দুই সিজদার মাঝের দোয়া (আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ)

দুই সিজদার মাঝের দোয়া (আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ)

নামাজ হলো বেহেশতের চাবি। তাই নামাজের প্রতি রাকআতে দো’আ, তাসবিহ, তাহলেলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়। এসবকিছু নিয়ে পবিত্র আল-কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। তেমনি দুই সিজদার মাঝের দোয়া রয়েছে। চলুন তাহলে দুই সিজদার মাঝের দোয়া (আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ) সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

সালাতের অন্য দোয়ার মতোই দুই সিজদার মাঝের দোয়া টিও সুন্নাত। তবে এ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। অধিকাংশ আলেমদের মতে এই দোয়াটি মুস্তাহাব। এটি নামাজের ওয়াজিবের অন্তর্ভুক্ত নয়।

হাম্বলি মাযহাবের মতে, দুই সিজদার মাঝের দোয়া পড়া ওয়াজিব। এর কারণ হিসেবে তারা বলেন যে, নবী (সাঃ) দুই সিজদার মাঝে এটি পড়তেন। আর এসব জিকির ওয়াজিব। তাই দুই সিজদার মাঝের দোয়ার হুকুম অন্যান্য জিকিরের মতোই। সেক্ষেত্রে অন্তত ‘আল্লাহুম্মাগ ফিরলি’ একবার বলা ওয়াজিব। এরচেয়ে বেশি বলা মুস্তাহাব।

জমহুর ওলামা’ বা অধিকাংশ ওলামায়ে কেরাম যে মত দিয়েছেন, তা খুব শক্তিশালী ও অধিক যুক্তিযুক্ত। কারণ, ওয়াজিব হওয়ার ক্ষেত্রে স্পষ্ট কোনো দলিল নেই। আবার কিছু কিছু হাম্বলি মাজহাবের অনুসারী এই বক্তব্যটি গ্রহণ করেছেন। তাই জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য গ্রহণ উত্তম।

নিম্নে দুই সিজদার মাঝের দোয়া ২টি আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণসহ উপস্থাপন করা হলো-

নিম্নে দুই সিজদার মাঝের দোয়া আরবি ও অর্থসহ বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো–

দুই সিজদার মাঝের দোয়া

দোয়া-১

দুই সিজদার মাঝের দোয়া সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে নিচের দোয়াটি বলতেন

তবে হাদিসে শব্দগুলোর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। কোথাও কম, আবার কোথাও বেশি শব্দ ব্যবহার করা হয়েছে। সবগুলো মিলিয়ে এই দোয়াটিতে ৭টি শব্দ রয়েছে।

اللَّهُمَّ اغْفِرْ لِي ، وَارْحَمْنِي ، وَاجْبُرْنِي ، وَاهْدِنِي ، وَارْزُقْنِي ، وَعَافِنِي ، وَارْفَعْنِي

বাংলা উচ্চারণ: “আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি, ওয়া আ’ফিনি ওয়ারফা’নি।”

বাংলা অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার ওপর রহম করুন। আমার প্রয়োজন পুরণ করে দিন। আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন। আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন।

(আবু দাউদ, হাদিস: ৮৫০; ইবনে মাজাহ, হাদিস: ৮৮৮)

দোয়া-২

হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন–

 رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي

বাংলা উচ্চারণ: রব্বিগফির লী, রব্বিগফির লী।

বাংলা অর্থ: হে আমার রব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্! আপনি আমাকে ক্ষমা করুন।

(ইবনু মাজাহ, আবু দাউদ)

উপরের যেকোন একটি দোয়া পাঠ করলেই হবে। কারণ ২টি দোয়াই আল্লার হাবিব (সা.) থেকে প্রমাণিত।

এ দুয়া গুলো পাঠ করার সবচেয়ে উত্তম সময় হলো দুই সিজদার মাঝখানের বৈঠকে। দিনে-রাতে কম করে হলেও আমরা ৩২ রাকআত নামাজ আদায় করে থাকি। যদি আমরা দুই সিজদার মাঝখানে এই দো’য়াটি পড়ি তবে দিনে-রাতে ৩২ বার এই দো’য়া পাঠ করা হবে। 

দোয়াগুলোর বাংলা উচ্চারণের কথাগুলোর প্রতি খেয়াল করুন, কি চমৎকারকথা! যা আপনি আল্লাহকে বলছেন। আপনি বলছেন–

  • হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন।
  • আমাকে রহমত করুন।
  • আমাকে হিদায়াত দান করুন।
  • আমাকে রিজিক দান করুন।
  • আমাকে সুস্থতা দান করুন। 

প্রতিদিন কম করে হলেও আপনি ৩২ বার আল্লাহকে বলছেন, ‘হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, রহমত করুন, হিদায়াত দান করুন, রিজিক দিন এবং সুস্থতা দান করুন।’ 

এই সুস্থতার মধ্যে কিন্তু বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকার কথাও যুক্ত আছে। একবার ভেবে দেখুন দিনে-রাতে আপনি ৩২ বার এই দো’য়ার মাধ্যমে সুস্থতা চেয়ে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ চেয়ে আল্লাহর নিকট দো’য়া করছেন। কি অসাধারণ বিষয়, তাই না!

তবে কষ্টের সাথে বলতে হয় যে, আমাদের দেশের বেশিরভাগ মুসল্লি এই দো’য়াটি জানে না। এর ফলে তারা দুই সিজদার মধ্যে দো’য়াটি পাঠ করেন না।

এমন অনেক বিষয় আছে যা আল্লাহর নিকট না চাইলেও তিনি তাঁর বান্দাকে দিবেন। আবার অনেক বিষয় আছে যা আমাদের অবশ্যই তাঁর নিকট চেয়ে নিতে হবে, না চাইলে তিনি দিবেন না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর এই শেখানো দো’য়ার মাধ্যমে আমাদের চাইতে বলা হয়েছে। তাই চলুন আমরা দোয়াটি শুদ্ধভাবে শিখে যথানিয়মে, যথাস্থানে এবং যথাসময়ে পাঠ কে অশেষ ফজিলত অর্জন করি।

সবশেষে মহান আল্লাহ তা’আলার নিকট প্রার্থনা, প্রত্যেক নামাজে দুই সিজদার মাঝে আল্লাহর তাসবিহ-তাহলিল করার তাওফিক দান করুন। আল্লাহর হুকুম আহকাম পালন করার তাওফিক দান করুন। আমিন।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অভিযোগ পশুরা যেহেতু সমকামী হতে পারে সেহেতু এটা ন্যাচারাল। আর তাই মানুষের পক্ষেও সমকামিতা স্বা

পশুরা যেহেতু সমকামী হতে পারে সেহেতু এটা ন্যাচারাল, আর তাই মানুষের পক্ষেও সমকামিতা স্বাভাবিক! এমন স্বাভাবিক ঘটনাকে নিষেধ করায় প্রমাণ হয় ধর্ম বিজ্ঞান বুঝে না?

○ ইসলাম
আলোচ্য বিষয়: বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন আড্ডায় একটি কথা প্রায়ই শোনা যায়। কথাটি হলো— "পশুপাখিদের মধ্যেও সমকামিতা দেখা যায়, তাই এটা ন্যাচারাল বা প্রাকৃতিক। পশুপাখি করলে মানুষের দোষ কোথায়?" একদল মানুষ এই যুক্তিটিকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রমাণ করতে চান যে, মানুষের সমকামিতা একটি স্বাভাবিক প্রবৃত্তি এবং ধর্ম বা সমাজ যে এটাকে নিষেধ করে, তা নাকি বিজ্ঞানসম্মত নয়। তারা দাবি করেন, ধর্ম বিজ্ঞান বোঝে না বলেই এমন নিষেধাজ্ঞার কথা বলে। কিন্তু আসুন, আবেগের বশবর্তী না হয়ে এবং শোনা কথায় কান না দিয়ে আমরা একটু ধীরস্থিরভাবে বিজ্ঞানের আলোকে এবং সাধারণ কাণ্ডজ্ঞান ব্যবহার করে বিষয়টি বোঝার চেষ্টা করি। পশুর আচরণ কি আসলেই মানুষের জন্য দলিল হতে পারে? বিজ্ঞান কি আসলেই পশুদের এই আচরণকে 'সমকামিতা' বলে স্বীকৃতি দিয়েছে? আজকের এই Read
রাসূলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

রাসূলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে রাসূলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
অভিযোগ ইসলাম চারজন স্ত্রী রাখার অনুমতি দিয়ে নারীদেরকে অপমানিত করেছে!

