বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি?

বল কাকে বলে, বল কত প্রকার ও কি কি

আজ আমরা পদার্থ বিজ্ঞানের বল অধ্যায় নিয়ে আলোচনা করব। বল কাকে বলে? বল কত প্রকার ও কি কি? তা জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

(১) বল কাকে বলে?

যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।

(২) বলের বৈশিষ্ট্য

বলের বৈশিষ্ট্য হলো-

  • কোনো স্থির বস্তুর উপর প্রযুক্ত বল সেই স্থিতিশীল বস্তুকে গতিশীল করতে পারে। 
  •  বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে।
  • কেনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে বস্তুর বিকৃতি ঘটতে পারে।
  •  একটি গতিশীল বস্তুর উপর বল প্রযুক্ত করা হলে সেই গতি বা দিক  পরিবর্তন হয়ে যায়।

(৩) বলের একক

SI পদ্ধতিতে বলের একক নিউটন(N)।

(৪) বলের মাত্রা

বলের মাত্রা, [F] = [MLT-2]

বলকে সাধারণত F দ্বারা প্রকাশ করা হয়।

m ভরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করা হলে ত্বরণ a সৃষ্টি হয়,

F = ma  অর্থাৎ ত্বরণ এবং ভরের গুণফল দ্বারা বল পরিমাপ করা হয়।

(৫) বলের প্রকারভেদ

প্রকৃতিতে বিভিন্ন ধরনের বল রয়েছে। এর মধ্যে কিছু মৌলিক বল আবার কিছু যৌগিক বল।

মৌলিক বল:

যে সকল বল অন্য বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল এই সকল বল থেকে উৎপন্ন হয়, তাদেরকে মৌলিক বল বলে।

যৌগিক বল:

যে সকল বল মৌলিক বল থেকে উৎপন্ন হয় সে সকল বল ই যৌগিক বল।

যেমন: ঘর্ষণ বল, টান বল, স্থিতিস্থাপক বল ইত্যাদি। 

মৌলিক বলের প্রকারভেদ:

মৌলিক বল প্রধানত ৪ প্রকার। যথা-

  1.  মহাকর্ষ বল (Gravitational force)
  2.  তড়িৎ-চুম্বকীয় বল (Electromagnetic force)
  3.  সবল নিউক্লীয় বল (Strong nuclear force)
  4.  দুর্বল নিউক্লীয় বল (Weak nuclear force)

i) মহাকর্ষ বল

মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল রয়েছে, এই আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়।

মহাকর্ষ বলের পরিমাণ ক্রিয়াশীল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।

বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুদ্বয়ের মধ্যে গ্রাভিটন (Graviton ) নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়। মহাকর্ষ বল মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল নয়।

ii) তড়িৎ-চুম্বকীয় বল

দুটি আহিত বা চার্জিত বস্তুর মধ্যে এবং দুটি চুম্বক পদার্থের মধ্যে এক ধরনের বল ক্রিয়াশীল থাকে, এদেরকে তড়িৎ-চৌম্বক বল বলা হয়।

চৌম্বক বল এবং তড়িৎ বল  আকর্ষণ এবং বিকর্ষণ উভয় ধরনের হতে পারে। 

ধারণা করা হয় যে , মূলত চার্জহীন এবং ভরহীন ফোটন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই বল কার্যকর হয়।

iii) সবল নিউক্লীয় বল

প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত একটি পরমাণুর নিউক্লিয়াস। এদেরকে সমষ্টিগতভাবে বলা হয় নিউক্লিয়ন (Nucleon) বা ভর বলে।

নিউক্লিয়াসের মধ্যে সমধর্মী ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলো খুব কাছাকাছি থাকায় এদের মধ্যে কুলঘের বিকর্ষণ বল প্রবল হওয়া উচিত এবং নিউক্লিয়াস ভেঙ্গে যাওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক নিউক্লিয়াসই স্থায়ী। নিউক্লিয়নের মধ্যে যে মাধ্যাকর্ষণ বল কাজ করে তা এত নগণ্য যে এই বল কুলঘের বিকর্ষণ বলকে প্রতিমিত (balance) করতে পারে না। সুতরাং নিউক্লিয়াসে অবশ্যই অন্য এক ধরনের সবল বল কাজ করে যা নিউক্লিয়াসকে ধরে রাখে। এই বলকে বলা হয় সবল নিউক্লীয় বল।

