দ্বিপদ নামকরণ পদ্ধতি কি? দ্বিপদ নামকরণ পদ্ধতির বর্ণনা ও কয়েকটি জীবের দ্বিপদ নাম

দ্বিপদ নামকরণ পদ্ধতি কি, দ্বিপদ নামকরণ পদ্ধতির বর্ণনা এবং কয়েকটি জীবের দ্বিপদ নাম

(১) দ্বিপদ নামকরণ পদ্ধতি কী?

একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এখানে Solanum গণ নাম এবং tuberosum প্রজাতির নাম বুঝায়, এরুপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ (binomial nomenclature) পদ্ধতি বলে।

দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়।

উদ্ভিদের নাম International Code of Botanical Nomenclature (ICBN) কর্তৃক এবং প্রাণীর নাম International Code of Zoological Nomenclature (ICZN) কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই code পুস্তকাকারে লিখিত একটি দলিল। নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়।

১৭৫৩ সালে সুইডিশ বিজ্ঞানী Species plantarum (ক্যারোলাস লিনিয়াস) বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনিই প্রথম ঐ গ্রন্থে জীবের শ্রেণি, বর্গ, গণ এবং প্রজাতি ধাপগুলো ব্যবহার করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্ভাবন।

(২) দ্বিপদ নামকরণ পদ্ধতির বর্ণনা

নামকরণ ল্যাটিন ভাষায় কিংবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। (তরুণ প্রাণিবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার সম্প্রতি নতুন প্রজাতির এক ব্যাঙ আবিষ্কার করেছেন, যা কেবল ঢাকায় পাওয়া যায়। ব্যাঙটির বৈজ্ঞানিক নামকরণ হয়েছে Zakerana dhaka। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা কাজী জাকের হোসেনের প্রতি সম্মান দেখিয়ে এই গণের নাম জাকেরানা রাখা হয়েছে।)

  • বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে—
    প্রথম অংশটি গণ নাম এবং দ্বিতীয় অংশটি প্রজাতি নাম। যেমন— Labeo rohita। এটি রুই মাছের বৈজ্ঞানিক নাম; এখানে Labeo গণ এবং rohita প্রজাতিক পদ।
  • জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নাম অনন্য (unique) হতে হয়। কারণ, একই নাম দুটি পৃথক জীবের জন্য ব্যবহার করা যায় না।
  • বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় অক্ষর হবে, বাকি অক্ষরগুলো ছোট হবে এবং দ্বিতীয় অংশটি সবসময় ছোট অক্ষরে লিখতে হবে।
    যেমন— পিঁয়াজ Allium cepa, সিংহ Panthera leo
  • বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে।
    যেমন— ধান Oryza sativa, কাতল মাছ Catla catla
  • হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে।
    যেমন—
    Oryza
    sativa
    Catla
    catla
  • যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামে নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটিই গৃহীত হবে।
  • যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দেন, তাঁর নাম প্রকাশের সালসহ সেই জীবের বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হয়।
    যেমন—
    Homo sapiens Linnaeus, 1758
    Oryza sativa L., 1753
    (এখানে L. হলো লিনিয়াসের নামের সংক্ষিপ্ত রূপ, তবে দৈনন্দিন গবেষণা ও পাঠে এটি অনেক সময় লেখা হয় না।)

(৩) কয়েকটি জীবের দ্বিপদ নাম

সাধারণ নামবৈজ্ঞানিক নাম
ধানOryza sativa
পাটCorchorus capsularis
আমMangifera indica
কাঁঠালArtocarpus heterophyllus
শাপলাNymphaea nouchali
জবাHibiscus rosa-sinensis
কলেরা জীবাণুVibrio cholerae
ম্যালেরিয়া জীবাণুPlasmodium vivax
আরশোলাPeriplaneta americana
মৌমাছিApis indica
ইলিশTenualosa ilisha
কুনো ব্যাঙDuttaphrynus melanostictus (বা Bufo melanostictus)
দোয়েলCopsychus saularis
রয়েল বেঙ্গল টাইগারPanthera tigris
মানুষHomo sapiens

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস কি কি

মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধের বৈশিষ্ট্য, প্রকারভেদ ও উৎস কি কি?

