৬টি ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং ৭টি মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব-কর্তব্য

ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব কর্তব্য

নিম্নে ইমামের জন্য মুসল্লিদের দায়িত্ব এবং মুসল্লিদের প্রতি ইমামের দায়িত্ব ও কর্তব্য সমূহ তুলে ধরা হলো-

ইমামের জন্য মুসল্লিদের ৬টি দায়িত্বঃ

১. মুসল্লী ও মুক্তাদীগণ ইমামের আদব ও সম্মান রক্ষা করবে। তাই আদব হল ইমাম নামাযের জন্য দাঁড়িয়ে গেলে মুসল্লীগণও সাথে সাথে দাঁড়িয়ে যাবেন। ইমাম যে কাতার বরাবর পৌঁছবেন সে কাতারের লোকজন দাঁড়িয়ে যাবেন।

২. ইমামের মধ্যে শরী আত সম্মত দোষ না দেখা দিলে তার পেছনে নামায পড়তে নারাযী দেখাবে না।

৩. কখনও নির্দ্ধারিত সময়ে ইমাম উপস্থিত হতে না পারলে তাঁর জন্য চার পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করবে, এর কারণে কোন উচ্চবাক্য বা ইমামের নিন্দা সমালোচনা করবে না, এটাকে তাঁর মানবিক ওজর বলে গণ্য করবে।

৪. ইমাম উপস্থিত থাকা অবস্থায় তাঁর সম্মতি ব্যতীত অন্য কাউকে ইমাম বানাবে না।

৫. নামায বা কেরাতে ইমামের কোন ভুল হলে তার কারণে ইমামের প্রতি ভক্তি নষ্ট করা অনুচিত। কেননা, মানুষের পক্ষে নামাযে ভুল-চুক হয়ে যাওয়া স্বাভাবিক।

৬. ইমাম উলামা ও মাশায়েখদের অন্তর্ভুক্ত, এ হিসেবেও তাঁর জন্য অন্যদের কিছু করণীয় রয়েছে। এ প্রেক্ষিতে উলামা মাশায়েখ ও বুযুর্গদের জন্য যা করনীয়, ইমামের জন্যও তা করণীয়।

মুসল্লিদের প্রতি ইমামের ৭টি দায়িত্ব-কর্তব্যঃ

১. ইমাম সমস্ত গোনাহ থেকে তওবা না করে নামায শুরু করবেন না, যেহেতু তিনি মুক্তাদীদের জন্য সুপারিশকারী। অতএব সর্বাগ্রে তাকে পরিস্কার হতে হবে।

২. সালাম ফিরানোর পর ইমাম যখন দোয়া করবেন, তখন শুধু একার জন্য নয় বরং সকলের জন্য দোয়া করবেন; অন্যথায় তাদের প্রতি খেয়ানত হয়ে যাবে।

৩. নির্ধারিত সময়ে নামায় পড়ানো ইমামের দায়িত্ব। তবে মানবিক জরুর বশতঃ মাঝে মধ্যে দুই চার মিনিট বিলম্ব হলে তা অন্যায় নয়।

৪. জামাআতের নির্ধারিত সময় হয়ে যাওয়ার পর কারও আগমনের অপেক্ষার এতখানি বিলম্ব করা যাবে না, যাতে উপস্থিত মুসল্লীদের কষ্ট হয়। তবে এমন কোন লোক যদি হয় যার জন্য অপেক্ষা না করলে উৎপাত ও ফ্যাসাল ঘটবে, তাহলে ভিন্ন কথা।

৫. ইমাম মুসল্লীদের সন্তুষ্টি ব্যতীত নামায এতখানি লম্বা করবেন না, যাতে তাদের কষ্ট হয়। এ জন্যই মুসল্লীদের প্রতি লক্ষ্য রাখতে গিয়ে স্বাভাবিক ভাবে তিনি সুন্নাত পরিমাণ কেরাতের চেয়ে কেরাত লম্বা করবেন না, আবার সুন্নাত পরিমাণের চেয়ে কম পড়াও মাকরূহ। ইমাম রুকু সাজদায় তাসবীহ এভাবে পড়বেন যেন মুক্তাদীগণ এতমীনানের সাথে তিনবার পড়তে পারেন। এজন্যেই কারও কারও মতে ইমামের জন্য উত্তম হল রুক্ সাজদার তাসবীহ পাঁচবার পড়া।

