দেখা সাক্ষাত ও মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ

দেখা সাক্ষাত, মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ

নিম্নে সাক্ষাত ও মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ তুলে ধরা হলো-

(১) সাক্ষাৎ প্রার্থীর করণীয়

* কারও নিকট সাক্ষাতের জন্য এমন সময় যাবে না, যখন গেলে তার ঘুম, ওজীফা কিংবা বিশেষ কোন কাজ বা আমলের ব্যাঘাত ঘটবে।

* কারও কাছে পূর্বে ইত্তে’লা (Information) দেয়া ব্যতীত নাস্তা বা খাওয়ার ওয়াক্তে যাবে না। গেলে খেয়ে যাবে এবং গিয়েই সে খেয়ে এসেছে- একথা জানিয়ে দিবে।

* অনুমতি প্রার্থনা করবে।

* অনুমতি না হলে বা বিশেষ কোন কাজে তিনি লিপ্ত রয়েছেন, ফলে এ মুহূর্তে সাক্ষাৎ প্রদান করতে গেলে তার কষ্ট বা ক্ষতি হবে- এরূপ অবস্থা হলে চলে আসা বাঞ্ছনীয় কিংবা এমন স্থানে বসে তার অপেক্ষা করতে থাকবে যেন তিনি জানতে না পারেন। অতঃপর স্বাধীনভাবে যখন তিনি কাজ থেকে ফারেগ হবেন, তখন সাক্ষাৎ, প্রার্থনা করবে। এমন স্থানে অপেক্ষায় থাকবে না যেন তিনি বুঝতে পারেন এবং ব্যস্ততার কারণে সাক্ষাৎ প্রদান করতে না পেরে বা সময় দিতে না পেরে লজ্জিত হন।

* দেখা হওয়ার পর সালাম দিবে। (সালাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন ৪৪৪-৪৪৫ পৃষ্ঠা।) আর মুসাফাহা ও মুআনাকার জন্য অগ্রসর হওয়া অপর পক্ষের কাজ, সে স্বেচ্ছায় অগ্রসর না হলে বা কোন বিশেষ কাজে লিপ্ত থাকলে মুসাফাহা মুআনাকা করতে গিয়ে তাকে বিব্রত করবে না বা তার ব্যাঘাত ঘটাবে না।

* যদি তার সাথে পরিচয় অনেক পুরাতন হয় কিংবা এত হালকা পরিচয় হয় যে, তার ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে নিজের পরিচয় বলে দিয়ে তার দ্বিধা দূর করবে। এ কথা বলে তাকে লজ্জা দিবে না যে, আমাকে চিনতে পারেননি? ইত্যাদি।

* দীর্ঘ কথা বলতে হলে তার এত কথা শোনার সময় হবে কি-না তা জেনে নিতে হবে। তার ইচ্ছার বাইরে দীর্ঘক্ষণ বসে থেকে বা দীর্ঘ কথা বলে তাকে বিব্রত করবে না।

* মুরব্বী ও গুরুজনদের নিকট সাক্ষাতের জন্য যেতে হলে যদি তাদের সাক্ষাতের জন্য সময় নির্ধারিত থাকে তাহলে সেই নির্ধারিত সময়ে যাবে। অন্য সময়ে যাবেনা। যেতে হলে অনুমতি নিয়ে যাবে।

* সাক্ষাৎ হওয়ার পর মজলিসের সুন্নাত, আদব ও কথা বলার সুন্নাত, আদব-এর প্রতি লক্ষ্য রাখতে হবে। যেগুলো সম্পর্কে অন্য একটি পোষ্টে আগেই বিসাতারিত আলোচনা করা হয়েছে।

(২) যার সাক্ষাৎ প্রার্থনা করা হয় তার কর্তব্য

* কোন বিশেষ ওজর বা একান্ত অসুবিধা না থাকলে সাক্ষাৎ প্রদান করতে গড়িমসি না করা।

* বিশেষ সাক্ষাৎ প্রার্থী হলে পরিপাটি হয়ে তার সাথে সাক্ষাৎ প্রদান করা উত্তম।

* সাক্ষাৎ প্রার্থীর জন্য বসা বা স্থান গ্রহণের জায়গা করে দিবে বা মজলিসে স্থান না থাকলে অন্ততঃ একটু নড়ে চড়ে বসে তার প্রতি আগ্রহ প্রকাশ করবে, এতে সাক্ষাৎ প্রার্থী প্রীত হবে। অন্যথায় সে মনে করবে তাকে অবহেলা করা হচ্ছে।

* সাক্ষাৎ প্রার্থী অপরিচিত হলে তার পরিচয় ও আগমনের উদ্দেশ্য জানতে চেয়ে তার দ্বিধা সংকোচকে দূর করবে।

[তথ্যসূত্র: আহকামে যিন্দেগী by মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তাসাউফ এর গুরুত্ব

তাসাউফ এর গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে তাসাউফ এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো- Read
সূরা বাকারার ২৮ ও ২৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২৮ ও ২৯ এর অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২৮ ও ২৯ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
কোরানে যুদ্ধবন্দী যৌণদাসী মুসলমানদের জন্য হালাল করা হয়েছে!

