ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে?

ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করব কীভাবে

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া অসম্ভব। এর মাধ্যমে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার সাথেই দিন রাত যেকোন সময় যোগাযোগ করা যায়। এর মাধ্যমে যেকোনো ব্যক্তির সাথে কথা বলতে,ফটো-ভিডিও শেয়ার, ভিডিও ও অডিও কল ইত্যাদি করতে পারি। বর্তমানে ইন্টারনেটে এরকম অনেক অ্যাপ পাওয়া যায়। তেমনি একটি অ্যাপ হলো ফেসবুক মেসেঞ্জার অ্যাপ। তাই আজ আমরা ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করা শিখব।

ফেসবুক মেসেঞ্জার ফেসবুকের নিজস্ব Messaging app. এর মাধ্যমে আমরা তথ্য শেয়ার, অনলাইন চ্যাট, ভয়েস কল,ভিডিও কল ইত্যাদি করতে পারি। তাছাড়া ফেসবুকের স্পেশাল ইফেক্ট ব্যবহার করে স্টোরি শেয়ার করা যায়। তাছাড়া এর সাহায্যে অনেক গেইমও খেলা যায়। কিন্তু অনেকে জানে না Messenger App ডাউনলোড কীভাবে করবে? তাই যারা জানে না তাদের জন্যই আজকের এই লিখা। তাহলে আর দেরি না করে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ (Facebook Messenger App) ডাউনলোড করার উপায় জেনে নেই।

ফেসবুক মেসেঞ্জার অ্যাপ(Facebook Messenger App) ডাউনলোড করব কীভাবে?

স্মার্টফোনে Facebook Messenger app ডাউনলোড করা একদম সহজ। এটি ডাউনলোড করতে নিম্নের স্টেপগুলো অনুসরণ করুন।

Step 01:

প্রথমে আপনার ফোনের Google Play Store এ গিয়ে “Facebook messenger” লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন। একটি Messenger আর অন্যটি Messenger Lite.

অনেকের মনে প্রশ্ন হতে পারে কোন অ্যপটি ডাউনলোড করব? চলুন জেনে নেই।

Messenger: আপনার ফোনের Ram যদি বেশি থাকে তাহলে শুধু Messenger অ্যাপটি ডাউনলোড করুুন। আর Ram যদি কম থাকে তাহলে এটি ডাউনলোড না করাই ভাল। কারণ ফোন হ্যাং হতে পারে।

Messenger Lite: অনেক ফেসবুক ইউজার আছে যাদের ইন্টারনেট স্পিড কম এবং ফোনের Ram ও কম তাদের দিক বিবেচনা করেই Messenger Lite App টি প্রকাশ করা হয়েছে। মূলত যাদর ফোনের Ram 1 জিবির কম তারা এটি ইনস্টল করতে পারেন।

Step 02:

Play store থেকে Messenger এবং Messenger lite এর মাঝখান থেকে যেকোন একটি ডাউনলোড করে ইনস্টল করুন।

Step 03:

অ্যাপটি ইনস্টল হয়ে গেলে “Open” এ ক্লিক করে অ্যাপটি ওপেন করুন। আপনার ফোনে আগে থেকেই ফেসবুক আইডি থাকলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। তারপর “Continue” এ ক্লিক করুন।

Step 04:

এবার আপনার ফোনে Saved Contract সিঙ্ক্রোনাইজ করার বিকল্প অপশন থাকবে। প্রথমটি চালু হবে এবং দ্বিতীয়টি Not now হবে। এগুলো আপনি নিজের ইচ্ছে মত সিলেক্ট করতে পারবেন।

Step 05:

এরপর আপনার সামনে তিনটি অপশন আসবে। সবগুলো Allow করে দিন। Allow করার পর ফোন নাম্বার আপডেট করার অপশন আসবে। ফোন নাম্বার আপডেট করে দিন।

Step 06:

এবার আপনার ফোনে মেসেজ Show করবে যে Messenger Installation Complete হয়েছে। আপনি “Ok” তে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল। এবার আপনার ইচ্ছে মত চ্যাট, কল ইত্যাদি করতে পারবেন।

তাহলে আজ এখানেই শেষ করছি। ফেসবুক মেসেঞ্জার ডাউনলোড করবেন কীভাবে আশা করি সে ব্যাপারে জানতে পেরেছেন। আর আর্টিকেলটি পড়ে ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কৃত্রিম উপগ্রহ কাকে বলে, কৃত্রিম উপগ্রহের ব্যবহার কি কি

কৃত্রিম উপগ্রহ কাকে বলে? কৃত্রিম উপগ্রহের ব্যবহার কি কি?

