মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ও কর্তব্য সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ও কর্তব্য সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

নিম্নে মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ও কর্তব্য সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো-

অনুবাদ

হযরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন,

“রাসূলুল্লাহ (স) বলেনঃ এক মুসলিম অপর মুসলমানের ভাই। সে তাকে অত্যাচারও করবে না এবং তাকে শত্রুর নিকট সমর্পণও করবে না। আর যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের প্রয়োজনে এগিয়ে আসে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন।”

(বুখারি ও মুসলিম)

ব্যাখ্যা

এ হাদিসে রাসূলুল্লাহ (স) এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কি এবং একের প্রতি অপরের কর্তব্যই বা কি তা আলোচনা করতে গিয়ে বলেছেন মুসলিমগণ পরস্পর ভাই ভাই। সুতরাং ভাইয়ের কর্তব্য হল তার ভাইকে বিপদাপদে সাহায্য করা এবং শত্রুর আক্রমণ ও নির্যাতন থেকে রক্ষা করা। 

এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে ঘোষণা করেছেন,

“নিশ্চয় মুসলিমগণ পরস্পর ভাই ভাই। সুতরাং তোমাদের ভাইয়ের মধ্যে আপস-মীমাংসা করে দাও।”

(সূরা আল-হুজুরাত, আয়াত নং ১০)

কোন মুসলিমকে অত্যাচার করা যাবে না। এবং তাকে কোন অবস্থাতেই দুশমনের হাতে তুলে দেওয়া যাবে না। আপন ভাইয়ের বিপদের সময় অপর ভাই যেমন সাহায্য করতে এগিয়ে আসে, তেমনি এক মুসলিম ভাইও অপর মুসলিম ভাইয়ের বিপদাপদ দূর করার জন্য সম্ভাব্য সকল পন্থায় সাহায্য করবে। 

এ মর্মে রাসূলে করীম (স) ইরশাদ করেছেন,

“আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাঁর বান্দাকে সাহায্য করতে থাকেন; যতক্ষণ পর্যন্ত সে কোন মুসলিম ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকে।”

(মুসলিম)

সুতরাং আল্লাহ রাব্বুল আলামীনের সাহায্য পেতে হলে অপর মুসলিম ভাইয়ের সাহায্য করা একান্ত কর্তব্য। এক মুসলমানের বিপদে অপর মুসলমানের এগিয়ে না আসার কারণে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমরা অত্যাচারিত ও নিপীড়িত। যদি আল্লাহ ও তাঁর রাসূলুল্লাহ (স)-এর নির্দেশ অনুযায়ী মুসলিমগণ নিজেদের ভোগ-বিলাস ও সংকীর্ণ স্বার্থচিন্তা পরিহার করে মুসলিম ভাইয়ের সাহায্যার্থে এগিয়ে আসতো, তাহলে বিভিন্ন দেশের মুসলিমদের এ দুর্দশা হত না। অত্যাচারিত ও নির্যাতিত মুসলিমদের সাহায্যার্থে অপর মুসলিম এগিয়ে না আসার কারণে জাতি হিসেবে মুসলিমরা আল্লাহর সাহায্য থেকেও বঞ্চিত।

শিক্ষা

১. মুসলিমগণ পরস্পর ভাই ভাই।

২. এক মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের ওপর অত্যাচার করতে পারে না।

৩. তাকে শত্রুর নিকটও সোপর্দ করতে পারে না।

৪. সর্বদা এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসা কর্তব্য।

৭. মুসলিমদের স্বার্থ হানিকর ও ক্ষতিকর কোন কাজ করা যাবে না।

৮. মুসলিম ভাই কোন অন্যায় করলে তা সংশোধন ও ক্ষমা করে দেওয়া উচিত।

১০. আল্লাহর নির্দেশিত পন্থায় চললে তাঁর সাহায্য পাওয়া যাবে।

সারসংক্ষেপ

উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা মুসলিমদের পারস্পরিক সম্পর্ক ও কর্তব্য সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস থেকে শিক্ষা গ্রহণ করলাম।

এক মুসলিম আরেক মুসলমানের ভাই। পরষ্পর ঝগড়া-বিবাদ করা অনুচিত। অত্যাচার-নিগ্রহ করা অন্যায়। শত্রুতা করা এবং শত্রুর হাতে সপর্দ করা ইমানের পরিপন্থী কাজ। অতএব, আল্লাহ আমাদের উল্লিখিত হাদিসের শিক্ষা গ্রহণ করে তা বাস্তব জীবনে অনুশীলনের সামর্থ্য দান করুন। (আমীন)

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সূরা ইয়াসিন অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

সূরা ইয়াসিন অর্থসহ বাংলা উচ্চারণ ও ফজিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা ইয়াসিন সংক্ষিপ্ত পরিচিতি (২) সূরা ইয়াসিন অর্সসহ বাংলা উচ্চারণ (৩) সূরা ইয়াসিনের গুরুত্ব ও ফজিলত Read
সূরা বাকারার ১৫ ও ১৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ১৫ ও ১৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ১৫ ও ১৬ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
মাখরাজ ১৭ টি কি কি (makhraj bangla)

