শব্দ ও পদের গঠন কি ভাবে হয়? শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য

শব্দ ও পদের গঠন কিভাবে হয় শব্দ ও পদের কিছু পার্থক্য

(১) শব্দ ও পদের গঠন কি ভাবে হয়?

এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দমূলের এক নাম প্রকৃতি। প্রকৃতি দুই ধরনের: নামপ্রকৃতি ও ক্রিয়াপ্রকৃতি। ক্রিয়াপ্রকৃতির অন্য নাম ধাতু। নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণ: মা, গাছ, শির, লতা ইত্যাদি। ধাতুর উদাহরণ: কর্, যা, চল, ধৃ ইত্যাদি।

নামপ্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেগুলোর নাম উপসর্গ ও প্রত্যয়-

উপসর্গ: যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।

‘পরিচালক’ শব্দের ‘পরি’ অংশ একটি উপসর্গ।

প্রত্যয়: যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে প্রত্যয় বলে।

‘সাংবাদিক’ শব্দের ‘ইক’ অংশ একটি প্রত্যয়।

উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়। যেমন ‘হাট’ ও ‘বাজার’ শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে হয় ‘হাটবাজার’। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলে শব্দদ্বিত্ব, যেমন ‘ঠক’ ও ‘ঠক’ মিলে গঠিত হয় ‘ঠকঠক’, একইভাবে ‘অঙ্ক’ ও অনুরূপ ধ্বনি ‘টঙ্ক’ মিলে হয় ‘অঙ্কটঙ্ক’।

শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। লগ্নক চার ধরনের-

বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে। বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি।

‘করলাম’ ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের’ পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

নির্দেশক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে।

‘লোকটি’ বা ‘ভালোটুকু’ পদের ‘টি’ বা ‘টুকু’ হলো নির্দেশকের উদাহরণ।

বচন: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে বচন বলে। ‘ছেলেরা’ বা ‘বইগুলো’ পদের ‘রা’ বা ‘গুলো’ হলো বচনের উদাহরণ।

বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। ‘তখনই’ বা ‘এখনও’ পদের ‘ই’ বা ‘ও’ হলো বলকের উদাহরণ।

বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নকপদ বলে। ‘ছেলেরা ক্রিকেট খেলে’-এই বাক্যের ‘ছেলেরা’ ও ‘খেলে’ সলগ্নক পদ আর ‘ক্রিকেট’ অলগ্নক পদ।

(২) শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য

শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো-

শব্দপদ
১. প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দভান্ডার থাকে। সাধারণত অভিধানে তা সংকলিত হয়।১. শব্দ যখন বাক্যে স্থান পায়, তখন তার নাম হয় পদ।
২. অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন।২. বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত।
৩. শব্দের অংশ উপসর্গ ও প্রত্যয়।৩. পদের অংশ বিভক্তি, নির্দেশক, বচন ও বলক।
৪. গঠনগতভাবে শব্দ দুই শ্রেণির: মূল শব্দ ও সাধিত শব্দ।৪. গঠনগতভাবে পদ দুই রকমের: অলগ্নক পদ ও সলগ্নক পদ।
৫. শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য।৫. শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শ্বসনতন্ত্র কিকাকে বলে,কাজ, শ্বাসক্রিয়া কিকাকে বলেবলতে কি বুঝায় শ্বাসক্রিয়া পদ্ধতি।

শ্বসনতন্ত্র কি বা কাকে বলে? শ্বসনতন্ত্রের কাজ ও সম্পৃক্ত অঙ্গ সমূহ এবং শ্বাসক্রিয়া ও শ্বাসক্রিয়ার পদ্ধতি

আলোচ্য বিষয়: (১) শ্বসনতন্ত্র ও শ্বাসক্রিয়া কি/কাকে বলে/বলতে কি বুঝায়? (২) শ্বসনতন্ত্রের কাজ (Respriratory system) ও সম্পৃক্ত অঙ্গ সমূহ (৩) শ্বাসক্রিয়া পদ্ধতি Read
মোলারিটি কাকে বলে, মোলালিটি কি, উদাহরণ দাও

মোলারিটি কাকে বলে? মোলালিটি কি? উদাহরণ দাও

আলোচ্য বিষয়: (১) মোলারিটি কাকে বলে? (২) মোলারিটির বৈশিষ্ট্য (৩) মোলারিটির উদাহরণ (৪) মোলালিটি কাকে বলে? (৫) মোলারিটি ও মোলালিটির মধ্যে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল এবং কেন? Read
তরঙ্গ কাকে বলে, তরঙ্গ কত প্রকার ও কি কি, তরঙ্গের বৈশিষ্ট্য

তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কত প্রকার ও কি কি? তরঙ্গের বৈশিষ্ট্য