কোরানে যুদ্ধবন্দী যৌণদাসী মুসলমানদের জন্য হালাল করা হয়েছে?!

○ ইসলাম
আলোচ্য বিষয়: কোরআনে কি যুদ্ধবন্দী যৌনদাসী হালাল? না, এটা একটা ভুল ধারণা! ❌ নাস্তিক আর ইসলাম-বিদ্বেষীদের ভুল দাবিটা কী? ওরা সব সময় একটা কথা বলে বেড়ায় যে, "কোরআনে নাকি যুদ্ধবন্দী নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার করা মুসলমানদের জন্য জায়েজ বা হালাল!" এটা ইসলামের বিরুদ্ধে ছড়ানো বড় একটা ভুল প্রচার। চলুন, আমরা আসল কথাটা জানি। Read
কোরআন বলে আল্লাহ আদম হাওয়া থেকে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ আর বিজ্ঞান

পবিত্র কোরআন বলে “আল্লাহ আদম হাওয়া থেকে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ” আর বিজ্ঞান থেকে ডারউইন বলে “বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ এসেছে” কোনটি সঠিক…?

○ ইসলাম
আলোচ্য বিষয়: মানুষ কি বানর থেকে এসেছে নাকি আদম-হাওয়ার সন্তান? বিজ্ঞান বনাম বিশ্বাস—আসুন সত্যটা জানি। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। বন্ধুরা, informationbangla.com এর আজকের ব্লগে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে আমাদের অনেকের মনেই হাজারো প্রশ্ন ঘোরে। ছোটবেলা থেকেই পাঠ্যবই বা বিভিন্ন আলোচনায় আমরা দুই ধরণের কথা শুনে আসছি। একদিকে ধর্ম বা পবিত্র কোরআন বলছে, "মহান আল্লাহ তায়ালা হযরত আদম (আঃ) ও হাওয়া (আঃ) থেকে সমগ্র মানবজাতিকে সৃষ্টি করেছেন।" আবার অন্যদিকে বিজ্ঞানের বইতে ডারউইনের তত্ত্ব বা বিবর্তনবাদ নিয়ে পড়ানো হয়, যেখানে বলা হয়— "বানর বা শিম্পাঞ্জি জাতীয় প্রাণী থেকে পরিবর্তনের মাধ্যমে বা বিবর্তনের মাধ্যমে আজকের মানুষ এসেছে।" এখন প্রশ্ন হলো, কোনটা সঠিক? আমাদের বিশ্বাস কি ভুল? নাকি বিজ্ঞানের ওই তত্ত্বটি ভুল? চলুন, আজ খুব সহজ ভাষায়, লজিক বা Read
জুমার নামাজ কত রাকাত, বা জুম্মার নামাজ কয় রাকাত, (jumma namaz rakat ‍sonkha)

জুমার নামাজ কত রাকাত? বা জুম্মার নামাজ কয় রাকাত? (jumma namaz rakat ‍sonkha)

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে জুমার নামাজ কত রাকাত? বা জুম্মার নামাজ কয় রাকাত? (jumma namaz rakat ‍sonkha) সম্পর্কিত সহিহ্ হাদীস সমূহকে দলিল হিসেবে উপস্থাপন করা হলো- Read
আখিরাতের স্তর কয়টি বলতে কি বুঝায় স্তর সমূহের বর্ণনা

আখিরাতের স্তর কয়টি? বলতে কী বুঝায়? স্তর সমূহের বর্ণনা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাতের স্তর কয়টি? (২) আখিরাতের স্তর বলতে কী বুঝায়? (৩) আখিরাতে স্তর সমূহের সংক্ষিপ্ত পরিচিতি/বর্ণনা Read
শাফাআত কাকে বলে

শাফাআত কাকে বলে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) শাফাআত (২) শাফাআতে কুবরা (৩) শাফাআতে সুগরা Read
সুরা আল ইনশিরাহ অর্থসহ বাংলা উচ্চারণ

সুরা আল ইনশিরাহ: অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সুরা আল ইনশিরাহ-তে আল্লাহ্‌ তাআলা কষ্টের পর স্বস্তি ও সহজতার বার্তা দিয়েছেন। যারা কোরআন থেকে শিক্ষা নিতে চান বা প্রতিদিনের আমলে সুরা আল ইনশিরাহ পাঠ করেন, তাদের জন্য অর্থ ও বাংলা উচ্চারণ জানা বিশেষ উপকারী। এই পোস্টে আমরা সুরাটির সম্পূর্ণ আরবি আয়াত, বাংলা অর্থ এবং সহজ উচ্চারণ তুলে ধরেছি। Read
মাক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য

মাক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মাক্কী ও মাদানী সূরা কাকে বলে? (২) মাক্কী ও মাদানী সূরা কয়টি? (৩) মাক্কী ও মাদানী সূরার বৈশিষ্ট্য Read
মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে মুনাফিকের পরিচয় সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read