ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেছেনঃ একজন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী শেষ বিচারের দিবসে শহীদগণের সাথী হবেন।”

(মুস্তাদরাকে হাকিম)

ব্যাখ্যা

এ হাদিসে রাসূলুল্লাহ (স) সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীর প্রশংসা করে বলেছেন যে, তাঁরা কিয়ামতের দিন শহীদদের ন্যায় উচ্চ মর্যাদা লাভ করবেন।

ব্যবসায়-বাণিজ্যে মানুষ সাধারণত অন্যায় ও অবৈধ পন্থা অবলম্বন করে সাধারণ লোকদের প্রবঞ্চনা করে থাকে। সাধারণ মানুষকে ব্যবসায়ীদের প্রব না থেকে রক্ষা করার নিমিত্তে হাদিসে সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ীদের এই মহাপুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

ব্যবসায়-বাণিজ্য হলো জীবনের বৈষয়িক উন্নতি লাভের প্রধান হাতিয়ার। এটা কৃষি, চাকরি ও অন্যান্য পেশা থেকে বহুগুণে উত্তম। আল্লাহর রহমতের দশ ভাগের নয় ভাগই ব্যবসায়ের মধ্যে নিহিত। রাসূলে করীম (স) স্বয়ং এবং সাহাবায়ে কিরামের অনেকেই ব্যবসা করেছেন। তাঁদের সকলেই মুসলিমদের ব্যবসায় করার জন্য উৎসাহিত করেছেন।

কিন্তু ব্যবসায়ে যদি সততার পরিবর্তে দুর্নীতি অবলম্বন করা হয় তবে উন্নতির পরিবর্তে অবনতি অবধারিত। সৎ ব্যবসায়ীদের দুনিয়ায় উন্নতির সাথে সাথে এ হাদিসে তাদের পরকালের উন্নতির সুসংবাদও দেওয়া হয়েছে। কিয়ামতের দিন নিষ্ঠাবান মুসলিম ব্যবসায়ীদেরকে শহীদগণের সমমর্যাদা দান করা হবে। কুরআন ও হাদিসের বহু জায়গায় উল্লেখ করা হয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদগণ মহাসম্মানের অধিকারী হবেন। সেই শহীদগণের সমমর্যাদা লাভ করা একমাত্র সৎ ব্যবসায়ীদের পক্ষেই সম্ভব।

তাই ব্যবসায়ে দুর্নীতি অবলম্বন করার পরিবর্তে সততা ও বিশ্বস্ততা অবলম্বন করা প্রতিটি মুসলিম ব্যবসায়ীর কর্তব্য।

শিক্ষা

আলোচ্য হাদিস থেকে যেসব শিক্ষা গ্রহণ করতে পারি তা নিম্নরূপ- 

১. ব্যবসায়-বাণিজ্য একটি মহৎ পেশা।

২. মহান আল্লাহর কাছে সৎ ব্যবসায়ীর বিশেষ মর্যাদা রয়েছে।

৩. ব্যবসায়-বাণিজ্যে ফাঁকি-ধোঁকা এবং প্রতারণা গর্হিত কাজ।

৪. সৎ ব্যবসায়ীকে আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (স) ভালোবাসেন।

৫. ব্যবসায়-বাণিজ্যে সততা অবলম্বনের জন্য এবং সৎভাবে টিকে থাকার জন্য অনেক ত্যাগ-তিতিক্ষার পরিচয় দিতে হয়। এটা জিহাদের তুল্য কঠিন কাজ।

৬. মুসলিম সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সাথে থাকবেন।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

ব্যবসায়-বাণিজ্যে সততা রক্ষা করা কঠিন কাজ। তাই দুর্নীতিমুক্ত ব্যবাসায়ের ও ব্যবসায়ীর মর্যাদা ইসলামে অনেক উচ্চে। সৎ ব্যবসায়ীকে শহীদের মর্যাদা দেওয়া হবে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনf

মুসলমানরা কি কাবার পূজা করে? জেনে নিন আসল সত্য!

