নামাজের নিষিদ্ধ সময়

নামাজের নিষিদ্ধ সময়

ইসলাম সময় ব্যবস্থাপনার ওপর অত্যন্ত গুরুত্বারোপ করে। ইসলামে অনেক ইবাদাত ও আনুষ্ঠানিকতা রয়েছে যা সরাসরি সময়ের সাথে সম্পর্কিত এবং সেগুলো নির্ধারিত সময়সীমার মধ্যেই পালন করতে হয়। ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি এবং অপরিহার্য ইবাদাত-সালাত আদায়ের জন্যও সুনির্দিষ্ট সময়সীমা রয়েছে, এত কিছু নামাজের নিষিদ্ধ সময়ও উল্লেখ করা হয়েছে।

মহানবি (সা.) এর হাদিসে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের উত্তম সময় সম্পর্কে যেমন নির্দেশনা রয়েছে তেমনি সালাতের নিষিদ্ধ সময় সম্পর্কেও নির্দেশনা রয়েছে।

একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জেনে রাখা জরুরি নামাজের নিষিদ্ধ সময়সমূহ কয়টি ও তা কখন, কোন সময় নামাজ পড়া হারাম, আল্লাহর রাসূল (সা.) দিনের কোন কোন সময়ে নামাজ পড়া নিষেধ করে গেছেন।

চলুন জেনে নেওয়া যাক।

(১) নামাজের নিষিদ্ধ সময়সমূহ কয়টি ও তা কখন?

কোন সময় নামাজ পড়া হারাম? দিনের কোন কোন সময় নামাজ পড়া নিষেধ নিচে তার তালিকা দেওয়া হলো।

সালাতের নিষিদ্ধ সময় ৩টি। যথা-

  1. ঠিক সূর্যোদয়ের সময়: যতক্ষণ না সূর্যো পুরোপুরি উঁচু হয়ে যায়।
  2. ঠিক দ্বিপ্রহরের সময়: সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে শুরু করে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। 
  3. সূর্যাস্তের সময়: সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে তা হলুদাভ হওয়া থেকে শুরু করে যতক্ষণ না তা পুরোপুরি অস্ত যায়।

এ তিনটি সময়গুলোতে সাধারণত সালাত আদায় করা নিষেধ। জানাজার নামাজ এবং মৃতকে দাফন করাও নিষেধ।

এ নিষিদ্ধ সময় প্রসঙ্গে সাহাবি উকবা ইবনে আমের জুহানী (রা.) বলেন,

“তিনটি সময়ে রাসুলুল্লাহ (সা.) আমাদেরকে সালাত আদায় করতে এবং মৃতদের দাফন করতে নিষেধ করতেন। সূর্য উদয়ের সময়; যতক্ষণ না তা পুরোপুরি উঁচু হয়ে যায়। সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে শুরু করে তা পশ্চিমাকাশে ঢলে পড়া পর্যন্ত। এবং সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে তা হলুদাভ হওয়া থেকে শুরু করে যতক্ষণ না তা পুরোপুরি অস্ত যায়।”

(বুখারি ও মুসলিম)

মহানবী সা. বলেন,

“আসরের নামাজের পর সূর্য না ডোবা পর্যন্ত আর কোনও নামাজ নেই। ফজরের নামাজের পর সূর্য না ওঠা পর্যন্ত আর কোন নামাজ নেই।”

(বুখারি ও মুসলিম)

(২) নামাজের নিষিদ্ধ সময় সমূহের বিস্তারিত ব্যাখ্যা

নিম্নে কোন সময় নামাজ পড়া হারাম, দিনের কোন কোন সময় নামাজ পড়া নিষেধ সেগুলোর বিস্তারিত বর্ণা করা হলো-

মাওলানা ইউসুফ লুধিয়ানাভী (রহ.) বলেন, এ তিন সময়ে নামাজ তো দূরের কথা এমনকি তিলাওয়াতে সেজদাহ করাও নিষেধ। জানাজার নামাজ এবং মৃতকে দাফন করাও নিষেধ। তবে মৃতকে তাড়াতাড়ি দাফন করার প্রয়োজন হলে জানাজা পড়িয়ে দাফন করার অনুমতি আছে কিন্তু তা মাকরুহ হবে।

