শালীনতা অর্থ, মানে কী, কাকে বলে? শালীনতার গুরুত্ব

শালীনতা অর্থ, মানে কী, কাকে বলে শালীনতার গুরুত্বসমূহ

(১) শালীনতা অর্থ কী?

শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া।

(২) শালীনতা কাকে বলে?

কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলা হয়। গর্ব-অহঙ্কার, ঔদ্ধত্য ও অশ্লীলতা ত্যাগ করে জীবনাচরণের সকল ক্ষেত্রে ইসলামি নীতি-আদর্শের অনুসারী হওয়ার দ্বারা শালীনতা অর্জন করা যায়।

(৩) শালনিতা মানে কী?

শালীনতার পরিধি অত্যন্ত ব্যাপক। এটি বহু নৈতিক গুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা ইত্যাদি গুণাবলির সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়।

অশ্লীলতা হলো শালীনতার বিপরীত। গর্ব-অহঙ্কার, ঔদ্ধত্য, কুরুচি ও কুসংস্কার শালীনতাবিরোধী অভ্যাস। এগুলো থেকে বেঁচে থাকাই শালীনতা অর্জনের উপায়।

(৪) শালীনতার গুরুত্ব

  • ইসলাম সৌন্দর্যের ধর্ম। এটি সুন্দর, সুষ্ঠু ও সুরুচিপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করে। মার্জিত, নম্র, ভদ্র ও পূত-পবিত্র হিসেবে মানুষকে গড়ে তোলা ইসলামি শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আর এ লক্ষ্যে শালীনতার গুরুত্ব অপরিসীম। বলা যায় শালীনতাই হলো ইসলামি সমাজ ব্যবস্থার মূল ভিত্তি।
  • ইসলাম সকল মানুষকেই নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ প্রদান করে। যেসব কাজ শালীনতাবিরোধী, ইসলামে সেসব কাজকে নিষিদ্ধ করা হয়েছে। কেননা অশ্লীল ও অশালীন কাজকর্ম মানুষের মানবিকতা ও নৈতিক মূল্যবোধ বিনষ্ট করে দেয়।
  • অশ্লীল ও অশালীন কাজকর্মের ফলে মানুষ মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের অভ্যাস গ্রহণ করে। ফলে সমাজে অনাচার, ব্যভিচার, অশ্লীলতা ছড়িয়ে পড়ে। মানুষের কুপ্রবৃত্তি ও কামনা-বাসনা পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ভেঙে দেয়। যার কারণে সর্বত্র অরাজকতা ও বিশৃঙ্খলা দেখা দেয়।
  • শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়। যৌন হয়রানি, ব্যভিচার ইত্যাদির জন্ম হয়। এজন্য ইসলামে নারী-পুরুষ উভয়কে পর্দা রক্ষা ও শালীনতা বজায় রাখার জন্য জোর তাগিদ দেওয়া হয়েছে।

আল্লাহ তায়ালা বলেছেন,

“আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।”

(সূরা আল-আহযাব, আয়াত ৩৩)
  • অতএব, বিনা প্রয়োজনে অশালীনভাবে নারীদের বাইরে ঘুরে বেড়ানো উচিত নয়। বরং প্রয়োজনে বাইরে গেলে পর্দা ও শালীনতা অবলম্বন করে যেতে হবে। পুরুষদের বেলায়ও একই কথা প্রযোজ্য। তাদেরকেও অবশ্যই শালীনভাবে সমাজে বিচরণ করতে হবে।
  • পূত-পবিত্রতা ও শালীনতার অন্যতম বিষয় হলো লজ্জাশীলতা। লজ্জাশীলতা মানুষকে শালীন হতে সাহায্য করে। লজ্জাশীলতার ফলে মানুষ পরকালীন সফলতা লাভ করবে।

মহানবি (সাঃ) বলেন,

“লজ্জাশীলতার পুরোটাই কল্যাণময়।”

(মুসলিম)

মহানবি (সাঃ) আরও বলেন, 

“লজ্জাশীলতা ইমানের একটি শাখা।”

(সুনানে নাসাই)

রাসুলুল্লাহ (সাঃ) আরও বলেন,

“অশ্লীলতা যেকোনো জিনিসকে খারাপ করে এবং লজ্জাশীলতা যেকোনো জিনিসকে সৌন্দর্যমণ্ডিত করে।”

