ভুলবশত নন-প্রফেশনাল লার্নার লাইসেন্স আবেদন বাতিলের আবেদন

আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় পাঠক বন্ধুরা, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো—যদি আপনার বিআরটিএ (BRTA) অ্যাকাউন্টে ইতিপূর্বে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন থাকে, যেমন অপেশাদার মোটরসাইকেল বা লাইট ভেহিকলের জন্য, কিন্তু এখন আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান, তাহলে কী করবেন? হয়তো আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেননি বা পরীক্ষায় ফেল করেছেন, এবং এখন পেশাদার লাইসেন্সের প্রয়োজন। এই ক্ষেত্রে কীভাবে এগোবেন, তা ধাপে ধাপে ব্যাখ্যা করছি।
(১) কিভাবে অ-পেশাদার লার্নার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করবেন
যদি আপনার বিআরটিএ অ্যাকাউন্টে ইতিমধ্যে একটি অপেশাদার লার্নার লাইসেন্সের আবেদন থাকে, তাহলে নতুন করে পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। কারণ, আপনার এনআইডি (NID) দিয়ে তৈরি প্রোফাইলে শুধুমাত্র একটি লার্নার লাইসেন্সের আবেদন সক্রিয় থাকতে পারে। তাই, প্রথমে আপনাকে বিদ্যমান অপেশাদার লার্নার লাইসেন্সের আবেদন বাতিল করতে হবে। এরপরই আপনি পেশাদার লাইসেন্সের জন্য নতুন আবেদন করতে পারবেন।
(২) লার্নার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া
লার্নার লাইসেন্স বাতিল করতে আপনাকে বিআরটিএ অফিসে একটি আবেদনপত্র জমা দিতে হবে। নিচে এই আবেদনপত্রের একটি নমুনা ফরম্যাট দেওয়া হলো-
ক) আবেদনপত্রের নমুনা
তারিখ: [তারিখ লিখুন]
বরাবর,
সহকারী পরিচালক,
আঞ্চলিক বিআরটিএ অফিস,
[আপনার এলাকার বিআরটিএ অফিসের নাম]
বিষয়: লার্নার ড্রাইভিং লাইসেন্স বাতিলের জন্য আবেদন
জনাব,
যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], গত [তারিখ] তারিখে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। আমার লার্নার ড্রাইভিং লাইসেন্স নম্বর: [লাইসেন্স নম্বর]। অনলাইন রেজিস্ট্রেশনের সময় ভুলবশত অপেশাদার লাইসেন্সের জন্য আবেদন করা হয়, কিন্তু আমি পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করতে ইচ্ছুক। তাই, আমার পূর্বের লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদনটি বাতিল করা প্রয়োজন।
অতএব, জনাবের নিকট বিনীত অনুরোধ, বিষয়টি বিবেচনা করে আমার লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার মর্জি হয়।
নিবেদক,
[আপনার পূর্ণ নাম]
[আপনার ঠিকানা]
[আপনার ফোন নম্বর]
খ) প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত ডকুমেন্ট জমা দিতে হবে-
- আবেদনপত্রের প্রিন্টআউট।
- জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
- পূর্বের লার্নার লাইসেন্সের ফটোকপি (যদি থাকে)।
এই ডকুমেন্টগুলো আপনার নিকটস্থ বিআরটিএ অফিসে জমা দিতে হবে। সাধারণত, তিন কার্যদিবসের মধ্যে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।
(৩) পেশাদার লাইসেন্সের জন্য আবেদন
লার্নার লাইসেন্স বাতিল হওয়ার পর, আপনি বিআরটিএ সার্ভিস পোর্টালে নতুন করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। নিচে ধাপগুলো দেওয়া হলো-
- বিআরটিএ সার্ভিস পোর্টালে লগইন করুন:
- ব্রাউজারে গিয়ে টাইপ করুন:
BRTA Service Portal। - আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- ব্রাউজারে গিয়ে টাইপ করুন:
- ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন:
- লগইন করার পর, “ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন” অপশনে ক্লিক করুন।
- আবেদন ফর্মে, লাইসেন্সের ধরণ হিসেবে “পেশাদার” (Professional) নির্বাচন করুন।
- প্রয়োজনীয় তথ্য পূরণ করুন:
- ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, এনআইডি নম্বর, এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- আবেদন জমা দেওয়ার পর প্রয়োজনীয় ফি প্রদান করুন।
- পরীক্ষা এবং লাইসেন্স প্রাপ্তি:
- আবেদন গৃহীত হলে, আপনাকে নির্ধারিত সময়ে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- পরীক্ষায় উত্তীর্ণ হলে, আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাবেন।
(৪) নন-প্রফেশনাল লর্নার কাতি করে নতুন করে প্রফেশনার লার্নার করার সুযোগ চেয়ে আবেদনের বাস্তব উদাহরণ
তারিখ: ২০ জুলাই, ২০২৫
বরাবর,
সহকারী পরিচালক
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)
আঞ্চলিক কার্যালয়, উত্তরা
বিষয়: ভুলবশত নন-প্রফেশনাল লার্নার লাইসেন্স আবেদন বাতিলের আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি রহিম মাহমুদ, পিতা: আব্দুল করিম, মাতা: ফাতেমা বেগম, ঠিকানা: নতুন বাজার, প্রধান সড়ক, সদর, উত্তরা। আমার জাতীয় পরিচয়পত্র নম্বর: ১২৩৪৫৬৭৮৯০, জন্ম তারিখ: ১৫/০৫/১৯৯৮।
আমি বিআরটিএ’র সার্ভিস পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম, যার লার্নার নম্বর: ৯-১২৩৪৫৬৭৮ এবং লাইসেন্স ধরণ: নন-প্রফেশনাল (লাইট + মোটরসাইকেল)।
কিন্তু আমি ভুলবশত "নন-প্রফেশনাল" লার্নার লাইসেন্সের জন্য আবেদন করেছি। বর্তমানে আমি "প্রফেশনাল" লাইসেন্সের জন্য আবেদন করতে ইচ্ছুক, যেটির জন্য পূর্ববর্তী নন-প্রফেশনাল আবেদনটি বাতিল করা প্রয়োজন।
অতএব, মহোদয়ের কাছে বিনীত অনুরোধ, আমার পূর্বের নন-প্রফেশনাল লার্নার লাইসেন্স আবেদনটি বাতিল করে নতুনভাবে প্রফেশনাল লার্নার লাইসেন্সে আবেদন করার সুযোগ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।
নিবেদক
স্বাক্ষর: রহিম মাহমুদ
নাম: রহিম মাহমুদ
মোবাইল: ০১৭১২৩৪৫৬৭৮
ঠিকানা: নতুন বাজার, প্রধান সড়ক, সদর, উত্তরা
(৫) শেষ কথা
প্রিয় পাঠক বন্ধু, লার্নার ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং পেশাদার লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ, যদি আপনি সঠিক ধাপগুলো অনুসরণ করেন। আশা করি, এই ব্লগ পোস্টটি আপনাদের এই প্রক্রিয়াটি বুঝতে সাহায্য করবে। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে বিআরটিএ অফিসে যোগাযোগ করুন বা আমাদের কমেন্ট সেকশনে জানান।
আল্লাহ হাফেজ।






