১২টি (২) স্টেরয়েড দেওয়া ভেজাল গরু কেন আমাদের জন্য ক্ষতিকর? Read
গরুর খাদ্যঃ গাভীর দুধ বৃদ্ধির খাদ্য তালিকা,দুধের গরুর খাবার তালিকা

গরুর খাদ্যঃ গাভীর দুধ বৃদ্ধির খাদ্য তালিকা/দুধের গরুর খাবার তালিকা

আলোচ্য বিষয়: (১) গরুর খাদ্য (২) গরুর খাদ্যদ্রব্যের প্রকারভেদ (৩) গাভীকে খাদ্য প্রদানের থাম্ব নিয়ম (৪) গাভীর দুধ বৃদ্ধির খাদ্য তালিকা/দুধের গরুর খাবার তালিকা (৫) গাভীর দুধ বৃদ্ধির খাদ্য হিসেবে সাইলেজ তৈরির পদ্ধতি Read
গর্ভবতী গাভীর যত্ন ও পরিচর্যা, গর্ভবতী গাভীর খাদ্য, গাভী গরুর খামারের ব্যবস্থাপনা

গর্ভবতী গাভীর যত্ন, পরিচর্যা, খাদ্য এবং গাভী গরুর খামারের ব্যবস্থাপনা

আলোচ্য বিষয়: (১) গর্ভবতী গাভী গরুর খামারের ব্যবস্থাপনা (২) গর্ভবতী গাভীর যত্ন (৩) গর্ভবতী গাভীর দানাদার খাদ্য তালিকা (৪) গর্ভবতী গাভীর পরিচর্যা Read
ছাগল পালন পদ্ধতি সম্পর্কিত এক কথায় প্রশ্নত্তোর আর্টিকেল (খন্ড ১)

ছাগল পালন পদ্ধতি সম্পর্কিত এক কথায় প্রশ্নত্তোর (খন্ড-১)

আলোচ্য বিষয়: নিম্নে ছাগল পালন পদ্ধতি সম্পর্কিত এক কথায় প্রশ্নত্তোর সম্বলিত আর্টিকেল এর (খন্ড-১) উপস্থাপন করা হলো। এই খন্ডে প্রায় ১০০+ প্রশ্নোত্তর রয়েছে। যথা- Read
গাভীর ওলানফোলা বা ম্যাসটাইটিস রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা (informationbangla.com)

গাভীর ওলানের ইডিমা রোগঃ লক্ষণ, কারণ ও প্রতিরোধের উপায়

আলোচ্য বিষয়: (১) গাভীর ওলানের ইডিমা রোগ (Udder Edema) কী? (২) গাভীর ওলানের ইডিমার কারণ (৩) গাভীর ওলানের ইডিমার লক্ষণ (৪) গাভীর ওলানের ইডিমা চিকিৎসার পদ্ধতি (৫) গাভীর ওলানের ইডিমা প্রতিরোধের উপায় Read
গাভীর উন্নত জাত ও উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য

গাভীর উন্নত জাত ও উন্নত জাতের গাভীর বৈশিষ্ট্য কি?

আলোচ্য বিষয়: (১) গরুর উন্নত জাত নির্বাচন (২) খাঁটি জাতর শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য (৩) খাঁটি জাতর সিন্ধি গরুর বৈশিষ্ট্য (৪) খাঁটি জাতর ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য (৫) সংকর জাতর গরুর বৈশিষ্ট্য (৬) ভাল দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য Read
ছাগলের প্রজননের কাল ও ছাগলের প্রজনন সময় কোনটি (informationbangla.com)

ছাগলের প্রজননের কাল ও ছাগলের প্রজনন সময় কোনটি?

আলোচ্য বিষয়: একটা ছাগল ফার্মের লাভ লস ছাগলের প্রজনন এর উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে তাই ছাগলের প্রজননের সঠিক নিয়ম গুলি জেনে প্রজনন করানো উচিত। Read
গর্ভবতী গাভীর পরিচর্যা কি কি ও কিভাবে করবেন

গর্ভবতী গাভীর পরিচর্যা কি কি ও কিভাবে করবেন?

আলোচ্য বিষয়: (১) গাভীর গর্ভধারণ সমস্যা গুলো থেকে বাঁচতে করণীয় (২) বাচ্চা প্রসবের পূর্বে গর্ভবতী গাভীর লক্ষণ (৩) গাভীর গর্ভকাল এ প্রসবের পরবর্তী ব্যবস্থাপনা (৪) নবজাতক গরুর বাছুরের যত্ন, পরিচর্যা ও খাদ্য Read
ছাগলের ভিটামিন ঔষধ

ছাগলের ভিটামিন ঔষধ

আলোচ্য বিষয়: (১) ৩টি ছাগলের ভিটামিন অভাব জনিত রোগ (২) ৭টি ছাগলের মিনারেল এর অভাব জনিত রোগ (৩) ছাগলকে কেন ভিটামিন ঔষধ খাওয়াতে হবে? (৪) ছাগলের ২টি ভিটামিন ঔষধ এর নাম (৫) ছাগলের ২টি ভিটামিন ইনজেকশনের নাম (৬) ছাগলের ভিটামিন ঔষধ সম্পর্কিত আরো কিছু প্রশ্নের উত্তর Read