আলোচ্য বিষয়: (১) কৃত্রিম উপগ্রহ/স্যাটেলাইট কি বা কাকে বলে? (২) কৃত্রিম উপগ্রহের গুরুত্বপূর্ণ কিছু কাজ বা ব্যবহার (৩) কৃত্রিম উপগ্রহ কীভাবে কক্ষপথে চলে? (৪) কৃত্রিম উপগ্রহ কীভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়? Read
ওয়াইফাই (Wi-Fi) কী, কিভাবে কাজ করে, এর বৈশিষ্ট্য এবং সুবিধা-অসুবিধা

ওয়াইফাই (Wi-Fi) কী? কিভাবে কাজ করে? এর বৈশিষ্ট্য এবং সুবিধা-অসুবিধা

আলোচ্য বিষয়: (১) ওয়াইফাই(Wi-Fi) কী? (২) ওয়াইফাই(Wi-Fi) কয় ধরণের? (৩) ওয়াইফাই (Wi-Fi) কিভাবে কাজ করে? (৪) ওয়াইফাই (Wi-Fi) এর বৈশিষ্ট্য (৫) ওয়াইফাই (Wi-Fi) এর ব্যবহার (৬) ওয়াইফাই (Wi-Fi) এর সুবিধা (৭) Wi-Fi এর অসুবিধা সমূহ Read
informationbangla.com default featured image compressed

হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কীভাবে?

আলোচ্য বিষয়: হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজনের সাথে চ্যাট, ইমেজ পাঠানো,অডিও, ভিডিও কল ইত্যাদি করা যায়। কিন্তু অনেকেই জানে না এটি কীভাবে ডাউনলোড করবে। তাই WhatsApp ডাউনলোড করতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুন। Read
সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭টি টিপস

সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭টি টিপস (মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়)

আলোচ্য বিষয়: (১) সঠিকভাবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম (২) সঠিক নিয়মে মোবাইল চার্জ দেওয়ার ৭টি টিপস Read
এসির টন বলতে বুঝায়, এসির টন হিসাব

এসির টন বলতে বুঝায়? এসির টন হিসাব

আলোচ্য বিষয়: (১) এসির টন বলতে কী বোঝায়? (২) এক টন এসি বলতে বুঝায়? (৩) এসির টনের গুরুত্ব (৫) কত স্কয়ার ফিট রুমের জন্য কত টন এসি লাগবে? (৬) কোন রুমে কত টন এসি লাগবে, তা ধাপে ধাপে এসির টন হিসাব করার পদ্ধতি (৭) এসির টন নির্বাচনের সময় যে বিষয়গুলো বিবেচনা করবেন (৮) এসির টন নিয়ে সাধারণ ভুল ধারণা (৯) এসির টন হিসাবের উদাহরণ (১০) উপসংহার Read
এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট কীভাবে করবেন

এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট কীভাবে করবেন?

আলোচ্য বিষয়: (১) এসএমএস (SMS) ফরওয়ার্ড বা ডাইভার্ট কি? (২) কীভাবে এসএমএস ফরওয়ার্ড বা ডাইভার্ট করা যায়? (৩) SMS ডাইভার্ট করার উপায়? Read
informationbangla.com default featured image compressed

হ্যাকিং কি বা কাকে বলে? হ্যাকার কে? কত প্রকার ও কি কি?

আজ আমরা হ্যাকিং কি? হ্যাকার কারা ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা করব। (১) হ্যাকিং কি বা কাকে বলে? হ্যাকিং এমন একটি প্রক্রিয়া যেখানে তথ্য বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য কেউ কোন বৈধ অনুমতি ছাড়া কোন কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে। যা এ হ্যাকিং করে তারা হচ্ছে হ্যাকার। অনেকেই হ্যাকিং বলতে শুধু কোন ওয়েবসাইট হ্যাকিং বা কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করাকে মনে করেন। আসলেই হ্যাকিং কি তাই? না হ্যাকিং শুধু তা না। হ্যাকিং বিভিন্ন ধরণের হতে পারে। মোবাইল ফোন, ল্যান্ড ফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেকট্রনিকস ও ডিজিটাল যন্ত্রপাতি ইত্যাদি বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা হ্যাকিং এর আওতায় পড়ে। হ্যাকাররা এসব যন্ত্রের দোষ বের করে তা দিয়েই হ্যাক করে। তারা ব্যবহারকারীর ব্যক্তিগত বা আর্থিক ডিটেইলসগুলো ধরতে ব্রাউজার হািজ্যাক, স্পুফিং, ফিশিং Read
informationbangla.com default featured image compressed

কম্পিউটারে টাইপিং স্পিড দ্রুত করার ৯টি টিপস

আলোচ্য বিষয়: কম্পিউটারে টাইপিং স্পিড কীভাবে দ্রুত করা যায় আজ আমি এ আর্টিকেলে সেটি নিয়ে আলোচনা করব। যার মাধ্যমে আপনি ১ মাসের মধ্যে খুব দ্রুত টাইপ করতে পারবেন। Read
ফেসবুক লাইট বা ফেসবুক ডাউনলোড করব কীভাবে

ফেসবুক লাইট বা ফেসবুক ডাউনলোড করব কীভাবে?

আলোচ্য বিষয়: অনেকেই জানে না ফেসবুক ডাউনলোড করব কীভাবে? তাই আজকের আর্টিকেলটি তাদের জন্য লিখা। তাহলে আর দেরি না করে চলুন এ সম্পর্কে জেনে নেই। Read
informationbangla.com default featured image compressed

স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার লগ আউট করবো কীভাবে?

আলোচ্য বিষয়: (১) মেসেঞ্জার লগ আউট করার ২টি পদ্ধতি (২) কেন মেসেঞ্জার থেকে লগ আউট করা দরকার? (৩) FAQ: মেসেঞ্জার লগ আউট নিয়ে সাধারণ প্রশ্ন Read