জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ

জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ

মহান আল্লাহ তা’আলা তার বান্দার প্রত্যেকটি কাজে কল্যাণ রেখেছেন। যাতে করে বান্দারা পরকালে জান্নাত লাভ করতে পারে। এজন্যই আল-কুরআন ও হাদিসে প্রতিটা কাজের জন্য রয়েছে দোয়া ও ইবাদত। তেমনি জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ রয়েছে। চলুন তাহলে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

আল-কুরআনে আল্লাহ তা’আলা পোশাকের গুরুত্ব তুলে ধরে বলেছেন,

یٰبَنِیۡۤ اٰدَمَ قَدۡ اَنۡزَلۡنَا عَلَیۡکُمۡ لِبَاسًا یُّوَارِیۡ سَوۡاٰتِکُمۡ وَ رِیۡشًا ؕ وَ لِبَاسُ التَّقۡوٰی ۙ ذٰلِکَ خَیۡرٌ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمۡ یَذَّکَّرُوۡنَ

আরবি উচ্চারণ: ইয়া-বানী য় আ-দামা ক্বাদ্ আন্যাল্না- ‘আলাইকুম্ লিবা-সাইঁ ইয়ুওয়া-রী সাও আ-তিকুম্ অরীশা-; অ লিবা-সুত্তাক্বাওয়া- যা-লিকা খার্ই; যা-লিকা মিন্ আ-ইয়া-তিল্লা-হি লা‘আল্লাহুম্ ইয়ায্যাক্কারূন্।

অর্থ: হে মানবজাতি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দোষণীয় তা ঢাকার জন্য এবং তা সৌন্দর্যেরও উপকরণ। বস্তুত তাকওয়ার যে পোশাক— সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নির্দেশনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।

(সুরা আরাফ-এর আয়াত নং ২৬)

(১) জামাকাপড় পরিধানের দোয়া

জামা-কাপড় পরিধানের দোয়া

সাহাল ইবনে মুআজ ইবনে আনাস (রাঃ) তার বাবা থেকে বর্ণনা করেন যে, নবী (সাঃ) বলেছেন,

“যে ব্যক্তি কোনো কাপড় পরে এই দোয়া (সব প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমাকে এটি আমার কোনো প্রচেষ্টা ও শক্তি ছাড়া দিয়েছেন।) পড়বে, আল্লাহ তা’আলা তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেবেন।”

কাপড় পরিধানের দোয়াটির আরবি হলো–

الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

আরবি উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি হাজা; ওয়া রাজাকানি-হি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়াহ।

বাংলা অর্থ: সব প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমাকে এটি আমার কোনো প্রচেষ্টা ও শক্তি ছাড়া দিয়েছেন।

(বুখারি, হাদিস নং: ৩৬০-৩৬১)

(২) নতুন কাপড় পরার দোআ

নতুন কাপড় পরার দোআ

নতুন কাপড় পরিধান সম্পর্কে একটি হাদিস নিচে তুলে ধরা হলো।

আবু উমামা (রাঃ)-এর বর্ণনা থেকে বর্ণিত,

“উমর ইবনুল খাত্তাব (রাঃ) নতুন কাপড় পরিধান করার সময় এই দোয়া (সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।) পড়তেন।”

দোয়াটির আরবি হলো–

لْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي مَا أُوَارِي بِهِ عَوْرَتِي، وَأَتَجَمَّلُ بِهِ فِي حَيَاتِي

আরবি উচ্চারণ: আলহামদু লিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি।

বাংলা অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে কাপড় পরিয়েছেন, যা দিয়ে আমি লজ্জাস্থান ঢেকে রাখি এবং জীবনে সৌন্দর্য লাভ করি।

(তিরমিজি, হাদিস নং: ৩৫৬০)

(৩) নতুন জামা-কাপড় পরিধানের অন্য আরেকটি দোয়া

নতুন জামা-কাপড় পরিধানের আরও কয়েকটি দোয়া আছে। তারমাঝে অন্য আরেকটি এখানে উল্লেখ করা হলো। এগুলোর মাঝে যেটা আপনার কাছে সহজ মনে হয়, সেটা পড়তে পারবেন। তেমনি আরেকটি হাদিস নিচে দেওয়া হলো।

আবু সাঈদ (রাঃ) বলেন,

“রাসুল (সাঃ) নতুন কাপড় পরার সময় প্রথমে সেটির নাম নিতেন। যেমন- পাগড়ি, জামা অথবা চাদর। এরপর দোয়া (হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এটা আপনি আমাকে পরিয়েছেন, আপনি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার কল্যাণ চাইছি। আর এর মধ্যে নিহিত ক্ষতি এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।) পড়তেন।”

দোয়াটির আরবি হলো

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ، وَشَرِّ مَا صُنِعَ لَهُ

আরবি উচ্চারণ : আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানিহি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিআ লাহু ওয়া আউজুবিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিআ লাহু।

বাংলা অর্থ : হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। এটা আপনি আমাকে পরিয়েছেন, আপনি আপনার কাছে এর মধ্যে নিহিত কল্যাণ এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার কল্যাণ চাইছি। আর এর মধ্যে নিহিত ক্ষতি এবং যে উদ্দেশ্যে এটা বানানো হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।

(তিরমিজি, হাদিস নং: ১৭৬৭; আবু দাউদ, হাদিস নং: ৪০২১; নাসায়ি, হাদিস নং: ৩০৯)

