লিলি ফুলের চাষ পদ্ধতি

লিলি ফুলের চাষ পদ্ধতি

(১) লিলি ফুলের জাত পরিচিতি

বারি লিলি-১:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফুল বিভাগ কর্তৃক দেশের বিভিন্ন অঞ্চল, নার্সারি হতে জার্মপ্লাজম সংগ্রহ করে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ২০০৯ সালে ‘বারি লিলি-১’ জাতটি উদ্ভাবন করা হয়।

বারি লিলি-১
বারি লিলি-১
  • জাতটি বাংলাদেশের সর্বত্র চাষাবাদ উপযোগী।
  • এটি একটি কন্দজাতীয় গ্রীষ্মকালীন ফুল।
  • ফুলের রং গাঢ় লাল এবং প্রায় ১২.০-১২.৫ সেমি ব্যাস বিশিষ্ট।
  • প্রতিটি গাছে ফুলের সংখ্যা থাকে প্রায় ৫-৬ টি।
  • পটে এ ফুলের স্থায়ীত্ব ৫-৬ দিন থাকে।

(২) লিলি ফুলের চাষ পদ্ধতি

ক) পট নির্বাচন

২৫-৩০ সেমি মাটির পটে গাছের দৈহিক বৃদ্ধি ও ফুল ভাল মানের হয়।

খ) চারা রোপণ

বাল্ব সাধারণত মে-জুন মাসে লাগাতে হয়।

গ) বেডে সার প্রয়োগ ও ব্যবস্থাপনা

বেড তৈরির পর হেক্টরপ্রতি ৫ টন পচা গোবর সার, ১৫০ কেজি টিএসপি ও ১২৫ কেজি এমওপি সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে।

বাল্ব রোপণের ৩ সপ্তাহ পর যখন নতুন গাছের বৃদ্ধি শুরু হয় তখন হেক্টরপ্রতি ১৫০ কেজি ইউরিয়া সার এর অর্ধেক ৭৫ কেজি প্রথম উপরিপ্রয়োগ এবং বাকি অর্ধেক ৭৫ কেজি পুষ্পদন্দ বের হওয়ার সময় উপরিপ্রয়োগ করা উচিত।

ঘ) টব/পটে সার প্রয়োগ ও ব্যবস্থাপনা

পটে জন্মানোর জন্য ২ ভাগ মাটি, ২ ভাগ গোবর সার ও ১ ভাগ পাতাপচা সারের সঙ্গে ৩ গ্রাম টিএসপি, ৪ গ্রাম মিউরেট অব পটাশ এর মিশ্রণ ব্যবহার করা উত্তম।

বাল্ব রোপণের ৪০-৫০ দিন পর হতে ২ গ্রাম ইউরিয়া সার প্রতি ১ মাস পর পর ফুল আসা পর্যন্ত উপরি প্রয়োগ করা উচিত।

ঙ) ফুল সংগ্রহ

সাধারণত চারা লাগানোর ৮০-৯০ দিন পর ফুল সংগ্রহ করা যায়। ফলন: গাছ প্রতি গড়ে বছরে ৫-৬ টি ফুল পাওয়া যায়।

(৪) লিলি চাষে রোগ ও পোকা দমন ব্যবস্থা

ক) পাতায় দাগ পড়া

লিলি ফুল গাছের পাতায় দাগ পড়া
লিলি ফুল গাছের পাতায় দাগ পড়া

এ রোগের আক্রমণে প্রথমে নিচের পাতায় হলদে দাগ পড়ে এবং আক্রমণের মাত্রার উপর নির্ভর করে বাদামী থেকে কালো দাগে পরিণত হয়।

এ রোগ দমনে অটোস্টিন বা বেনলেট (০.১%) স্প্রে করতে হবে।

খ) পোকামাকড় ও দমন ব্যবস্থা

এ ফুলে পোকামাকড় দ্বারা তেমন কোন আক্রমণ হয় না বললেই চলে।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরিষা চাষের পদ্ধতি, সময়, সারপ্রয়োগ এবং সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকারসহ

সরিষা চাষের পদ্ধতি, সময়, সারপ্রয়োগ এবং সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকারসহ

আলোচ্য বিষয়: (১) সরিষা চাষের পদ্ধতি, সময় ও সারপ্রয়োগের নিয়মনীতি বর্ণনা (২) সরিষার গাছের রোগ ও পোকার প্রতিকার Read
ক্যাপটাস গাছের চাষ বা টবে ক্যাকটাস চাষ পদ্ধতি

ক্যাকটাস গাছের চাষ বা টবে ক্যাকটাস চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) ক্যাকটাসের জাত পরিচিতি (২) ক্যাপটাস গাছের চাষ বা টবে ক্যাকটাস চাষ পদ্ধতি (৩) ক্যাকটাস চাষে গাছের পরিচর্যা (৪) ক্যাকটাস চাষে রোগবালাই দমন ব্যবস্থাপনা Read
আমড়া চাষের পদ্ধতি বা আমড়া গাছ চাষ

আমড়া চাষের পদ্ধতি বা আমড়া গাছ চাষ

আলোচ্য বিষয়: (১) আমড়া ফলের জাত পরিচিতি (২) আমড়া চাষের পদ্ধতি বা আমড়া গাছ চাষ Read
লিলিয়াম ফুল চাষ পদ্ধতি

লিলিয়াম ফুল চাষ পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) লিলিয়ামের ফুলের জাত ও বৈশিষ্ট্য (২) লিলিয়াম ফুল চাষ পদ্ধতি Read
আমলকি চাষের পদ্ধতি আমলকির গাছ লাগানোর পদ্ধতি ও গাছের পরিচর্যা

আমলকি চাষের পদ্ধতি: আমলকির গাছ লাগানোর পদ্ধতি ও গাছের পরিচর্যা

আলোচ্য বিষয়: (১) আমলকির পুষ্টিমান ও ঔষধি গুণ (২) আমলকির জাত (৩) আমলকি চাষের পদ্ধতি (৪) আমলকি গাছের পরিচর্যা (৫) আমলকি গাছের রোগ ব্যবস্থাপনা Read
আনারস চাষের পদ্ধতি (জাতের নামসহ)

আনারস চাষের পদ্ধতি (জাতের নামসহ)

আলোচ্য বিষয়: (১) আনারসের উন্নত জাতের নাম ও বৈশিষ্ট্য (২) আনারস চাষ পদ্ধতির বর্ণনা (৩) হরমোন প্রয়োগে সারা বছর আনারস চাষের পদ্ধতি Read
ফসল কি, অর্থকরী ফসল কাকে বলে, প্রধান ২০টি ফসলের নাম

ফসল কি? অর্থকরী ফসল কাকে বলে? প্রধান ২০টি ফসলের নাম

আলোচ্য বিষয়: (১) ফসল কি? অর্থকরী ফসল কাকে বলে? (২) ফসল কত প্রকার ও কি কি? (৩) মাঠ ফসলের শ্রেণীবিভাগ (৪) প্রধান ২০টি ফসলের নাম (৫) ফসল চাষের গুরুত্ব Read
ফল ও শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি

ফল ও শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি

আলোচ্য বিষয়: ফল ও শাকসবজি সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো- (১) ফল সংরক্ষণ পদ্ধতি (২) শাক সবজি সংরক্ষণ পদ্ধতি Read
তৈকর ফল চাষ

তৈকর ফল চাষ

আলোচ্য বিষয়: (১) তৈকর কি? (২) তৈকরের জাত (৩) তৈকর ফল চাষ পদ্ধতি Read
পাতা পেঁয়াজ চাষের পদ্ধতি

পাতা পেঁয়াজ চাষের পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) পাতা পেঁয়াজের জাত পরিচিতি (২) পাতা পেঁয়াজ চাষের পদ্ধতি বর্ণনা (৩) পাতা পেঁয়াজের চাষে রোগ বালাই দমন ব্যাবস্থাপনা Read