ক) ঠিক সূর্যোদয়ের সময়

সুবহে সাদিক হলো শেষ রাতে পূর্ব আকাশে লম্বা আকৃতির যে আলোর রেখার আভাস দেখা যায়। তা দেখা যাওয়ার পর থেকে সূর্য ওঠার বেশ কয়েক মিনিট আগেই ফজরের নামাজ পড়া শেষ করতে হয়।

সূর্য উঠার শুরু থেকে হলুদ আলো পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সময়টুকুতে সব ধরনের নামাজ পড়া নিষেধ। এক্ষেত্রে ফকিহরা গবেষণা করে দেখেছেন সূর্য উঠার পর হলুদ আলো দূর হতে ১৫-২০ মিনিট সময় লাগে।

অর্থ্যাৎ নামাজের সময়সূচির স্থায়ী ক্যালেন্ডার বা আবহাওয়া অফিস যদি বলে, সকাল ছয়টায় সূর্য উঠবে, তার মানে ৬টা বেজে ১৫-২০ মিনিট পর্যন্ত সব ধরনের নামাজ থেকে বিরত থাকতে হবে।

খ) ঠিক দ্বিপ্রহরের সময়

সূর্য যখন ঠিক মাথার ওপরে থাকে তখনও সব ধরনের নামাজ এবং সেজদা করা নিষেধ। আরবি ভাষায় এ সময়কে ‘জাওয়াল’ বলে।

যখন সূর্য একটু হেলে পড়বে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়। এ সময় সব ধরনের নামাজ এবং সেজদা করা জায়েজ।

সূর্য মাথার ওপর থেকে হেলে পড়তে বেশি সময় লাগে না। ফকিহরা সতর্কতাবশত সূর্য মাথার ওপরে উঠার পাঁচ মিনিট আগে এবং পাঁচ মিনিট পর পর্যন্ত নামাজ থেকে বিরত থাকতে বলেছেন।

গ) সূর্যাস্তের সময়

সূর্য যখন হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে তখন থেকে সম্পূর্ণ সূর্য ডুব না যাওয়া পর্যন্ত সব ধরনের নামাজ পড়া নিষেধ।

কেউ যদি কারণবশত আসর নামাজ পড়তে ভুলে যায়, তাহলে সূর্য ডুবতে শুরু করার আগে আগে আসরের নামাজের নিয়ত বাঁধলে আর এর মধ্যে সূর্য ডোবা শুরু হয়ে গেলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু তা মাকরূহ হবে।

সূর্য সম্পর্ণ ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়।

(৩) নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়?

নামাজের নিষিদ্ধ সময়ে অর্থ্যাৎ সূর্য যখন ওঠে, যখন মাথার ওপর ওঠে এবং যখন ডুবে যায়- এ তিন সময় সূর্য পূজারিরা সূর্যকে সেজদাহ করে। তখন কেউ যদি নামাজ পড়ে তাহলে তাকেও সূর্য পূজারি মনে হতে পারে। এ জন্য এ সময় সব ধরনের নামাজ পড়া এবং সেজদাহ করা ইসলামী শরিয়ত মাকরুহে তাহরিমি তথা নিষেধ মনে করে।

শয়তানের পূজার সঙ্গে যেন সাদৃশ না হয়ে যায়, এই কারণেই রাসুল (সা.) এই সময়গুলোতে নামাজ পড়া থেকে সতর্ক করেছেন। 

নামাজ ইসলামের মূল ভিত্তি। নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ। ইমান গ্রহণের পরই নামাজের স্থান। মুমিন ও কাফেরের মাঝে বড় পার্থক্য নামাজ। তাই আল্লাহ তায়ালা যেন আমাদের যথা সময়ে নামাজ আদানের তৌফিক দান করেন, এই কামনাই আকের আলোচনা এখানেই ইত টানছি। জাযাকাল্লাহ খায়ের।