(৪) অপরকে নতুন কাপড় পড়তে দেখলে তার জন্য দোআ

অপরকে নতুন কাপড় পড়তে দেখলে তার দোয়া হলো–

اِلْبَسْ جَدِيْدًا وَعِشْ حَمِيْدًا وَمُتْ شَهِيدًا

আরবি উচ্চারণ: ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান।

অনুবাদ: নতুন কাপড় পরিধান কর, প্রশংসিতরূপে দিনাতিপাত কর এবং শহীদ হয়ে মারা যাও।

(সুনান আবু দাউদ, হাদিস: ৪০২০; সুনান ইবন মাজাহ, হাদিস: ৩৫৫৮; সুনান আত-তিরমিজি, হাদিস: ২৮১৯; মুসনাদ আহমদ, হাদিস: ১২৪০৬)

আরেকটি দোয়া হলো–

تُبْلِي وَيُخْلِفُ اللّٰهُ تَعَالٰى

আরবি উচ্চারণ: তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা।

বাংলা অনুবাদ: তুমি পুরাতন করে ফেলবে, আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবেন।

(সুনান আবু দাউদ, হাদিস: ৪০২০; সুনান ইবন মাজাহ, হাদিস: ৩৫৫৭; মুসনাদ আহমদ, হাদিস: ১২০৪৮)

(৫) কাপড় খুলে রাখার সময়ের দো’আ

কাপড় খুলে রাখার সময়ের দোয়া হলো–

আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

“যখন তোমাদের কেউ কাপড় খুলবে বা অনাবৃত হবে তখন মানুষের গুপ্তাঙ্গ ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা ‘বিসমিল্লাহ’ বলা।”

بِسْمِ اللّٰهِ

উচ্চারণ: বিসমিল্লাহ।

অর্থ: আল্লাহ্‌র নামে।

(সুনান আত-তিরমিজি, হাদিস নং ৬০৬)

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সূরা বাকারার ১৩ ও ১৪ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ১৩ ও ১৪ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ১৩ ও ১৪ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কি কি, হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কি কি? হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হাদিস কাকে বলে? এর আলোচ্য বিষয়, লক্ষ্য ও উদ্দেশ্য (২) হাদিস কত প্রকার ও কি কি? (৩) হাদিস শাস্ত্রে ব্যবহৃত ৩২টি পরিভাষার সংজ্ঞা Read
আযান এর বাংলা অনুবাদ, আযানের জবাব বা উত্তর, আযানের দোয়া ও অর্থ, আযানের ফযীলত

আযান এর বাংলা অনুবাদ, আযানের জবাব/উত্তর, আযানের দোয়া ও অর্থ, আযানের ফযীলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আযান কি? (২) আযানের শর্ত সমূহ (৩) আযান দেয়ার সময় (৪) আযান এর বাংলা অনুবাদ (৫) আযানের জবাব/আযানের উত্তর (৬) আযানের দোয়া ও অর্থ (৭) আযানের ফযীলত (৮) আযান, ইকামতের সুন্নাত ও মোস্তাহাব সমূহ (৯) আযান ও ইকামতের মাসায়েল (১০) আযান ও ইকামতের মাঝে সময়ের ব্যবধান কতটুকু হবে? (১১) ইকামতের বাক্য সমূহ ও অর্থ (১২) আযানের দোআয় পরিত্যাজ্য বিষয় সমূহ (১৩) আযানের অন্যান্য পরিত্যাজ্য বিষয় (১৪) আযানের অন্যান্য মাসআলা মাসায়েল Read
রোজা ভঙ্গের কারণরোযা ভঙ্গের কারণ (6টি তালিকা) তে মোট (71টি কারণ) (1)

রোজা ভঙ্গের কারণ/রোযা ভঙ্গের কারণ (6টি তালিকা) তে মোট (71টি কারণ)

○ ইসলাম
আলোচ্য বিষয়: রোজা ভঙ্গের কারণ/রোযা ভঙ্গের কারণ এর ৬টি স্বতন্ত্র তালিকা তে মোট (৭১টি কারণ) উল্লেখ করা হয়েছে। Read
রোজার গুরুত্ব ও তাৎপর্য

রোজার গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) রোজার পরিচয় (২) রোজার ধর্মীয় গুরুত্ব (৩) রোজার সামাজিক শিক্ষা Read
informationbangla.com default featured image compressed

সূরা আল ফাজর: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সূরা আল-ফাজর কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা, যা মানুষকে আল্লাহর ক্ষমা, সতর্কতা ও আখিরাতের শিক্ষা দেয়। এই ব্লগ পোস্টে আপনি পাবেন সূরা আল-ফাজরের বাংলা উচ্চারণ এবং অর্থসহ বিস্তারিত ব্যাখ্যা, যা পাঠকের জন্য সহজে বোধ্য ও হৃদয়স্পর্শী হবে। Read
সূরা বাকারার ৩০ ও ৩১ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৩০ ও ৩১ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৩০ ও ৩১ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ

জামা-কাপড় পরিধানের দোয়া ও নতুন কাপড় পরার দোআ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) জামা-কাপড় পরিধানের দোয়া (২) নতুন কাপড় পরার দোআ (৩) নতুন জামা-কাপড় পরিধানের অন্য আরেকটি দোয়া (৪) অপরকে নতুন কাপড় পড়তে দেখলে তার জন্য দোআ (৫) কাপড় খুলে রাখার সময়ের দো’আ Read
surah fil bangla (সূরা ফীল বাংলা)

surah fil bangla

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা ফিল এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% HD Picture + text copy + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে অন্যন্য বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে- (১) surah fil bangla poricoy (২) surah fil bangla uccharon o ortho (৩) surah fil bangla bakkha (৫) surah fil bangla sikkha (৬) surah fil bangla sane nujul (৭) surah fil bangla tafsir Read
শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক

শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হলো- Read