পরিবেশ সংরক্ষণের গুরুত্ব

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি

প্রকৃতি ও পরিবেশ পরিবেশ সংরক্ষণে আমদের সকলের উদ্যোগ গ্রহণ করা যে কারণে জরুরি হয়ে পড়েছে-

◾ আমাদের পৃথিবী নামক গ্রহটিকে জীবের বাসযোগ্য করে রাখার জন্য পরিবেশ সংরক্ষণ অপরিহার্য। এই পৃথিবীতে রয়েছে অসংখ্য জীব আর মাটি, পানি, বায়ুর মতো জীবনধারণের বিভিন্ন উপাদন। বর্তমান পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এ ধরনের বিভিন্ন চাহিদা মেটাতে গিয়ে এই সমস্ত প্রাকৃতিক উপাদান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংকটজনক এই পরিস্থিতিতে পরিবেশসচেতন না হয়ে উঠলে বিপর্যয় আরও প্রকট আকার ধারণ করবে।

◾ আমাদের পরিবেশে ক্ষুদ্রাতিক্ষুদ্র উদ্ভিদ, কীটপতঙ্গ থেকে শুরু করে বৃহদাকৃতির প্রাণী বা উদ্ভিদ কেউই অবাঞ্ছিত বা মূল্যহীন নয়। প্রকৃতির রাজ্যে সকল জীব এবং জড় পদার্থ পরিবেশের ভারসাম্য রক্ষায় একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ। লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ইতাদি নিয়ে গড়ে উঠেছে জীববৈচিত্র্য, যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে মানবজাতির কল্যাণ এবং অস্তিত্ব। অরণ্য, পাহাড়, জলাভূমি, সমুদ্র জীববৈচিত্র্যের অতীব প্রয়োজনীয় আধার। কাজেই পরিবেশ সুরক্ষিত থাকলে জীববৈচিত্র্য টিকে থাকবে। মনে রাখতে হবে, মানুষ ছাড়াই জীববৈচিত্র্য টিকে থাকতে পারবে কিন্তু জীববৈচিত্র্য না টিকলে মানুষ টিকে থাকতে পারবে না।

◾ পরিবেশ সুরক্ষিত থাকলে মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, জ্বালানি, পানিসহ প্রয়োজনীয় উপকরণাদি পরিবেশ থেকে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে বিশেষ করে বনাঞ্চল ধ্বংস হলে বৃষ্টিপাতের হার কমে যায়, চাষাবাদের যথেষ্ট ক্ষতি হয়। গ্রিনহাউস গ্যাস (CO2, CO, CH4, N2O ইত্যাদি) বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা বেড়ে যায়, যাকে গ্রিনহাউস এফেক্ট (Green house effect) বলে। গ্রিনহাউস এফেক্টের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং উপকূল অঞ্চল তলিয়ে যাবে, আবহাওয়ার পরিবর্তন হবে, বনাঞ্চল ধ্বংস হবে, বিভিন্ন রোগবালাইয়ের প্রভাবে ফসলের ক্ষতি হবে, মানুষের মধ্যে নতুন সব রোগের প্রকোপ দেখা দিবে, ঝড়-জলোচ্ছ্বাসের তীব্রতা বেড়ে যাবে। পরিবেশ সুরক্ষিত থাকলে গ্রিনহাউস এফেক্ট থেকে রক্ষা পাওয়া যাবে। তাই এখন থেকেই পরিবেশ সংরক্ষণের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

◾ মানুষ বর্তমানে তার নিজের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সংরক্ষণের কথা জোরেশোরে বলা শুরু করেছে। সুস্থ পরিবেশ রক্ষার জন্য সমগ্র বিশ্বকে এগিয়ে আসতে হবে। পরিবেশ সংরক্ষণবিষয়ক আন্দোলন গড়ে তোলাও জরুরি। বৃক্ষরোপণকে শুধু মাস বা সপ্তাহে সীমাবদ্ধ না রেখে প্রতিদিন যে গাছ কাটা হবে ঠিক তার দ্বিগুণ গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। তবে ইচ্ছামতো গাছ লাগালেই চলবে না, যেখানে যে ধরনের গাছ উপযুক্ত বাস্তুতন্ত্র রক্ষায় সহায়ক, সেখানে সে ধরনের গাছই লাগাতে হবে। কোনো এলাকার শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র প্রভৃতি নির্মাণের পূর্বে সেই এলাকার পরিবেশের উপর বিরূপ প্রভাব হতে পারে কি না তা বিবেচনা করতে হবে এবং বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। পরিকল্পিত নগরায়ন করতে হবে। নগরায়নের সাথে অবশ্যই বৃক্ষায়ন করতে হবে।

