ফিতনা-ফাসাদ বলতে কী বুঝায়? কুফলসমূহ ও এটি সম্পর্কে ইসলামি বিধান

ফিতনা ফাসাদ বলতে কী বুঝায় কুফলসমূহ ও এটি সম্পর্কে ইসলামি বিধান

(১) ফিতনা-ফাসাদ বলতে কী বুঝায়?

ফিতনা ও ফাসাদ উভয়টি আরবি শব্দ। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ ইত্যাদি।

ইসলামি পরিভাষায়, ফিতনা-ফাসাদ বলতে বিশৃঙ্খলা-বিপর্যয় সৃষ্টি বুঝায়। অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতিই ফিতনা-ফাসাদ।

মানবসমাজে ভয়-ভীতি, অত্যাচার-অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করা যায়। এরূপ অস্থিতিশীল পরিস্থিতিই ফিতনা-ফাসাদ।

সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ, জঙ্গিবাদ ইত্যাদি ফিতনা-ফাসাদের অন্তর্ভুক্ত। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কলহ, ষড়যন্ত্র, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদিও ফিতনা-ফাসাদের অন্যরূপ।

(২) ফিতনা-ফাসাদের কুফল

ইসলাম শান্তির ধর্ম, সুশৃঙ্খল ও সুন্দর জীবন ব্যবস্থা। এতে বিশৃঙ্খলা ও অরাজকতার কোনো স্থান নেই। বরং ঐক্য, ভ্রাতৃত্ব, মৈত্রী, উদারতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি ইসলামের মূল ভিত্তি।

ইসলামের সকল আচার-আচরণ, বিধি-বিধান বিজ্ঞানসম্মত ও সৌন্দর্যমণ্ডিত। জামাআতে সালাত আদায় এর উজ্জ্বল দৃষ্টান্ত। ধনী-গরিব, রাজা-প্রজা, সাদা-কালো সবাই সারিবদ্ধভাবে এক ইমামের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়। সকলে একই সাথে রুকু-সিজদাহ করে, সালাত আদায় করে। এতে শৃঙ্খলাহীনতার কোনো সুযোগ নেই। আল্লাহ তায়ালার অন্যান্য বিধি-বিধানও তদ্রূপ। এমনকি এ গোটা মহাবিশ্বও আল্লাহ তায়ালার নির্দেশিত সুশৃঙ্খল পন্থায় পরিচালিত। কোথাও কোনোরূপ অরাজকতা ও অব্যবস্থাপনা নেই।

আমাদের ব্যক্তিগত, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক জীবনও এরূপ শৃঙ্খলাপূর্ণ হওয়া উচিত। এটাই ইসলামের লক্ষ্য। কিন্তু ফিতনা-ফাসাদ এ লক্ষ্য পূরণের প্রধান অন্তরায়।

  • ফিতনা-ফাসাদের ফলে জীবনের সর্বস্তরেই বিশৃঙ্খলা ও বিপর্যয় নেমে আসে। মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে।
  • যে সমাজে ফিতনা-ফাসাদ প্রসার লাভ করে সে সমাজ কখনো উন্নতি করতে পারে না। সমাজের ঐক্য-সংহতি বিনষ্ট হয়। এরূপ সমাজে মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে না। শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও সামাজিক আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় না।

ফিতনা-ফাসাদ সমাজে ভয়-ভীতি ও আতঙ্কের জন্ম দেয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে।

এককথায়, ফিতনা-ফাসাদের ফলে সমাজে ও দেশে অরাজকতা দেখা দেয়। শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়।

বস্তুত ফিতনা-ফাসাদ অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজে সকল অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজের সুযোগ পায়।

এজন্যই আল্লাহ তায়ালা বলেন,

“ফিতনা হত্যার চেয়েও জঘন্য।”

(সূরা আল-বাকারা, আয়াত ১৯১)

ফিতনা-ফাসাদ সমাজে অনৈতিকতার জন্ম দেয়, নিন্দনীয় চরিত্র চর্চার প্রসার ঘটায়। ফিতনা-ফাসাদ সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ ধ্বংস করে।

(৩) ফিতনা-ফাসাদ সম্পর্কে ইসলামি বিধান

ফিতনা-ফাসাদ সম্পূর্ণরূপে ইসলামি আদর্শের বিরোধী। এটি হারাম বা নিষিদ্ধ। আল্লাহ তায়ালা বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করাকে নিষেধ করেছেন।

তিনি বলেন,

“পৃথিবীতে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না।”

(সূরা আল-আরাফ, আয়াত ৫৬)

পৃথিবীতে ফিতনা-ফাসাদ মানুষেরই সৃষ্টি। মানুষ তার অন্যায় ও মন্দকর্মের মাধ্যমে পৃথিবীতে নানা ধরনের ফিতনা- ফাসাদ সৃষ্টি করে। যারা ফিতনা-ফাসাদ সৃষ্টি করে তারা খুবই জঘন্য চরিত্রের অধিকারী। আল্লাহ তায়ালা তাদের ঘৃণা করেন।

তিনি বলেন,

“তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা করতে চাইবে না। নিশ্চয়ই আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না।”

(সূরা আল-কাসাস, আয়াত ৭৭)

মানবজীবনে ফিতনা-ফাসাদের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। আমরা সদাসর্বদা এ থেকে বেঁচে থাকব। উত্তম গুণাবলির অনুসরণ ও সৎকর্মের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। যেকোনো প্রকার সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নামাজের নিষিদ্ধ সময়

