পুইশাক চাষের পদ্ধতি

পুইশাক চাষের পদ্ধতি

নিম্নে সহজ ও সংক্ষিপ্তাকারে ‘পুইশাক চাষের পদ্ধতি’ তুলে ধরা হলো-

ভূমিকা

পুইশাক

পুঁইশাক পুঁইশাকের ইংরেজি নাম হলো- মালাবার স্পিনাচ (Malabar spinach)। পুঁইশাক গ্রীষ্মকালীন পাতা জাতীয় সবজির মধ্যে অন্যতম।

পুঁইশাক যদিও গ্রীষ্মকালে পর্যাপ্ত পরিমাণে জন্মে তবে সারা বছর ধরেই পাওয়া যায়। এর স্বাদ উৎকৃষ্ট ও এর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও লৌহ থাকে। এখানে আমরা পুইশাক চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করব।

জলমায়ু ও মাটি

পুঁইশাক উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মে। এটি যে কোন জায়গায় জন্মাতে পারে। বন্যামুক্ত অর্থাৎ পানি জন্মে না এরকম জমিতেও পুঁইশাকের চাষ করা যেতে পারে।

জাত

স্থানীয় সবুজ ও লাল সাধারণত দুটি জাত দেখা যায়। লাল জাতের তুলনায় সবুজ জাত দ্রুত বাড়ে এবং ফলন বেশি। তবে লাল জাতের স্বাদ ও পুষ্টিমান বেশি।

বংশ বিস্তার

বীজ বা কান্ডের সাহায্যে বংশ বিস্তার করে থাকে। বাণিজ্যিক ভিত্তিতে চাষ করার জন্য বীজের মাধ্যমে চাষাবাদ করে থাকে।

বীজের পরিমাণ

সারিতে বীজ বপনের জন্য প্রতি হেক্টরে ১.৫-৩ কেজি বীজ প্রয়োজন। তবে ছিটিয়ে বপনের জন্য বেশি বীজের প্রয়োজন। বীজ লাগানোর সময় পুঁইশাক সাধারণত এপ্রিল-মে পর্যন্ত চাষাবাদ করা হয়। সেচের ব্যবস্থা করা গেলে রবি মৌসুমেও করা যায়। 

জমি তৈরি ও সার প্রয়োগ

  • বীজ বা চারা রোপনের পূর্বে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে।
  • চাষের সময় গোবর সার মাটিতে মিশিয়ে দিতে হবে।
  • মাঝারি উর্বর জমির জন্য শতক প্রতি গোবর সার ৫০ কেজি, টিএসপি ও এমওপি ৫০০ গ্রাম করে শেষ চাষের সময় মিশিয়ে দিতে হবে।
  • ইউরিয়া সার ১ কেজি চারা গজানোর ৮-১০ দিন পর থেকে ২-৩ কিস্তিতে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

বীজ ও চারা রোপন

  • পুঁইশাক দু’ভাবে চাষ করা যায়। প্রতি বেডে ৭৫ সে.মি. দূরে দূরে ২টি সারিতে ৪৫ সে.মি.পরপর ২-৩ সে.মি. গভীরে ২-৩টি বীজ বা ১ টি চারা রোপন করতে হবে।
  • বর্ষার সময় পুঁইশাকের লতা কিছু অংশ কেটেও রোপন করে চাষ করা যায়।

পরিচর্যা

  • প্রয়োজনে আগাছা তুলে ফেলতে হবে। আগাছা দমন, সারের উপরি প্রয়োগ এবং গাছের গোড়ায় মাটি দেয়ার কাজ একই সময়ে করা যেতে পারে।
  • বেড ও নালা পদ্ধতিতে চাষ করলে জমিতে সমভাবে সেচ দেয়া যায়।
  • পুঁইশাকে তেমন মারাত্মক কোন রোগ ও পোকার আক্রমণ দেখা যায় না। তবে বিছা পোকা পাতা ও কান্ড খেয়ে ক্ষতি করে।
  • পাতা পঁচা রোগ হলে ছত্রাক নাশক স্প্রে করা যেতে পারে।

ফসল সংগ্রহ ও ফলন

পূুঁইশাকের ডগা ২৫-৩০ সে.মি. লম্বা হলেই ডগা কেটে সংগ্রহ করতে হবে। এভাবে ডগা কাটলে নতুন নতুন ডগা গজাবে। এভাবে কয়েকবার ডগা কাটা যায়। প্রতি হেক্টরে ৬০-৭৫ টন ফলন পাওয়া যায়।

সারসংক্ষেপ

পুঁইশাক অত্যন্ত পুষ্টিকর পাতাজাতীয় সবজি। পুঁইশাক গ্রীষ্মকালে চাষ করা হয়। পুঁইশাকের লাল ও সবুজ দুই ধরণের জাত রয়েছে। উপরোক্ত আলেচনার মাধ্যমে আমরা পুইশাক চাষের পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জন করলাম।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাশরুম চাষ পদ্ধতি, ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি, স্ট্র মাশরুম চাষ পদ্ধতি এবং ঘরের ভিতরে

