ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানাকৃত টাকা কোথায় যায়? এই টাকা কে নেয়?

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানাকৃত টাকা কোথায় যায়, এই টাকা কে নেয়

আসসালামু আলাইকুম।

বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে গিয়ে যখন কর্মকর্তারা জরিমানা আরোপ ও আদায় করেন, তখন অনেকের মনে প্রশ্ন জাগে—এই জরিমানার টাকা কোথায় যায়? কীভাবে ব্যবস্থাপনা করা হয়?

এই টাকা কি আসলেই সরকারকে জমা দেওয়া হয়? বাজারে গেলে কোনো সবজি বিক্রেতা বা মাংস বিক্রেতা হয়তো মনে করেন, জরিমানার টাকা কর্মকর্তারাই নিয়ে নেন। এ ধরনের প্রশ্ন বা সন্দেহ অনেক সময় কর্মকর্তাদের জন্য বিব্রতকর হয়ে ওঠে।

তাই এই বিষয়ে আজকে আলোচনা।

(১) ভোক্তা অধিকার সংরক্ষণে, ভোক্তা অধিদপ্তরে কার্যক্রম

ভোক্তা অধিদপ্তরের অভিযান
চিত্র- ভোক্তা অধিদপ্তরের একটি অভিযান

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রধান উপায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন করে। যথা-

  1. প্রতিকারমূলক ব্যবস্থা
  2. প্রতিরোধমূলক ব্যবস্থা
  3. সচেতনতামূলক ব্যবস্থা

এই তিনটি কার্যক্রম মহাপরিচালকের ক্ষমতাপ্রাপ্ত হয়ে কর্মকর্তারা সম্পাদন করে থাকেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, যা বাজার অভিযানের মাধ্যমে বাস্তবায়িত হয়। বাজার অভিযানের সময় জরিমানা আরোপ ও আদায় করা হয়। তবে এই জরিমানা আদায়ের পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে অনেকের মনে প্রশ্ন থেকে যায়। এই আলোচনায় সেই বিষয়টি পরিষ্কার করা হবে।

(২) ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায়ের প্রক্রিয়া

কর্মকর্তারা যখন জরিমানা আরোপ ও আদায় করেন, তখন অবশ্যই একটি রশিদ প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আলোকে কাজ করে। এই আইনের অধীনে মহাপরিচালককে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি সেগুলো কর্মকর্তাদের মাঝে বণ্টন (ডেলিগেট) করেন। তখন কর্মকর্তারা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

এই ক্ষমতা পাওয়ার পর কর্মকর্তাদের নামে একটি জরিমানা রশিদ বই ইস্যু করা হয়। এটি প্রধান কার্যালয় থেকে অফিশিয়াল পদ্ধতি মেনে ইস্যু করা হয়।

যেই কর্মকর্তার কাছে যেই সালে রশিদ বই ইস্যু করা হয়, সেই রশিদ বইয়ের সিরিয়াল নম্বর থাকে। এটি কোন কর্মকর্তা কোন অফিস বা কার্যালয়ের জন্য বরাদ্দ কার হয়েছে। এই সকল তথ্য প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের নথিতে রেকর্ড করা থাকে।

(৩) ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানার টাকার রশিদের ব্যবহার

ভোক্তা অধিদপ্তরের অভিযানের জরিমানা রশিদ বইয়ে দুটি অংশ থাকে। যথা-

  1. সাদা অংশ: যেটি লিখে প্রতিষ্ঠানকে দেওয়া হয়।
  2. কার্বন কপি: যেটি কর্মকর্তাদের কাছে থেকে যায়।

এই কার্বন কপি সারাজীবন সংরক্ষণ করতে হয়। এটি সরকার, প্রতিষ্ঠান এবং কর্মকর্তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। এটি অডিটযোগ্য এবং এর মাধ্যমে জরিমানার টাকা কীভাবে জমা দেওয়া হয়েছে, তা যাচাই করা হয়।

কর্মকর্তারা সচেতনতামূলক সভায় বলেন, যদি কেউ জরিমানা করে, তাহলে অবশ্যই রশিদ চাইতে হবে। রশিদ ছাড়া কখনোই জরিমানার টাকা পরিশোধ করা উচিত নয়। রশিদ ছাড়া টাকা চাইলে তা অনৈতিক ও বেআইনি। সেক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে।

(৪) ভোক্তা অধিদপ্তরের অভিযানে আদায়কৃত জরিমানার টাকা কোথায় যায়?