Queries discussed: নামাজের নিষিদ্ধ সময় কয়টি, নামাজের নিষিদ্ধ সময় কখন, কোন সময়ে নামাজ পড়া নিষেধ, দিনের কোন কোন সময়ে নামাজ পড়া নিষেধ, নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সালাত শব্দের অর্থ কী, কাকে বলে সালাতের গুরুত্ব

সালাত শব্দের অর্থ কী, কাকে বলে? সালাতের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সালাত শব্দের অর্থ কী? কাকে বলে? (২) সালাতের ধর্মীয় গুরুত্ব (৩) সালাতের সামাজিক গুরুত্ব Read
জামাতে নামাজ পড়ার নিয়ম

জামাতে নামাজ পড়ার নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) জামাতে নামাজের হুকুম কি? জামাতে নামাজ পড়া কি ফরয নাকি ওয়াজিব? জামাতে নামাজে না পড়ার শাস্তি কি? জামাতে নামাজ পড়ার নিয়ম, গুরুত্ব ও ফজিলত (২) ছানী জামাতে নামাজ পড়ার নিয়ম (৩) একাকী ফরয নামায শুরু করার পর ঐ নামাযের জামাত শুরু হলোে করণীয় কি? (৪) জামাতে নামাজ না পড়ার কারণ (৫) জামাতে নামাজ এর কাতারের মাসায়েল (৬) জামাতে নামাজ এর লোকমা দেয়া ও নেয়ার মাসায়েল Read
ইসলাম ও পারিবারিক জীবন

ইসলাম ও পারিবারিক জীবন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি পরিবারের পরিচয় ও এর বৈশিষ্ট্য (২) ইসলামি পরিবারের প্রয়োজনীয়তা (৩) পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য (৪) সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য (৫) স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য (৬) স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য (৭) ভাই-বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য (৮) শিক্ষকের মর্যাদা ও অধিকার (৯) নৈতিক মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা Read
শিক্ষার্থীর বৈশিষ্ট্য

শিক্ষার্থীর বৈশিষ্ট্য

○ ইসলাম
নিম্নে একজন আদর্শ শিক্ষার্থীর উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো- Read
informationbangla.com default featured image compressed

১০+ কয়েকটি ইসলামিক প্রশ্নের উত্তর

○ ইসলাম
ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, যা মানুষের আধ্যাত্মিক, সামাজিক এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি দিক নির্দেশ করে। ইসলামের বিভিন্ন বিষয়, যেমন ইবাদত, আকিদা, এবং ইতিহাস সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের ধর্মীয় জ্ঞানকে গভীর করে এবং জীবনযাপনে সঠিক পথ দেখায়। এই ব্লগে আমরা ইসলামিক বিষয়ের উপর কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যা পাঠকদের জন্য সহজবোধ্য এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে। ১. প্রশ্ন: অজু কিভাবে করতে হয়? উত্তর:অজুর পূর্ব প্রস্তুতি: উঁচু ও পবিত্র স্থানে বসা মুস্তাহাব কিবলামুখী হয়ে বসা উত্তম পানি ঢালার পাত্র বাম পাশে রাখা পুকুর বা হাউজ থেকে পানি নিলে ডান পাশে রাখা মুস্তাহাব অজুর ধাপসমূহ: নাকে পানি দেওয়া ডান হাত দিয়ে পানি নাকে দিবে বাম হাত দিয়ে নাক ঝাড়বে কনিষ্ঠাঙ্গুল বা বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক পরিস্কার তিনবার নাকে পানি দেওয়া সুন্নাত মুখমণ্ডল Read
সম্পূর্ণ নামাজের বাংলা অর্থ, নামাজে যা পড়ি তার বাংলা অর্থ অর্থ্যাৎ নামাজে কি কি পড়তে হয় তার

সম্পূর্ণ নামাজের বাংলা অর্থ: নামাজে যা পড়ি তার বাংলা অর্থ অর্থ্যাৎ নামাজে কি কি পড়তে হয় তার উচ্চারণ ও অনুবাদ