○ ইসলাম
আলোচ্য বিষয়: ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনায় কাবার প্রতি নত হয়ে তার উপাসনা করে? অনেকের মনেই একটা খুব সাধারণ কিন্তু কৌতূহলী প্রশ্ন জাগে—"ইসলাম ধর্মে তো মূর্তিপূজা বা কোনো আকার-আকৃতির উপাসনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে মুসলমানরা কেন নামাজের সময় সেই কাবা শরীফের দিকেই নত হয়? তারা কি তবে কাবার পূজা করে?" আজকের এই লেখায় আমরা খুব সহজ ভাষায় এই ভুল ধারণাটি ভাঙার চেষ্টা করব এবং জানব এর পেছনের আসল যুক্তিগুলো কী। চলুন, খোলা মনে বিষয়টি জেনে নিই। Read
হাদিস কাকে বলে, হাদিস কত প্রকার ও কী কী

হাদিস কাকে বলে? হাদিস কত প্রকার ও কী কী?

আলোচ্য বিষয়: হাদিস শব্দের অর্থ কথা, কাজ, বাণী, বার্তা, সংবাদ ইত্যাদি। রাসুল (স:) এর নবুয়াতী জীবনের সকল বাণী, কাজ, মৌনসম্মতি এবং অনুমোদনকে হাদীস বলে। চলুন জেনে নিই হাদিসসমূহ হাদিস কত প্রকার ও কী কী? বিস্তারিত। Read
সূরা বাকারার ২২ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ২২ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ২২ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
ইলম শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার ইলমের গুরুত্ব

ইলম শব্দের অর্থ, কী, কাকে বলে, কত প্রকার? ইলমের গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইলম শব্দের অর্থ কী? (২) ইলম কী, কাকে বলে? (৩) ইসলামে ইলমের গুরুত্ব (৪) ইলম কত প্রকার? Read
নারীর প্রতি সম্মানবোধ কী এর গুরুত্ব ও উপায় এবং ইসলামে নারীর মর্যাদা ও সম্মান

নারীর প্রতি সম্মানবোধ কী? এর গুরুত্ব ও উপায় এবং ইসলামে নারীর মর্যাদা ও সম্মান

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নারীর প্রতি সম্মানবোধ কী? (২) নারীর প্রতি সম্মানবোধের গুরুত্ব ও তাৎপর্য (৩) ইসলামে নারীর মর্যাদা ও সম্মান (৪) নারীর প্রতি সম্মানবোধের উপায় Read
ঈদের নামাজের নিয়ত, নিয়ম, খুতবা, আমল

ঈদের নামাজের নিয়ত, নিয়ম, খুতবা, আমল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঈদুল ফিতরের নামাজের নিয়ত (২) ঈদুল ফিতরের নামায পড়ার নিয়ম (৩) ঈদুল ফিতরের খুতবা ও তখনকার আমলসমূহ (৪) ঈদুল ফিতরের খুতবার মধ্যে যেসব বিষয় থাকবে (৫) ঈদুল আযহার নামায এর নিয়ত ও নিয়ম (৬) ঈদুল আযহার খুতবা ও তখনকার আমলসমূহ Read
মালিক শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচত

মালিক-শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত?

নিম্নে মালিক-শ্রমিক সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করা হলো- Read
ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব কর্তব্য

৬টি ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং ৭টি মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব-কর্তব্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব ও কর্তব্য সমূহ তুলে ধরা হলো- Read
হজ শব্দের অর্থ, কী, কাকে বলে হজের ফরজ ও ওয়াজিব সমূহ

হজ শব্দের অর্থ, কী, কাকে বলে? হজের ফরজ ও ওয়াজিব সমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) হজ শব্দের অর্থ কী? (২) হজ কাকে বলে? (৩) হজ কী? (৪) হজের ফরজ ও ওয়াজিব সমূহ (৫) হজের ধর্মীয় গুরুত্ব (৬) হজের সামাজিক গুরুত্ব (৭) হজের শিক্ষা ও তাৎপর্য Read
সুদ ও ঘুষ অর্থ, কী, কাকে বলে ইসলামের দৃষ্টিতে সুদ ঘুষের কুফল, পরিণতি ও বিধান

সুদ ও ঘুষ অর্থ, কী, কাকে বলে? ইসলামের দৃষ্টিতে সুদ-ঘুষের কুফল, পরিণতি ও বিধান

আলোচ্য বিষয়: (১) সুদ কাকে বলে? (২) সুদ কী? (৩) ঘুষ অর্থ কি? (৪) ঘুষ কাকে বলে? (৫) সুদ-ঘুষের কুফল ও পরিণতি (৬) ইসলামের দৃষ্টিতে সুদ-ঘুষের বিধান Read