আলোচ্য বিষয়: (১) তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কি? (২) তরঙ্গ কত প্রকার ও কী কী? (৩) অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি কি? (৪) তরঙ্গের বৈশিষ্ট্য কি কি? (৫) তরঙ্গ মাধ্যম (৬) তরঙ্গ সৃষ্টির কারণ (৭) তরঙ্গ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর ক) তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খ) পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? গ) তরঙ্গ বেগ কাকে বলে? ঘ) তরঙ্গের দশা কাকে বলে? ঙ) তরঙ্গমুখ কাকে বলে? চ) স্থির তরঙ্গ কাকে বলে? ছ) যান্ত্রিক তরঙ্গ কাকে বলে? জ) তাপ তরঙ্গ কি? ঝ) তরঙ্গের দ্রুতি কাকে বলে? ঞ) লম্বিক তরঙ্গ কাকে বলে? ট) তরঙ্গস্থিত কোনো বিন্দুর দশা বলতে কি বুঝায়? ঠ) কোন তরঙ্গের কম্পাঙ্ক 1000Hz বলতে কি বুঝায়? Read
শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি, বিস্তারিত বর্ণনা

শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি? বিস্তারিত বর্ণনা

আলোচ্য বিষয়: (১) শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি? (২) শব্দ কি? (৩) পদ কি? (৪) তাহলে শব্দ ও পদের মধ্যে মূল পার্থক্য কি? (৫) উদাহরণের মাধ্যমে শব্দ ও পদের পার্থক্য (৬) শব্দ ও পদের গুরুত্ব (৭) শেষ কথা Read
অসুস্থতার জন্য ছুটির আবেদন; বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন

অসুস্থতার জন্য ছুটির আবেদন; বোনের বিয়ে উপলক্ষে অগ্রিম ছুটির জন্য আবেদন

আলোচ্য বিষয়: (১) জ্বরে অসুস্থতার জন্য ছুটির আবেদনপত্র/দরখাস্ত (২) বড় বোনের বিয়ে উপলক্ষে স্কুল/কলেজে অগ্রিম ছুটির জন্য আবেদন (৩) স্কুল, কলেজ বা অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন Read
অনুসর্গ কি বা কাকে বলে, অনুসর্গের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা

অনুসর্গ কি বা কাকে বলে? অনুসর্গের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা

আলোচ্য বিষয়: (১) অনুসর্গ কি বা কাকে বলে? (২) অনুসর্গের বৈশিষ্ট্য (৩) অনুসর্গের প্রয়োজনীয়তা (৪) বাংলা ভাষার কয়েকটি অনুসর্গ Read
সমবাহু ত্রিভুজ ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র

সমবাহু ত্রিভুজ ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার সূত্র

আলোচ্য বিষয়: (১) সমবাহু ত্রিভুজ কাকে বলে? (২) সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র (৩) সমবাহু ত্রিভুজের উদাহরণ (৪) সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (৫) সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য Read
লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি

লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কি কি?

আলোচ্য বিষয়: (১) লিঙ্গ কাকে বলে? (২) লিঙ্গ কত প্রকার ও কি কি? ক) পুংলিঙ্গ কাকে বলে? খ) স্ত্রীলিঙ্গ কাকে বলে? গ) উভয়লিঙ্গ কাকে বলে? ঘ) ক্লীবলিঙ্গ কাকে বলে? (৩) বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ক) পুরুষবাচক শব্দ কাকে বলে? খ) স্ত্রীবাচক শব্দ কাকে বলে? (৩) বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কত প্রকার ও কি কি? ক) পতি ও পত্নীবাচক অর্থে খ) সাধারণ পুরুষ ও মেয়ে বা স্ত্রী জাতীয় অর্থে (৪) বাংলা স্ত্রী প্রত্যয় (৫) সংস্কৃত স্ত্রী প্রত্যয় (৫) বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ (৬) বিদেশি স্ত্রীবাচক শব্দ (৭) নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ (৮) নিত্য পুরুষবাচক শব্দ (৯) নিত্য স্ত্রীবাচক শব্দ (১০) উভয় লিঙ্গবাচক শব্দ Read
অণুবীক্ষণ যন্ত্র কি অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি (বিভিন্ন অংশ ও কাজ বর্ণনা)

অণুবীক্ষণ যন্ত্র কি/কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি (বিভিন্ন অংশ ও কাজ বর্ণনা)

আলোচ্য বিষয়: (১) অণুবীক্ষণ যন্ত্র কি/কাকে বলে? (২) আলোক অণুবীক্ষণ যন্ত্র (Light microscope) (৩) ইলেক্ট্রন অণুবীক্ষণ যন্ত্র (Electron microscope) Read
উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে, মৌলিক উৎপাদক কাকে বলে

উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? মৌলিক উৎপাদক কাকে বলে?

আলোচ্য বিষয়: (১) উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে? (২) মৌলিক উৎপাদক কাকে বলে? Read