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সম্পূর্ণ নামাজের বাংলা অর্থ/নামাজে যা পড়ি তার বাংলা অর্থ্যাৎ নামাজে কি কি পড়তে হয় তার উচ্চারণ ও অনুবাদ ধারাবাহিকভাবে তুলে ধরা হলো- (১) নামাযের পূর্বপ্রস্তুতির দোয়ার বাংলা অর্থ (২) নামাজের নিয়ত বাংলা অর্থ (৩) তাকবিরে তাহরিমা বাংলা অর্থ (৪) সানা বাংলা অর্থ (৫) সূরা ফাতিহা বাংলা অর্থ (৬) ফাতিহা ব্যাতিত অন্য কোন সূরা পাঠ (৭) রুকুর তাসবিহ বাংলা অর্থ (৮) রুকু থেকে উঠার তাসবিহ বাংলা অর্থ (৯) রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো অবস্থার তাসবিহ বাংলা অর্থ (১০) সিজদাহর তাসবিহ বাংলা অর্থ (১১) তাশাহহুদ বাংলা অর্থ (১২) দরুদে ইব্রাহিম বাংলা অর্থ (১৩) দোয়া মাসুরা বাংলা অর্থ (১৪) সালাম ফেরানাে বাংলা অর্থ (১৫) নামাজ শেষে সম্মিলিত মোনাজাতে করা কমন ৫টি দোয়ার বাংলা অর্থ (১৬) নামাজ শেষে পাঠ করা কমন Read
বদনজর কি, বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

বদনজর কি? বদনজরের হাদিস ও বদনজর থেকে বাঁচার উপায়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) বদনজর কী? (২) কোরআন ও বদনজরের হাদিস (৩) বদনজরের প্রভাব বৈজ্ঞানিকভাবে বোঝা সম্ভব? (৪) বদনজরের উদাহরণ আমাদের চারপাশে (৫) কোন ধরনের দৃষ্টি বদনজর সৃষ্টি করে? (৬) বদনজর থেকে বাঁচার উপায় (৭) সামাজিক যোগাযোগ মাধ্যম ও বদনজর (৮) বদনজরের দার্শনিক তাৎপর্য (৯) বদনজর থেকে সুরক্ষার ব্যবহারিক পদক্ষেপ (১০) উপসংহার Read
ওযুর সুন্নাত সমূহ কি কি

ওযুর সুন্নাত সমূহ কি কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: হাদিস ও ইসলামী আলেমদের বর্ণনা অনুযায়ী ওযুর সুন্নাত সাধারণত ১৮টি বলে গণ্য করা হয়। নিচে সেই ১৮টি ওযুর সুন্নাত সমূহ কি কি, এগুলো বিস্তারিতভাবে দেওয়া হলো। Read
ওয়াদা পালন কী, কাকে বলে ওয়াদা পালনের গুরুত্বসমূহ

ওয়াদা পালন কী, কাকে বলে? ওয়াদা পালনের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ওয়াদা পালন অর্থ কী? (২) ওয়াদা পালন কাকে বলে? (৩) ওয়াদা পালনের গুরুত্ব Read
শিয়া ও সুন্নিদের পার্থক্য কি

শিয়া ও সুন্নিদের পার্থক্য কি?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) শিয়া ও সুন্নিদের পার্থক্য কি? (২) শিয়া ও সুন্নিদের মিল কি? (৩) তাহলে মোটা দাগে, শিয়া ও সুন্নিদের মাঝে মূল পার্থক্য কি থাকল? (৪) গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর প্রশ্ন: এই শিয়া সুন্নি বিভাজন কি ইসলাম ধর্ম নিজেই তৈরি করেছে? আরও স্পষ্ট করে বললে, আল্লাহ তায়ালা বা নবি মুহাম্মদ (সাঃ) কি নিজেই শিয়া সুন্নি বিভাজন তৈরি করে দিয়েছেন? প্রশ্ন: যদি শিয়া সুন্নি বিভাজন ইসলাম নিজে সৃষ্টি না করে থাকে, তাহলে কবে, কারা, কেন এটি সৃষ্টি করল? প্রশ্ন: ইসলামকে শিয়া ও সুন্নি এই সম্প্রদায়ে ভাগ করা, এটাকে কি ইসলাম সমর্থন করে? প্রশ্ন: ইসলামের সংজ্ঞা অনুযায়ী শিয়ারা কি মুসলিম? (৫) শেষ কথা Read