(তিরমিযি)
  • সুতরাং চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, আচার-আচরণে লজ্জাশীল হওয়া প্রয়োজন। সর্বাবস্থায় রুচিসম্মত, ভদ্র, সুন্দর ও মার্জিত গুণাবলির অনুসরণ করার দ্বারা শালীনতা চর্চা করা যায়।
  • শালীনতার ফলে মানুষের মান-সম্মান সুরক্ষিত থাকে, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।

অতএব, আমরা সকল কাজে শালীনতা রক্ষা করব। অশ্লীল ও অশালীন কাজ ত্যাগ করব।

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মিতব্যয়িতা কী, কাকে বলে মিতব্যয়িতার গুরুত্ব

মিতব্যয়িতা কী, কাকে বলে? মিতব্যয়িতার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) মিতব্যয়িতা কী, কাকে বলে? (২) মিতব্যয়িতার গুরুত্ব Read
আখিরাত, জান্নাত ও জাহান্নাম

আখিরাত, জান্নাত ও জাহান্নাম

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আখিরাত (২) জান্নাত (৩) জাহান্নাম Read
surah fatiha in bangla (সূরা ফাতিহার বাংলা উচ্চারণ ও অর্থ)

surah fatiha in bangla (সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ অর্থ)

○ ইসলাম
আলহামদুলিল্লাহ সূরা, সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ছবি, সূরা ফাতিহা অর্থ, সুরা ফাতিহা বাংলা অর্থ সহ, সূরা ফাতিহা বাংলা, সূরা ফাতিহার অর্থ, সূরা ফাতিহা ব্যাখ্যা, সুরা ফাতিহা বাংলা অর্থ, সূরা ফাতিহা বাংলা উচ্চারণ, sura fateha, সূরা ফাতিহা বাংলা অনুবাদ সহ, সূরা ফাতিহার বাংলা অর্থ, সূরা ফাতিহা বাংলা অর্থ, surah fatiha in bangla, sura fatiha, সুরা ফাতিহা। Read
প্রশ্নঃ মানুষ তো নাপাক বীর্য থেকে সৃষ্টি , তাই মুসলিমরা হাজার ওজু গোসল করলেও পাক হবে না!

মানুষ তো নাপাক বীর্য থেকে সৃষ্টি, তাই মুসলিমরা হাজার ওজু গোসল করলেও পাক হবে না!

আলোচ্য বিষয়: আজকে এমন একটা আলোচনা করব, যেটা নিয়ে সমাজের অনেক সাধারণ মানুষের মনেই একটা ভ্রান্ত ধারণা বা ভুল প্রশ্ন ঘুরে বেড়ায়। কথাটা শুনতে একটু কেমন লাগতে পারে, কিন্তু বিষয়টা বোঝার জন্য আমাদের একটু খোলামেলা আলোচনা করা দরকার। প্রশ্নটা হলো— "মানুষ তো নাপাক বীর্য (মনী) থেকে সৃষ্টি, তাহলে মুসলিমরা হাজার ওযু-গোসল করলেও কি আর পাক হবে? মানুষ নিজেই তো নাপাক!" দেখুন, প্রশ্নটা কিন্তু শুনতে খুবই জোরালো লাগে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে, বীর্য (মনী) জিনিসটা 'নাপাক', এটা কাপড়ে লাগলে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যায় না, গোসল ফরজ হয়ে যায়। আর বিজ্ঞানও বলে, আমরা সবাই সেই 'সামান্য পানি' বা বীর্য থেকেই তৈরি হয়েছি। তাহলে কি আমরা সবাই জন্মগতভাবে অপবিত্র? আমাদের গোসল, ওযু, পবিত্রতা— সবটাই কি বৃথা? আসলে, পুরো বিষয়টা Read
সুরা বাকারার শেষ দুই আয়াত এবং আয়াতের বাংলা উচ্চারণ, অনুবাদ ও ফযিলত

সুরা বাকারার শেষ দুই আয়াত এবং আয়াতের বাংলা উচ্চারণ, অনুবাদ ও ফযিলত

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) সুরা বাকারার শেষ দুই আয়াত এবং আয়াতের বাংলা উচ্চারণ ও অনুবাদ (২) সূরা আল বাকারার শেষ দুই আয়াত কখন অবতীর্ণ হয়? (৩) সূরা আল বাকারার শেষ দুই আয়াতের ফজিলত Read
সূরাতুল কদর