◾ জ্বালানি হিসেবে কাঠের পরিবর্তে সৌরশক্তির ব্যবহার বাড়াতে হবে। মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক মাটির গুণাগুণ নষ্ট করে, উপকারী জীবাণু, স্থলজ পোকামাকড় ধবংস করে, জলজ ও মাটির বাস্তুতন্ত্রকে নষ্ট করে। কাজেই জৈবসারের ব্যবহার বাড়াতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। মাত্রাতিরিক্ত জনসংখ্যা বিভিন্নভাবে পরিবেশের বিপর্যয় ঘটায়। জনসংখ্যা সীমিত রেখে সচেতন এবং শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। পরিবেশদূষণ রোধে পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। প্রচারমাধ্যমকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্রিনহাউস গ্যাসের উৎপাদন হ্রাস করতে হবে। উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় রোধ হবে। নদী খনন করে এবং প্রাকৃতিক জলাধারগুলো সংরক্ষণ করে পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখতে হবে। এতে লবণাস্ততা এবং জলাবন্ধতা দূর হবে, পানির বাস্তুতন্ত্র স্বাভাবিক থাকবে।

◾ পরিবেশ সংরক্ষণের জন্য জীববৈচিত্র্য সংরক্ষণ অভ্যাবশ্যক এবং সেই লক্ষ্যে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রকৃতি থেকে হারিয়ে যাবার উপক্রম হয়েছে, তাদেরকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে। বায়ুদূষণ, পানিদূষণ, মাটিদূষণ, শব্দদূষণ যাতে না হয়, সে রকম সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিবেশনীতিকে যথার্থভাবে অনুসরণ করতে হবে। প্রয়োজনে সরকার এবং নীতিনির্ধারক পর্যায়ে এ ব্যাপারে জোর দাবি উত্থাপন করতে হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অর্থনীতি কাকে বলে

অর্থনীতি কাকে বলে?

আলোচ্য বিষয়: নিম্নে অর্থনীতি কাকে বলে, এর সংঙ্গাসমূহ তুলে ধরা হলো- Read
রাশি কাকে বলে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে

রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উভয়ের মধ্য পার্থক্য সমূহ

আলোচ্য বিষয়: (১) রাশি কাকে বলে? বা রাশি কি? (২) স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? (৩) স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য (৩) সম্পর্কিত আরও কিছু সংজ্ঞা Read
শব্দ ও পদের গঠন কিভাবে হয় শব্দ ও পদের কিছু পার্থক্য

শব্দ ও পদের গঠন কি ভাবে হয়? শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য

আলোচ্য বিষয়: (১) শব্দ ও পদের গঠন কি ভাবে হয়? (২) শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য Read
বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণী বিভাগ করো

বাক্য কাকে বলে? বাক্যের শ্রেণীবিভাগ করো

আলোচ্য বিষয়: (১) বাক্য কাকে বলে? (২) গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৩) অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ (৪) বাক্যের গঠন (৫) বাক্যের গুরুত্ব Read
সমাজ বিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের জনক কে

সমাজ বিজ্ঞান কাকে বলে? সমাজবিজ্ঞানের জনক কে?

আলোচ্য বিষয়: (১) সমাজ বিজ্ঞান কাকে বলে? (২) সমাজবিজ্ঞানের জনক কে? Read
সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার ও কি কি

সন্ধি কাকে বলে? সন্ধি কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) সন্ধি কাকে বলে? (২) সন্ধির প্রয়োজনীয়তা (৩) সন্ধির প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম

সারাংশ ও সারমর্ম লেখার নিয়ম

আলোচ্য বিষয়: (১) সারাংশ ও সারমর্ম লেখতে বিষয়গুলো অনুসরণ করতে হয় (২) সারাংশ ও সারমর্ম এর মধ্যে পার্থক্য Read
জিআরই পরীক্ষা কি, জিআরই সিলেবাস ও জিআরই প্রস্তুতি

জিআরই পরীক্ষা কি? জিআরই সিলেবাস ও জিআরই প্রস্তুতি

আলোচ্য বিষয়: (১) জিআরই কি? (২) জিআরই সিলেবাস এবং কাঠামো (৩) GRE পরীক্ষা পদ্ধতি (৪) কিভাবে জিআরই প্রস্তুতি গ্রহণ করবেন? (৫) জিআরই প্রস্তুতির জন্য সেরা বই সমূহ Read
পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি

পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) পদ কাকে বলে? (২) পদের প্রকারভেদ/শ্রেণীবিভাগ ক) বিশেষ্য খ) বিশেষণ গ) সর্বনাম ঘ) অব্যয় ঙ) ক্রিয়া Read