মাছ চাষে পানি: পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব

মাছ চাষে পানি, পানির ভৌত ও রাসায়নিক গুণাগুণ এবং মাছ চাষে তার প্রভাব

আমরা নিচের চিত্রগুলো লক্ষ করি। কী দেখতে পাচ্ছি? পুরুরে পানি, নদীতে পানি ও খালে পানি। আমরা কি জানি, এ পানিতে কোন জীব বাস করে। আর এ জীব আমরা খেয়ে আমিষের চাহিদা পূরণ করে থাকি। উত্তরে আমরা বলব মাছ। তাহলে মাছ পানিতে চাষ করলে তার এ আবাস সম্পর্কে আমাদের কিছু দরকার। আমরা জানি, আমাদের বসবাসের জন্য যেমন বাড়ি ও বাড়ির পরিবেশ থাকা দরকার, তেমনি মাছের জন্য তার বসবাসের জায়গা পানির পরিবেশ সুন্দর থাকা দরকার। কাজেই এসো আমরা মাছ চাষে পানির গুণাগুণ ও তার প্রভাব সম্পর্কে আলোচনা করি।

(১) পানির ভৌত গুণাগুণ ও মাছ চাষে তার প্রভাব

পানির ভৌত অবস্থা পর্যবেক্ষণ করে পুকুরের উৎপাদন ক্ষমতা সম্পর্কে ধারণা করা যায়।

মাছ চাষের পানির ভৌত গুণাগুণ নিম্নে উল্লেখ করা হলো-

ক) পানির বর্ণ: পানির বর্ণ হালকা সবুজ হলে তা পুকুরের অধিক উৎপাদনশীলতা নির্দেশ করে। বিভিন্ন ধরনের জৈব ও অজৈব দ্রব্যের উপস্থিতির কারণে পানির বর্ণ বিভিন্ন রকম হয়ে থাকে। রং দেখে পানির উৎপাদন শক্তি আন্দাজ করা যায়। পানির রং সবুজ বা বাদামি হলে বোঝা যাবে পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য আছে। পুকুরে নিয়মিত সার প্রয়োগ করলে উক্ত রং বজায় থাকবে।

খ) পানির স্বচ্ছতা: পানির স্বচ্ছতা ২৫ সেন্টিমিটার বা তার কম হলে পুকুরের উৎপাদন ক্ষমতা বেশি হয় পানিতে কনুই পর্যন্ত হাত ডুবানোর পর যদি হাতের তালু দেখা যায়, তবে বুঝতে হবে মাছের জন্য বেশি খাদ্য নেই। তখন পুকুরে সার দিতে হয়।

চিত্র- প্রাকৃতিক খাদ্য পরীক্ষা
চিত্র- প্রাকৃতিক খাদ্য পরীক্ষা

গ) পানির গভীরতা: পানির গভীরতা মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছ চাষের জন্য পুকুরের পানির গভীরতা কমপক্ষে ১.৫ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে। তবে ২ মিটার গভীরতা মাছ চাষের জন্য উত্তম। পানির গভীরতা খুব বেশি হলে সূর্যের আলো পানির গভীরে পৌঁছাতে পারে না। আবার পানির গভীরতা খুব কম হলে সূর্যের তাপে পানি গরম হয়ে উঠে।

ঘ) পানির তাপমাত্রা: পানির তাপমাত্রার উপরও মাছের বৃদ্ধি নির্ভর করে। শীতকালে মাছের বৃদ্ধি কম হয় এবং গরমকালে বেশি বাড়ে। যেমন রুই জাতীয় মাছ চাষের জন্য ২৫-৩০ সেলসিয়াস তাপমাত্রা উত্তম।

ঙ) সূর্যালোক: সূর্যালোকের উপর খাদ্য উৎপাদন নির্ভর করে। তাই পুকুর পাড়ের বড় গাছপালা কেটে পানিতে সূর্যালোক প্রবেশের ব্যবস্থা করতে হবে। পুকুরে ভাসমান কচুরিপানা, শেওলা ও আগাছা ইত্যাদিও পানিতে সূর্যালোক প্রবেশে বাধার সৃষ্টি করে।

চিত্র- পুকুরে সূর্যালোক
চিত্র- পুকুরে সূর্যালোক

(২) পানির রাসায়নিক গুণাগুণ ও মাছ চাষে তার প্রভাব

মাছ চাষের পানির রাসায়নিক গুণাবলির মধ্যে কয়েকটি আলোচনা করা হলো-

ক) দ্রবীভূত অক্সিজেন: জলজ উদ্ভিদ যে অক্সিজেন ছাড়ে তা পানিতে দ্রবীভূত হয়। বাতাস থেকেও কিছু অক্সিজেন সরাসরি পানিতে মিশে। পুকুরে অবস্থিত মাছ, জলজ উদ্ভিদ ও প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়। অক্সিজেনের অভাবে মাছ দলবদ্ধভাবে পানির উপর ভেসে বেড়ায়। একে মাছের খাবি খাওয়া বলে।

