ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কী কী? বাহুর দৈর্ঘ্যে ও কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ

ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কী কী, ত্রিভুজের প্রকারভেদ

আজ আমরা ত্রিভুজ কাকে বলে এবং ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে জানব।

(১) ত্রিভুজ কাকে বলে?

তিনটি রেখাংশ ধারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আর এ ত্রিভুজের রেখাংশ তিনটির প্রত্যকটিকে ত্রিভুজের বাহু বলে।

ABC একটি ত্রিভুজ
ABC একটি ত্রিভুজ

ত্রিভুজকে বহুভুজও বলা যায়। এর তিনটি ছেদচিহ্ন ও তিনটি প্রান্ত থাকে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ।

ত্রিভুজকে যেহেতু বহুভুজও বলা যায়, তাই বলা যায়, যে বহুভুজের তিনটি বাহু ও তিনটি শীর্ষবিন্দু থাকে তাকে ত্রিভুজ বলে।

(২) ত্রিভুজ কত প্রকার ও কী কী?

ত্রিভুজকে ২ ভাবে ভাগ করা যায়। যথাঃ

  • বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে
  • কোণের ভিত্তিতে

(৩) বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ

বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজ ৩ প্রকার।

  • সমবাহু ত্রিভুজ
  • সমদ্বিবাহু ত্রিভুজ
  • বিষমবাহু ত্রিভুজ

ক) সমবাহু ত্রিভুজ

যে ত্রিভুজের ৩ টি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান বলে এর কোণ তিনটিও সমান।

তাই বলা যায়, যে ত্রিভুজের তিনটি কোণই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°। প্রতিটি কোণ সমান বলে, এর প্রত্যেকটি কোণের পরিমাণ ৬০°।

সমবাহু ত্রিভুজ
সমবাহু ত্রিভুজ

খ) সমদ্বিবাহু ত্রিভুজ

যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আবার বলা যায়, যে ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে।

সমদ্বিবাহু ত্রিভুজের যেকোনো একটি কোণের পরিমাণ জানা থাকলে, অপর দুটি কোণের পরিমাণ নির্ণয় করা যায়। যদি এর শীর্ষ কোণ ৯০° হয় তাহলে অপর দুটি কোণ হবে ৪৫° করে।

সমদ্বিবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ

গ) বিষমবাহু ত্রিভুজ

যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এর তিনটি বাহুই অসমান বলে তিনটে কোণই অসমান। অর্থাৎ এর তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম।

বিষমবাহু ত্রিভুজ
বিষমবাহু ত্রিভুজ

(৪) কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ

কোণের ভিত্তিতে ত্রিভুজ তিন প্রকার। যথাঃ

  • সমকোণী ত্রিভুজ
  • স্থূলকোণী ত্রিভুজ
  • সূক্ষ্মকোণী ত্রিভুজ

ক) সমকোণী ত্রিভুজ

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। এক সমকোণ = 90°। তাই বলা যায় যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 90° তাই সমকোণী ত্রিভুজ।

সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহু তাকে অতিভুজ বলা হয়। সমকোণের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। যে ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণ পূরক কোণ।এ কোণ দুটির পরিমাণ ৯০°।

সমকোণী ত্রিভুজ
সমকোণী ত্রিভুজ

খ) স্থূলকোণী ত্রিভুজ

যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণ ব্যতীত এর অপর দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে সবচেয়ে বড়। এর তিনটি কোণের সমষ্টি ১৮০°।

স্থূলকোণী ত্রিভুজ
স্থূলকোণী ত্রিভুজ

গ) সূক্ষ্মকোণী ত্রিভুজ

যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এর বাহু পরস্পর সমান হতে পারে আবার নাও হতে পারে।

সূক্ষ্মকোণী ত্রিভুজ
সূক্ষ্মকোণী ত্রিভুজ

আজ এখানেই শেষ করছি। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের প্রকারভেদ নিয়ে লেখা এই আর্টিকেলটি পড়ে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সন্তান লালন পালন ও সন্তানের ভবিষ্যৎ গড়তে পিতা-মাতার ভূমিকা

সন্তান লালন পালন ও সন্তানের ভবিষ্যৎ গড়তে পিতা-মাতার ভূমিকা

● বিবিধ
আলোচ্য বিষয়: নিচে সন্তান লালন পালন ও সন্তানের ভবিষ্যৎ গড়তে পিতা-মাতার ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হলো- Read
শেষের কবিতা By রবীন্দ্রনাথ ঠাঁকুর

শেষের কবিতা By রবীন্দ্রনাথ ঠাঁকুর

● বিবিধ
আলোচ্য বিষয়: নিম্নে ‘শেষের কবিতা’ নাম কবি রবীন্দ্রনাথ লিখত একটি কবিতা উপস্থাপন করা হলো- Read
শীতে ঠোঁট ফাটা রোধে করনীয়

শীতে ঠোঁট ফাটা রোধে করনীয়

● বিবিধ
আলোচ্য বিষয়: (১) ঠোঁট ফাটার কারণ (২) শীতে ঠোঁট ফাটা রোধে করনীয় Read
বাইক থামানোর সঠিক নিয়মঃ প্রথমে ব্রেক না ক্লাচ

বাইক থামানোর সঠিক নিয়মঃ প্রথমে ব্রেক না ক্লাচ?

● বিবিধ
আলোচ্য বিষয়: “বাইক থামাতে গেলে প্রথমে কী ধরব—ব্রেক না ক্লাচ?” হাই স্পিডে বাইক চলছে, হাই গিয়ারে আছে, হঠাৎ সামনে কিছু এসে পড়ল—তখন কী করবে? নাকি ধীর গতিতে চলার সময় হঠাৎ ব্রেক করতে হলে কী করা উচিত? অনেকে ভুল করে প্রথমে ব্রেক চেপে ধরেন—ফলে ঝাঁকুনি দিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আবার কেউ ক্লাচ ধরেন—ইমারজেন্সিতে ব্রেকিং ডিসটেন্স বেড়ে যায়, বাইক অনেক দূর গিয়ে থামে। আজ আমি এই বিভ্রান্তি পুরোপুরি দূর করব। জানাব, কোন পরিস্থিতিতে কী করতে হবে। Read
ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার ও কী কী, ত্রিভুজের প্রকারভেদ

ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজ কত প্রকার ও কী কী? বাহুর দৈর্ঘ্যে ও কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ

● বিবিধ
আলোচ্য বিষয়: (১) ত্রিভুজ কাকে বলে? (২) ত্রিভুজ কত প্রকার ও কী কী? (৩) বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ (৪) কোণের ভিত্তিতে ত্রিভুজের প্রকারভেদ Read
স্যামসাং মোবাইল ফোনের দামঃ ২০২১ সালের সেরা ফোন

স্যামসাং মোবাইল ফোনের দামঃ ২০২১ সালের সেরা ফোন

● বিবিধ
আলোচ্য বিষয়: আপনার পছন্দ যদি বেশিরভাগ ইউজারের মতই স্যামসাং হয়ে থাকে তাহলে আজকের আর্টিকেল টি সাজানো হয়েছে আপনার জন্যই। তাই আজকে আমরা স্যামসাং ফোনের দাম নিয়ে আলোচনা করবো। চলুন জেনে নেওয়া যাক দেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এমন স্যামসাং মোবাইল এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো- Read