নগদ একাউন্ট দেখার নিয়ম/পদ্ধতি

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা হলো নগদ। বিকাশ, রকেটের মতোই বর্তমানে এটি সকলের নিকট খুব জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজেই অন্যদের অল্প খরচে লেনদেন করা যায়। চলুন এবার আমরা নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জেনে নেই।
(১) নগদে দেশের সর্বনিম্ন ক্যাশআউট চার্জ (২০২৫ সাল)
নগদের মাধ্যমে সবচেয়ে কম খরচে ক্যাশআউট করার সুবিধা রয়েছে। নিম্নের টেবিলে বিস্তারিত দেখুন। আর ইচ্ছেমত নগদে লেনদেন করুন।
| মাধ্যম | ক্যাশআউট চার্জ (প্রতি হাজারে, ভ্যাট ছাড়া) | ক্যাশআউট চার্জ (প্রতি হাজারে, ভ্যাট সহ) |
|---|---|---|
| অ্যাপ | ৯.৯৯ টাকা | ১১.৪৯ টাকা |
| USSD | ১২.৯৯ টাকা | ১৪.৯৪ টাকা |
(২) নগদ একাউন্ট দেখার নিয়ম/পদ্ধতি
নগদ একাউন্ট ২ ভাবে দেখা যায়। এগুলো হলো–
- USSD কোড *167# ডায়াল করে
- অ্যাপের মাধ্যমে
ক) USSD কোড *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
যেকোন সময় আমাদের দেশের যেকোন জায়গায় মোবাইল থেকে *167# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারবেন। ডায়াল করে নগদ একাউন্ট দেখতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন–
ধাপ – ০১:
প্রথমে আপনার ফোনে *167# ডায়াল করুন।
ধাপ – ০২:
এরপর My Nagad অপশনে প্রবেশ করুন। এখানে প্রবেশ করতে 7 লিখে Send করুন।
ধাপ – ০৩:
এরপর 1 লিখে Send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
ধাপ – ০৪:
এবার আপনার নগদ একাউন্টের পিন কোড বসিয়ে Send করুন।
ধাপ – ০৫:
আপনি যদি সঠিক পিন ব্যবহার করে থাকেন তাহলে আপনার স্ক্রিনে নগদের ব্যালেন্স দেখতে পাবেন। ব্যাস হয়ে গেল।
খ) অ্যাপের মাধ্যমে নগদ একাউন্টের ব্যালেন্স দেখার নিয়ম
ডায়াল করা ছাড়া অ্যাপের মাধ্যমেও নগদ একাউন্টের ব্যালেন্স দেখা খুব সহজ। অ্যাপের মাধ্যমে ব্যালেন্স দেখতে নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করুন।
- প্রথমে গুগোল প্লে স্টোর থেকে “নগদ” অ্যাপটি ইনস্টল করে অ্যাপটিতে প্রবেশ করুন।
- এরপর একাউন্ট নাম্বার, OTP ও সঠিক পিন কোড দিয়ে লগইন করুন।
- এবার ভাষা বাংলা হলে “ব্যালেন্স জানতে ট্যাপ করন” ও ভাষা ইংলিশ হলে “Tap for Balance” এ চাপুন।
- এবার আপনি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন।
আজ এখানেই শেষ করছি।
আপনার নগদ একাউন্ট নিরাপদ রাখতে নিজের পিন কারো সাথে শেয়ার করবেন না, অজানা লিংকে ক্লিক করে লগইন করবেন না, লেনদেনের পর সবসময় SMS কনফার্মেশন চেক করুন।
আর্টিকেলটি পড়ে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।