পানিতে অক্সিজেন হ্রাসের কারণ হলো-

  1. পানিতে গাছের পাতা ও ডালপালা পচা;
  2. কাঁচা গোবর বেশি পরিমাণে ব্যবহার;
  3. আকাশ মেঘাচ্ছন্ন থাকা;
  4. পানি খুব ঘোলা হওয়া।

অক্সিজেনের ঘাটতি পূরণের উপায় হলো-

  1. পানির উপরিভাগে ঢেউ সৃষ্টি করে তাৎক্ষণিকভাবে পানিতে অক্সিজেনের অভাব পূরণ করা যায়।
  2. সাঁতার কেটে বা বাঁশ দিয়ে পানির উপর পিটিয়ে এ ঢেউ সৃষ্টি করা যায়।

খ) দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড: কোনো কারণে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে বিষক্রিয়ার সৃষ্টি করে। পুকুরের তলায় অত্যধিক জৈব পদার্থ ও কাদা থাকলে অধিক তাপমাত্রার পুকুরে এ গ্যাসের আধিক্য ঘটে।

গ) পানির পি-এইচ: পানি অম্লধর্মী না ক্ষারধর্মী, তা পি-এইচ মিটার দ্বারা পরিমাপ করা যায়। পি-এইচ- এর কম হলে পানি অম্লীয়, ৭-এর বেশি হলে পানি ক্ষারীয় এবং ৭ হলে পানি নিরপেক্ষ। সামান্য ক্ষ পানি মাছ চাষের জন্য ভালো। তবে পানির পি-এইচ ৬.৫-৮.৫ হলে পানি প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়ক হয়।

ঘ) ফসফরাস: ফসফরাস পানিতে মাছের খাদ্যের পরিমাণ বাড়ায়।

ঙ. নাইট্রোজেন: নাইট্রোজেন অলজ অণুজীবের জন্য খুবই উপকারী। আর এ অণুজীবই মাছের প্রধান খাদ্য।

চ. পটাশিয়াম: মাছের খাদ্যচাহিদা পূরণের জন্য পানিতে পটাশ দিতে হয়।

উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, মাছ চাবে পানির অনেক প্রয়োজনীয়তা রয়েছে। পানির গুণাগুণ এর উপর জলাশয়ে মাছের উৎপাদন নির্ভর করছে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সফলভাবে চিংড়ি মাছ চাষ করার জন্য, চিংড়ি মাছের রোগ ব্যবস্থাপনা

সফলভাবে চিংড়ি মাছ চাষ করার জন্য, চিংড়ি মাছের রোগ ব্যবস্থাপনা

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) চিংড়ি মাছের অর্থনৈতিক গুরুত্ব (২) চিংড়ি মাছের রোগের কারণ (৩) চিংড়ির মাছের রোগের সাধারণ লক্ষণ (৪) চিংড়ি মাছের রোগ ও উক্ত রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা/প্রতিকার (৫) চিংড়ি মাছের রোগ প্রতিরোধে করণীয় Read
মাছের খাদ্য সংরক্ষণ পদ্ধতি ও নিয়মসমূহ

মাছের খাদ্য সংরক্ষণ পদ্ধতি ও নিয়মসমূহ

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা (২) মাছের খাদ্য সংরক্ষণের সঠিক পদ্ধতি (৩) মাছের খাদ্য গুদামজাতকরণের সময় বিবেচ্য বিষয়সমূহ Read
মৎস্য বা মাছ কী, কাকে বলে, মৎস্য ও মাছের মধ্যে পার্থ্যক্য কী, মৎস্য চাষ বিদ্যা কাকে বলে

মৎস্য বা মাছ কী/কাকে বলে? মৎস্য ও মাছের মধ্যে পার্থ্যক্য কী? মৎস্য চাষ বিদ্যা কাকে বলে? একোয়াকালচার কী/কাকে বলে? এবং মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) মৎস্য বা মাছ কী/কাকে বলে? (২) মৎস্য ও মাছের মধ্যে পার্থ্যক্য কী? (৩) মৎস্য চাষ বিদ্যা কাকে বলে? (৪) একোয়াকালচার কী? (৫) একোয়াকালচার কাকে বলে? (৬) বাংলাদেশে মাছ চাষের ইতিহাস কবে থেকে শুরু? (৭) মাছ চাষের অর্থনৈতিক গুরুত্ব Read
রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য ও রাজপুঁটি মাছ চাষের পদ্ধতি

রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য ও রাজপুঁটি মাছ চাষের পদ্ধতি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) রাজপুঁটি মাছ পরিচিতি (২) রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য (৩) রাজপুঁটি মাছ চাষের সুবিধা (৪) এককভাবে রাজপুঁটি মাছ চাষের পদ্ধতির বর্ণনা Read
মাছ ও পশুপাখির খাদ্য সংরক্ষণ কাকে বলে, বলতে কী বুঝায় প্রয়োজনীয়তা ও সংরক্ষণ পদ্ধতি

মাছ ও পশুপাখির খাদ্য সংরক্ষণ কাকে বলে, বলতে কী বুঝায়? প্রয়োজনীয়তা ও সংরক্ষণ পদ্ধতিসমূহ

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) খাদ্য সংরক্ষণ কাকে বলে, কী বুঝায়? (২) মাছের খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা (৩) মাছের খাদ্য সংরক্ষণ পদ্ধতি (৪) পশুপাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা (৫) পশুপাখির খাদ্য সংরক্ষণের পদ্ধতি Read
চিংড়ি চাষে সফল হতে উক্ত চিংড়ি মাছের পরিবহন, সংরক্ষণ/প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পর্কে জানাও জরুরি

চিংড়ি চাষে সফল হতে উক্ত চিংড়ি মাছের পরিবহন, সংরক্ষণ/প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ও বাজারজাতকরণ পক্রিয়া সম্পর্কে জানাও জরুরি

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) চিংড়ি চাষে, উক্ত চিংড়ি মাছের পরিবহন (২) চিংড়ি চাষে, উক্ত চিংড়ি মাছের সংরক্ষণ/ প্রক্রিয়াজাতকরণ (৩) চিংড়ি চাষে, চিংড়ি মাছের বাজারজাতকরণ Read
পুকুর কাকে বলে, আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি, পুকুরের পানি পরিষ্কার কিনা তা বুঝার উপায়

পুকুর কাকে বলে? আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি? পুকুরের পানি পরিষ্কার কিনা তা বুঝার উপায়

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) পুকুর কাকে বলে? আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি? (২) পুকুরের পানি পরিষ্কার কিনা বা পুকুরের পানির গুণাগুণ ভালো কিনা তা বুঝার উপায় কি? (৩) পুকুর কত প্রকার ও কি কি? (৪) পুকুরের স্তর কয়টি ও কি কি? Read
মাছ চাষে পুকুরের বৈশিষ্ট্য, পানির গুণাগুণ, প্রকারভেদ ও বিভিন্ন স্তর এবং বসবাসকারী অন্যন্য জীব

মাছ চাষে পুকুরের বৈশিষ্ট্য, পানির গুণাগুণ, প্রকারভেদ, বিভিন্ন স্তর ও বসবাসকারী অন্যন্য জীব

○ মৎস্য
আলোচ্য বিষয়: (১) মাছ চাষের জন্য আদর্শ পুকুরের বৈশিষ্ট্য (২) মাছ চাষের পুকুরের পানির গুণাগুণ (৩) মাছ চাষের পুকুরের প্রকারভেদ (৪) মাছের পুকুরের বিভিন্ন স্তর (৫) মাছের পুকুরে বসবাসকারী অন্যান্য জীব সম্প্রদায় Read
ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি ও সুবিধাঃ ধান ক্ষেতে চাষের উপযোগী মাছ কোনটি

ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি ও সুবিধাঃ ধান ক্ষেতে চাষের উপযোগী মাছ কোনটি?

○ মৎস্য
আলোচ্য বিষয়: নিম্নে ধানক্ষেতে মাছ চাষ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- (১) ধান ক্ষেতে মাছ চাষের উপযোগী মাছ কোনটি? (২) ধান ক্ষেতে মাছ চাষের সুবিধা ও প্রয়োজনীয়তা (৩) ধান ও মাছের সমন্বিত চাষ ব্যবস্থাপনা (৪) ধানের ব্যবস্থাপনা কলাকৌশল (৫) মাছের ব্যবস্থাপনা কলাকৌশল Read
ধানের সাথে গলদা চিংড়ি চাষ পদ্ধতি

ধানের সাথে গলদা চিংড়ি চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ধানের সাথে গলদা চিংড়ি চাষ পদ্ধতি বলতে কি বুঝায়? (২) ধানের সাথে গলদা চিংড়ি চাষ পদ্ধতির সুবিধা (৩) ধানের সাথে গলদা চিংড়ি চাষ পদ্ধতির বর্ণনা (৪) ধানের সাথে চিংড়ি চাষ পদ্ধতির অসুবিধা Read