৬. মুসল্লীদের সন্তুষ্টি ব্যতীত অস্বাভাবিকভাবে নামায পড়ানো থেকে অনুপস্থিত থাকবেন না।

৭. ইমামের মধ্যে প্রকৃতপক্ষে শরী—আত সম্মত কোন দোষ থাকার কারণে তার পেছনে নামায পড়তে মুসল্লীগণ অসম্মত হলে তাঁর পক্ষে তাদের ইমামতী করা মাকরূহ। এরূপ অবস্থায় তিনি তাদের ইমামতী করবেন না। শরীয়ত সম্পর্কিত কারণ ছাড়া ব্যক্তিগত কোন পছন্দ অপছন্দ থাকার অভিযোগ ধর্তব্যে আনা হবেনা।

বিঃদ্রঃ ইমাম একজন আলেম ও মাশায়েখদের অন্তর্ভুক্ত হওয়ার প্রেক্ষিতে তার উপর আরও কিছু দায়িত্ব বর্তায়। তার জন্য খামারিয়ান.কম এ আলাদা আলোচনা রয়েছে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইসলাম ও ব্যক্তি জীবন

ইসলাম ও ব্যক্তি জীবন

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ইসলামের বুনিয়াদি আমলসমূহের ফযিলত (২) তাকওয়া (৩) সত্যবাদিতা (সিদক) (৪) সবর (৫) যিকর (৬) শোকর (৭) তাওয়াক্কুল (৮) ইহসান (৯) কর্তব্যপরায়নতা (১০) হালাল উপার্জনের গুরুত্ব (১১) হারাম উপার্জনের কুফল ও পরিণাম (১২) দেশপ্রেম (১৩) ইসলামে নারীর মর্যাদা ও অধিকার (১৪) শিশুদের অধিকার (১৫) প্রতিবন্ধিদের অধিকার Read
সন্তান প্রতিপালনে ইসলামের দিকনির্দেশনা, মা বাবার কর্তব্য, সঠিক গাইডলাইন, নববী আদর্শ পদ্ধতি

সন্তান প্রতিপালনে ইসলামের দিকনির্দেশনা, নববী আদর্শ, মা বাবার কর্তব্য, সঠিক গাইডলাইন, মা বাবার আদর্শ পদ্ধতি, ইসলামে সন্তান প্রতিপালন

○ ইসলাম
আলোচ্য বিষয়: সন্তান প্রতিপালনে ইসলামের দিকনির্দেশনা, সন্তান প্রতিপালনে নববী আদর্শ, সন্তান প্রতিপালনে মা বাবার কর্তব্য, সন্তান প্রতিপালনের সঠিক গাইডলাইন, সন্তান প্রতিপালনে মা বাবার আদর্শ পদ্ধতি, ইসলামে সন্তান প্রতিপালন। Read
surah ikhlas bangla, সূরা ইখলাস বাংলা উচ্চারণসহ অর্থ-অনুবাদ

সূরা ইখলাস বাংলা উচ্চারণসহ অর্থ/অনুবাদ (surah ikhlas bangla)

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সূরা ইখলাস বাংলা উচ্চারণসহ অর্থ একত্রে (২) সূরা ইখলাস আরবি (৩) surah ikhlas bangla (৪) সূরা ইখলাসের বাংলা অর্থ/অনুবাদ (৫) surah ikhlas bangla picture HD (৬) surah ikhlas uccharon audio mp3 (৭) surah ikhlas bangla uccharon o ortho video mp4 (৮) সূরা ইখলাস এর ফজিলত (৯) সূরা ইখলাস/সূরা এখলাছ পরিচিতি (১০) সূরা ইখলাসের শানে নুযুল বা নাযিলের কারণ (১১) সূরা ইখলাসের বিষয়বস্তু (১২) সূরা ইখলাসের তাফসির/ব্যাখ্যা (১৩) সূরা ইখলাসের শিক্ষা Read
২৩০টি কবিরা গুনাহের তালিকা