আলোচ্য বিষয়: (১) মূল্যবোধ কি বা মূল্যবোধ কাকে বলে? (২) মূল্যবোধের বৈশিষ্ট্য (৩) মূল্যবোধের প্রকারভেদ (৪) মূল্যবোধের উৎস ও বিকাশ (৫) মূল্যবোধের ভিত্তি বা উপাদান (৬) মূল্যবোধ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নোত্তর Read
বল কাকে বলে, বল কত প্রকার ও কি কি

বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) বল কাকে বলে? (২) বলের বৈশিষ্ট্য (৩) বলের একক (৪) বলের মাত্রা (৫) বলের প্রকারভেদ Read
জীববৈচিত্র্য (Biodiversity) ও জীববৈচিত্র্যের প্রকারভেদঃ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায়

জীববৈচিত্র্য (Biodiversity) ও জীববৈচিত্র্যের প্রকারভেদঃ বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব

আলোচ্য বিষয়: (১) জীববৈচিত্র্য (Biodiversity) কী? (২) জীববৈচিত্র্যের প্রকারভেদ (৩) বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব Read
অসুস্থতার জন্য ছুটির আবেদন; বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন

অসুস্থতার জন্য ছুটির আবেদন; বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন

আলোচ্য বিষয়: (১) জ্বরে অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র/দরখাস্ত (২) বড় বোনের বিয়ে উপলক্ষে স্কুল/কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন (৩) স্কুল, কলেজ বা অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন Read
বৃত্ত কাকে বলে, একটি বৃত্তের কয়টি অংশ থাকে ও কি কি

বৃত্ত কাকে বলে? একটি বৃত্তের কয়টি অংশ থাকে ও কি কি?

আলোচ্য বিষয়: (১) বৃত্ত কাকে বলে? (২) বৃত্তের বৈশিষ্ট্যগুলো কি কি? (৩) একটি বৃত্তের কয়টি অংশ থাকে ও কি কি? (৪) বৃত্তের কেন্দ্র কাকে বলে? (৫) বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? (৬) জ্যা কাকে বলে? বৃত্তের বৃহত্তম জ্যা কে কি বলা হয়? (৭) ব্যাস কাকে বলে? (৮) ব্যাসার্ধ কাকে বলে? (৯) বৃত্তের ক্ষেত্রফল বলতে কি বুঝ? (১০) স্পর্শক কাকে বলে? Read
রেচন অঙ্গ কি রেচন কি কাজ করে রেচন পদার্থ কি রেচন পদার্থ গুলো কি কি রেচন প্রক্রিয়া কাকে বলে

রেচন অঙ্গ কি? রেচন কি কাজ করে? রেচন পদার্থ কি? রেচন পদার্থ গুলো কি কি? রেচন প্রক্রিয়া কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) রেচন অঙ্গ কি? রেচন কি কাজ করে? (২) রেচন পদার্থ কি? রেচন পদার্থ গুলো কি কি? (৩) রেচন প্রক্রিয়া কাকে বলে? Read
হাইড্রোজেন কি

হাইড্রোজেন কি?

আলোচ্য বিষয়: (১) হাইড্রোজেন কি/কাকে বলে? (২) অর্থো ও প্যারা হাইড্রোজেন কি? Read
কারক কাকে বলে, উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

কারক কাকে বলে? উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার

আলোচ্য বিষয়: (১) কারক কাকে বলে? (২) কারকের প্রকারভেদ/শ্রেণীবিভাগ (৩) উদাহরণসহ কারকের বিভিন্ন প্রকার (৪) একটি বাক্যে ৬টি কারকের উদাহরণ (৫) কারক মনে রাখার কৌশল Read
অনুবিক্ষন যন্ত্র কাকে বলে? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ও সরল অণুবীক্ষণ যন্ত্রের ছবিসহ বিভিন্ন অংশের বর্ণনা

অনুবিক্ষন যন্ত্র কাকে বলে? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ও সরল অণুবীক্ষণ যন্ত্রের ছবিসহ বিভিন্ন অংশের বর্ণনা

আলোচ্য বিষয়: নিম্নে অনুবিক্ষন যন্ত্র কাকে বলে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ও সরল অণুবীক্ষণ যন্ত্রের ছবিসহ বিভিন্ন অংশের বর্ণনা করা হলো- (১) অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? (২) সরল অণুবীক্ষণ যন্ত্রের ছবিসহ বিভিন্ন অংশের বর্ণনা (৩) যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ছবিসহ বিভিন্ন অংশ ও এর ব্যবহার (৪) ইলেক্ট্রন অণুবীক্ষণ যন্ত্র Read