পুকুরের বাস্তুতন্ত্র বা ইকো-সিস্টেম

চিত্রঃ একটি পুকরের বাস্তুতন্ত্র

জলভাগের বাস্তুতন্ত্র কাছে থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে পুকুর। পুকুরে বসবাসরত জীব ও জড় পদার্থের নিবিড় সম্পর্ক ভালোভাবে বোঝা যায়। জড় উপাদানগুলো হলো বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ, পানি, সূর্যালোক, কার্বন ডাই-অক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। সঞ্জীব উপাদানগুলোর মধ্যে আছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদক এবং বিভিন্ন রকম বিয়োজক।

চলুন পুকুরের বাস্তুতন্ত্র বা ইকো-সিস্টেম সম্পর্কে জানি-

(১) উৎপাদক

উৎপাদক হচ্ছে সালোকসংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল ও অগভীর পানির উদ্ভিদ। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের প্ল্যাংকটন বলে। ফাইটোপ্লাংকটন বা উদ্ভিদ প্ল্যাংকটন সবুজ অলঞ্জ শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তাই এদের উৎপাদক বলে।

(২) প্রথম স্তরের খাদক

নানা ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার শূককীট, অতিক্ষুদ্র প্রাণী, জুপ্ল্যাংকটন ছাড়াও রুই, কাতলা মাছও প্রথম স্তরের খাদক। ভাসমান ক্ষুদ্র প্রাণীদের জুপ্ল্যাংকটন বলে। এ খাদকগুলো নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, তাই সরাসরি উৎপাদককে ভক্ষণ করে বেঁচে থাকে।

(৩) দ্বিতীয় স্তরের খাদক

ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ প্রভৃতি দ্বিতীয় স্তরের খাদক। এরা নিজে খাদ্য প্রস্তুত করতে পারে না এবং উৎপাদককেও খাদ্য হিসেবে সরাসরি গ্রহণ করতে পারে না। এরা প্রথম স্তরের খাদকদের খাদ্য হিসেবে গ্রহণ করে।

(৪) তৃতীয় স্তরের খাদক

যেসব খাদক ছোট মাছ, চিংড়ি ইত্যাদি দ্বিতীয় স্তরের খাদককে ভক্ষণ করে তাদের তৃতীয় স্তরের খাদক বলে। শোল, বোয়াল, ভেটকি প্রভৃতি বড় মাছ, বক ইত্যাদি হচ্ছে তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক।

(৫) বিয়োজক

পুকুরের পানিতে বহু ছত্রাক ও ব্যাকটেরিয়া মৃতজীবী হিসেবে বাস করে। এদের বিয়োজক বলে। এরা পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে বাস করে। এরা জীবিত বা মৃত প্রাণীদের আক্রমণ করে এবং পচনে সাহায্য করে। ফলে উৎপাদকের ব্যবহার উপযোগী জৈব ও অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি হয়। এসব বিয়োজিত উপাদানগুলো আবার পুকুরের উৎপাদক শ্রেণির জীব ব্যবহার করে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মাছ ও চিংড়ির সম্পূরক খাদ্য তৈরির পদ্ধতি

মাছ ও চিংড়ির সম্পূরক খাদ্য তৈরির পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) রুই জাতীয় মাছের সম্পূরক খাদ্য তৈরি পদ্ধতি (২) চিংড়ি মাছের সম্পূরক খাদ্য তৈরির পদ্ধতি (৩) মাছ ও চিংড়ির সম্পূরক খাদ্য তৈরিতে কিছু বিবেচ্য বিষয় Read
নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি

নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য ও নাইলোটিকা মাছের চাষ পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) নাইলোটিকা মাছের বৈশিষ্ট্য বা নাইলোটিকা মাছ চেনার উপায় (২) নাইলোটিকা মাছের চাষ পদ্ধতির সুবিধা (৩) এককভাবে নাইলোটিকা মাছের চাষ পদ্ধতির বর্ণনা Read
বাগদা ও গলদা চিংড়ির খাদ্য তালিকা

বাগদা ও গলদা চিংড়ির খাদ্য তালিকা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) বাগদা ও গলদা চিংড়ির প্রাকৃতিক খাদ্য তালিকা (২) বাগদা ও গলদা চিংড়ির সম্পূরক খাদ্য তালিকা (৩) বাগদা ও গলদা চিংড়ির ঘেরে সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি Read
মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদান এবং খাদ্য প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি

মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদান এবং খাদ্য প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছের সম্পূরক খাদ্যের পরিচিতি ও প্রয়োজনীয়তা (২) মাছের সম্পূরক খাদ্যের উৎস (৩) মাছের সম্পূরক খাদ্যের উপকারিতা (৪) মাছের পুষ্টি চাহিদা (৫) মাছের সম্পূরক খাদ্য তৈরির ফর্মুলা তালিকা উপাদানসহ (৬) মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালি (৭) মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালি (৮) মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি Read
বাগদা ও গলদা চিংড়ির পার্থক্য, বাগদা ও গলদা চিংড়ি মাছের বৈশিষ্ট্য, বাগদা ও গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম এবং বাংলাদেশে চিংড়ি মাছ চাষের সম্ভাবনা

বাগদা ও গলদা চিংড়ির পার্থক্য, বাগদা ও গলদা চিংড়ি মাছের বৈশিষ্ট্য, বাগদা ও গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম এবং বাংলাদেশে চিংড়ি মাছ চাষের সম্ভাবনা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) গলদা চিংড়ি কি? গলদা চিংড়িকে কি বলা হয়? গলদা চিংড়ির ইংরেজি কি? গলদা চিংড়ির কোথায় পাওয়া যায়? (২) বাগদা চিংড়ি কি? বাগদা চিংড়ির বৈজ্ঞানিক নাম কি? বাগদা চিংড়ি ইরেজি কি? বাগদা চিংড়ি কোথায় পাওয়া যায়? (৩) গলদা/বাগদা চিংড়ি চেনার উপায় কী? গলদা চিংড়ি ও বাগটা চিংড়ির পার্থক্য শনাক্তকরণ (৪) বাগদা ও গলদা চিংড়ির পার্থক্য এবং বাগদা/গলদা চিংড়ির বৈশিষ্ট্য (৫) বাংলাদেশে চিংড়ি মাছ চাষের সম্ভাবনা Read
পেনে মাছ চাষ

পেনে মাছ চাষ

○ মৎস্য
আলোচ্য বিষয়: নিম্নে মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হলো- (১) স্থান নির্বাচন (২) পেন নির্মাণ (৩) রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ এবং আগাছা দমন (৪) প্রজাতি নির্বাচন (৫) পোনা মজুদের হার (৬) পেনে খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনা (৭) পেনে সমাজভিত্তিক মাছ চাষ (৮) আহরণ ও উৎপাদন (৯) পরামর্শ Read
এককভাবে পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি

এককভাবে পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য বা পাঙ্গাস মাছ চেনার উপায় (২) থাই পাঙ্গাস মাছ চাষের সুবিধা (৩) এককভাবে থাই পাঙ্গাস মাছ চাষ পদ্ধতির বর্ণনা Read
মাছ চাষে পানি, পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব

মাছ চাষে পানি: পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) পানির ভৌত গুণাগুণ ও মাছ চাষে তার প্রভাব (২) পানির রাসায়নিক গুণাগুণ ও মাছ চাষে তার প্রভাব Read
সমন্বিত মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা

সমন্বিত মাছ চাষ পদ্ধতি ও ব্যবস্থাপনা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) সমন্বিত চাষ কি, কাকে বলে? (২) সমন্বিত চাষের গুরুত্ব (৩) মাছ ও হাঁস/মুরগি সমন্বিত চাষ পদ্ধতি (৪) ধানক্ষেতে মাছ ও গলদা চিংড়ি সমন্বিত চাষের পদ্ধতি Read
মাছ ও পশুপাখির খাদ্য সংরক্ষণ কাকে বলে, বলতে কী বুঝায় প্রয়োজনীয়তা ও সংরক্ষণ পদ্ধতি

মাছ ও পশুপাখির খাদ্য সংরক্ষণ কাকে বলে, বলতে কী বুঝায়? প্রয়োজনীয়তা ও সংরক্ষণ পদ্ধতিসমূহ

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) খাদ্য সংরক্ষণ কাকে বলে, কী বুঝায়? (২) মাছের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা (৩) মাছের খাদ্য সংরক্ষণ পদ্ধতি (৪) পশুপাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা (৫) পশুপাখির খাদ্য সংরক্ষণের পদ্ধতি Read