ইসলাম চারজন স্ত্রী রাখার অনুমতি দিয়ে নারীদেরকে অপমানিত করেছে কী?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আমাদের সমাজে একটি কথা প্রায়ই শোনা যায়— "ইসলাম পুরুষকে চারটি বিয়ের অনুমতি দিয়ে নারীদের অপমান করেছে।" অনেকে মনে করেন, এটি কেবল পুরুষদের সুযোগ দেওয়ার জন্য করা হয়েছে। কিন্তু আমরা কি কখনো এর পেছনের প্রকৃত কারণ বা ইসলাম যে কঠিন শর্তগুলো দিয়েছে তা তলিয়ে দেখেছি? আজকের ব্লগে আমরা একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করব, ইসলাম কেন এই নিয়মটি রেখেছে এবং এটি আসলে নারীর জন্য সম্মানের না কি অপমানের। Read
সূরা নাছর এর বাংলা উচ্চারণ, অর্থ, শিক্ষা, শানে নুযূল ও ব্যাখ্যা

সূরা নাছর বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা নাছর এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% HD Picture + text copy + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে অন্যন্য বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে- (১) সূরা নাছর এর সংক্ষিপ্ত পরিচয় (২) সূরা নাছর বাংলা উচ্চারণসহ অর্থ (৩) সূরা নাছর এর বাংলা উচ্চারণের অডিও ভিডিও (৪) সূরা নাছর এর ব্যাখ্যা (৫) সূরা নাছর এর শিক্ষা (৬) সূরা নাছর এর শানে নুযূল (৭) সূরা নাছর এর তাফসির (৮) উপসংহার Read
রিসালাত শব্দের অর্থ কী, কাকে বলে এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, গুণাবলি, সমাপ্তি ও খতমে নবুয়ত

রিসালাত শব্দের অর্থ কী, কাকে বলে? এর সংজ্ঞা, গুরুত্ব, উদ্দেশ্য, গুণাবলি, সমাপ্তি ও খতমে নবুয়ত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) রিসালাত শব্দের অর্থ কী? (২) রিসালাত কাকে বলে? রিসালাতের সংজ্ঞা (৩) রিসালাতে বিশ্বাসের গুরুত্ব (৪) নবি-রাসুল প্রেরণের উদ্দেশ্য (৫) নবি-রাসুলগণের গুণাবলি (৬) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি (৭) খতমে নবুয়তের অর্থ ও এতে বিশ্বাসের গুরুত্ব (৮) নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত এর ভূমিকা Read
তাকদির-আগে-থেকে-নির্ধারিত-হলে-মানুষের-বিচার-হবে-কেন -যাদের-কাছে-ইসলামের-দাওয়াহ-পৌঁছেনি

তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হয়? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? পৃথিবীর সব অপরাধ কি আল্লাহর হুকুমেই হয়? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে? তাকদির বা ভাগ্য নিয়ে আমাদের মনে এমন প্রশ্ন আসা স্বাভাবিক। কারণ, ব্যাপারটা একটু গভীরভাবে বোঝার দরকার। চলুন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। Read
নিফাক শব্দের অর্থ কি কাকে বলে বলতে কি বুঝায় নিফাকের কুফল ও প্রতিকার

নিফাক শব্দের অর্থ কী, কাকে বলে? নেফাক বলতে কী বুঝায়? নিফাকের কুফল ও প্রতিকার

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নিফাক শব্দের অর্থ কী? (২) নিফাক কাকে বলে? (৩) নিফাক বলতে কী বুঝায়? (৪) নিফাকের কুফল ও প্রতিকার Read
দেখা সাক্ষাত, মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ

দেখা সাক্ষাত ও মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সাক্ষাত ও মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ সাক্ষাৎ প্রার্থীর করণীয় + যার সাক্ষাৎ প্রার্থনা করা হয় তার কর্তব্য। Read
নামাজের নিষিদ্ধ সময়

নামাজের নিষিদ্ধ সময়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নামাজের নিষিদ্ধ সময়সমূহ কয়টি ও তা কখন? (২) নামাজের নিষিদ্ধ সময় সমূহের বিস্তারিত ব্যাখ্যা নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়? Read
তাজবিদ কাকে বলে, তাজবিদ শব্দের অর্থ কি

তাজবিদ কাকে বলে? তাজবিদ শব্দের অর্থ কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাজবিদের পরিচয় ক) তাজবিদ শব্দের অর্থ কি? খ) তাজবিদ কাকে বলে? গ) মাখরাজ কাকে বলে? ঘ) সিফাত কাকে বলে? (২) তাজবিদের গুরুত্ব Read