বগুড়ার সেরা ৩ জন পেটের ডাক্তার (২০২৫)

পেটের সমস্যা আজকাল সাধারণ ও জটিল—দুই ধরনেরই হয়ে থাকে। গ্যাস্ট্রিক, অম্বল, হজমের সমস্যা, লিভারের জটিলতা, পিত্তথলির পাথর কিংবা কলোরেক্টাল ক্যান্সার—এসব সমস্যার জন্য একজন অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ‘পেটের ডাক্তার’ দেখা জরুরি।
বগুড়ায় অনেক অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন যাঁরা এই বিষয়ে বিশেষজ্ঞ। এই ব্লগে তুলে ধরা হলো ২০২৫ সালের সেরা ৩ জন পেটের ডাক্তার, যাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ পপুলার ডায়াগোনেস্টি, ইবনে সিনা ডায়াগোনস্টিক বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সঙ্গে রোগী দেখছেন।
(১) ডা. এম. এম. মাখসুদুল আলম

সহকারী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (SZS)
🩺 শিক্ষাগত যোগ্যতা:
- MBBS
- MD (Gastroenterology)
- Fellowship in Liver Diseases (UK)
🏥 অভিজ্ঞতা:
ডা. মাখসুদুল আলম বগুড়ার অন্যতম দক্ষ এবং নির্ভরযোগ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তিনি লিভারের জটিল রোগসহ পুরো হজমতন্ত্রের সমস্যা চিহ্নিত ও সফলভাবে চিকিৎসা করে থাকেন।
রোগিকে সময় দেন ঠিকভাবে, এন্ডোস্কোপি ও কলোনোস্কোপিতে পারদর্শী, মেডিকেল কলেজে কাজ করায় সরকারি জিয়াউর রহমান মেডিকেলে-ও সহজে পাওয়া যায়, পপুলার ডায়াগোনেস্টি-এও রোগি দেখেন।
(২) ডা. মো. নাইমুল হাসান

সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, SZS মেডিকেল কলেজ
🩺 শিক্ষাগত যোগ্যতা:
- MBBS
- MD (Gastroenterology)
- CCD (BIRDEM)
- MACG (USA)
- Advanced Endoscopy Training
🎓 অভিজ্ঞতা:
তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান। এন্ডোস্কোপি, লিভার ডিজিজ ও আইবিডি (IBD: Crohn’s, Colitis) চিকিৎসায় অত্যন্ত অভিজ্ঞ।
জিয়াউর রহমান মেডিকেল ছাড়াও বেসরকারি চেম্বারে পপুলার ডায়াগোনেস্টি-এ রোগী দেখেন রোগীদের অনলাইন বুকিং ও আগাম অ্যাপয়েন্টমেন্ট সুবিধা রয়েছে।
(৩) ডা. মো. নূর-ই-আজম

গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও Ibn Sina Diagnostic Center, Bogura
🩺 শিক্ষাগত যোগ্যতা:
- MBBS
- BCS (Health)
- MD (Gastroenterology)
- MCPS (Medicine)
- MRCP (UK)
🏥 অভিজ্ঞতা:
কলোনোস্কোপি ও এন্ডোস্কোপিতে দক্ষ, হেপাটাইটিস B ও C চিকিৎসায় সফলতা, জন্ডিস ও ফ্যাটি লিভার রোগের বিশেষজ্ঞ।
তিনি একজন উচ্চ শিক্ষিত ও আন্তর্জাতিক সার্টিফাইড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে তাঁর মূল কর্মস্থল হলেও, তিনি বগুড়ার বিখ্যাত Ibn Sina Diagnostic Center-এও রোগী দেখেন।
(৩) কোন পেটের সমস্যায় এনাদের কাছে যাবেন?
- সমস্যা গ্যাস্ট্রিক, অম্বল, গ্যাস
- হজমের সমস্যা, ডায়রিয়া
- কোষ্ঠকাঠিন্য বা রক্ত মিশ্রিত পায়খানা
- পিত্তথলির পাথর
- লিভারের জটিলতা (জন্ডিস, হেপাটাইটিস)
- ক্রনিক পেটব্যথা
(৪) কীভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেবেন?
- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল:
সরাসরি Outdoor বিভাগে যোগাযোগ করে টোকেন সংগ্রহ করা যায়। - বেসরকারি চেম্বার (Ibn Sina, Popular):
ফোনে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া উত্তম।
বগুড়ার পেটের ডাক্তারদের মধ্যে যাঁরা মেডিকেল কলেজ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের নিয়ে এই তালিকাটি তৈরি করা হয়েছে। পেট, লিভার, অন্ত্র ও হজমতন্ত্রের জটিলতা দূর করতে অভিজ্ঞ ও দক্ষ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ।
যেকোনো গ্যাস্ট্রো সমস্যায় দেরি না করে সঠিক চিকিৎসকের কাছে যান — কারণ সুস্থ জীবন শুরু হয় সুস্থ হজমতন্ত্র থেকে।