মাখরাজ ১৭ টি কি কি (makhraj bangla)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আরবি মাখরাজ ক) মাখরাজ কি? খ) আরবি হরফের মাখরাজ কয়টি? (২) ২৯টি আরবি হরফ বাংলা উচ্চারণ সহ (৩) আরবি হরফের মাখরাজ ১৭ টি কি কি? makhraj bangla Read
প্রশ্নঃ ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ কী

ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ কী?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব। অনেকেই জানতে চান—"ইসলাম যে সত্য ধর্ম, তার প্রমাণ কী?" আসুন, খুব সহজ ভাষায় বিষয়টি বোঝার চেষ্টা করি। Read
শরিয়ত বা শরীয়াহ অর্থ, কী, কাকে বলে গুরুত্ব, ভিত্তি ও উৎসসমূহ

শরিয়ত বা শরীয়াহ অর্থ, কী, কাকে বলে? গুরুত্ব, ভিত্তি ও উৎসসমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) শরিয়ত বা শরীয়াহ অর্থ কী? (২) শরিয়তবা শরীয়াহ কাকে বলে? (৩) শরিয়ত বা শরীয়াহ কী? (৪) শরিয়ত বা শরীয়াহ এর বিষয়বস্তু ও পরিধি (৫) শরিয়ত বা শরীয়াহ এর গুরুত্ব (৬) শরিয়ত বা শরীয়াহ এর ভিত্তি ও উৎসসমূহ (৭) শরিয়ত বা শরীয়াহ এর ১ম উৎস: আল-কুরআন (৮) শরিয়ত বা শরীয়াহ এর ২য় উৎস: সুন্নাহ (৯) শরিয়ত বা শরীয়াহ এর ৩য় উৎস: আল-ইজমা (১০) শরিয়ত বা শরীয়াহ এর ৪র্থ উৎস: আল-কিয়াস Read
সালাতের গুরুত্ব ও তাৎপর্য

সালাতের গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সংক্ষিপ্তভাবে সালাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) সালাতের পরিচয় (২) সালাতের ধর্মীয় গুরুত্ব (৩) সালাতের শিক্ষা Read
রাসূলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

রাসূলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে রাসূলুল্লাহ (স)-এর প্রতি ভালোবাসা সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
সূরা কাফিরুন, sura kafirun bangla, সূরা কাফিরুন বাংলা উচ্চারণ, kafirun sura

সূরা কাফিরুন বাংলা উচ্চারণ (sura kafirun bangla, kafirun sura)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) sura kafirun bangla/surah al kafirun bangla/surah kafirun in bangla/kafirun surah bangla (২) সূরা কাফিরুন আরবি (৩) সূরা কাফিরুন বাংলা উচ্চারণ/সূরা আল কাফিরুন বাংলা উচ্চারণ (৪) সূরা কাফিরুন এর অর্থ/sura kafirun bangla meaning (৫) কাফিরুন সূরা বাংলা উচ্চারণ ও অর্থসহ ছবি (৬) kafirun sura uccharon audio (৭) সুরা কাফিরুন বাংলা অর্থ সহ উচ্চারণ ভিডিও (৮) সূরা কাফিরুন এর ফজিলত (৯) সূরা আল কাফিরুন এর শানে নুযুল (১০) সূরা কাফিরুন এর ব্যাখ্যা/তাফসীর (১১) kafirun sura er sikkha Read
surah takasur bangla, সূরা তাকাসুর বাংলা উচ্চারণ, তাকাসুর সুরা অনুবাদ ও অর্থসহ

surah takasur bangla: সূরা তাকাসুর বাংলা উচ্চারণ, তাকাসুর সুরা অনুবাদ ও অর্থসহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা তাকাসুর/তাকাসুর সুরা পরিচিতি (২) surah takasur bangla/surah takasur in bangla (৩) সূরা তাকাসুর বাংলা উচ্চারণ (৪) সূরা আত তাকাসুর বাংলা অনুবাদ/অর্থ (৫) সূরা তাকাসুর বাংলা উচ্চারণ ও অর্থসহ ছবি (৬) takasur surah bangla uchhron MP3 audio (৭) surah at takasur bangla MP4 video (৮) সূরা আত তাকাসুর এর ফজিলত (৯) সূরা তাকাসুর এর শানে নুযুল (১০) সুরা তাকাসুর এর তাফসীর/ব্যাখ্যা (১১) সূরা তাকাসুর এর শিক্ষা Read
ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনf

মুসলমানরা কি কাবার পূজা করে? জেনে নিন আসল সত্য!

○ ইসলাম
আলোচ্য বিষয়: ইসলাম যেখানে আকার বা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে সেখানে তারা নিজেরাই কেন তাদের প্রার্থনায় কাবার প্রতি নত হয়ে তার উপাসনা করে? অনেকের মনেই একটা খুব সাধারণ কিন্তু কৌতূহলী প্রশ্ন জাগে—"ইসলাম ধর্মে তো মূর্তিপূজা বা কোনো আকার-আকৃতির উপাসনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে মুসলমানরা কেন নামাজের সময় সেই কাবা শরীফের দিকেই নত হয়? তারা কি তবে কাবার পূজা করে?" আজকের এই লেখায় আমরা খুব সহজ ভাষায় এই ভুল ধারণাটি ভাঙার চেষ্টা করব এবং জানব এর পেছনের আসল যুক্তিগুলো কী। চলুন, খোলা মনে বিষয়টি জেনে নিই। Read