বহুস্তর বিশিষ্ট পদ্ধতিতে সবজি চাষ

(১) বহুস্তর বিশিষ্ট পদ্ধতিতে সবজি চাষ কি ও কেন?
বহুস্তর বিশিষ্ট সবজি বাগানে একাধিক স্তর থাকে। এ ধরনের বাগানে বিভিন্ন ধরনের সবজি হয়ে থাকে।
উদাহরণ: হিসেবে বলা যায় এরূপ একটি বাগানে মাচাতে লতানো সবজি (লাউ, শিম ইত্যাদি) চাষের পাশাপাশি তার নিচে দ্বিতীয় মাচা করে তাতে অল্প আলোতে হয়, এমন সবজি (পুঁইশাক) চাষ করা, তার নিচে মাটিতে ছায়া সরকারী ফসল (আদা, হলুদ) চাষ করা এবং মাচার উপরে অম্ল মহারা দেয় এমন সবজি (পেঁপে) চাষ করা, আবার বেড়ায় লতা জাতীয় সবজির চাষ করা যায়।
এভাবে এরূপ বাগানে সম্মিলিতভাবে সবজির চাষাবাদ পদ্ধতি কাঠামো অনুসৃত হয়ে থাকে। বাংলাদেশে প্রায় প্রতিটি বসতবাড়িই এক একটি অপরিকল্পিত বস্তর বিশিষ্ট বাগান বা বহুস্তর বিশিষ্ট ফসল চাষ ক্ষেত্র। কারণ দেশজ সব ধরনের ফল, শাকসবজি, জাপানি এবং আসবাবপত্র তৈরির কাঠ আসে ৰসৰাড়ি, আস্তিনা ও ক্ষুদ্র ভূমিখণ্ড থেকে। ভূমি সংলগ্ন লতাপাতাসমৃদ্ধ নিম্নস্তর, বৃক্ষসমৃদ্ধ উত্তর এবং এ দুয়ের মধ্যবর্তী স্তর নিয়েই বসতবাড়ির বহুস্তর বাপান।
নিম্নস্তর: নিম্নত্তরটিকে দুটি ভাগে ভাগ করে-
- ১মিটার এর কম উচ্চতাবিশিষ্ট সর্বনিম্নম্বরে পাকসবজি ও ঔষধি গাছ
- ১-৩ মিটার উচ্চতায় কলা, পেঁপে, পেঁয়ারা, লেবু, আলু ইত্যাদি চাষ করা যেতে পারে।
উচ্চস্তর: উপরের স্তরটিও দুটি ভাগে ভাগ করে-
- ২৫ মিটার বেশি উচ্চতার সুউচ্চ কাঠ ও ফল বৃক্ষ
- ১০-১২ মিটার উচ্চতায় মাঝারি উচ্চতার ফল ও কাঠল উদ্ভিদ লাগানো যেতে পারে।
(২) বহুস্তর বিশিষ্ট সবজি বাগানের উদ্দেশ্য
১. ভূমির সর্বোচ্চ ব্যবহার করা।
২. সারা বছরব্যাপী সবজি চাষের সুযোগ সৃষ্টি।
৩. জাতীয় উৎপাদন বাড়ানো।
(৩) বহুস্তর বিশিষ্ট সবজি বাগানের সবজি নির্বাচন
বহুস্তর বিশিষ্ট সবজি বাগানের সবজি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে-
১. বাগানে লাগানোর জন্য যারা পছন্দকারী বা হারা সহ্যকারী সবজি উদ্ভিদ/ কসন্স চিহ্নিত করতে হবে।
২. নির্বাচিত সবঙ্গি এমন সমন্বয়ে হবে যেন ফসল উৎপাদন চক্র সারা বছর নিরমিত উৎপাদন বজায় থাকে।
৩. সারা বছর কম-বেশি সবজি পাওয়া যাবে।
৪. বাগানে উৎপাদিত সামগ্রী কৃষকের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হবে।
৫. পারিবারিক সদস্যদের শ্রমের মাধ্যমেই বাগানের ফসল পরিচর্যা ও ফসল সংগ্রহ সম্পন্ন হবে।
(৪) বহুস্তর বিশিষ্ট সবজি বাগানের পরিচর্যা
- সর্বাধিক এবং সারাবছর ফলন পেতে বহুস্তর বিশিষ্ট বাগানের সবজি গুরুত্বপূর্ণ। ফসল বা সবজি লাগানো থেকে সর্বশেষ ফসল সংগ্রহ পর্যন্ত সঠিক পরিচর্যা করলে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
- এ ধরনের বাগানে যে সবজিরই চাষ করা হোক না কেন, প্রতিটির ক্ষেত্রে উপযুক্ত পরিচর্যা, রোগ ও পোকামাকড় দমন করতে হবে।
- সবজি, ফল, জ্বালানি, আসবাবপত্র তৈরির কাঠ ও সামগ্রী পাওয়ার সাথে সাথে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য বসতবাড়িতে বহুস্তর চাষ পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।









