ইসলামে শ্রমিকের প্রতি মালিকের কর্তব্য তথা শ্রমিকের অধিকার + মালিকের প্রতি শ্রমিকের কর্তব্য তথা মালিকের অধিকার

ইসলামে-শ্রমিকের-মালিকের-কর্তব্য-বা-অধিকার

(১) শ্রমিকের প্রতি মালিকের কর্তব্য তথা শ্রমিকের অধিকার

১। শ্রমিকের যুক্তি সংগত মজুরী নির্ধারণ করাঃ এই মজুরী নির্ধারণের ক্ষেত্রে পুঁজিবাদীদের যে নীতি- অর্থাৎ, চাহিদা বেশী হলে মজুরী বেশী হবে কিন্তু চাহিদার তুলনায় শ্রমিক বেশী পাওয়া গেলে মজুরী কমে যাবে, কিংবা সমাজতন্ত্রের যে নীতি- অর্থাৎ, প্রত্যেকেরই দক্ষতা অনুযায়ী তার থেকে কাজ নেয়া হবে কিন্তু মজুরী দেয়ার সময় শুধু তার প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে তাকে মজুরী দেয়া হবে, তার দক্ষতার মূল্যায়ন করা হবে না- এর কোনটাই গ্রহণযোগ্য নয় বরং ইসলামী নীতিতে এমন মজুরী দিতে হবে, যা দ্বারা পরিবেশ, চাহিদা ও জীবন যাত্রার স্বাভাবিক মান অনুযায়ী শ্রমিকের প্রয়োজন পূর্ণ হয়, সেই সাথে সাথে তার দক্ষতার মূল্যায়নও করতে হবে।

২। দ্রুত মজুরী পরিশোধ করাঃ ইসলামের দৃষ্টিতে শ্রমিক কাজ করা মাত্রই পারিশ্রমিক দাবী করতে পারে। তবে অগ্রিম বা অন্য কোন রকম শর্ত থাকলে সে শর্তানুসারেই কাজ হবে।

৩। কাজের সময় নির্ধারিত থাকতে হবে : মালিক যতক্ষণ ইচ্ছা শ্রমিকদের দ্বারা খেয়াল খুশি মত কাজ করিয়ে নিতে পারবে না।

৪। কাজের প্রকৃতি নির্ধারণ করতে হবে : যে কাজের জন্য কোন শ্রমিককে নিয়োগ করা হবে, তার সম্মতি ছাড়া তাকে অন্য কাজে নিয়োগ করা যাবে না। করতে হলে তার সম্মতি পূর্বশর্ত।

৫। অধিকতর সুবিধার জন্য অন্য স্থানে চলে যাওয়ার অধিকার থাকবে শ্রমিকের এবং শ্রম সম্পৰ্কীয় চুক্তি বিশেষ অসুবিধার জন্য সে বাতিল করতে পারবে।

৬। শ্রমিককে এমন স্থানে রাখা যাবে না, যাতে তার স্বাস্থ্যহানি ঘটবে। মালিককে শ্রমিকের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে।

৭। শ্রমিকের শিক্ষা-দীক্ষা লাভের অধিকার রয়েছে। তবে এর দায়িত্ব মালিকের নয় বরং ইসলামের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষা সাধারণতঃ অবৈতনিক এবং রাষ্ট্রই তার সকল ব্যয়ভার বহন করবে।

৮। ক্ষতির বোঝা শ্রমিকের ঘাড়ে চাপানো যাবে না। পারিশ্রমিকের বিনিময়ে যে শ্রমিক নিয়োগ করা হয় উৎপাদনের ঘাটতির কারণে সে শ্রমিকের সম্মতি ব্যতীত তার মজুরীতে কোন প্রকার কমতি করা যাবে না।

৯। শ্রমিকের চাকুরীর নিরাপত্তা থাকতে হবে। কোন কারণে তার চাকুরী চলে গেলে তার প্রতি অবিচার করা হয়েছে কি-না তা দেখে ন্যায় ভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য ইসলাম প্রশাসকদেরকে নির্দেশ দিয়েছে। এরূপ ক্ষেত্রে শ্রমিক আইনের আশ্রয় গ্রহণ করার অধিকার রাখে।

১০। ইসলামী সরকার বৃদ্ধ, পঙ্গু, অসুস্থ নিঃসহায় প্রভৃতি দুঃস্থ শ্রেণীর লোকদের ভরণ-পোষন ও তাদের যাবতীয় দায়িত্বভার গ্রহণ করে থাকে। এভাবে ইসলামে শ্রমিকদের বৃদ্ধ বা অসুস্থকালীন ভাতা ও সামাজিক নিরাপত্তা বিধান করা হয়েছে।

(ইসলামী ফিকাহ ও ইসলামে শ্রমিকের অধিকার গ্রন্থসমূহ থেকে গৃহীত।)

(২) মালিকের প্রতি শ্রমিকের কর্তব্য তথা মালিকের অধিকার

১। শ্রমিক নির্ধারিত পূর্ণ সময় আমানতদারীর সাথে শ্রমে নিয়োগ করবে। অন্যথায় যতটুকু সময় সে ফাঁকি দিবে সেই পরিমাণ মজুরী গ্রহণ করা তার জন্য বৈধ হবে না।