২৩০টি কবিরা গুনাহের তালিকা

○ ইসলাম
আলোচ্য বিষয়: কবিরা গুনাহ কাকে বলে? কিংবা কবিরা গুনাহ কী? ২৩০টি কবিরা গুনাহের তালিকা। Read
সূরা আল-মুতাফফিফীন অর্থসহ বাংলা উচ্চারণ

সূরা আল-মুতাফফিফীন অর্থসহ বাংলা উচ্চারণ

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা আল-মুতাফফিফীন অর্থসহ বাংলা উচ্চারণ তুলে ধরা হলো- Read
শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক

শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে শরিয়ত ও তাসাউফের মধ্যে সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হলো- Read
বিতর নামাজ পড়ার নিয়ম বা বেতের নামাজের নিয়ম

বিতর নামাজ পড়ার নিয়ম বা বেতের নামাজের নিয়ম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) বিতর নামাজের নিয়ত ক) বিতর নামাজের বাংলা নিয়ত খ) তিন রাকাত বিতর নামাজের আরবি নিয়ত গ) নিয়ত মুখে উচ্চারণ করা কি? (২) বিতর নামাজ পড়ার নিয়ম ক) এক রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম খ) তিন রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম গ) পাঁচ রাকাত বিতর নামাজ পড়ার নিয়ম (৩) বিতরের নামাজে কি কি সূরা পড়তে হয়? (৪) বিতরের নামাজ পড়ার জন্য হাদিসে বর্ণিত ২টি দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ ক) দোয়া কুনুত-১ ক) দোয়া কুনুত-২ (৫) বিতরের নামাজ পড়া কি? (৬) বিতরের নামাজ পড়ার সময় কতক্ষণ থাকে? (৭) বিতরের নামাজ কত রাকাত পড়তে হয়? ক) পাঁচ রাকাত বিতর নামাজ পড়ার দলিল খ) তিন রাকাত বিতর নামাজ পড়ার দলিল গ) এক রাকাত বিতর নামাজ পড়ার দলিল Read
মানুষ ও জ্বিন সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আবার অমুখাপেক্ষী। আল্লাহ কি

মানুষ ও জ্বিন সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আবার অমুখাপেক্ষী, আল্লাহ কি নিজেই নিজের কথার উলটো বললেন না?

○ ইসলাম
আলোচ্য বিষয়: আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? একটি ভুল বোঝাবুঝির সহজ সমাধান। আমাদের আশেপাশে বা ইন্টারনেট জগতে প্রায়ই নাস্তিক বা সংশয়বাদী বন্ধুরা একটা প্রশ্ন খুব জোরালোভাবে করেন। প্রশ্নটা আপাতদৃষ্টিতে বেশ যৌক্তিক মনে হতে পারে। তারা কুরআনের দুটি ভিন্ন ভিন্ন আয়াতকে পাশাপাশি রেখে বলেন, "দেখুন, এখানে তো পরস্পরবিরোধী কথা বলা হয়েছে!" বিষয়টা আসলে কী? চলুন, একদম সাধারণ মানুষের মতো করে সহজ ভাষায় বিষয়টা বোঝার চেষ্টা করি। Read
সূরা নাসর বাংলা উচ্চারণ, সূরা নাছর বাংলা উচ্চারণ, surah nasr bangla, sura nasor

সূরা নাসর বাংলা উচ্চারণ, সূরা নাছর বাংলা উচ্চারণ, surah nasr bangla, sura nasor

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সুরা নাসর সংক্ষিপ্ত পরিচিতি (২) surah nasr bangla (৩) সূরা নাসর বাংলা উচ্চারণ সহ (৪) সূরা নাসর বাংলা অর্থ সহ (৫) sura nasor bangla chobi (৬) সূরা নাছর উচ্চারণ অডিও (৭) সুরা নাসর বাংলা উচ্চারণ ভিডিও (৮) সূরা নাসর এর শানে নুযুল (৯) সূরা নাসর এর তাফসীর (১০) সূরা নাসর এর ব্যখ্যা (১১) সূরা আন নাসর এর শিক্ষা Read
সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে সূরা বাকারার ৮, ৯ ও ১০ নং আয়াতের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read