বাজার অভিযান শেষে কর্মকর্তারা অফিসে ফিরে আসেন। সেদিন যতগুলো প্রতিষ্ঠানে জরিমানা আরোপ করা হয়, তার একটি রিপোর্ট তৈরি করা হয়। এই রিপোর্টে কোন বাজারে কতটি প্রতিষ্ঠানকে কোন ধারায় কত টাকা জরিমানা করা হয়েছে, তা উল্লেখ থাকে। এটি প্রধান কার্যালয়ে প্রেরণ করা হয় এবং নিজস্ব অফিসেও সংরক্ষিত থাকে।

জরিমানার টাকা সরকারের নন-ট্যাক্স রেভিনিউ (কর বহির্ভূত রাজস্ব) হিসেবে গণ্য হয়। এটি সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট কোড ব্যবহৃত হয়। কর্মকর্তারা অভিযানের দিন বা পরের দিনের মধ্যে এই টাকা সরকারি ব্যাংকে জমা দেন।

(৫) আদায়কৃত জরিমানার টাকার চালান জমার প্রক্রিয়া

জরিমানার টাকা জমা দেওয়ার জন্য তিনটি কপি চালান তৈরি করা হয়। যথা-

  1. একটি কপি ব্যাংকের কাছে থাকে।
  2. একটি কপি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।
  3. একটি কপি অফিসে সংরক্ষিত থাকে।

জমা দেওয়ার পর ব্যাংক থেকে একটি সিল ও চালান নম্বর প্রদান করা হয়।

(৬) অনলাইন চালান ভেরিফিকেশন

বর্তমানে ডিজিটাল ইন্টারনেটের যুগ হিসেবে অনলাইন চালান ভেরিফিকেশন সুবিধা চালু হয়েছে। গুগলে “অনলাইন চালান ভেরিফিকেশন” সার্চ করে চালান নম্বর, জমার তারিখ, ব্যাংকের নাম ও শাখার তথ্য দিয়ে যাচাই করা যায়।

(৭) স্বচ্ছতা ও জবাবদিহিতা

ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানাকৃত টাকার লেদদেন প্রক্রিয়া এতটাই স্বচ্ছ ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন হয় যে এখানে কোনো গড়মিলের সুযোগ নেই। কর্মকর্তারা মাসিক ও বার্ষিক রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠান, যেখানে মোট জরিমানা আদায় ও জমার হিসাব থাকে। এতে একটি টাকারও অমিল হলে কর্মকর্তা ও অধিদপ্তর উভয়ই বিপদে পড়তে পারে।

বন্ধুরা, পরিশেষে এটাই বলা যায়, যারা মনে করেন ভোক্তা অধিদপ্তরের অভিযানের জরিমানার টাকা কর্মকর্তা বা অফিস নিয়ে নেয়, তাদের জন্য স্পষ্ট করা হচ্ছে—এটি সম্পূর্ণ সরকারি নন-ট্যাক্স রেভিনিউ হিসেবে বাংলাদেশ সরকারের কোষাগারে জমা হয়। এই টাকার কোন অংশ অফিস বা দায়িত্বশীল কর্মকর্তা নেয় না।

আশা করা যায়, এই আলোচনার মাধ্যমে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানাকৃত টাকা কোথায় যায়? এই টাকা কে নেয়? এ বিষয়ে একটি পরিষ্কার ধারণা পাওয়া গেছে।

তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।

[তথ্য সূত্র: Vokta Odhikar (DNCRP)]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পাসপোর্টের ব্লক কীভাবে খুলবেন

পাসপোর্টের ব্লক কীভাবে খুলবেন?

আলোচ্য বিষয়: (১) পাসপোর্টের ব্লক বা অফলোড কী? (২) কেন পাসপোর্ট ব্লক হয়? (৩) পাসপোর্ট ব্লক হলে কী করবেন? (৪) কীভাবে পাসপোর্ট ব্লক এড়ানো যায়? (৫) এয়ারপোর্ট সাপোর্ট কী এবং কেন প্রয়োজন? (৬) পাসপোর্ট অফলোড সম্পর্কে সাধারণ প্রশ্ন ও উত্তর Read
ভুলবশত নন-প্রফেশনাল লার্নার লাইসেন্স আবেদন বাতিলের আবেদন

ভুলবশত নন-প্রফেশনাল লার্নার লাইসেন্স আবেদন বাতিলের আবেদন

আলোচ্য বিষয়: (১) কিভাবে অ-পেশাদার লার্নার ড্রাইভিং লাইসেন্স বাতিল করে পেশাদার লাইসেন্সের জন্য আবেদন করবেন (২) লার্নার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া (৩) পেশাদার লাইসেন্সের জন্য আবেদন (৪) নন-প্রফেশনাল লর্নার কাতি করে নতুন করে প্রফেশনার লার্নার করার সুযোগ চেয়ে আবেদনের বাস্তব উদাহরণ (৫) শেষ কথা Read
ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আলোচ্য বিষয়: (১) ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া (২) ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (৩) গুরুত্বপূর্ণ টিপস Read
গাড়ির নাম্বার প্লেট সম্পর্কে বুঝার উপায়

গাড়ির নাম্বার প্লেট সম্পর্কে বুঝার উপায়

আলোচ্য বিষয়: নিম্নে গাড়ির নাম্বার প্লেট সম্পর্কে বুঝার উপায় তুলে ধরা হলো- Read
পাসপোর্টের যে সকল ভুল যা ভিসা রিজেকশনের কারণ হতে পারে

পাসপোর্টের যে সকল ভুল যা ভিসা রিজেকশনের কারণ হতে পারে!