২। দক্ষতার সাথে কাজ আঞ্জাম দিবে।

৩। কাজের এবং উৎপাদনের পরিবেশ বজায় রাখবে।

৪। ধর্মঘট করবে না।

৫। মালিক বা নিয়োগকারী মারাৱক অসুবিধায় পড়লে সে শ্রমিকের সঙ্গে কৃত চুক্তি বা অঙ্গীকার বাতিল করতে পারে; এটা শ্রমিককে মেনে নিতে হবে। অবশ্য সেটা ন্যায় ভিত্তিক হচ্ছে কি-না তা বিচারের জন্য প্রয়োজন বোধে শ্রমিক আইন ও প্রশাসনের আশ্রয় গ্রহণ করতে পারে।

(ইসলামী ফিকাহ ও ইসলামে শ্রমিকের অধিকার গ্রন্থসমূহ থেকে গৃহীত।)

[তথ্যসূত্র: আহকামে যিন্দেগী by মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন]

অনুরোধ!! পোষ্ট ভালো লাগলে প্লিজ উপরের শেয়ার আইকনে ক্লিক করে পোষ্টটি শেয়ার করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দেখা সাক্ষাত, মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ

দেখা সাক্ষাত ও মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ

○ ইসলাম
আলোচ্য বিষয়: সাক্ষাত ও মুলাকাতের সুন্নাত এবং আদব সমূহ সাক্ষাৎ প্রার্থীর করণীয় + যার সাক্ষাৎ প্রার্থনা করা হয় তার কর্তব্য। Read
নিফাকের (কপটতা) পরিচয় ও এর কুফল

নিফাকের (কপটতা) পরিচয় ও এর কুফল

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) নিফাকের পরিচয় (২) মুনাফিকদের চরিত্র (৩) নিফাকের কুফল ও পরিণতি (৪) নিফাক পরিহারের উপায় Read
ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিস

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে ব্যবসায়-বাণিজ্যে সততার গুরুত্ব সংক্রান্ত ১টি বিষয়ভিত্তিক হাদিসের অনুবাদ, ব্যাখ্যা ও শিক্ষা তুলে ধরা হলো- Read
আল কুরআনের পরিচয় (Al Quran er poricoy)

আল-কুরআনের পরিচয়

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) আল-কুরআনের পরিচয় (২) আল-কুরআনের কাঠামোগত পরিচিতি (৩) আল-কুরআনের আলোচ্য বিষয় (৪) আল-কুরআনের বৈশিষ্ট্য Read
আল-কুরআন শিক্ষার গুরুত্ব

আল-কুরআন শিক্ষার গুরুত্ব

○ ইসলাম
আলোচ্য বিষয়: আল-কুরআন শিক্ষার গুরুত্ব। Read
রোজার গুরুত্ব ও তাৎপর্য

রোজার গুরুত্ব ও তাৎপর্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সহজ ও সংক্ষিপ্তভাবে রোজার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হলো- (১) রোজার পরিচয় (২) রোজার ধর্মীয় গুরুত্ব (৩) রোজার সামাজিক শিক্ষা Read
informationbangla.com default featured image compressed

১৩ ধরনের মানুষ যাদের আমল/ইবাদত আল্লাহ কবুল করেন না

○ ইসলাম
আলোচ্য বিষয়: এই আর্টিকেলটিতে ১৩ ধরনের ব্যক্তির কথা আলোচনা করা হবে, যাদের ইবাদত, বিশেষ করে সালাত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এই তথ্যগুলো হাদিস ও ইসলামী শিক্ষা থেকে সংগৃহীত এবং সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে পাঠকরা সহজেই বুঝতে পারেন এবং তাদের জীবনে এই বিষয়গুলো এড়িয়ে চলতে পারেন। Read
কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য

কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য

○ ইসলাম
আলোচ্য বিষয়: (১) কুরআন ও হাদিসের পার্থক্য (২) কুরআন ও হাদিসে কুদসির মধ্যে পার্থক্য Read
সূরাতুল কদর

সূরাতুল কদর

○ ইসলাম
আলোচ্য বিষয়: নিম্নে সূরাতুল কদর এর বাংলা উচ্চারণ ও অর্থ (with 100% Clear Picture + Audio mp3 + Video mp4 download option) সহ উক্ত সূরা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে- (১) সূরাতুল কদর এর সংক্ষিপ্ত পরিচয় (২) সূরাতুল কদর এর বাংলা উচ্চারণ ও অর্থ (৩) সূরাতুল কদর এর ছবি (৪) অডিও, ভিডিও এবং PDF ডাউনলোড (৫) সূরাতুল কদর এর ব্যাখ্যা (৬) সূরাতুল কদর এর শিক্ষা (৭) সূরাতুল কদর তাফসির (৮) সূরাতুল কদর এর শানে নুযুল (৯) সূরাতুল কদর এর ঐতিহাসিক পটভূমি (১০) উপসংহার Read
গোসলের ফরজ কয়টি, গোসল ফরজ হওয়ার কারণ ও গোসলের দোয়া

গোসলের ফরজ কয়টি? গোসল ফরজ হওয়ার কারণ ও গোসলের দোয়া

আলোচ্য বিষয়: (১) গোসলের ফরজ কয়টি? (২) গোসলের সুন্নত কতটি? (৩) গোসলের মুস্তাহাব কি কি? (৪) গোসলের ফরয, সুন্নাত, মোস্তাহাব ও আদবসমূহ (৫) গোসলের ফরয সমূহের বর্ণনা (৬) গোসলের সুন্নত সমূহের বর্ণনা (৭) কি কি কারণে গোসল ফরয হয়? (৮) যে সব কারণে গোসল ফরয হয় না, সেগুলো কি? (৯) গোসল কখন সুন্নত হয়? (১০) ফরজ গোসলের দোয়া, নিয়ত ও নিয়ম কি? Read