শীতে হাতের যত্ন নেওয়ার টিপস

শীতের হাওয়া বইছে পুরো দেশে। অর্থাৎ, আবহাওয়া জানাচ্ছে শীত এসে গেছে। আর শীতের এ হিমেল হাওয়ার প্রভাব আমাদের শরীরের উপরেও পড়ছে। এ কারণে আমাদের শরীরের যত্ন নেওয়া উচিত। আর শীতে মুখের যত্ন নিলেও হাত-পায়ের যত্ন কেউ নেয় না। তাই আপনাদের সুবিধার্থে নিম্নে শীতে হাতের যত্ন নেওয়ার কিছু টিপস তুলে করা হলো-
শীতে হাতের যত্ন নেওয়ার টিপসঃ

সুন্দর ও নরম হাত সবাই পছন্দ করে। প্রতিদিনের কাজ, শীতের শুষ্ক আবহাওয়া ও সঠিক যত্নের অভাবে আমাদের হাত শুষ্ক ও রুক্ষ হয়ে উঠে। তবে একটু নিয়ম মেনে চললেই প্রাকৃতিকভাবে হাত কোমল ও নরম রাখা যায়। কীভাবে প্রাকৃতিক উপায়ে হাতের যত্ন নিবেন চলুন তাহলে জেনে নেই –
টিপস–১
৩ টেবিল চামচ চাউলের গুঁড়া, ২ চামচ গ্লিসারিন ও ২ টি ডিমের কুসুম মিশিয়ে স্ক্রাব তৈরি করে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন।
অথবা, হাফ কাপ চিনি, হাফ কাপ কফি, ২ চা চামচ লেবুর খোসা গুঁড়া, এক্সট্রা ভার্জিন নারকেল তেল একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। এতে হাতের কালচে দাগ দূর হবে।
অথবা, মধু, চিনি ও লেবুর রস মিশিয়ে স্ক্রাব তৈরি করে হাতে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এরপর মায়েশ্চারাইজার লাগিয়ে নিন। এটি আপনি সপ্তাহে দুদিন করতে পারেন। এভাবে করার ফলে হাতের শুষ্কতা দূর হবে। হাত থাকবে কোমল ও উজ্জ্বল।
টিপস–২
হাত ভালো রাখতে হাফ কাপ মটর ডাল বা মুসুরির ডালের বেসন ২ চা চামচ, ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার ও ১ টি ডিমের সাদা অংশ মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। এরপর এটি হাতে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টিপস–৩
প্রতিদিন থালা বাসন পরিষ্কার ও কাপড় কাচার ফলে হাত শুষ্ক হয়ে যায়। তাই খেয়াল রাখবেন খুব ক্ষারযুক্ত সাবান যেন ব্যবহার করে না হয়। এগুলো পরিষ্কারের সময় গ্লাভস ব্যবহার করার অভ্যাস করুন।
হাতের কাজ শেষ হয়ে গেলে দুপুরে তিন চা চামচ চালের গুঁড়া, ২ চা চামচ গ্লিসারিন ও মধু দিয়ে প্যাক বানিয়ে ১৫ মিনিট হাতে রেখে ধুয়ে ফেলুন। এরপর মিনিমাম ২ ঘন্টা সাবান ব্যবহার করবেন না। এতে হাত সুন্দর থাকবে।
টিপস–৪
হাত মোলায়েম ও মসৃন রাখতে নিয়মিত স্ক্রাব ও মাক্স ব্যবহার করুন। তাছাড়া প্রতিদিন গোসলের আগে জলপাই তেল ব্যবহার করুন।
এছাড়াও যাদের হাতের চামড়া অধিক রুক্ষ তারা ক্ষারযুক্ত সাবান এড়িয়ে চলুন। ময়েশ্চারাইজার যুক্ত সাবান ব্যবহার করুন। তবে হাতের হাড়ের সংযোগস্থলে কালো দাগ থাকলে সাবান ব্যবহার করা যাবে না। দাগযুক্ত স্থানে লেবুর রস ও মধু লাগান। আর চামড়া বেশি ফাটলে তিলের তেল ব্যবহার করতে পারেন। অতিরিক্ত শুষ্ক হাতে কাঠবাদামের প্যাক লাগাতে পারেন।
এসবের পাশাপাশি হাতের ব্যায়াম করতে ভুলবেন না কিন্তু। আর বাইরে বের হওয়ার সময় হাতে সানস্কিন লাগিয়ে নিন।
অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।