মাশরুম চাষ পদ্ধতি: ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি, স্ট্র মাশরুম চাষ পদ্ধতি এবং ঘরের ভিতরে মাশরুম চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মাশরুম কি? মাশরুমের উপকারিতা (২) চাষযোগ্য মাশরুমের নাম/মাশরুমের জাত (৩) মাশরুম চাষের ধাপসমূহ (৪) মাশরুম চাষ পদ্ধতি (৫) মাশরুম চাষের অর্থনৈতিক গুরুত্ব (৬) ঘরের ভিতরে মাশরুম চাষের পদ্ধতি Read
সাতকরা ফলের চাষ পদ্ধতি

সাতকরা ফলের চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) সাতকরার জাত পরিচিতি (২) সাতকরা ফলের চাষ পদ্ধতি Read
চাষাবাদ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর informationbangla.com

চাষাবাদ সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর

আলোচ্য বিষয়: চাষাবাদ বাংলাদেশের অর্থনীতি ও জীবনযাত্রার মূল চালিকাশক্তি। বেগুন, পেঁপে, কলা ইত্যাদি ফসলের চাষ নিয়ে কৃষকদের মনে নানা প্রশ্ন জাগে, যেমন চাষের পদ্ধতি, ফলের রঙের পরিবর্তন, বা রোগ প্রতিরোধের উপায়। এই ব্লগে আমরা চাষাবাদ সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। Read
ফল ও শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি

ফল ও শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি

আলোচ্য বিষয়: ফল ও শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো- (১) ফল সংরক্ষণ পদ্ধতি (২) শাক সবজি সংরক্ষণ পদ্ধতি Read
মাশরুম খাওয়ার উপকারিতা ও চাষ পদ্ধতি

মাশরুম খাওয়ার উপকারিতা ও চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) মাশরুম কি/কী? (২) মাশরুম খাওয়ার উপকারিতা (৩) মাশরুম চাষের পদ্ধতি ও নিয়ম Read
শিম গাছের পরিচর্যাঃ শিম চাষের উপযুক্ত সময় কোনটি, শিম চাষের জন্য কোন মাটি উত্তম

শিম গাছের পরিচর্যাঃ শিম চাষের উপযুক্ত সময় কোনটি? শিম চাষের জন্য কোন মাটি উত্তম?

আলোচ্য বিষয়: (১) শিম চাষের উপযুক্ত সময় কোনটি? শিম চাষের জন্য কোন মাটি উত্তম? (২) শিমের জাত (৩) শিম চাষে সার প্রয়োগ, জমি তৈরি ও বপন পদ্ধতি (৪) শিম গাছের বীজ বপনের সময় (৫) শিমের বীজ হার (৬) শিমের জমি, মাদা ও গর্ত তৈরি (৭) শিম গাছে সার প্রয়োগ পরিচর্যা (৮) শিম গাছের মাদায় বীজ বপন (৯) শিম গাছের আন্তঃপরিচর্যা (১০) শিম গাছের পোকা দমন পরিচর্যা (১১) শিম গাছের রোগ ব্যাধি দমন পরিচর্যা (১২) শিম ফসল সংগ্রহ (১৩) শিমের ফলন Read
পাট চাষের পদ্ধতি, পাট কোন মাটিতে ভালো হয়, পাট চাষে সার প্রয়োগ পদ্ধতি

পাট চাষের পদ্ধতি, পাট কোন মাটিতে ভালো হয়? পাট চাষে সার প্রয়োগ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) আঁশ জাতীয় ফসল কি/কাকে বলে? (২) আঁশ জাতীয় ফসলের গুরুত্ব (৩) পাট চাষের পদ্ধতি, পাট কোন মাটিতে ভালো হয়? পাট চাষে সার প্রয়োগ পদ্ধতি (৪) পাটে চাষে ক্ষতিকর পোকামাকড় ও দমন ব্যবস্থাপনা (৫) পাট চাষে রোগবালাই ও দমন ব্যবস্থাপনা (৬) চাষকৃত পাট সংগ্রহের পদ্ধতি Read
ফল কাকে বলে, ফুল কাকে বলে, সবজি কাকে বলে, এদের গুরুত্ব

ফল কাকে বলে? ফুল কাকে বলে? সবজি কাকে বলে? এদের গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) ফল কি? ফল কাকে বলে? (২) ফলের গুরুত্ব (২) ফুল কি? ফুল কাকে বলে? (৪) ফুলের গুরুত্ব (৫) সবজি কি? সবজি কাকে বলে? (৬) সবজির গুরুত্ব Read
ফসলের রোগ ও তার প্রতিকার

ফসলের রোগ ও তার প্রতিকার

আলোচ্য বিষয়: (১) ফসলের রোগের ধারণা (২) রোগাক্রান্ত ফসলের লক্ষণ (৩) রোগাক্রান্ত ফসলের প্রতিকারের ব্যবস্থা Read
সরিষা চাষের পদ্ধতি, সময়, সারপ্রয়োগ এবং সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকারসহ

সরিষা চাষের পদ্ধতি, সময়, সারপ্রয়োগ এবং সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকারসহ

আলোচ্য বিষয়: (১) সরিষা চাষের পদ্ধতি, সময় ও সারপ্রয়োগের নিয়মনীতি বর্ণনা (২) সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকার Read