আলোচ্য বিষয়: (১) পাসপোর্টে ভুলের প্রভাব (২) ভিসা আবেদনের সময় সতর্কতা (৩) পাসপোর্ট সংশোধনের প্রক্রিয়া (৪) ভিসা রিজেকশন এড়ানোর অতিরিক্ত টিপস Read
১০০টি BRTA পরীক্ষার প্রশ্ন ও উত্তর

১০০টি BRTA পরীক্ষার প্রশ্ন ও উত্তর

আলোচ্য বিষয়: এই ব্লগ পোস্টে আমরা বিআরটিএ লিখিত পরীক্ষার জন্য সম্ভাব্য ১০০টি প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। এই BRTA পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র এবং বিআরটিএ সূত্র থেকে সংগৃহীত, যা পরীক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ গাইড হিসেবে কাজ করবে। Read
পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কী

পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় কী?

আলোচ্য বিষয়: (১) পাসপোর্ট হারানোর পর কেন দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি? (২) দেশের মধ্যে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় (৩) বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয় (৪) পাসপোর্ট হারানোর পর সতর্কতা (৫) অতিরিক্ত টিপস (৬) নতুন করে পাসপোর্ট রিইস্যু প্রক্রিয়ার সময়কাল Read
১২০ মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্নোত্তর

১২০ মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্নোত্তর

(১) প্রাথমিক ধারণা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ড্রাইভিং প্রশ্নোত্তর ০১. প্রশ্ন: মোটরযান কাকে বলে? উত্তর: মোটরযান আইনে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যান, যার চালিকাশক্তি বাইরের বা ভিতরের কোনো উৎস হতে সরবরাহ হয়ে থাকে। ০২. প্রশ্ন: গাড়ি চালনার আগে করণীয় কাজ কী কী? উত্তর: ক. গাড়ির হালনাগাদ বৈধ কাগজপত্র গাড়ির সঙ্গে রাখা। খ. গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। গ. রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। ঘ. ব্যাটারি কানেকশন পরীক্ষা করা। ঙ. লুব/ইঞ্জিন অয়েলের লেবেল ও ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। চ. মাস্টার সিলিন্ডারের ব্রেকফ্লুইড, ব্রেকঅয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। ছ. গাড়ির ইঞ্জিন, লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি না অর্থাৎ Read
কিভাবে ড্রাইভিং পরীক্ষার তারিখ পরিবর্তন করবেন (informationbangla.com)

কিভাবে ড্রাইভিং পরীক্ষার তারিখ পরিবর্তন করবেন?

আলোচ্য বিষয়: আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য লার্নার কার্ড তৈরি করেছেন এবং দেখছেন যে আপনার পরীক্ষার তারিখ তিন বা চার মাস পরে নির্ধারিত হয়েছে, কিন্তু আপনার জরুরিভাবে পরীক্ষা দিয়ে লাইসেন্স সংগ্রহ করা প্রয়োজন, কিভাবে ড্রাইভিং পরীক্ষার তারিখ পরিবর্তন করবেন, তাদের জন্য এই ব্লগে আমরা বিস্তারিতভাবে দেখাবো কীভাবে বিআরটিএ (BRTA) পোর্টালের মাধ্যমে পরীক্ষার তারিখ পরিবর্তন করে তাড়াতাড়ি পরীক্ষা দেওয়া যায়। এই প্রক্রিয়াটি খুবই সহজ, তবে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। চলুন, ধাপগুলো জেনে নিই। Read
গাড়ি কি কি যত্ন এবং চেক করতে হয়

গাড়ি কি কি যত্ন ও চেক করতে হয়?

আলোচ্য বিষয়: আপনার শখের গাড়িটি ভালো রাখবেন কীভাবে? একদম সহজ কিছু টিপস। গাড়ি তো শুধু একটা যন্ত্র নয়, আমাদের দৈনন্দিন জীবনের খুব গুরুত্বপূর্ণ সঙ্গী। বিপদের সময় এই গাড়িই আমাদের ভরসা। তাই গাড়িটিকে সুস্থ ও সচল রাখা আমাদের দায়িত্ব। অনেকেই ভাবেন গাড়ির মেইনটেইনেন্স বা রক্ষণাবেক্ষণ খুব কঠিন কাজ। আসলে কিন্তু তা নয়! নিয়ম করে প্রতিদিন অল্প কিছু বিষয় খেয়াল রাখলেই আপনার গাড়িটি থাকবে নতুনের মতো। আসুন জেনে নিই, একজন সাধারণ চালক বা মালিক হিসেবে খুব সহজেই কীভাবে গাড়ির যত্ন নেবেন- Read