বিজ্ঞানীদের ধারণা যে নিউক্লিয়নের মধ্যে মেসন (Meson) নামে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। এই বল আকর্ষণধর্মী , স্বল্প পাল্লা বিশিষ্ট (short range), চার্জ নিরপেক্ষ এবং নিউক্লিয়াসের বাইরে ক্রিয়াশীল নয়।

iv) দুর্বল নিউক্লিয় বল

প্রকৃতিতে বেশ কিছু মৌলিক পদার্থ রয়েছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে যায় (যেমন ইউরেনিয়াম, থােরিয়াম ইত্যাদি)। এই সমস্ত নিউক্লিয়াসকে বলা হয় তেজস্ক্রিয় নিউক্লিয়াস। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে তিন ধরনের রশ্মি বা কণা নির্গত হয় যাদেরকে আলফা রশ্মি,  বিটা রশ্মি এবং গামা রশ্মি বলা হয়।

তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গত হওয়ার সময় একই সাথে শক্তিও নির্গত হয়। তবে পরিক্ষালব্ধ ফলাফল থেকে দেখা যায় যে, নিউক্লিয়াস থেকে নির্গত শক্তির পরিমাণ বিটা কণার গতিশক্তির চেয়ে অনেক বেশি। 

1930 সালে ডব্লিউ. পাউলি (W. Pauli) প্রস্তাব করেন যে অবশিষ্ট শক্তি অন্য এক ধরনের কণা বহন করে যা বিটা-কণার সঙ্গেই নির্গত হয়। এই কণাকে বলা হয় নিউট্রিনো (neutrino)। এই নিউট্রিনো কণা এবং বিটা-কণার নির্গমন চতুর্থ একটি মৌলিক বলের কারণে ঘটে, যাকে বলা হয় দুর্বল নিউক্লীয় বল।

এই দুর্বল নিউক্লীয় বল সকল নিউক্লীয় বা তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় অনেকটা দুর্বল। এই দুর্বল নিউক্লীয় বলের কারণে অনেক নিউক্লিয়াসের ভাঙ্গন প্রক্রিয়া দ্রুত সংঘটিত হয়।

ধারণা করা হয়, বোসন নামক এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই দুর্বল নিউক্লীয় বল কার্যকর হয়।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

informationbangla.com default featured image compressed

১৫+ বিজ্ঞানের কিছু বেসিক প্রশ্ন ও তার উত্তর

বিজ্ঞান আমাদের চারপাশের বিশ্বকে বোঝার এবং জীবনকে আরও সহজ ও উন্নত করার চাবিকাঠি। দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্ন, যেমন প্রকৃতির নিয়ম, পদার্থের গঠন, বা শক্তির রূপান্তর, বিজ্ঞানের মাধ্যমেই ব্যাখ্যা করা সম্ভব। এই ব্লগে আমরা বিজ্ঞানের ১৫টিরও বেশি মৌলিক প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা শিক্ষার্থী থেকে শুরু করে বিজ্ঞানে আগ্রহী সকলের জন্য সহজবোধ্য এবং তথ্যবহুল হবে। 🧬 জীব বিজ্ঞান ১. প্রশ্ন: জীবজগৎ কত রাজ্যে বিভক্ত? উত্তর: সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াসের (১৭০৭-১৭৭৮) সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। এগুলো হলো- উদ্ভিদজগৎ প্রাণী জগৎ বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে বর্তমান সময়ে কোষের ডিএনএ (DNA) এবং আরএনএ (RNA) এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে ১৯৬৯ সালে আর. এইচ. Read
উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, মৌলিক উৎপাদক কাকে বলে

উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? মৌলিক উৎপাদক কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? (২) মৌলিক উৎপাদক কাকে বলে? Read
রাশি কাকে বলে, স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে

রাশি কাকে বলে? স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? উভয়ের মধ্য পার্থক্য সমূহ

আলোচ্য বিষয়: (১) রাশি কাকে বলে? বা রাশি কি? (২) স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে? (৩) স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য (৩) সম্পর্কিত আরও কিছু সংজ্ঞা Read
টিস্যু কালচার কি টিস্যু কালচার এর ধাপ, টিস্যু কালচার এর ব্যবহার ও টিস্যু কালচার গুরুত্ব।

টিস্যু কালচার কি? টিস্যু কালচার এর ধাপ, টিস্যু কালচার এর ব্যবহার ও এর গুরুত্ব

আলোচ্য বিষয়: (১) টিস্যু কালচার কি? (২) টিস্যু কালচার প্রযুক্তির ধাপসমূহ (৩) টিস্যু কালচারের ব্যবহার Read
পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি, উদাহরণসহ পদের শ্রেণীবিভাগ