নামাজের নিষিদ্ধ সময়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নামাজের নিষিদ্ধ সময়সমূহ কয়টি ও তা কখন? (২) নামাজের নিষিদ্ধ সময় সমূহের বিস্তারিত ব্যাখ্যা নিষিদ্ধ সময়ে নামাজ পড়লে কি হয়? Read
ইসলাম ও পারিবারিক জীবন

ইসলাম ও পারিবারিক জীবন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামি পরিবারের পরিচয় ও এর বৈশিষ্ট্য (২) ইসলামি পরিবারের প্রয়োজনীয়তা (৩) পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য (৪) সন্তানের প্রতি পিতা-মাতার দায়িত্ব ও কর্তব্য (৫) স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য (৬) স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য (৭) ভাই-বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য (৮) শিক্ষকের মর্যাদা ও অধিকার (৯) নৈতিক মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা Read
যাকাতের হিসাব, নিসাব ও যাকাত প্রদানের খাত

যাকাতের হিসাব/নিসাব ও যাকাত প্রদানের খাত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) যাকাতের হিসাব/নিসাব (২) যাকাতের খাত: যাকাত প্রদানের খাত কয়টি? (৩) যাকাত ফরয হওয়ার শর্ত (৪) খেতের ফসলের যাকাতের হিসাব (৫) গরু-মহিষ, ছাগল, ভেড়া ও উটের যাকাতের হিসাব (৬) ব্যবসায়ী পণ্যের যাকাতের হিসাব (৭) যাকাত ও সাদাকা (দানের) মাঝে পার্থক্য Read
সুরা মুলুক, অর্থসহ বাংলা উচ্চারণ ও মুলুকের ফজিলত

সুরা মুলুক: অর্থসহ বাংলা উচ্চারণ ও মুলুকের ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: সুরা মুলুক এর অর্থ হলো সার্বভৌম ক্ষমতা। এ সূরায় মূলত আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও মানুষ সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন তাহলে সূরা মুলুকের আরবি, উচ্চারণ, বাংলা অনুবাদ, ফজিলত ও পড়ার সময় সম্পর্কে জেনে নেই। Read
নিফাক শব্দের অর্থ কি কাকে বলে বলতে কি বুঝায় নিফাকের কুফল ও প্রতিকার

নিফাক শব্দের অর্থ কী, কাকে বলে? নেফাক বলতে কী বুঝায়? নিফাকের কুফল ও প্রতিকার

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নিফাক শব্দের অর্থ কী? (২) নিফাক কাকে বলে? (৩) নিফাক বলতে কী বুঝায়? (৪) নিফাকের কুফল ও প্রতিকার Read
ভুল ধারণা ইসলাম নারীদের প্রতি অত্যাচার করে!

ইসলাম কি নারীদের প্রতি অত্যাচার করে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আমাদের সমাজে বা সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একটা কথা শোনা যায়— "ইসলাম নারীদের বন্দি করে রাখে" বা "ইসলামে নারীদের ওপর অত্যাচার করা হয়।" সত্যি বলতে, এই ধারণাটা পুরোপুরি ভুল। ইসলাম নারীদের ছোট করেনি, বরং ইসলামই নারীদের আসল সম্মান দিয়েছে। আসুন, খুব সহজ কিছু কথায় বিষয়টি বুঝে নিই। Read
সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

সিজদায়ে সাহুঃ মাসায়েল, নিয়ম, ওয়াজিব হওয়ার কারণ ও রাকআতের সন্দেহের সমাধান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সিজদায়ে সাহুর মাসায়েল (২) সিজদায়ে সাহু করার নিয়ম (৩) সিজদায়ে সাহু ওয়াজিব ওয়াজিব হবার কারণ কয়টি কি কি? (৪) নামাযের মধ্যে রাকআত নিয়ে সন্দেহ হলোে তার মাসায়েল Read
ফজরের নামাজ কয় রাকাত ও কি কি, ফজরের নামাজের নিয়ম By informationbangla.com (ইনফরমেশন বাংলা ডট কম)

ফজরের নামাজ কয় রাকাত ও কি কি? ফজরের নামাজের নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: দৈনিক নামাজগুলোর মাঝে ফজরের নামাজ হলো প্রথম। এটি মুসলমানদের জন্য অত্যাবশ্যকীয় পালনীয় বিষয়। চলুন তাহলে ফজরের নামাজ (ফজরের নামাজ কয় রাকাত ও কি কি? ফজরের নামাজের নিয়ম, ফযীলত ইত্যাদি) সম্পর্কে বিস্তারিত জেনে নেই। Read
বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব

বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তাকারে বাংলা ভাষায় ইসলামী সাহিত্য, লিখনী ও জ্ঞানচর্চার গরুত্ব তুলে ধরা হলো- Read
নবী মুহাম্মদ (সাঃ) এর জীবন ও সময়

নবী মুহাম্মদ (সাঃ) এর জীবন ও সময়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মহানবি হযরত মুহাম্মদ (সাঃ)-এর সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা (২) মহানবি হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম, শৈশব ও কৈশোর (৩) হযরত মুহাম্মদ (সাঃ)-এর যৌবনকাল, নবুয়ত প্রাপ্তি ও ইসলাম প্রচার (৪) হযরত মুহাম্মদ (সাঃ)-এর মাদানি জীবন (৫) হযরত মুহাম্মদ (সাঃ)-এর মক্কা বিজয় ও বিদায় হজ Read