সূরাতুল কদর

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরাতুল কদর এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% Clear Picture + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে- (১) সূরাতুল কদর এর সংক্ষিপ্ত পরিচয় (২) সূরাতুল কদর এর বাংলা উচ্চারণ ও অর্থ (৩) সূরাতুল কদর এর ছবি (৪) অডিও, ভিডিও এবং PDF ডাউনলোড (৫) সূরাতুল কদর এর ব্যাখ্যা (৬) সূরাতুল কদর এর শিক্ষা (৭) সূরাতুল কদর তাফসির (৮) সূরাতুল কদর এর শানে নুযুল (৯) সূরাতুল কদর এর ঐতিহাসিক পটভূমি (১০) উপসংহার Read
surah quraish bangla (সূরা কুরাইশ বাংলা)

surah quraish bangla (কুরাইশ সুরা)

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরা কুরাইশ এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% HD Picture + text copy + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে অন্যন্য বিস্তারিত তথ্য দেওয়া হলো- (১) surah quraish bangla poricoy (২) surah quraish bangla uccharon o ortho (৩) surah quraish bangla bakkha (৪) surah quraish bangla sikkha (৫) surah quraish bangla sane nujul (৬) surah quraish tafsir Read
ঈদের তাকবীর কখন দিতে হয়, বাংলা উচ্চারণসহ নিয়ম বর্ণনা

ঈদের তাকবীর কখন দিতে হয়? বাংলা উচ্চারণসহ নিয়ম বর্ণনা

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) ঈদের তাকবীর কখন দিতে হয়? (২) ঈদের তাকবীর বাংলা উচ্চারণ (৩) দুই ঈদের তাকবীর দেওয়ার সময় কি একই? (৪) ঈদের তাকবীর পড়ার নিয়ম (৫) ঈদের তাকবীর দেওয়ার তাৎপর্য (৬) ঈদের তাকবীরের ইতিহাস Read
পিরিয়ড কি, মাসিক হলে কি কি করা যাবে না

পিরিয়ড কি? মাসিক হলে কি কি করা যাবে না?

○ ইসলাম
আলোচ্য বিষয়: সকল মুসলিম মেয়েদর কাছে অনুরোধ, ব্যস্ততা থাকলেও, পোষ্ট সম্পর্ণ একবার পড়ার জন্য। কারণ এখানে পিরিয়ড কি? মাসিক হলে কি কি করা যাবে না? ইসলামের আলোকে হায়েয, নেফাস ও ইস্তেহাযা ইত্যাদি সম্পর্কিত সকল হুকুম ও মাসআলা মাসায়েল। সহজ ও সুন্দর ভাবে, বিস্তারিত তুলে ধরা হয়েছে। যেমন- (১) মেয়েদের মাসিক/ঋতুচক্র/হায়েয কি? (২) মাসিক কত দিন হয়/থাকে? কত দিন পর পর হয়? কত দিন দেরি হতে পারে? (৩) মাসিকের মাসআলা মাসায়েল (৩) দুই মাসিক/হায়েযের মধ্যবর্তী স্রাব বা পবিত্রতার কিছু মাসআলা মাসায়েল (৪) মাসিকের অভ্যাস পরিবর্তন হওয়া সংক্রান্ত মাসআলা মাসায়েল (৫) মাসিক চলাকালীন ও মাসিক শেষে নামায রোযার মাসআলা মাসায়েল (৭) মাসিক চলাকালীন ও মাসিক শেষে সহবাসের মাসায়েল (৮) লিকুরিয়া বা সাদা স্রাবের মাসআলা মাসায়েল (৯) নেফাস কাকে বলে? (১০) নেফাস (সন্তান Read
তাহিয়্যাতুল উযূ নামায এবং দুখুলুল মসজিদ বা তাহিয়্যাতুল মসজিদ-এর নামায

তাহিয়্যাতুল উযূ নামায এবং দুখুলুল মসজিদ বা তাহিয়্যাতুল মসজিদ-এর নামায কি/কাকে বলে?

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) তাহিয়্যাতুল উযূ নামায (২) দুখুলুল মসজিদ বা তাহিয়্যাতুল মসজিদ-এর নামায Read