পদ কাকে বলে? পদ কত প্রকার ও কি কি? উদাহরণসহ পদের শ্রেণীবিভাগ

আলোচ্য বিষয়: (১) পদ কাকে বলে? (২) পদ কত প্রকার ও কি কি? (৩) বিশেষ্য পদ (৪) বিশেষণ পদ (৫) সর্বনাম পদ (৬) ক্রিয়া পদ (৭) অব্যয় পদ Read
অনলাইনে জিআরই (GRE) প্রিপারেশনের জন্য সেরা ১০টি ওয়েবসাইট

অনলাইনে জিআরই (GRE) প্রিপারেশনের জন্য সেরা ১০টি ওয়েবসাইট

কারো জীবনে সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগ হল শিক্ষা। প্রয়োজনের সময়, এটি আপনাকে কেবলমাত্র বৌদ্ধিকভাবেই নয়, আর্থিকভাবেও আপনাকে সাহায্য করে।আপনি যখন ইনঞ্জিনিয়ারিং, ব্যবসা, আইন বা অন্য কোনও গ্রেড স্কুলের জন্য আবেদন করার পরিকল্পনা করছেন তখন জিআরই পরীক্ষা আপনাকে সাহায্য করতে পারে। আপনি কোন স্কুলে ভর্তি হতে চান, তার জন্য কেমন স্কোর প্রয়োজন এগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যেহেতু আপনি আপনার পছন্দের স্কুলের জন্য কোন সেকশনে কেমন স্কোর দরকার তা দেখে আবেদন করতে পারবেন, সেহেতু আপনার পরীক্ষার প্রস্তুতি নেওয়া অনেকাংশেই আপনার জন্য সহজ হয়ে যাবে। বর্তমানে জিআরই পরীক্ষার আগ্রহীদের জন্য বিভিন্ন ওয়েবসাইট এবং কোর্স চালু রয়েছে, যেগুলো আপনাকে জিআরই পরীক্ষার ভাল প্রস্তুতি জন্য সার্বিকভাবে সাহায্য করবে। তবে অধিক ওয়েবসাইটের জন্য কোন ওয়েবসাইটটি একজন নতুন আগ্রহীর জন্য ভাল, তা নির্বাচন করতে Read
তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কত প্রকার ও কি কি, তরঙ্গের বৈশিষ্ট্য

তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কত প্রকার ও কি কি? তরঙ্গের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কি? (২) তরঙ্গ কত প্রকার ও কী কী? (৩) অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি কি? (৪) তরঙ্গের বৈশিষ্ট্য কি কি? (৫) তরঙ্গ মাধ্যম (৬) তরঙ্গ সৃষ্টির কারণ (৭) তরঙ্গ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর ক) তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খ) পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? গ) তরঙ্গ বেগ কাকে বলে? ঘ) তরঙ্গের দশা কাকে বলে? ঙ) তরঙ্গমুখ কাকে বলে? চ) স্থির তরঙ্গ কাকে বলে? ছ) যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? জ) তাপ তরঙ্গ কি? ঝ) তরঙ্গের দ্রুতি কাকে বলে? ঞ) লম্বিক তরঙ্গ কাকে বলে? ট) তরঙ্গস্থিত কোনো বিন্দুর দশা বলতে কি বুঝায়? ঠ) কোন তরঙ্গের কম্পাঙ্ক 1000Hz বলতে কি বুঝায়? Read
informationbangla.com default featured image compressed

কোষ কি? কোষের প্রকারভেদ

আলোচ্য বিষয়: (১) কোষ কি? (২) নিউক্লিয়াসের গঠন এর ভিত্তিতে: কোষের প্রকারভেদ (৩) ক্রোমোসোমের ভিত্তিতে: কোষের প্রকারভেদ Read
সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদ কত প্রকার ও কি কি

সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদ কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) সর্বনাম পদ কাকে বলে? (২) সর্বনাম পদের প্রকারভেদ/শ্রেণীবিভাগ Read
Metro rail paragraph

Metro rail paragraph

Topic: Currently Metrorail Paragraph is important for Class 6, Class 7, Class 8, Class 9, Class 10, SSC, HSC Exams.  70, 120, 130, 150, 200, 250, 300, 350 word metro rail paragraphs are presented below. Let’s begin- Read